Mr Go’s Foundation

Mr Go’s Foundation আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমাদের টিম একদিন বাংলাদেশ প্রত্যেকটা দুস্থ মানুষের কাছে পৌঁছে যাবে।

25/08/2026

তোমার Idol-এর জন্য gift ready.
Rasulullah ﷺ-এর জন্য কী ready করেছো?

একটু savage শোনাবে, but শুনেন।

আপনার favourite মানুষটার birthday আসলে এক মাস আগে থেকে plan শুরু করেন।

কী gift দেবেন?
কোন restaurant?
কী surprise?
কোন colour-এর cake?
Story-তে কোন picture দেবেন?

Gift না দিলে সে mind করতে পারে।
Attention না দিলে relationship cold হয়ে যেতে পারে।
আপনি তার জন্য এত কিছু করেন—কারণ আপনি তাকে ভালোবাসেন।

Fair enough.

কিন্তু আমার একটা uncomfortable question আছে—

Muhammad ﷺ-কে আপনি কতটা ভালোবাসেন?

শুধু মুখে “Ya Rasulullah ﷺ” বলার কথা জিজ্ঞেস করছি না।

আমি জিজ্ঞেস করছি—

আপনার দিনের কোন অংশটা তাঁর ﷺ জন্য?

কারণ Rasulullah ﷺ বলেছেন, তোমাদের কারও ঈমান পূর্ণ হবে না, যতক্ষণ না তিনি তার কাছে তার পিতা, সন্তান এবং সমস্ত মানুষের চেয়েও বেশি প্রিয় হন।
—Sahih al-Bukhari 15 (Sunnah⁠)

Read that again.

All mankind.

আপনার favourite celebrity-এর থেকেও।
আপনার favourite person-এর থেকেও।
আমার-আপনার সবচেয়ে আপন মানুষের থেকেও।

Celebrity নতুন video দিলে notification on.

কিন্তু Fajr-এর adhan হলে snooze.

Favourite person-এর ৪ মিনিটের voice note পুরোটা শুনি।

কিন্তু Rasulullah ﷺ-এর একটা sahih hadith পড়ার জন্য ৪ মিনিট নেই।

কারও জন্য perfume, watch, flowers, expensive gifts কিনতে পারি।

কিন্তু Rasulullah ﷺ-এর Sunnah নিজের জীবনে gift করার সময়—

“আস্তে আস্তে করবো।”

ভাই, কত আস্তে?

Life তো pause button দিয়ে বসে নেই।

আর একটা কথা আমাকে literally shake করে।

Rasulullah ﷺ বলেছেন, কিয়ামতের দিন তিনি জান্নাতের দরজায় এসে দরজা খুলতে বলবেন। প্রহরী জিজ্ঞেস করবেন, “আপনি কে?” তিনি বলবেন, “Muhammad।” তখন বলা হবে—আপনার জন্যই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে; আপনার আগে কারও জন্য এই দরজা খুলবো না।
—Sahih Muslim 197 (Sunnah⁠)

আর তিনিই ﷺ বলেছেন, তিনি জান্নাতের দরজায় প্রথম knock করবেন। (Sunnah⁠)

Think about that.

যাঁর মাধ্যমে আল্লাহ আমাদের কাছে Qur’an-এর guidance পৌঁছে দিলেন,
যিনি আমাদের ঈমানের শিক্ষক,
যিনি কিয়ামতের দিন আল্লাহর অনুমতিতে শাফাআত করবেন—
তাঁর ﷺ জন্য আমার preparation কী?

আর এখানে “gift” মানে অবশ্যই কোনো physical gift না।

আপনার gift হলো—

একটা Sunnah revive করা।

একটা haram relationship ছেড়ে দেওয়া—কারণ আমার Nabi ﷺ এটা পছন্দ করতেন না।

একটা মিথ্যা বলা বন্ধ করা।

Parents-এর সাথে সুন্দর হওয়া।

মানুষের হক নষ্ট না করা।

Business-এ cheating না করা।

Modesty protect করা।

Fajr ঠিক করা।

রাগের সময় character ঠিক রাখা।

আর যখন তাঁর নাম শুনবেন—

اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ

দরুদ পড়া।

কারণ ভালোবাসা শুধু emotional caption না।

Love has receipts.

আর Allah নিজেই আমাদের একটা extraordinary standard দিয়েছেন:

“নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।”
—Qur’an 33:21

আরও powerful—

“বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমাকে অনুসরণ করো; আল্লাহ তোমাদের ভালোবাসবেন…”
—Qur’an 3:31

SubhanAllah.

