05/07/2026
⚽️ প্যারাগুয়ের সাথে ম্যাচ জয়ের পর ফ্রান্সের 🇫🇷 কোচ দিদিয়ে দেশোঁ বলেছেনঃ
🎙️Didier Deschamps : "C'était peut-être pas le football qui va faire venir les gens au stade."
যার মানে হচ্ছেঃ "হয়তো এটা এমন ফুটবল ছিল না যা মানুষকে স্টেডিয়ামে টেনে আনবে।"
আমরা বাক্যটিকে ফরাসি গ্রামারের দৃষ্টিকোণ থেকে যদি বিবেচনা করি , তাহলে কি পাবো ?
➡️ Ce = এটি একটি Démonstratif Pronoun (নির্দেশক সর্বনাম)। কোনো পরিস্থিতি বা বিষয়কে নির্দেশ করতে ব্যবহৃত হয়েছে।
➡️ était : এখানে était হলো Être (হওয়া) ভার্বের Imparfait (অতীতকাল) রূপ। ফরাসিতে কোনো কিছুর বিবরণ দিতে বা অতীত পরিস্থিতি বোঝাতে এটি ব্যবহৃত হয়।
➡️ peut-être: এটি একটি Adverbe de doute (সন্দেহ বা সম্ভাবনা প্রকাশক ক্রিয়াবিশেষণ), যার অর্থ "হয়তো" (Perhaps/Maybe)।
➡️ pas: এটি Négation বা না-বোধক শব্দ। সাধারণ ফরাসিতে ne ... pas বসে, কিন্তু মুখের ভাষায় (Spoken French) অনেক সময় ne বাদ দিয়ে শুধু pas ব্যবহার করা হয়।
➡️ le football / les gens: এখানে le (একবচন পুংলিঙ্গ) এবং les (বহুবচন) হলো Articles Définis (নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ)। আর football এবং gens (মানুষজন) হলো Nouns (বিশেষ্য)।
➡️ Qui: এটি একটি Pronom Relatif (সাপেক্ষ সর্বনাম)। এখানে এটি Subject (কর্তা) হিসেবে কাজ করছে, যা ঠিক তার আগের শব্দ "le football"-কে যুক্ত করছে।
➡️ va (Aller): এটি Aller (যাওয়া) ভার্বের Présent (বর্তমানকাল) রূপ।
➡️ va faire venir (Futur Proche): এখানে va (Aller) + দুটি ইনফিনিটিভ ভার্ব (faire ও venir) মিলে Futur Proche বা নিকট ভবিষ্যৎকাল তৈরি করেছে। এর অর্থ: "কোনো কিছু ঘটাতে যাচ্ছে বা করবে"।
➡️ au (à + le): এটি একটি Article Contracté (সংকুচিত পদ)। ফরাসিতে à (অভিমুখে) এবং le stade (নির্দিষ্ট স্টেডিয়াম) একসাথে যুক্ত হয়ে au stade (স্টেডিয়ামে) গঠিত হয়েছে।
যেকোনো ভাষা শিখতে হলে , প্রথমে তাকে হৃদয়ে ধারণ করতে হবে এবং প্রতিনিয়ত তার কাছে পাগলের মতো ছুটে যেতে হবে।
কি রাগ করলেন ? 😊