Anjumane Al Islah UK Cardiff Branch

Directions Website

Anjumane Al Islah UK Cardiff Branch ANJUMANE AL ISLAH UK CARDIFF BRANCH

আনজুমানে আল ইসলাহ ইউকে কার্ডিফ ব্রাঞ্চের উদ্যোগে অক্টোবর মাসের "মাসিক মিলাদ মাহফিল" র খন্ডচিত্র। উল্লেখ্য, প্রতি মাসের দ...
10/10/2026

আনজুমানে আল ইসলাহ ইউকে কার্ডিফ ব্রাঞ্চের উদ্যোগে অক্টোবর মাসের "মাসিক মিলাদ মাহফিল" র খন্ডচিত্র।
উল্লেখ্য, প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার বাদ জুমা জালালিয়া মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশন, কার্ডিফ ব্রাঞ্চের দায়িত্বশীল, সদস্যবৃন্দ ছাড়াও মসজিদ কমিটির দায়িত্বশীল ও মুসল্লিগণ উপস্থিত থাকেন।

৯ অক্টোবর '২৬। শুক্রবার। জালালীয়া মসজিদ কার্ডিফ।

মেম্বারশিপ কনফারেন্স ২০২৬ এর খন্ডচিত্র। ★ প্রধান অতিথি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ভাইস...
20/09/2026

মেম্বারশিপ কনফারেন্স ২০২৬ এর খন্ডচিত্র।
★ প্রধান অতিথি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট অজিহুর রহমান মিজান, এক্সিকিউটিভ মেম্বার জনাব সেলিম আহমদ ও তাঁর ছেলে।
★ উপস্থাপনায় ব্রাঞ্চ সেক্রেটারি কামরুল ইসলাম বাবু
★ কোরআন তিলাওয়াত করছেন জয়েন্ট সেক্রেটারি হাফিজ মাওলানা জালাল উদ্দীন
★ নাতে রাসুল পরিবেশন করেছেন মাওলানা ক্বারি মাকসুদুর রহমান।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় দা...
19/09/2026

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় দাওয়াতি সফর শেষে বাংলাদেশ পৌঁছালে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

১৯ সেপ্টেম্বর, ২০২৬ ঈসায়ী
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট

ঈদে মীলাদুন্নবী সাঃ উপলক্ষে কার্ডিফে আনজুমানে আল ইসলাহ ইউকের উদ্যোগে তারবিয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিতকার্ডিফ, যুক্তরাজ্য:...
13/09/2026

ঈদে মীলাদুন্নবী সাঃ উপলক্ষে কার্ডিফে আনজুমানে আল ইসলাহ ইউকের উদ্যোগে তারবিয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

কার্ডিফ, যুক্তরাজ্য: ঈদে মীলাদুন্নবী সাঃ উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ইউকের কার্ডিফ ব্রাঞ্চের উদ্যোগে বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, বাদ মাগরিব এক গুরুত্বপূর্ণ তারবিয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি মুসলমানদের ঈমান-আকিদা, আমল-আখলাক, আত্মশুদ্ধি ও ইসলামী জীবনব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দ্বীনি আদর্শ অনুসরণ, নৈতিক চরিত্র গঠন এবং সমাজে ইসলামের শান্তি ও সৌন্দর্যের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহর ইউকের সহ সাধারণ সম্পাদক মাওলানা এম এ কাদির আল হাসান

মাহফিলে আনজুমানে আল ইসলাহ ইউকের নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-উলামা, সংগঠনের দায়িত্বশীলবৃন্দ ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আনজুমানে আল ইসলাহ ইউকে কার্ডিফ ব্রাঞ্চের মেম্বারশিপ কনফারেন্স অনুষ্ঠিতআনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের কার্ডিফ ব্রা...
11/09/2026

আনজুমানে আল ইসলাহ ইউকে কার্ডিফ ব্রাঞ্চের মেম্বারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের কার্ডিফ ব্রাঞ্চের উদ্যোগে মেম্বারশিপ কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ওয়েলসের রাজধানী কার্ডিফের বাংলাদেশ সেন্টারে আয়োজিত এ কনফারেন্সে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের জেনারেল সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা এম এ কাদির আল হাসান, সেন্ট্রাল কাউন্সিল মেম্বার কাউন্সিলর দিলওয়ার আলী এবং ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদ।