আমরা সারাজীবন মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করি।

আর Allah বলে দিলেন—

তুমি Muhammad ﷺ-কে follow করো, Allah তোমাকে ভালোবাসবেন।

What a deal.

তাই এই Rabi al-Awwal-এ শুধু একটা emotional post দিয়ে শেষ করবেন না।

নিজেকে প্রশ্ন করুন—

“Rasulullah ﷺ-এর জন্য আমার daily gift কী?”

আজ থেকে একটা Sunnah choose করুন।

একটা।

Maybe পাঁচ ওয়াক্ত সালাত on time.
Maybe প্রতিদিন দরুদ।
Maybe তিন দিনের White Days fasting.
Maybe gossip বন্ধ।
Maybe Qur’an daily.
Maybe কারও হক ফিরিয়ে দেওয়া।

তারপর quietly continue করুন।

কাউকে দেখানোর প্রয়োজন নেই।

Because Rasulullah ﷺ needs nothing from us.
We are the ones desperately in need of following him.

মানুষকে gift দিলে মানুষ হয়তো আপনাকে ভালোবাসবে।

কিন্তু Rasulullah ﷺ-এর Sunnah আঁকড়ে ধরলে—

আপনার পুরো জীবন বদলে যেতে পারে।

So এবার প্রশ্নটা নিজের কাছে রাখুন:

“যাঁকে আমি আমার Nabi বলি,
তাঁর ﷺ ভালোবাসার evidence আমার জীবনে কোথায়?”

اللهم صل وسلم وبارك على نبينا محمد ﷺ

Ya Allah, আমাদের মুখের দাবি নয়—আমাদের জীবনকে Rasulullah ﷺ-এর প্রতি ভালোবাসার সাক্ষী বানিয়ে দিন। Ameen.

স্ত্রী কিন্তু স্বামীর রক্তের কেউ না। তবুও অনেক বেশি ভালোবাসে--এই ভালোবাসাটা কেন জানেন? কারণ আল্লাহ তা'আলা পৃথিবীতে সবার ...
20/08/2026

স্ত্রী কিন্তু স্বামীর রক্তের কেউ না। তবুও অনেক বেশি ভালোবাসে--
এই ভালোবাসাটা কেন জানেন? কারণ আল্লাহ তা'আলা পৃথিবীতে সবার প্রথম স্বামী স্ত্রীর সম্পর্কটাকে পরিচিতি দিয়েছেন মা হাওয়া ও আদম (আ:) এর মাধ্যমে। পৃথিবীর সব সম্পর্ক একদিকে আর স্বামী স্ত্রীর সম্পর্ক আরেকদিকে। এই সম্পর্ক জান্নাতের সম্পর্ক! পবিত্র সম্পর্ক। স্বামীর সবকিছুর উপর স্ত্রীর অধিকার সবার আগে। স্বামীর ইনকামের উপর স্ত্রীর হক্ব সবার আগে। ইসলামে স্ত্রী ও পরিবারের ভরণপোষণে খরচ করা অত্যন্ত মর্যাদাপূর্ণ সদকাহ। রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
“তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা কিছু ব্যয় করো, তার মধ্যে সবচেয়ে উত্তম হলো যা তুমি তোমার পরিবারের জন্য ব্যয় করো।”
— সহিহ মুসলিম
সবচেয়ে উত্তম সাদকাহ হলো স্ত্রীর জন্য খরচ করা। সুবহানআল্লাহ!

09/08/2026

৩টা দুরুদ চ্যালেঞ্জ দিচ্ছি। যেকোনো একটা টার্গেট নিন ইনশাআল্লাহ।

আপনার জন্য যেটা সহজ মনে হয়, সেটাই টার্গেট নিন:

১) ১০ হাজার বার যেকোনো ছোট দুরুদ।

অথবা

২) ৫ হাজার বার যেকোনো ছোট দুরুদ + ৫০০ বার দুরুদে ইবরাহীম।

অথবা

৩) ১ হাজার বার দুরুদে ইবরাহীম।

সময়: আগামীকাল মাগরিবের আগ অবধি
শুরু করি? আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ﷺ

©️

09/08/2026
বিবাহিত বোনদের জন্য কিছু কথা :১। বিয়ের পর যদি মনে হয়, আপনার সিদ্ধান্ত ভুল ছিল, তখন এটাও ধরে নেন, আপনার স্বামীর সিদ্ধান্ত...
04/08/2026

বিবাহিত বোনদের জন্য কিছু কথা :

