30/01/2025
নিউজ ডেস্কঃ আজ ৩০ই জানুয়ারী ,২০২৫ রোজ বৃহঃবার হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন সামাজিক সংগঠন 'এম. ক্বারী আনিসুর রহমান ওয়েলফেয়ার ট্রাস্ট'-এর পক্ষ থেকে স্থানীয় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।মাওলানা এনামুল হক মাদানীর- কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুস্টান শুরু হয়। এম. ক্বারী আনিসুর রহমান ওয়েলফেয়ার ট্রাস্ট'-এর চেয়ারম্যান জনাব মুহাম্মদ নুরুল হক এর সভাপতিত্বে অনুস্টিত
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র জনাব শামছুদ্দিন নাজিম, তিনি বলেন এম. ক্বারী আনিসুর রহমান ওয়েলফেয়ার ট্রাস্ট'-সমাজের গরীব অসহায় মানুষের কল্যানে দীর্ঘদিন যাবৎ যে অসাধারণ অবধান রেখে যাচ্ছে তা অবশ্যই প্রসংসার দাবিদার যা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমি আশা করি। আমাদের সকলের উচিৎ উক্ত ট্রাস্টের ন্যায় ব্যাক্তিগতভাবেও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা। উক্ত অনুস্টানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্তিত ছিলেন চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাহবুবর রহমান চৌধুরী (নোমান)-বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব জেলা জামাতে ইসলামীর আমীর মাও: মুখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাও:আব্দুল কাইয়ুম,বিশিষ্ট সাংবাদিক চুনারুঘাট প্রেসক্লাবের সহ সভাপতি ও NTV চুনারুঘাট এর প্রতিনিধি জনাব ইসমাইল হুসেন (বাচ্চু) ও এলাকার বিশিষ্ট মুরুব্বি পশ্চিম জিকুয়া জামে মসজিদের সেক্রেটারি জনাব মুজিবুর রহমান,হাতুরাকান্দি গ্রামের মির্জা ফয়সল সহ অন্যান্যরা।বিশেষ অতিথীর বক্তৃতায় মাও: মুখলিছুর রহমান বলেন এম,ক্বারি আনিছুর রহমান সাহেবও সমাজের কল্যানে মসজিদ মাদ্রাসা নির্মানে অনেক অবধান রেখেছেন আমি আশা করি উনার ন্যায়, এম. ক্বারী আনিসুর রহমান ওয়েলফেয়ার ট্রাস্ট'-সামাজিক কল্যানমুলক কাজগুলো অব্যাহত থাকবে। এম. ক্বারী আনিসুর রহমান ওয়েলফেয়ার ট্রাস্ট'-এর চেয়ারম্যান জনাব মুহাম্মদ নুরুল হক বলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কে নিয়ে অনুস্টানটি আয়োজন করতে পেরে মহান মাবুদের শুকরিয়া আদায় করছি, আমরা এলাকাবাসী অসহায় মানুষদের পাশে আছি এবং থাকব এবং আমাদের পিতা অনেক মসজিদ মাদ্রাসা গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রেখেছেন, আজকের এই অনুস্টানের মত কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ। অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠনটি আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে, আমি আশা করি আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে এই সংগঠনটি সামাজিক কাজের মাধ্যমে আরও বেশি অবধান রাখতে সক্ষম হবে ।