Zhorna Mannan Memorial Trust

Call Directions Website Contact the organisation

Zhorna Mannan Memorial Trust It is a non-government, non-profitable, non-political, voluntary and charitable organisation.

Our main object is to provide all kinds of support to international vulnerable women’s, elderly people and children’s with special needs.

29/09/2026



اللَّهُمَّ أْدْخِلْهَا الْجَنَّةَ، وَأَعِذْهَا مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ عَذَابِ النَّارِ

আল্লাহুম্মা উদখিলহাল জান্নাতা, ওয়া আ'ইজহা মিন 'আজাবিল কাবরি ওয়া মিন 'আজাবিন নার।

হে আল্লাহ! তাঁদেরকে জান্নাতে প্রবেশ করান এবং তাঁদেরকে কবরের আজাব ও জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।

পূর্বসূরী সকল মুমিনের মাগফেরাত কামনায় দোয়া ও আল্লাহর সন্তুষ্টির জন্যে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আজ বাদ আছর অসহায় মানুষের মাঝে মোরগ পোলাও বিতরণ করা হয়েছে। এসময় আমাদের পূর্বসূরী সকল কবরবাসীদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও কবর জিয়ারত করা হয়।

জীবন অল্প কিছু সময়ের; তারপর তা শেষ হয়ে যাবে। তাই কষ্ট ও কঠিন পরিস্থিতিতে সবর করুন। নিজের প্রবৃত্তি ও আকাঙ্ক্ষাকে সংযত রাখার ক্ষেত্রেও সবর করুন। আল্লাহ আপনাকে যে ফরজ ও দায়িত্বগুলো পালন করার নির্দেশ দিয়েছেন, সেগুলো পালনের ক্ষেত্রেও সবর করুন। আপনার নিজের কারণে, আল্লাহর পক্ষ থেকে অথবা মানুষের পক্ষ থেকে যে পরীক্ষাগুলো আপনার ওপর আসে—সেসবের ওপরও সবর করুন। সবর করতে থাকুন, যতক্ষণ না আপনি সেই প্রশান্তির আবাসে—আখিরাতের শান্তির ঘরে—পৌঁছে যান।

যারা মানুষের বিপদে সর্বদা নিজেকে বিলিয়ে দেন, যারা অন্যের মুখে হাসি ফোটান, মহান আল্লাহ যেন তাদের সব অসুস্থতা দুরে করে দেন। যে হাত সবসময় অন্যের উপকারে এগিয়ে আসে, সেই হাতকে যেন উপরওয়ালা রোগমুক্ত করে দেন। তাদের অসুস্থতাকে যেন গুনাহ মাফের উসিলা করে দেন, সব কষ্ট দূর করে দিয়ে তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন। আমাদের সকল প্রিয় মানুষেরা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে...

"হে আল্লাহ! আমাদের জীবনে বরকত, অন্তরে নূর এবং চেহারায় উজ্জ্বলতা দান করুন। আমাদেরকে প্রচুর রিজিক, সত্যের ওপর অবিচলতা, আত্মার প্রশান্তি এবং আপনার সৃষ্টির হৃদয়ে গ্রহণযোগ্যতা দান করুন।
রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা, আমীন।" 🤲

#ঝর্না_মান্নান_মেমোরিয়াল_ট্রাস্ট #মাহফুজা_জালাল_ফাউন্ডেশন #মানবাধিকার_ও_আইন_সহায়তা_কেন্দ্র #ইসলাম_সমাজসেবা_মানবতারকল্যাণ_সৃষ্টিরসেবা #দুআ_মোনাজাত_দানসদকা #পথশিশু_দরিদ্র_দুস্থ_অসহায়_নিরন্নদের_মাঝে_খাবার_বিতরণ
িয়ারত

24/09/2026

"উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম।"

- হযরত মুহাম্মাদ সাঃ

🌍❤️ নীরব কাজ সবচেয়ে সফল প্রচারক। নীরব কাজই একদিন সবচেয়ে সফল প্রচারের গল্প হয়ে ওঠে।

পৃথিবীটা এখনো সুন্দর—কারণ ভালো মানুষ এখনো নিঃশব্দে ভালো কাজ করে যাচ্ছেন।

চারপাশে যখন অন্যায়, হিংসা, স্বার্থপরতা আর নেতিবাচকতার গল্প বেশি শোনা যায়, তখন মনে হতে পারে—মানুষ কি সত্যিই ভালো আছে?