১। বিয়ের পর যদি মনে হয়, আপনার সিদ্ধান্ত ভুল ছিল, তখন এটাও ধরে নেন, আপনার স্বামীর সিদ্ধান্তও সঠিক ছিল না। সুতরাং এ অবস্থায় আক্রোশ আর আফসোস নিয়ে পড়ে না থেকে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসুন।

২। স্বামীর সবকিছু শুরু থেকে গোয়েন্দাগিরি করবেন না। তাকে বোঝান যে, আপনি তাকে স্বাধীনতা দিয়েছেন, তবে হ্যাঁ, সাথে এ-ও বলে দিন, আমি সব সহ্য করব; কিন্তু চারিত্রিক অধঃপতন সহ্য করব না। এ সিদ্ধান্ত আপনি আপনার স্বামীর মানসিকতা বুঝে তারপর নেবেন।

৩। স্বামী যতই অগোছালো থাকুক না কেন, আপনি তার পছন্দমাফিক নিজেকে গোছগাছ রাখার চেষ্টা করবেন। যাতে কখনো পরকীয়ায় যুক্ত হয়ে আপনার স্বামী এ কথা বলার সুযোগ না পায় যে, তুমি তো নিজেকে আপডেট করতে পারোনি, তুমি আমার পছন্দকে গুরুত্ব দেওনি।

৪। সব সময় যৌথ পরিবার খারাপ হয় না। যদি একসাথে থাকতে হয়, তাহলে নিজের সমস্যাগুলো আগে সমাধান করুন। রাগ কমান। সন্দেহ কমান। নিজেকে জালেম নয়, মাজলুম পর্যায়ে রাখার চেষ্টা করবেন। ভবিষ্যতে আপনিও শাশুড়ি হবেন, সেই চিত্র সামনে নিয়ে নিজের শাশুড়ির সহনীয় ভুলগুলো এড়িয়ে চলুন। তবে একসাথে থাকা কোনোমতে পসিবল না হলে সুন্দরভাবে আলাদা হোন। স্বামীকে বারবার মা-বাবা ও তার ভাইবোনের হক আদায়ের ব্যাপারে রিমাইন্ডার দিন। এতে আপনি তার কাছে আলাদা একটা সম্মানের জায়গা পাবেন ইনশাআল্লাহ।

৫। নিজের শখকে বিসর্জন দেবেন না। নিয়মিত বই পড়বেন। সুযোগ থাকলে ছাদবাগান বা বারান্দায় গাছ লাগাবেন। সব কাজের পাশাপাশি নারীদের জন্য ঘরোয়া যে কাজ আছে, সেগুলো শিখবেন। দীনি হুকুম-আহকাম, প্যারেন্টিং, ফ্যামিলি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পজিটিভ মাইন্ড নিয়ে নিয়মিত স্ট্যাডি করবেন।

৬। সন্তান ও পরিবারের রোগব্যাধির বিষয়ে আপনি সবচেয়ে বেশি স্ট্রং থাকবেন। আল্লাহর ওপর তওয়াক্কুল রেখে বুঝেশুনে চিকিৎসা নেবেন। হুটহাট বাচ্চা বা নিজেদের জন্য এন্টিবায়োটিক নেবেন না। ঘরোয়া চিকিৎসায় গুরুত্ব দেবেন। কুরআনি চিকিৎসায় ফোকাস দেবেন। প্রাকৃতিক সমাধানে আগে যাবেন।

৭। নাটক, মুভি বা গল্প-উপন্যাসের রঙিন ও বেদনাময় চরিত্রের সাথে নিজেকে বা নিজের হালতকে মেলাতে যাবেন না। বাস্তব জীবন কখনোই সেগুলোর মতো হয় না। বাস্তবতা আলাদা। সুতরাং সেগুলো পড়ে নিজের স্বামী বা শ্বশুর বাড়ির সবাইকে মাপতে যাবেন না।

৮। নিজের আবেগ ও বাড়তি চাহিদা কন্ট্রোল করুন। গীবত ও পরনিন্দা থেকে জবানকে সব সময় হেফাজতে রাখুন। স্বামীর ইনকাম সামনে রেখে নিজের প্রয়োজন মেটাবেন। স্বামীর মানি ম্যানেজমেন্ট দুর্বল হলে আপনি তাকে নমনীয় ভাষায় ভবিষ্যতের কথা টেনে বোঝানোর চেষ্টা করবেন।

