07/10/2026
বাংলাদেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। বিভিন্ন সময়ে দলটি নানা ধরনের নির্যাতন ও চাপের মুখোমুখি হয়েছে। দলের মধ্যে একসময় অনেক ত্যাগী ও সৎ নেতৃত্ব ছিল। দীর্ঘদিন তারা রাষ্ট্রক্ষমতার বাইরে ছিল। বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন এবং কারাগারেও ছিলেন। অন্যদিকে তারেক রহমান প্রবাসে থেকে অনলাইনের মাধ্যমে দলের নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে গেছেন।
যেহেতু বিএনপি একটি নির্যাতিত দল হিসেবে পরিচিত ছিল এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা মানুষের মনে ছিল, তেমনি দীর্ঘদিন প্রবাসে থেকেও তারেক রহমান দলকে ধরে রেখেছেন এসব কারণে দেশের অনেক মানুষ ধরে নিয়েছিল যে বিএনপি ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
কিন্তু মাত্র সাত মাসের মধ্যেই বিএনপির ভাবমূর্তি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দলটি মানুষের সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়ছে। এভাবে চলতে থাকলে বিএনপি জনগণের সমর্থন হারাতে পারে এবং তাদের রাজনৈতিক অবস্থানও দুর্বল হয়ে যেতে পারে।
খালেদা জিয়ার সময়কার অনেক ত্যাগী নেতাকে এখন আর সক্রিয়ভাবে দেখা যায় না। বর্তমানে বিএনপিতে এমন অনেক হাইব্রিড নেতার উপস্থিতি নিয়ে আলোচনা রয়েছে, যাদের বিরুদ্ধে দলের নাম ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা ও অর্থনৈতিক লাভের চেষ্টা করার অভিযোগ ওঠে। আগে খালেদা জিয়া অসুস্থ ছিলেন এবং তারেক রহমান দেশের বাইরে ছিলেন, ফলে দলকে পুরোপুরি গুছিয়ে তোলার সুযোগ সীমিত ছিল। কিন্তু এখন তো তাদের সামনে সেই সুযোগ রয়েছে। বিএনপির মনে রাখতে হবে তাদের বিরোধী দল হল এখন জামাত এবং আওয়ামীলীগ । জামাত এবং আওয়ামীলিগের এমন অনেক নেতা রয়েছে যারা যেকোনো বিনিময়েও নিজের দল ত্যাগ করবেনা এবং রাজধানীতে তারা অনেক দক্ষতা আছে । আর বিএনপিতে রয়েছে হাইব্রিড অনেক নেতা যাঁরা একটু বিপদ দেখলে আর একটু নিজের ফায়দা হলে বিএনপি ছেড়ে দিবে। আর দক্ষতার প্রশ্নে জামাত এবং আওয়ামীলীগ থেকে বিএনপির নেতারা অনেক পিছিয়ে ।
শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ড্রেন পরিষ্কার করার ছবি প্রকাশ করা, কোনো নেতার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রচার করা, কিংবা কোনো নেতার জন্মদিন উদ্যাপনের পোস্ট দেওয়ার মাধ্যমে ২০২৬ সালের জনগণের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করা সম্ভব নয়।
বর্তমান সময়ের মানুষ অনেক বেশি সচেতন, তথ্যসমৃদ্ধ এবং রাজনৈতিকভাবে পরিণত। তারা শুধু প্রচারণা নয়, বাস্তব কাজ ও কার্যকর নেতৃত্ব দেখতে চায়। মাদকসেবীদের ধরার নামে প্রচার চালিয়ে, অথচ প্রকৃত মাদক কারবারীদের সঙ্গে অর্থের বিনিময়ে আপস করলে জনগণ তা খুব দ্রুতই বুঝতে পারে।
আজকের ভোটাররা সামাজিক যোগাযোগমাধ্যমের ছবি বা স্লোগান দেখে সিদ্ধান্ত নেয় না, তারা দেখে দলের আদর্শ, নেতৃত্বের সততা, জবাবদিহিতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং জনগণের জন্য বাস্তব কাজ।
প্রশ্ন হলো, বিএনপির মধ্যে কি এমন কোনো নেতা নেই, যিনি দৃঢ়ভাবে বলতে পারেন—“Enough is enough। আমরা দল থেকে সব ধরনের দুর্নীতিগ্রস্ত ও সুযোগসন্ধানী ব্যক্তিদের সরিয়ে দেব এবং দলকে আর বদনামের সুযোগ দেব না”? সত্যিকারের সৎ ও আদর্শবান নেতৃত্ব কি এতটাই দুর্লভ হয়ে গেছে?
দিনের শেষে সাধারণ মানুষ কোন রাজনৈতিক দল দেশ পরিচালনা করবে সেটি সবসময় বিবেচনা করে না। মানুষ চায় শান্তি, নিরাপত্তা, সুশাসন এবং একটি স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা। যে দল বা সরকারই দেশ পরিচালনা করুক না কেন, জনগণের প্রধান প্রত্যাশা হলো একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত জীবন। #