হ্যাঁ, আছে। শুধু তারা সবসময় নিজেদের ভালো কাজের প্রচার করেন না। 🌿

কেউ হয়তো নিজের সামর্থ্য অনুযায়ী একজন অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। 🤝
কেউ গোপনে কারও চিকিৎসার খরচ দিচ্ছেন। ❤️
কেউ ক্ষুধার্ত মানুষকে একবেলা খাবার খাওয়াচ্ছেন। 🍲
কেউ পথের অসহায় প্রাণীকে খাবার-পানি দিচ্ছেন। 🐾
কেউ আবার বিপদে পড়া একজন অপরিচিত মানুষকে সাহায্য করে নীরবে চলে যাচ্ছেন। 🌸

তাদের কোনো ক্যামেরা লাগে না, লাইক-কমেন্টের অপেক্ষা নেই, প্রশংসার প্রয়োজন নেই—মানুষের উপকার করতে পারাটাই তাদের আনন্দ। 💚

মনে রাখবেন, পৃথিবী শুধু বড় বড় পরিবর্তনে সুন্দর হয় না। একটি ছোট্ট ভালো কাজ, একটি সহানুভূতিশীল কথা, একটি ক্ষমা, একটি সাহায্যের হাত—এসবই পৃথিবীকে একটু একটু করে বাসযোগ্য করে তোলে। ✨

হয়তো আপনি জানেন না, আপনার একটি ছোট্ট ভালো কাজ কারও জীবনের সবচেয়ে কঠিন দিনে আশার আলো হয়ে উঠতে পারে। 🌅

তাই ভালো থাকুন, ভালো কাজ করুন। সম্ভব হলে কাউকে সাহায্য করুন—কিন্তু বিনিময়ে কিছু পাওয়ার আশায় নয়।

কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষগুলো অনেক সময় ভিড়ের মধ্যে থাকেন, কিন্তু তাদের ভালো কাজের কোনো শব্দ হয় না। তারা নিঃশব্দেই পৃথিবীটাকে সুন্দর করে চলেন। ❤️🌍

#ঝর্না_মান্নান_মেমোরিয়াল_ট্রাস্ট #মাহফুজা_জালাল_ফাউন্ডেশন #মানবাধিকার_ও_আইন_সহায়তা_কেন্দ্র #ইসলাম_সমাজসেবা_মানবতারকল্যাণ_সৃষ্টিরসেবা #দুআ_মোনাজাত_দানসদকা #পথশিশু_দরিদ্র_দুস্থ_অসহায়_নিরন্নদের_মাঝে_খাবার_বিতরণ
#পবিত্রশুক্রবার_জুমআরাত_জুমআমুবারক
#রাব্বির_হামহুমা_কামা_রাব্বা_ইয়ানী_সাগিরা
#দরুদশরীফ_সূরাকাহফ #আল্লাহর_সন্তুষ্টি_অর্জন

24/09/2026

🌱 একটি ছোট্ট ভালো কাজ অপরিচিত একজন মানুষের পুরো দিন বদলে দিতে পারে! ❤️

আমরা অনেক সময় ভাবি—
“আমি একা কী-ই বা করতে পারি?”
কিন্তু সত্যি হলো, একটি ছোট্ট ভালো কাজও কারও জীবনে বড় প্রভাব ফেলতে পারে। ✨

