Gohorpur Association France

Itinéraire

Gohorpur Association France Together we are stronger

10/10/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ , গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের সম্মানিত সকল সদস্যবৃন্দ। আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ।

সাহায্যের আবেদন। দেওয়ান বাজার ( বাজারের মসজিদ ) মেরামতের জন্য সাহায্যের আবেদন এসেছে। মসজিদ মহান আল্লাহপাকের ঘর মুমিন মুসলমান মুসল্লীয়ানে কেরাম সেখানে নামাজ আদায় করেন এবং সবার জন্য দোয়া করেন , তাই নামাজ আদায় করার যায়গা পবিত্র মসজিদের পরিবেশ অবশ্যই উত্তম হওয়া অত্যাবশ্যক। আমাদের সবার পরিচিত দেওয়ান বাজার (বাজারের মসজিদ) মেরামতের প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার কাছে সাহায্যের অনুরোধ করেছেন। আমরা গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের পক্ষথেকে কিছুটা হলে মসজিদ মেরামতের জন্য সহযোগিতার হাত বাড়াতে চাই। তাই আমরা যে যতটুকু পারি সহযোগিতা করবো ইনশাআল্লাহ, এই নেক দানের বিনীময়ে মহান মহান আল্লাহপাক আমাদের সবাইকে সর্বোত্তম জাযা দান করবেন ইনশাআল্লাহ।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের সকল সম্মানিত সদস্যবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুল...
29/09/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের সকল সম্মানিত সদস্যবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনারা নিশ্চয় অবগত আছেন যে গতকাল ২৮শে সেপ্টেম্বর রোজ সোমবার প্যারিসের পর্থদো-ক্লিনকোর্ট এলাকায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের সম্মানিত উপদেষ্টা মরহুম জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেবের মগফেরাত কামনায় এসোসিয়েশন কর্তৃক দোয়া মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। উক্ত দোয়া মাহফিলে ফ্রান্স তথা প্যারিসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির প্রবীণ মুরব্বিয়ানগন উলামায়ে-কেরাম এবং গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনেকেই উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত করেন মাওলানা সাহেদ আহমেদ নাফে এবং হাফিজ মাওলানা ইমরান আহমদ।সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ফখর উদ্দীন , বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি সুয়েব আহমদ তালুকদার, সহ-সভাপতি আজিজুর রহমান, যুগ্ন সম্পাদক খালেদ আহমেদ সহ অনেকেই। দোয়া মাহফিলে মরহুম আলাউদ্দিন সাহেব সহ সকল মুরদেগানের রুহের মাগফেরাত ও বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের সুস্থতা কামনা এবং বাংলাদেশ সহ সমগ্র বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত করেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি হাবিবুর রহমান সাহেব।গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স কতৃক আয়োজিত মহতি দোয়া মাহফিল আয়োজন করায় মরহুমের পরিবারের পক্ষথেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন মহহুম আলাউদ্দিন সাহেবের ভাই এবং এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ফখর উদ্দীন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ , গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের সম্মানিত সকল সদস্যবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদু...
24/09/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ , গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের সম্মানিত সকল সদস্যবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ , আপনারা সবাই অবগত আছেন যে গত ১০ই সেপ্টেম্বর তারিখে, গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব প্যারিসে তিনির নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি-রাজিউন। মরহুম আলাউদ্দিন সাহেবের মাগফেরাত কামনায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের পক্ষথেকে দোয়া মাহফিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইনশাআল্লাহ।
তারিখ : ২৮শে সেপ্টেম্বর রোজ সোমবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় সময়।
স্থানঃ 1 Rue Fernand Labori 75018 PARIS.
উপদেষ্টা জনাব ফখরুদ্দীন সাহেবের ব‍্যবসা প্রতিষ্টৈনে ।
মেট্রো ৪ ক্লিংকোর্ট স্টেশন ।
উক্ত দোয়া মাহফিলে সবার উপস্থিতি একান্তভাবে কামনা করছি। বিনীত দাওয়াতক্রমে ,
সুয়েব আহমদ তালুকদার। সভাপতি গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স।
মাওলানা ফয়েজ আহমদ। সাধারণ সম্পাদক গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স।

22/09/2026

২০২৬ সাল খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে ! আমরা কিছু কিছু স্মৃতি খুঁজে পাব আগামী ৫/১০ বছর পরে । এরকম ছোট ছোট কাজ আমাদের মধুর স্মৃতি হয়ে থাকবে

18/09/2026

গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স 🇫🇷 কাজ করে যাচ্ছে দেশের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে

15/09/2026

14/09/2026

এগুলা স্মৃতি হয়ে থাকবে ! একদিন বসে বসে আমরা স্মৃতি রোমন্থন করবো

13/09/2026

আমাদের সম্মানিত সভাপতি জনাব শুয়েভ আহমেদ তালুকদার বারবিকিউ পার্টিতে উপস্থিত থেকে আনন্দের ভাগাভাগি করেন

GAF এর বারবিকিউ পার্টি 🥳 সফলভাবে সম্পন্ন হয়েছে ।সারসেলের একটি পার্ক গত ৭ তারিখ বিকালে আমাদের এলাকার কয়েকজন GAF এর সদস্য...
12/09/2026

GAF এর বারবিকিউ পার্টি 🥳 সফলভাবে সম্পন্ন হয়েছে ।
সারসেলের একটি পার্ক গত ৭ তারিখ বিকালে আমাদের এলাকার কয়েকজন GAF এর সদস্যদের উপস্থিতিতে একটি মিলনমেলা বসে । কর্ম ব্যস্ততার কারনে অনেকে আসতে পারেননি । পরেরবার আরো বড় পরিসরে আয়োজন করা হবে ইনশাআল্লাহ ।

আমাদের কার মৃত্যু কখন কোন দেশে আমরা কেউই জানি না !কার কবর কোথায় হবে সেটাও আমরা নিশ্চিত না !আল্লাহ আমাদের সবাইকে সুস্থ র...
11/09/2026

আমাদের কার মৃত্যু কখন কোন দেশে আমরা কেউই জানি না !
কার কবর কোথায় হবে সেটাও আমরা নিশ্চিত না !
আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন!
এবং পরিবারের সদস্যদের সাথে জীবনের শেষ সময় অবধি কাটানোর জন‍্য দোয়া করি ।
বিদেশে যাদের পরিবার ও সন্তানরা রয়েছেন তাদের প্রেক্ষাপট ভিন্ন । সন্তানরা ও আত্মীয়স্বজন সব সময় জিয়ারত করতে পারবেন !
এখানে কবরের জন‍্য আলাদা পয়সা পে করা লাগে,গোসল দেয়ানোর জন‍্যও ভালো পরিমান পয়সা খরচ হয় ! কবরের জায়গার কন্ট্রাক্ট রিনিউর জন‍্য আলাদা পয়সা পে করতে হয় !
আর আমাদের দেশে কবর দেয়ার জন‍্য প্রায় অনেকের একটি পারিবারিক কবরস্থান রয়েছে !
দেশকে কেন আমরা মিস করি যারা দেশে থাকেন তাদেরকে বুঝানো মুশকিল।

Adresse

Paris

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Gohorpur Association France publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Raccourcis

Partager