কার্ডিফ ব্রাঞ্চের সভাপতি ক্বারি মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ কামরুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে ওয়েলস ডিভিশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আনোয়ার আলী, বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাওলানা মোহাম্মদ আব্দুল মুক্তাদির, শেখ মোহাম্মদ আনোয়ার, সেক্রেটারি আনসার মিয়া, জয়েন্ট সেক্রেটারি মকিস মনসুর, ট্রেজারার ক্বারি শাহ তসলিম আলী, অর্গানাইজিং সেক্রেটারি সৈয়দ শামসুল হক রানু, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি আব্দুল আজিজ আতিকুজ্জামান এবং মেম্বারশিপ সেক্রেটারি ক্বারি মুজাম্মিল আলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ব্রাঞ্চ কমিটির জয়েন্ট সেক্রেটারি হাফিজ মাওলানা জালাল উদ্দীন পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন। এরপর ব্রাঞ্চের সদস্য মাওলানা মাকসুদুর রহমান নাতে রাসুল (সা.) পরিবেশন করেন।

কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ কমিটির ভাইস প্রেসিডেন্ট অজিহুর রহমান মিজান ও জিলু মিয়া, এডুকেশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি হাফিজ ইমরান আহমদ, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি হাফিজ ইব্রাহিম আলী মাসুদ, এক্সিকিউটিভ মেম্বার সেলিম আহমদ, মাওলানা হাফিজ তাওহিদুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

কনফারেন্সে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্য বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আনজুমানে আল ইসলাহ ইউকে কার্ডিফ ব্রাঞ্চের আয়োজনে আগামী বুধবার বিকালে কার্ডিফ বাংলাদেশ সেন্টারে এক সদস্য সম্মেলন ২০২৬ ও পব...
04/09/2026

আনজুমানে আল ইসলাহ ইউকে কার্ডিফ ব্রাঞ্চের আয়োজনে আগামী বুধবার বিকালে কার্ডিফ বাংলাদেশ সেন্টারে এক সদস্য সম্মেলন ২০২৬ ও পবিত্র ইদে মীলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বাদ মাগরিব কার্ডিফ জালালীয়া মসজিদে তারবিয়াহ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। মুবারক মাহফিলে আপনার উপস্থিতি একান্ত কাম্য।

ANJUMANE AL ISLAH UK CARDIFF BRANCH is going to arrange a MEMBERSHIP CONFERENCE 2026 at Bangladesh centre Cardiff and TARBIAH & WAZ MAHFIL at Jalalia Mosque.
The Honorable President of Bangladesh Anjumane Al Islah Hadrath Allamah Husamuddin Chowdhury Fultali has consented to attend on both programs as Chief Guest.
All of our members and beloved brothers are cordially invited.

All of our respected members of Anjumane Al Islah UK and Muslim community brothers cordially invited to these programs.
29/08/2026

All of our respected members of Anjumane Al Islah UK and Muslim community brothers cordially invited to these programs.

28/08/2026

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ইউকে-এর আয়োজনে আগামী রবিবার বিকালে লন্ডনের দ্যা অ্যাট্রিয়াম হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রান্ড মীলাদুন্নবী মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। মুবারক মাহফিলে আপনার উপস্থিতি একান্ত কাম্য। মহিলাদের জন্যও বসার ব্যবস্থা আছে।

Join us for Grand Eid Milad-un-Nabi ﷺ Mahfil 2026 to commemorate the blessed occasion of Eid Milad-un-Nabi ﷺ on Sunday 30 August at 6:30 pm at The Atrium London in the blessed company of Hadrat Allamah Husamuddin Chowdhury Fultali, president of Bangladesh Anjumane Al Islah

Open to all | Facilities for Sisters | Food will be served

Join us with your family and loved ones and be part of this blessed gathering.

আনজুমানে আল ইসলাহ কানাডা ও ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি আয়োজিত ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা ও দুআ মা...
28/08/2026

আনজুমানে আল ইসলাহ কানাডা ও ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি আয়োজিত ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

The respected President of Bangladesh Anjumane Al Islah, Hadrat Allama Hussamuddin Chowdhury Fultali, delivered the keynote address at the discussion and Dua Mahfil organised by Anjumane Al Islah Canada on the occasion of Eid Milad-un-Nabi (ﷺ).

26 August 2026
Toronto, Canada

Ramadan Mubarak,  Day-1
17/02/2026

Ramadan Mubarak, Day-1

Address

Cardiff

Alerts

Be the first to know and let us send you an email when Anjumane Al Islah UK Cardiff Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share