হয়তো রাস্তায় একজন ক্লান্ত মানুষকে এক গ্লাস পানি এগিয়ে দিলেন। 🥤
হয়তো পথে একজন ক্ষুধার্ত মানুষকে খাবারের ব্যবস্থা করে দিলেন। 🍄‍🟫
হয়তো বাসে একজন বয়স্ক মানুষকে নিজের আসনটি ছেড়ে দিলেন। 🚌
হয়তো দোকানের কর্মচারীকে হাসিমুখে বললেন—“ধন্যবাদ।” 😊
অথবা মন খারাপ করে থাকা অপরিচিত কাউকে শুধু বললেন—
“ভালো থাকবেন।” 🌸

আপনার কাছে এগুলো হয়তো খুব সাধারণ ঘটনা।
কিন্তু যার দিনটা কঠিন যাচ্ছিল, তার কাছে এই ছোট্ট আচরণটিই হয়ে উঠতে পারে সারাদিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। 💖

আমরা কখনো জানি না—আমাদের একটি হাসি, একটি সহানুভূতির কথা কিংবা সামান্য সহযোগিতা কারও মনে কতটা আলো জ্বালাতে পারে। 🕊️

🌼 ভালো কাজের সবচেয়ে সুন্দর দিক হলো—এর জন্যে বড়লোক হওয়া লাগে না, বিখ্যাত হওয়া লাগে না, এমনকি অনেক সময় টাকা-পয়সাও লাগে না।

প্রয়োজন শুধু একটি ভালো মন। ❤️

আজ তাই কাউকে একটু সাহায্য করুন।
কারও কথা মন দিয়ে শুনুন।
কাউকে উৎসাহ দিন।
কারও প্রতি একটু সদয় হোন। 🌿

হয়তো আপনার সেই ছোট্ট ভালো কাজটিই একজন অপরিচিত মানুষের পুরো দিনটাকে সুন্দর করে দেবে।
আর সবচেয়ে আশ্চর্যের বিষয়—সেই ভালো কাজের আলো ফিরে এসে আপনার নিজের মনটাকেও আলোকিত করবে। ✨

🤲 ভালো থাকুন, ভালো রাখুন।
কারণ পৃথিবী বদলানোর শুরুটা অনেক সময় একটি ছোট্ট ভালো কাজ থেকেই হয়। 🌍❤️

#ঝর্না_মান্নান_মেমোরিয়াল_ট্রাস্ট #মাহফুজা_জালাল_ফাউন্ডেশন #মানবাধিকার_ও_আইন_সহায়তা_কেন্দ্র #ইসলাম_সমাজসেবা_মানবতারকল্যাণ_সৃষ্টিরসেবা #দুআ_মোনাজাত_দানসদকা_আল্লাহরসন্তুষ্টি
#ক্ষুধার্তদের_খাদ্য_দান

17/09/2026

নিশ্চয়ই যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে, রাগ নিয়ন্ত্রণ করে, মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন।- সূরা আলে ইমরান:১৩৪

এক প্লেট খাবার কারও কাছে সাধারণ, কারও কাছে বেঁচে থাকার আশা। একটি ছোট্ট দানই কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

সচ্ছল বা অসচ্ছল সকল পরিস্থিতিতে দান করা, রাগ নিয়ন্ত্রণ এবং ক্ষমাশীল মানসিকতা প্রদর্শনের মাধ্যমে মহান আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব। নিশ্চয়ই যে অন্যের কল্যাণ কামনা করে তাকে আল্লাহ তায়ালা সাহায্য করেন!

আল্লাহর নামে—যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না; আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

এমন কত বিপদই তো আমার আপনার জীবনে আসতে চেয়েছিল—কিন্তু আল্লাহর রহমতে সেগুলো আমাদের কাছে পৌঁছাতেই পারেনি।-আলহামদুলিল্লাহ!