৯। অভিমান করুন, তাতে না নেই। কিন্তু সেই অভিমানের সময়সীমা যেন অতিরিক্ত না হয়। স্বামী যদি মানাতে আসেন, তাহলে অতিরিক্ত সময় ব্যয় না করে প্রয়োজনে তাকে সরি বলিয়ে অভিমান ভাঙবেন।

১০। স্বামীর বৈধ শখকে সম্মান করুন। তার মানসিকতা বুঝে আচরণ করুন। অফিস বা কাজে যাওয়ার সময়, কাজ থেকে আসার পর সাথে সাথে সাংসারিক কোনো অভিযোগ বা গুরুত্বপূর্ণ বেদনাদায়ক সংবাদ না পারতে দেবেন না।

১১। স্বামীর আমল-আখলাক উন্নত করতে সব সময় নিজেকে এগিয়ে রাখবেন৷ নিজের আমলের প্রতি জোর দেবেন। কে কী করল, কার কী হলো, অপরের তুলনা থেকে দূরে থেকে নিজেদের দুনিয়া ও আখেরাতের ফিকির নিয়ে চিন্তা করবেন।

১২। সন্তানদের পড়াশোনা, মানসিক বিকাশ, চারিত্রিক গঠন নিয়ে দুজনই একটি নতুন সিলেবাস বা নীতিমালা প্রণনয়ন করবেন। সব সময় সন্তানদের জন্য নেক দোয়া জারি রাখবেন। পরিচিত মানুষের নিকট তাদের জন্য দোয়া চাইবেন৷ তাদের সকল অ্যাক্টিভিটি বা পজিটিভ কার্যক্রম সবাইকে বলে বেড়াবেন না।

১৩। ঘরোয়া আলাপসালাপ, বাচ্চাদের ছবি, স্বামী-স্ত্রীর ছবি অনলাইনে দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকবেন।

চলবে ইনশাআল্লাহ...

–©️

জীবন মাঝে মাঝে এমন এক মোড়ে এসে দাঁড়ায়, যখন মনের ভেতর অনেক চাওয়া-পাওয়া থাকা সত্ত্বেও আমরা গুছিয়ে আল্লাহর কাছে বলতে পারি ন...
28/07/2026

জীবন মাঝে মাঝে এমন এক মোড়ে এসে দাঁড়ায়, যখন মনের ভেতর অনেক চাওয়া-পাওয়া থাকা সত্ত্বেও আমরা গুছিয়ে আল্লাহর কাছে বলতে পারি না। কোন জিনিসটা আমাদের জন্য সত্যিই ভালো আর কোনটা খারাপ, তা আমরা নিজেরাও জানি না।

"যদি আজ আল্লাহর কাছে কী চাইবেন বুঝতে না পারেন, তাহলে এই দোয়াটা পড়ুন।"

اللَّهُمَّ خَيْرًا فِي كُلِّ أَمْرٍ أَنْتَظِرُهُ

উচ্চারণ: আল্লাহুম্মা খাইরান ফী কুল্লি আমরিন আন্তাজিরুহ।

অর্থ: "হে আল্লাহ, আমি যা কিছুর জন্য অপেক্ষা করছি, তার সবটুকুতেই আমার জন্য কল্যাণ নির্ধারণ করে দিন।"

জুম্মা মোবারক 🤲♻️♻️♻️প্রয়োজনকে সহজ করতে চান?অনেক দরজায় কড়া নাড়েন, বহু মানুষের কাছে যান—তবু সমাধান মিলছে না?কুরআন আমাদের ...
24/07/2026

জুম্মা মোবারক 🤲
♻️♻️♻️প্রয়োজনকে সহজ করতে চান?
অনেক দরজায় কড়া নাড়েন, বহু মানুষের কাছে যান—তবু সমাধান মিলছে না?

কুরআন আমাদের একটা বিষয় স্পষ্ট বলে দেয়:
কিছু দরজা শুধু আল্লাহই খুলে দেন।
لَيْسَ لَهَا مِنْ دُونِ اللَّهِ كَاشِفَةٌ
(লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফাহ্)
অর্থ: আল্লাহ ছাড়া একে দূর করার কেউ নেই।
এ আয়াতটা নিয়মিত পড়লে মানুষ এক জিনিস অনুভব করে—যাদের কাছে দৌড়াচ্ছিলাম, আসলে তারা কেউই মালিক ছিল না।সমাধান সবসময়ই আসমান থেকে আসে।

প্রতিদিন ৩১৩ বার পড়ুন।
ইনশাআল্লাহ, যেটা নিয়ে অস্থির ছিলেন—সেটার দরজাই খুলে যাবে অন্যভাবে, নতুনভাবে, বরকতময়ভাবে।

