Bangladesh Kultturi Seura, Helsinki

Bangladesh Kultturi Seura, Helsinki Bangladesh Kultturi Seura, Pulttitie 9 (3rd Floor), 00880 Helsinki

---: বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদ :----

মুক্ত হস্তে দান করুন

এমন কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে ? আর আল্লাহ তা বহুগুণে বৃদ্ধি করবেন । আল্লাহই সংকুচিত করেন এবং তিনিই সম্প্রসারিত করেন, তারই দিকে প্রত্যাবর্তিত হবে । (সূরা বাকারাহ : ২৪৫)

আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ কেবল তারাই করবে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না । বস্ত্তুত এদের সম্

মন্ধেই আশা যে, ওরাই পথপ্রাপ্ত । (সুরা তাওবা : ১৮)

Account no: FI93 13693000 121662 (Nordea)
Recipient: Bangladesh Kendrio Masjid
Reference no: 201406319
Message: monthly donation

ওয়াক্ত/আযান: ১৩:২৫খুতবা শুরু: ১৩:৩৫   (আযানের ১০ মিনিট পর)খুতবার বিষয়: "সীরাতুন্নাবীর শিক্ষা : মানব জীবনে সুন্নাতের গু...
21/08/2026

ওয়াক্ত/আযান: ১৩:২৫
খুতবা শুরু: ১৩:৩৫ (আযানের ১০ মিনিট পর)
খুতবার বিষয়: "সীরাতুন্নাবীর শিক্ষা : মানব জীবনে সুন্নাতের গুরুত্ব"
ইকামাত/নামাজ: ১৪:০৫
...যখন ইমাম খুতবা শুরু করেন, ফেরেশতারা জুমুয়ার নামাযে আগতদের ছোয়াবের খাতা বন্ধ করেন এবং খুতবা শুনেন। - বুখারী

ইনশাআল্লাহ আমরা সকলে খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে চলে আসবো এবং অন্যকেও আহবান করবো।

জাযাকআল্লাহু খইরান,
বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদ,
পুল্তিতিয়ে ৯, হেলসিংকি
Pulttitie 9, Helsinki
https://maps.app.goo.gl/DhjER7ErPthMKsxt6

05/08/2026

আস্সালামুআলাইকুম - সম্মানিত ভাই ও বোনেরা,

আপনাদের সকলের সদয় স্মরণার্থে আবারও জানানো যাচ্ছে যে, ইনশাআল্লাহ আগামী ৮ই আগষ্ট, শনিবার - বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদের গ্রীষ্মকালীন পিকনিক, ২০২৬ আয়োজিত হতে যাচ্ছে। আপনারা সবাই সপরিবারে, সবান্ধবে আমন্ত্রিত।

স্থানঃ ইসো ভাসিক্কাসারি, এসপু (Iso Vasikkasaari, 02230 Espoo)
সময়ঃ ১১:০০ - ১৮:০০
মধ্যাহ্ন-ভোজনঃ ১৩:০০
চাঁদাঃ একজন - ১৫ ইউরো, পরিবার - ৪০ ইউরো

রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ৬ই আগষ্ট, ২০২৬
রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/UekHjZdvqzyhTEuf9

এসপু'র তিন (৩) জায়গা থেকে ওয়াটার বাসে করে ভাসিক্কাসারিতে যাওয়া যাবে। ওয়াটার বাসের সময়সূচী এবং ওয়াটার বাসে করে যাওয়া-আসার টিকেটের মূল্যঃ https://bit.ly/4yK44c6

ফিরে আসার শেষ ওয়াটার বাসের সময়টুকু বিশেষভাবে খেয়াল করার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে।

আপনাদের কোন প্রশ্ন থাকলে, দয়া করে যোগাযোগ করুন নিচের যে কোন টেলিফোন নাম্বারেঃ

নাসির ভাইঃ ০৪৫ ২০৭ ৬৯৬৬
সাহাবুদ্দিন ভাইঃ ০৪৫ ৩৪৭ ০৪১১
কমল ভাইঃ ০৪৫ ৬০৫ ৪৯৫৬

জাযাকআল্লাহু খইরান।

31/07/2026
28/07/2026

আস্সালামুআলাইকুম - সম্মানিত ভাই ও বোনেরা,

ইনশাআল্লাহ আগামী ৮ই আগষ্ট, শনিবার - বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদের গ্রীষ্মকালীন পিকনিক, ২০২৬ আয়োজিত হতে যাচ্ছে। আপনারা সবাই সপরিবারে, সবান্ধবে আমন্ত্রিত।

স্থানঃ ইসো ভাসিক্কাসারি, এসপু (Iso Vasikkasaari, 02230 Espoo)
সময়ঃ ১১:০০ - ১৮:০০
মধ্যাহ্ন-ভোজনঃ ১৩:০০
চাঁদাঃ একজন - ১৫ ইউরো, পরিবার - ৪০ ইউরো

রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ৬ই আগষ্ট, ২০২৬
রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/UekHjZdvqzyhTEuf9

এসপু'র তিন (৩) জায়গা থেকে ওয়াটার বাসে করে ভাসিক্কাসারিতে যাওয়া যাবে। ওয়াটার বাসের সময়সূচী এবং ওয়াটার বাসে করে যাওয়া-আসার টিকেটের মূল্যঃ https://bit.ly/4yK44c6

ফিরে আসার শেষ ওয়াটার বাসের সময়টুকু বিশেষভাবে খেয়াল করার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে।

আপনাদের কোন প্রশ্ন থাকলে, দয়া করে যোগাযোগ করুন নিচের যে কোন টেলিফোন নাম্বারেঃ

নাসির ভাইঃ ০৪৫ ২০৭ ৬৯৬৬
সাহাবুদ্দিন ভাইঃ ০৪৫ ৩৪৭ ০৪১১
কমল ভাইঃ ০৪৫ ৬০৫ ৪৯৫৬

জাযাকআল্লাহু খইরান।

04/06/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ -
সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা,

আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানিতে আমাদের প্রিয় বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদ তার নতুন স্থায়ী ঠিকানায় স্থানান্তরিত হয়েছে, আলহামদুলিল্লাহ!

