27/09/2023
“আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ “
আশা করি সবাই ভাল আছেন ,,অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের সম্মানিত সদস্য আরিফ ভাইয়ের আব্বা রাত ২ টার সময় চ্ট্টগ্রাম নিজ বাসায় ইন্তেকাল করেন” ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন “
তাঁর ইন্তিকালে আমরা “সন্দ্বীপ ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স পরিবার”গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা যেন আরিফ ভাইয়ের আব্বাকে ক্ষমা ও রহম করে ।তাঁর গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করে। তাঁর জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।
সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাকে এই শোকে সবরে জামিল দান করুন।