— শাইখ আলী জুমু'য়া হাফিযাহুল্লাহ

শুক্রবার জুম্মা রাতের শক্তিশালী আমলকবুল হবে অসম্ভব দোয়াও🤲🌙 শুক্রবার  রাতের এমন একটি দোয়া —যা পড়লে আল্লাহ অসম্ভবকেও সহজ ...
23/07/2026

শুক্রবার জুম্মা রাতের শক্তিশালী আমল
কবুল হবে অসম্ভব দোয়াও🤲

🌙 শুক্রবার রাতের এমন একটি দোয়া —
যা পড়লে আল্লাহ অসম্ভবকেও সহজ করে দেন 🤍 আজ রাতটা শুধু দোয়ার রাত না… এটা সেই রাত,
যেখানে ভাঙা মনও আল্লাহর কাছে অলৌকিক কিছু চাইতে পারে। ✨

যদি মনে হয়—
“এই দোয়া হয়তো কখনো কবুল হবে না…”
তাহলে আজ এই আমলটি করুন গভীর বিশ্বাস নিয়ে।

✅ শক্তিশালী আমল

🌿 প্রথমে ১১ বার দরুদ শরীফ পড়ুন
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ
▪️উচ্চারণঃ
আল্লাহুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিওঁ ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদ।

🌿 এরপর ১০০ বার পড়ুন
لَا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
▪️উচ্চারণঃ
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায
য-যালিমীন।

অর্থঃ
“আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি পবিত্র। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম।”

🌸 এটি হযরত ইউনুস (আ.) এর দোয়া—
যে দোয়া পড়ে তিনি অন্ধকার মাছের পেট থেকেও মুক্তি পেয়েছিলেন।
তাই আপনার জীবনের অন্ধকার সমস্যাও আল্লাহ মুহূর্তে বদলে দিতে পারেন।

🌿 এরপর ৭ বার পড়ুন
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ
▪️উচ্চারণঃ
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগীস।

অর্থঃ
“হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী! আমি আপনার রহমতের সাহায্য প্রার্থনা করছি।”
তারপর সেজদায় গিয়ে বলুন… 🤲

“হে আল্লাহ…
মানুষের কাছে যা অসম্ভব,
আপনার কাছে তা শুধু ‘কুন ফায়াকুন’।”

কাঁদতে কাঁদতে নিজের মনের সবচেয়ে অসম্ভব দোয়াটিও চেয়ে নিন।
কারণ—
আল্লাহ যখন দিতে চান,
তখন কারণও লাগে না, অসম্ভবও লাগে না। ✨
আল্লাহ আপনার চোখের পানির বিনিময়ে এমন কিছু দান করুন,
যা দেখে পুরো দুনিয়া অবাক হয়ে যায়। আমীন। 🤲

🌿 পোস্টটি শেয়ার করুন —
হয়তো আপনার একটি শেয়ারের কারণেই কোনো ভাঙা হৃদয় আজ রাতে আল্লাহর কাছে হাত উঠাবে, আর তার অসম্ভব দোয়াটিও কবুল হয়ে যাবে… ইনশাআল্লাহ। 🤍
~সংগৃহীত~

কুমড়া ফুল ইউরোপে যার মূল্য ১.৯৯ ইউরো। বাংলা টাকায় যার মূল্য প্রায় (২৫৮) টাকা হয়। তবে স্থান বদলের মধ্যে, আপনিও রাস্তার পা...
23/07/2026

কুমড়া ফুল
ইউরোপে যার মূল্য ১.৯৯ ইউরো। বাংলা টাকায় যার মূল্য প্রায় (২৫৮) টাকা হয়। তবে স্থান বদলের মধ্যে, আপনিও রাস্তার পাশে পড়ে থাকা কুমড়া ফুলের মতো মূল্যহীন।

বর্তমানে আপনি যে স্থানে আছেন তাতে যদি আপনি মূল্যহীন হয়ে থাকেন, তাহলে সুযোগ বুঝে স্থান পরিবর্তন করে ফেলুন।দেখবেন আপনার মূল্য ঠিক এই সুপার শপের কুমড়া ফুলের মতো বেড়ে যাবে। স্থান,কাল,পাত্র ভেদে অনেক সময় অনেক কিছুর মূল্য অনেক বেশি বেড়ে যায়। সঠিক সময়ে স্থান পরিবর্তন করাটাই জরুরি।

ফলাফল টা আপনার কাছে।
- কালেক্টেড

Adresse

Bordeaux
33000

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Mr Go’s Foundation publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager