25/02/2026
আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
গত ৬ রামাদান (২৩ শে ফেব্রুয়ারী)সোমবার আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ মেম্বার কাউন্সিলর দিলওয়ার আলী।
ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ ফারুক আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি আনসার মিয়ার সঞ্চালনায় কার্ডিফের জালালীয়া মসজিদে অনুষ্টিত ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, শেখ মোহাম্মদ আনোয়ার, অরগানাইজিং সেক্রেটারি মাওলানা আব্দুল মুক্তাদির, মেম্বারশিপ সেক্রেটারি ক্বারি মুজাম্মিল আলী।
এতে আরোও উপস্থিত ছিলেন কার্ডিফ ব্রাঞ্চের ভাইস প্রেসিডেন্ট জিলু মিয়া, সেক্রেটারি কামরুল ইসলাম বাবু,জয়েন্ট সেক্রেটারি হাফিজ জালাল উদ্দীন,ট্রেজারার বেলাল খান, অরগানাইজিং সেক্রেটারি এমদাদ আলী, ওয়েলফেয়ার সেক্রেটারি ফয়েজ মিয়া প্রমুখ।