19/08/2026
আমার বাবা-মায়ের তিন সন্তান—তিনজনই মেয়ে। কোনো ছেলে নেই বলে সমাজের অনেক মানুষ ছোটবেলা থেকেই আমার বাবা-মাকে কথা শুনিয়েছে—
“তোদের দেখবে কে?”
“মেয়েরা কি আর বাবা-মায়ের দায়িত্ব নিতে পারে?”
“বুড়ো বয়সে তোদের পাশে কে থাকবে?”
কথাগুলো শুধু আমাদের নয়, আমার বাবা-মায়ের মনেও একটা ভয় তৈরি করে দিয়েছে। যেন তিনটি মেয়ে সন্তান হওয়াটাই একটা অপরাধ!
কিন্তু আল্লাহর অশেষ রহমতে আজ আমি লন্ডনে চাকরি করি। নিজের পায়ে দাঁড়িয়েছি এবং সামর্থ্য অনুযায়ী আমার বাবা-মায়ের দায়িত্ব নিতে পারি। আমার বোনেরাও তাদের জায়গা থেকে বাবা-মায়ের পাশে থাকার চেষ্টা করে।
তাহলে আজও কেন বলা হবে—মেয়ে সন্তান হলে বাবা-মায়ের দেখাশোনা করার কেউ থাকে না?
আমার সবচেয়ে বেশি কষ্ট হয় আমার বাবা-মাকে দেখে। সারাজীবন কষ্ট করে যা কিছু অর্জন করেছেন, সেই সম্পত্তি নিয়েও তাঁরা আজ চিন্তায় থাকেন—কে পাবে, কী হবে, সমাজ কী বলবে দেশের আইন না মানলে এই চাপ কি তাদের বৃদ্ধ বয়সে মানাই??
যারা আমাদের কোনো খোঁজখবর রাখে না, বাবা-মায়ের কষ্টের সময়ে পাশে থাকে না, তারাই আবার সম্পত্তির কথা উঠলে অধিকার নিয়ে কথা বলে। আর আমার বাবা-মা সামাজিক চাপের কারণে নিজের মেয়েদের জন্য কোনো সিদ্ধান্ত নিতে গেলেও লজ্জা ও ভয় পান।
কেন? তারা এই অপমানিত হবে? কেন তারা মেয়েদের অভিশাপ ভাববে??
মেয়ে হয়েছে বলে কি আমরা পাপী?
মেয়ে হয়েছে বলে কি বাবা-মায়ের প্রতি আমাদের ভালোবাসা কম?
মেয়ে হয়েছে বলে কি আমরা বাবা-মায়ের দায়িত্ব নিতে পারি না?
আমি মনে করি, সমাজের এই মানসিকতা বদলানোর সময় এসেছে। যেহেতু মেয়েরা সবখানে তাদের অবদান রাখছে দেশের জন্য কাজ করছে তাই দেশের আইন তো চেন্চ হওয়া উচিত যে বাবা-বাবা-মায়ের শুধু কন্যা সন্তান তাদের সম্পত্তি শুধু মেয়েরা পাবে 🙏🙏🙏