14/07/2026
গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে'র আসন্ন নির্বাচনকে ঘিরে শতাধিক ট্রাস্টির অনাস্থা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিনিধি:
গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে'র আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শতাধিক ট্রাস্টি তাদের অনাস্থা ও প্রতিবাদ জানিয়েছেন।
গত সোমবার সন্ধ্যায় লন্ডনের ব্রিক লেনস্থ ক্যাফে গ্রিলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপস্থিত ট্রাস্টিগণ বলেন, দীর্ঘদিন ধরে ট্রাস্টে চলমান অচলাবস্থা ও সাংগঠনিক সংকট নিরসন না করে যদি অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন আয়োজন করা হয়, তবে সাধারণ ট্রাস্টিগণ তা কোনোভাবেই মেনে নেবেন না।
সভায় বক্তারা দাবি করেন, নির্বাচন আয়োজনের আগে ট্রাস্টের বিদ্যমান জটিলতা, প্রশাসনিক অচলাবস্থা এবং সাংগঠনিক বিষয়গুলোর স্বচ্ছ ও গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় এমন নির্বাচন ট্রাস্টের ঐক্য ও ভবিষ্যতের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে না।
সভা শেষে উপস্থিত শতাধিক ট্রাস্টির স্বাক্ষরসংবলিত একটি লিখিত প্রতিবাদপত্র নির্বাচন কমিশনের নিকট প্রেরণ করা হয়। এতে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতকে গুরুত্ব দিয়ে সংবিধানসম্মত, স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়।
📢 Invitation to a Discussion Meeting
Dear Trustee,
You are cordially invited to attend an important discussion meeting regarding the current situation and future of Golapgonj Upazila Education Trust UK.
📍 Venue: Cafe Grill, Brick Lane (Lower Ground Floor)📅 Date: Monday, 13 July 2026🕒 Time: 7:00 PM
The purpose of this meeting is to discuss the ongoing issues affecting the Trust, exchange views, and consider constructive steps towards a positive way forward.
Your presence, support, and valuable contribution are greatly appreciated. We sincerely hope you will attend and participate in this important discussion.
We look forward to welcoming you.
Kind regards,Concerned Trustees & Well-WishersGolapgonj Upazila Education Trust UK