মানুষকে নয়, আল্লাহকে খুশি করুন দেখবেন জীবনেও অনেক সমস্যায় সমাধান হয়ে গেছে।

দান-সদকার নিশ্চিত উপকারিতা সমূহ :

এক. দানে বিপদাপদ দূর হয়। (আবু দাউদ:১১৯১)

দুই. সম্পদে বরকত হয়। (সহিহ মুসলিম:২৫৮৮)

তিন. জটিল অসুখ ভালো হয়। (সহি জামে: ৩৩৫৮)

চার. আল্লাহর ক্রোধ নিভিয়ে দেয়।
(সহিহ জামে: ৩৭৬৬)

পাঁচ. খারাপ মৃত্যু ঠেকিয়ে দেয়।
(সিলসিলাহ সহিহা: ১৯০৭)

ছয়. কিয়ামতে ছায়া হিসেবে হাজির হয়।
(সহিহ ইবনু খুযাইমা ১৭৬৬)

সাত. ফেরেশতারা দুয়া করেন সম্পদ বৃদ্ধির জন্যে। (বুখারী: ১৩৭৪)

আট. গোনাহ মাফ হয়। (তিরমিজি: ২৬১৬)

নয়. জান্নাত নসিব হয়। (সহিহ বুখারী: ১৮৯৭)

"হে আল্লাহ, আমাদের আপনাকে প্রয়োজন! আমাদেরকে সুসংবাদ দিন এবং অপ্রত্যাশিত রিজিক (জীবিকা) দ্বারা ধন্য করুন। ইয়া আল্লাহ, আমরা আমাদের সমস্ত আশা আপনার ওপরই ন্যস্ত করছি। দয়া করে আমাদের সব কাজ সহজ করে দিন। আমাদের অন্তরকে প্রশান্ত করুন এবং বর্তমানে আমরা যেসব কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, তা থেকে উত্তরণের পথ করে দিন। আমিন ইয়া রাব্বুল আলামীন" 🤲

মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের মৌলিক চাহিদা (অন্ন, বস্ত্র শিক্ষা চিকিৎসা ও বাসস্থান) নিশ্চি...
05/09/2026

মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের মৌলিক চাহিদা (অন্ন, বস্ত্র শিক্ষা চিকিৎসা ও বাসস্থান) নিশ্চিত করতে প্রতিমাসে আমরা সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ছুটে যাই। রোদ বৃষ্টি ঝড় কিছুই আমাদের এই ছুটে চলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। প্রতি মাসের ন্যায় এই মাসেও প্রকৃত অসহায় দুঃস্থদের মাঝে উপহার স্বরূপ আমরা নগদ অর্থ পৌঁছে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ।

ঐ যে দেখো পথের ধারে      কাদঁছে মানুষ অনাহারে,আমার হয়ে দিও তুমি    এক মুঠো ভাত তাহারে,তাদের মাঝেই পেয়ে যাবে    খুঁজছো ...
05/09/2026

ঐ যে দেখো পথের ধারে
কাদঁছে মানুষ অনাহারে,
আমার হয়ে দিও তুমি
এক মুঠো ভাত তাহারে,
তাদের মাঝেই পেয়ে যাবে
খুঁজছো তুমি যাহারে 😢

ইসলাম বলে আশেপাশের ৪০ বাড়ি প্রতিবেশীর কেউ ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করছে কিনা নিজ দায়িত্বে তাকে খুঁজে বের করে খাওয়ানোর ব্যবস্থা করা প্রত্যেক মুসলিমের জন্যে বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। সত্যি বলতে এই দায়িত্বটা এড়িয়ে গিয়ে আমরা প্রত্যেকেই প্রতিদিন অপরাধী হচ্ছি। কিন্তু দূরের রাস্তার অপরিচিত কাউকে দান সদাকা করা এগুলি একপ্রকার ঐচ্ছিক ব্যাপার। যেমন ঢাকার রাস্তার নির্লজ্জ ভিক্ষুক গুলো যাদের বেশিরভাগই আর্থিক অভাবগ্রস্ত নয়। বরং এরা ভিক্ষা ব্যবসায়ী বা কর্ম বিমুখ।

