Ara Chatgaiya France

Ara Chatgaiya France ফ্রান্সে চট্টগ্রামবাসীর সংগঠন 'আঁরা চাটগাঁইয়া' (আমরা চট্টগ্রামের)

ফ্রান্সে অনেক সংগঠন রয়েছে কিন্তু অতীতের অভিজ্ঞতায় দেখেছি সংগঠন করতে গিয়ে গুরুত্বপূর্ণ পদের জন্য রেষারেষি, দ্বন্দ্ব, বিভক্তি, মারামারি। তাই আমরা পদ-পদবীবিহীন একটি সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করি।
আমাদের সংগঠন "আরা চাটগাঁইয়া" কারো কোনো পদবী নাই, সকলেই সদস্য এবং সকলের সমান অধিকার।
ফ্রান্সে চট্টগ্রামবাসীদের একতাবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে সকলকে আমাদের সাথে/একসাথে পথ চলার অনুরোধ করছি।
প্রেসিডেন্ট, সেক্রে

টারী হয়ে পদবী ধরে রেখে, অপব্যবহার করে নিজেকে জাহির করার সুযোগ এই সংগঠনে থাকবেনা।
আশা করি ফ্রান্সের শান্তি প্রিয় চট্টগ্রামবাসী আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।

13/03/2026

ফ্রান্সে আমরা চট্টগ্রামবাসীর ইফতার ও দোয়া মাহফিল নিয়ে বাংলাদেশের স্যাটেলাইট টিভি Channel S News

25/02/2026

ফ্রান্সে বসবাসরত সম্মানিত চট্টগ্রামবাসী আসসালামু আলাইকুম।
আগামী ২৮শে ফেব্রুয়ারি শনিবার চট্টগ্রামবাসীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে চট্টগ্রামবাসীকে অংশগ্রহনের জন্য অনুরোধ করা যাচ্ছে।
(আলোচনা ও দোয়া বিকেল ৫টা থেকে)
স্থান: Restaurant L4F, 24 Rue du Pré Saint-Gervais, 93500 Pantin
(Metro Hoche, Line 5)
যোগাযোগ: 0661733172, 0617340414
আয়োজনে: আঁরা চাটগাঁইয়া ফ্রান্স।

জানাজার নামাজ:ফ্রান্স প্রবাসী চট্টগ্রাম রাউজানের মোহাম্মদ সিরাজুর রহমান এর নামাজে জানাজা আগামীকাল বুধবার ১৮ই ফেব্রুয়ারি...
17/02/2026

জানাজার নামাজ:
ফ্রান্স প্রবাসী চট্টগ্রাম রাউজানের মোহাম্মদ সিরাজুর রহমান এর নামাজে জানাজা আগামীকাল বুধবার ১৮ই ফেব্রুয়ারি দুপুর ১২.০০ টায় এই ঠিকানায় 4 Rue des Cités, 93300 Aubervilliers উবারভিলা বাংলাদেশ কমিউনিটি মসজিদে অনুষ্ঠিত হবে।
প্রবাসীদেরকে যথাসময়ে জানাজার নামাজে অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

10/11/2024

Mezban France 2024
ফ্রান্সে অনেকবছর পর চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত।
https://youtu.be/Wn1F3OZALsA

#চট্টগ্রাম #ঐতিহ্য #মেজবান #ফ্রান্স #আঁরাচাটগাঁইয়া #চাটগাঁইয়া

মেজবান পরবর্তী আমাদের আজকের মিলন মেলা।
03/11/2024

মেজবান পরবর্তী আমাদের আজকের মিলন মেলা।

29/10/2024

অবাজি খাইদিইয় খাইয়,
গোসতঅ হেগিন তুলঅ তুলঅ বানায় ফেলায়ি।
আইয়িদ্দে এক সাপ্তা হানা হউন পইরতুনু,..

আমাদের মেজবান সম্পর্কে মানুষের প্রতিক্রিয়া।

#মেজবান #আরাচাটগাঁইয়াফ্রান্স #আরাচাটগাঁইয়া

অনেকবছর পর ফ্রান্সে চট্টগ্রামবাসীর মিলনমেলা এবং মেজবান অনুষ্ঠিত।
28/10/2024

অনেকবছর পর ফ্রান্সে চট্টগ্রামবাসীর মিলনমেলা এবং মেজবান অনুষ্ঠিত।

23/10/2024

মেজবানের নিবন্ধন সমাপ্ত।
চাটগাঁইয়া মেজবান আয়োজনে আমরা অভাবনীয় সাড়া পাচ্ছি।
হলটিতে আসন সংখ্যা সীমিত হওয়ায়, সীমাবদ্ধতার কারণে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চট্টগ্রামবাসীকে নিবন্ধনের যে কার্যক্রম আমরা শুরু করেছিলাম সেটি শেষ হয়েছে। ‌

টেলিফোনে এবং সরাসরি যারা আমাদেরকে নাম নিবন্ধন করেছেন এবং যারা আমন্ত্রন পেয়েছেন, তারা ছাড়া অন্যদেরকে আমরা নিতে পারছিনা বলে দুঃখিত। ‌

যেহেতু ফ্রান্সে অনেক বছর ধরে চট্টগ্রামবাসীর অনুষ্ঠান হয় না, সেজন্য এবারের আয়োজনটি শুধুমাত্র চট্টগ্রামবাসীকে নিয়ে হচ্ছে।
আগামীতে আমরা সকল প্রবাসীদেরকে নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ।
সবাইকে ধন্যবাদ।

21/10/2024

ফ্রান্সে চট্টগ্রামবাসীর মিলনমেলা ও মেজবান আয়োজনের প্রস্তুতি সম্পন্ন।
অংশগ্রহণ নিশ্চিত করতে যোগাযোগ করুন:
0661733172, 0617340414, 0695603503, 0652519775, 0667678724, 0629339143.
আয়োজনে: আরা চাটগাঁইয়া, ফ্রান্স। 😊

#আরাচাটগাঁইয়া #ফ্রান্স #মেজ্জান #মেজবান #ফ্রান্সপ্রবাসী #চট্টগ্রাম #মিলনমেলা

Adresse

Paris

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Ara Chatgaiya France publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager