15/02/2022
মাদীনাতুল খাইরীর চেয়ারম্যান মাওলানা ফয়েজ আহমদের ভাতিজীর বিয়ে সম্পন্ন
বাংলাদেশ খেলাফত মজলিসের আন্তর্জাতিক সম্পাদক ও মাদীনাতুল খাইরী আল ইসলামীর চেয়ারম্যান মাওলানা শায়খ ফয়েজ আহমদের ভাতিজীর বিয়ে গতকাল সিলেট নগরীর আম্বরখানাস্থ হোটেল পলাশে অনুষ্ঠিত হয়।
সুন্নতে নববীর অনুপম আদর্শ বিবাহের ‘আকদ’ পড়ান প্রখ্যাত মুফাচ্ছিরে কুরআন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়বে আমীর মাওলানা খুরশীদ আলম কাসেমী।
বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ খেলাফত মজলিসের নায়বে আমীর মাওলানা রেজাউল করিম জালালী,যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, সাবেক এমপি এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজারের প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা,জামেয়া মাদানিয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ,ওসমানী মেডিকেলের প্রফেসর ডা. কামরুল ইসলাম, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. মনিরুল ইসলাম সুহাগ,ইন্জিনিয়ার আফজাল আহমদ,বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন,খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান,জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা মুহাম্মদ সাদ মাস্টার,বিএনপি নেতা কর্নেল সৈয়দ আলী আহমদ,আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সৈয়দ মুহাদ্দিস আহমদ,টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুছাব্বির,শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার,মুফতী শাব্বির আহমদ খান কাসেমী,জামেয়া মাদানিয়া কাজির বাজারের শিক্ষক মাওলানা আব্দুল খালিক,বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক কাজী জুনাইদ আহমেদ, সুনামগঞ্জ জেলা সহসাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক,বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতী মুহাম্মদ মাহবুবুল হক, সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার,সিলেট জেলা শাখার সহ-বায়তুল মাল সম্পাদক মুফতী ওযীরুল ইসলাম মাসউদ প্রমুখ।
মাওলানা শায়খ ফয়েজ আহমেদ অনুষ্ঠানে আগত অতিথিদের অভ্যর্থনা জানান এবং সকলের প্রতি মোবারকবাদ জ্ঞাপন করেন।