19/02/2023
সিলেট জেলার জনপ্রিয় (মিডিয়া সংগঠন)
সিলেট মিডিয়া কর্পোরেশনের পক্ষ থেকে ৮ষ্ঠম সেমিপাকা ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সিলেট জেলার জনপ্রিয় সংগঠন সিলেট মিডিয়া কপোরেশন ও ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অন লাইন গ্রুপের পক্ষ থেকে বাবু রতন দাস কে সেমি পাকা ঘরের চাবি হস্তান্তর।
১৯/০২/২৩/ইং রবিবার ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তজার্তিক অনলাইন গ্রুপ এর সভাপতি ফজলুর রহমান ।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন, মানুষের কল্যানের কাজ করে মানবতার ফেরিওয়ালা সিলেট মিডিয়া কর্পোরেশন । ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তজার্তিক অনলাইন গ্রুপ শক্তিশালী সংগঠন। সততা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সুন্দর সমাজ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক অনলাইন গ্রুপও মানবিক কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সিলেট মিডিয়া কপোরেশন এর সরকারি পরিচালক সাইদুল ইসলাম মিনুর , ফেঞ্জুগঞ্জ কাসিম আলী মডেল স্কুলের শিক্ষক মাহবুব আলম স্যার , সহকারী শিক্ষক আব্দুল জাবিত স্যার,
ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির সেক্রেটারি ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, প্রেসক্লাবের সাংবাদিক
সহ সভাপতি এস,এম,মামুনুর রশীদ, সহ সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পু, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান, সিনিয়র সদস্য শহীদ আহমেদ চৌধুরী জুলহান, কার্যকরী সদস্য আব্দুর রহমান বাবুল, মোস্তাফিজুর রহমান কিনেল, আর, কে দাস চয়ন, সহযোগী সদস্য জুলহাস আহমেদ, ছামি হায়দার।
# আমাদের প্রবাসী অনুদানে
যেকোন সহযোগিতায় আমাদের প্রবাসী পাশে থাকবে। ইনশাআল্লাহ।
যেখানে দুচোখ যায় সেখানে পৌঁছায় যাবে সিলেট মিডিয়া কর্পোরেশন সংগঠন।শুধু সবার দোয়া ও ভালোবাসা আপ্রাণ চেষ্টায় আমরা এগিয়ে যেতে পারি
আলহামদুলিল্লাহ "সিলেট মিডিয়া কর্পোরেশন" এর তত্ত্বাবধানে বিগত তিন বছরে সম্পাদিত কার্যাবলী...*
*****************************
🔸 দূর্যোগ, মহামারি, ঈদ, রামাদ্বান উপলক্ষ্যে বিভিন্ন ধাপে গরীব,অসহায়, পরিবহন শ্রমিক, সংখ্যালঘু সহ সিলেট বিভাগের প্রায় ২২ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ = ৫২ লক্ষ ১২ হাজার টাকা।
🔸 ৬ টি পাকা ঘর নির্মাণ, ৩ টি সেমি পাকা ঘর, ৩ টি ঘরের সংস্কার, ৫ টি টিউবওয়েল, ১ টি টয়লেট এবং ১০ টি ঘরের চালের টিন প্রদান =২৬ লক্ষ ৬০ হাজার টাকা।
🔸দূরারোগ্য, এক্সিডেন্টে আহত, প্রতিবন্ধী এরকম ৬০ জন রোগীকে আর্থিক সহায়তা = ৮ লক্ষ ৪৩ হাজার টাকা।
🔸পথশিশু, রিক্সা-ভ্যান চালক সহ ২ হাজার শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ = ৫ লক্ষ ৬৫ হাজার টাকা।
🔸১৩ জন প্রবাস যাত্রীকে সহযোগিতা= ৪ লক্ষ ৯৪ হাজার টাকা
🔹 ২৩ জন মেয়ের বিবাহে সহানুভূতি = ৪ লক্ষ ৬০ হাজার টাকা।
🔹 মসজিদ,মাদ্রাসায় অনুদান = ৫ লক্ষ ৪৫ হাজার টাকা।
🔹"করোনা" কালীন ৬ টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ = ১ লক্ষ ১২ হাজার টাকা।
🔹২০ টি পরিবারকে ক্ষুদ্র খামারের জন্যে= ১ লক্ষ টাকা। এবং
🔹 ৪ টি পরিবারকে সেলাই মেশিন প্রদান= ৩৪ হাজার টাকা।
♦️সর্বমোট সহযোগিতার পরিমাণ = ১ কোটি ৯ লক্ষ ২৫ হাজার টাকা
'''''’'''''''
গনমানুষের হৃদয়ের সংগঠন, দূর্যোগে পরিক্ষিত বিপ্লবী কাফেলা " সিলেট মিডিয়া কপোরেশন এর " আহবানে বৃহত্তর সিলেট জেলার মাটি ও মানুষের পাশে সক্রিয় রয়েছে ।
শুধু আল্লাহর জন্য আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার প্রত্যয়ে নিডি মানুষকে আত্মনির্ভরশীল করাই সিলেট মিডিয়া কর্পোরেশনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য।
সহায়তা প্রদানের ধারাবাহিকতায় আমাদের এই
নগদ অর্থ সহযোগিতা প্রদান ২১৯ টি, পারিবার এবং ৮ টি ঘর বিতরণ ও খাদ্য বিতরণ ২২ হাজার পরিবারের মাঝে
আমরা সিলেটবাসি গর্বিত এটা ভেবে আমাদের বিপদে পাশে দাড়াতে কিছু মানবতার ফেরিওয়ালা রয়েছে। যারা আমাদের সিলেটের মানুষকে অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন সেবা দিয়ে যাচ্ছেন। যারা নিজেদের কথা না ভেবে দিন রাত এক করে মরণঘাতী করোনায় পাশে ছিল, খাদ্য বিতরণ বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অক্সিজেন ব্যাংক", বন্যায় কবলিত মানুষকে সহযোগিতা সুনামগঞ্জ, ছাতক, ফেঞ্চুগঞ্জ, উপজেলার সর্বমোট ২ হাজার মানুষকে খাদ্য বিতরণ,