24/07/2025
শোক সংবাদ
আন্তর্জাতিক দাতা সংস্থা AWT, UK এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ চৌধুরী (ইউসুফ চৌধুরী) আজ ভোর ৪ টায় ঢাকাস্থ ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আগামীকাল বাদ জুম্মা কুমিল্লা দাউদকান্দিতে পারিবারিক কবরস্থানে মরহুমের নামাজে জানাজা ও
দাফন করা হবে।
উল্লেখ্য, গত ১৫ তারিখ ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসেন ব্যবসায়ী কাজে এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ১৭ তারিখ ২০২৫ ইং তারিখ ঢাকা ইউনাইটেড হসপিটলে ভর্তি করা হলে নিউমোনিয়া এবং শারীরিক অনেক সমস্যা দেখা দেয়। গতকাল লাইফ সাপোর্টে নেয়া হয় এবং আজ ভোরে পরলোক গমন করেন AWT, UK এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ চৌধুরী (ইউসুফ চৌধুরী)।
সকলের কাছে দোয়া চাই ইউসুফ চৌধুরী আঙ্কেলের জন্য। মহান আল্লাহ আঙ্কেল কে যেন জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন আমিন।
মোঃ আবু বক্কর সিদ্দিক রাব্বী চৌধুরী
মিডিয়া এন্ড প্ল্যানিং ডিরেক্টর,
AWT, UK
ঢাকা, বাংলাদেশ।