রাত যত গভীর হয়, শহর তত নীরব হয়। কিন্তু বাসস্ট্যান্ডের কোনো এক কোণে তখনও জেগে থাকে কিছু মানুষ, যাদের ঘর নেই, বিছানা নেই, নিরাপদ কোনো আশ্রয় নেই। ফুটপাতই তাদের রাতের ঠিকানা। প্রতিনিয়ত দেখা যায়, মানুষ রাস্তার ধুলোয় শুয়ে আছে। তার মাথার নিচে বালিশ নেই, পাশে কোনো মায়ের হাত নেই, নেই নিশ্চিন্ত ঘুমের কোনো আয়োজন। তার শরীরটুকু ঘিরে শুয়ে আছে কয়েকটি কুকুর। হয়তো এই কুকুরগুলোর উষ্ণতাই এই মানুষের রাতের একমাত্র নিরাপত্তা। গভীর রাতে বিশেষ করে নাইট কোচে যারা চলাফেরা করেন, তাদের কাছে এমন দৃশ্য খুব অস্বাভাবিক নয়। বাসস্ট্যান্ডের পাশে, ফুটপাতে, কোনো দোকানের বারান্দায় কিংবা রাস্তার ধারে প্রায়ই দেখা যায় এমন মানুষদের। আমরা দেখি, বুকটা কেঁপে ওঠে, কিছুক্ষণ মন খারাপ হয়, তারপর গন্তব্যে রওয়ানা হই। শহর আবার তার নিজের গতিতে ছুটতে থাকে। এমন দৃশ্য সারা বাংলাদেশে কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাবেই। আমরা অনেকেই নিজ চোখেও দেখেছি। কিন্তু ওই মানুষের রাত তো শেষ হয় না।

আমরা অনেক সময় ভাবি, একজন মানুষ কীইবা করতে পারে? সত্যিই, একজন ব্যক্তির পক্ষে এই বিশাল সমস্যার সমাধান করা সম্ভব নয়। একটি পরিবার, একটি সংস্থা কিংবা একজন মানুষের একার চেষ্টায় দেশের সব পথশিশু, গৃহহীন ও অসহায় মানুষের জীবন বদলে দেওয়া সম্ভব নয়। কিন্তু তাই বলে কি আমাদের কিছুই করার নেই? আছে...!! অন্তত এই দৃশ্য দেখে পাশ কাটিয়ে না যাওয়ার চেষ্টা করা যায়। নিজের সামর্থ্য অনুযায়ী একজন মানুষের পাশে দাঁড়ানো যায়। একটি শিশুকে খাবার দেওয়া যায়, শীতের রাতে একটি কম্বল দেওয়া যায়, অসুস্থ কাউকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, রাষ্ট্র ও সমাজের কাছে প্রশ্ন তোলা যায়, কেন একটি মানব শিশুকে রাত কাটাতে হয় রাস্তার ধুলোয়?

এসব দৃশ্য শুধু একটি শিশুর ঘুমের ছবি নয়। এটি আমাদের সমাজের আয়নার সামনে দাঁড় করিয়ে দেওয়া একটি নির্মম প্রশ্ন। যে শিশুর মাথার নিচে আজ রাস্তার মাটি, তারও তো একটি ঘর পাওয়ার অধিকার ছিল। রাতের অন্ধকারে নাইট কোচ যখন ছুটে যায়, হয়তো কয়েক সেকেন্ডের জন্যে জানালার কাচে এই দৃশ্যটা ভেসে ওঠে। তারপর বাস চলে যায়, আলো চলে যায়, মানুষ চলে যায়। শুধু পড়ে থাকে মানব শিশুটি। আর পড়ে থাকে আমাদের বিবেকের কাছে একটি প্রশ্ন, আমরা কি সত্যিই কিছুই করতে পারি না?

অনাথ শিশু ও এতিমদের কল্যাণে আমরা চাইলেই অনেক কিছুই করতে পারি। উদ্যোগ নিন, পাশে থাকব। আমি থাকার জন্যে প্রতিশ্রুতি দিচ্ছি। আপনারা অন্যান্য কিছুর ব্যবস্থা করুন, সামর্থ্য অনুযায়ী আমরা অন্তত কিছু মানুষকে নিয়মিত খাবার দিচ্ছি, ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দিচ্ছি, শিক্ষা উপকরণ ও বস্ত্র দিচ্ছি, উৎসব সহ বিশেষ আয়োজনে ভোগ্য ও ব্যবহার্য পণ্য ও উপকরণ দিচ্ছি এবং সাধ্যমত অর্থ সহায়তা দিচ্ছি, সুবিধা বঞ্চিত অসহায় ও দুঃস্থ নিরন্ন মানুষের মৌলিক চাহিদা পূরণে ইন-শা-আল্লাহ আগামীতেও দিবো।

05/09/2026

মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের মৌলিক চাহিদা (অন্ন, বস্ত্র শিক্ষা চিকিৎসা ও বাসস্থান) নিশ্চিত করতে প্রতিমাসে আমরা সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ছুটে যাই। রোদ বৃষ্টি ঝড় কিছুই আমাদের এই ছুটে চলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। প্রতি মাসের ন্যায় এই মাসেও প্রকৃত অসহায় দুঃস্থদের মাঝে উপহার স্বরূপ আমরা নগদ অর্থ পৌঁছে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ।

আজকের নিয়মিত রক্তদান আগামী দিনের জীবনরক্ষা। জরুরি ফোনের অপেক্ষা নয়, নিয়মিত রক্তদান হোক অভ্যাস। একদিনের দাতা নয়, হোন ...
05/09/2026

আজকের নিয়মিত রক্তদান আগামী দিনের জীবনরক্ষা।

জরুরি ফোনের অপেক্ষা নয়, নিয়মিত রক্তদান হোক অভ্যাস। একদিনের দাতা নয়, হোন জীবনভর মানবতার সাথী।

নিয়মিত রক্তদানে ক্যান্সার, উচ্চ রক্তচাপ, হৃদরোগের ঝুঁকি কমে। আমরা ল্যাবে রক্ত দিলেই এক ব্যাগ রক্ত থেকে উপাদানে বিভক্ত করে কমপক্ষে চারজন মানুষকে বাঁচাতে সাহায্য করতে পারি।

আপনার রক্তদানের একটু সদিচ্ছাই থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়ায় আক্রান্ত শিশুদের দিতে পারে সুস্থতার নতুন আশা। আমাদের নিয়মিত রক্তদানই হবে তাদের বেঁচে থাকার সবচেয়ে বড় অনুপ্রেরণা।

অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিকতা নয়, এটি আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজে এমন অনেক মানুষ আছেন, যারা দার...
01/09/2026

অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিকতা নয়, এটি আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজে এমন অনেক মানুষ আছেন, যারা দারিদ্র্য, অসুস্থতা, দুর্ঘটনা কিংবা নানা প্রতিকূলতার কারণে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না। তাদের কষ্টকে উপেক্ষা না করে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের প্রত্যেকের একান্ত কর্তব্য।

একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবসময় বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয় না। কারও চিকিৎসার জন্যে সহযোগিতা, ক্ষুধার্তকে একবেলা খাবার দেওয়া, শীতার্তকে একটি কম্বল দেওয়া, বিপদগ্রস্ত মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা কিংবা প্রয়োজনীয় ব্যক্তির কাছে তাকে পৌঁছে দেওয়াও হতে পারে বড় মানবিক কাজ।

আমাদের ছোট্ট একটি উদ্যোগ একজন মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। তাই লোক দেখানো নয়, মানবিক মূল্যবোধ ও বিবেকের তাগিদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তির পাশাপাশি তরুণ সমাজ, সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এলে একটি সুন্দর, সহমর্মী ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

31/08/2026

ইয়া আল্লাহ! আপনি তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েন। তাদের সাহায্য করুন এবং আমাদের সেই সক্ষমতা দান করুন যেন আমরা এদের পাশে দাঁড়াতে পারি। 🤲😥

Address

73 Henton Road
Leicester
LE36AY

Alerts

Be the first to know and let us send you an email when Zhorna Mannan Memorial Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to Zhorna Mannan Memorial Trust:

Shortcuts

Sponsored

Share