এই নতুন আনন্দঘন মুহূর্তের সাক্ষী হতে আপনাদের সবাইকে আগামীকাল ৫ই জুন, রোজ শুক্রবার আমাদের নতুন স্থানে প্রথম জুম্মার নামাজ আদায় করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

নতুন ঠিকানা: Pulttitie 9 (3rd Floor), 00880 Helsinki (https://maps.app.goo.gl/DhjER7ErPthMKsxt6)

ওয়াক্ত/আযান: ১৩:২১
খুতবা শুরু: ১৩:৩১ (আযানের ১০ মিনিট পর)
খুতবার বিষয়: ​পবিত্র মুহাররাম - গুরুত্ব ও তাৎপর্য
ইকামাত/নামাজ: ১৪:০৫

বিশেষ অনুরোধ:
নতুন এই স্থানটিকে একটি পূর্ণাঙ্গ এবং সুন্দর মসজিদ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে। মসজিদের সংস্কার কাজ চলমান থাকায় আপনাদের সাময়িক কোনো অসুবিধা হলে আমরা অগ্রিম ক্ষমাপ্রার্থী। আশা করি আল্লাহর ঘরের স্বার্থে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

নতুন ঘরটি ঘুরে দেখার আমন্ত্রণ:
নামাজ আদায়ের পাশাপাশি আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল—আপনারা আসুন এবং আপনাদের নিজেদের এই নতুন দ্বীনি ঠিকানাটি ঘুরে দেখুন। আপনাদের পরামর্শ, উপস্থিতি এবং দোয়াই আমাদের এই ঘরকে প্রাণবন্ত করে তুলবে।

উল্লেখ্য যে, আগামী ডিসেম্বর ২০২৬-এর মধ্যে আমাদের এই স্থাপনার পুরো মূল্য পরিশোধ করতে হবে। জান্নাতে নিজের একটি ঘর নিশ্চিত করার এই মহতী যাত্রায় আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দোয়া একান্ত কাম্য।

আসুন, নতুন ঠিকানায় আমাদের জুম্মার সেজদাটি এক সাথে আদায় করি।

জাযাকআল্লাহু খইরান,
বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদ

আলহামদুলিল্লাহ!​আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আমাদের [Bangladesh Kendrio Mosque Finland] মসজিদ আয়োজিত পবিত্র ঈদ-উল-আজহা...
28/05/2026

আলহামদুলিল্লাহ!

​আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আমাদের [Bangladesh Kendrio Mosque Finland] মসজিদ আয়োজিত পবিত্র ঈদ-উল-আজহা'র জামাত অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

​সকল মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আল্লাহ আমাদের সবার ইবাদত, নামাজ ও দোয়া কবুল করুন।

​আপনাদের ও আপনার পরিবারের সবার ঈদ হোক আনন্দময় এবং বরকতময়।

​ঈদ মোবারক! ✨

আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা,🌙 ঈদ মোবারক! ইনশাআল্লাহ, ঈদ-উল-আজহা নামাজের জামাত আগামীকাল নিম্নলিখিত স্থা...
26/05/2026

আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা,

🌙 ঈদ মোবারক!

ইনশাআল্লাহ, ঈদ-উল-আজহা নামাজের জামাত আগামীকাল নিম্নলিখিত স্থান এবং সময়ে অনুষ্ঠিত হবেঃ

স্থান: Tapulin Liikuntakeskus, Henrik Forsiuksen tie 2, 00750 Helsinki

তারিখ: ২৭.০৫.২০২৬

প্রথম জামাত: ০৮:০০
দ্বিতীয় জামাত: ০৯:০০
(ঈদের জামাত একদম সঠিক সময়ে শুরু হবে)

ঈদ এর নামাজের স্থানে থাকছে
- পুরুষ-মহিলা উভয়ের জন্য বড় জায়গা
- বাচ্চাদের জন্য উপহার
- নামাজের স্থানের সাথেই বিশাল পার্কিং এর ব্যবস্থা

ঈদের নামাজের জায়গায় গাড়ি নিয়ে আসার জন্য দুইটি রাস্তা আছে। সরাসরি পার্কিং এ আসার জন্য - Henrik Forsiuksen tie 2 রাস্তা হয়ে আসুন অথবা এই লিংকে ক্লিক করুন:
https://maps.app.goo.gl/nELpqtDEUTAvRATP8

আপনারা সপরিবারে, সবান্ধবে আসবেন, এই মেসেজটি ফরোয়ার্ড করবেন এবং অন্যদেরকে আসতে আহবান জানাবেন ইনশাআল্লাহ।

ঈদ মোবারক,
বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদ, হেলসিংকি।

বিশেষ দ্রষ্টব্য

১। আমরা যারা নিজস্ব গাড়ীতে আসবো, অবশই নিয়ম মেনে সঠিক জায়গায়, সঠিকভাবে গাড়ী পার্ক করবো। বিগত সময়ে, বিশৃঙ্খল পার্কিং-এর কারণে আমাদের জায়গা পেতে সমস্যা হচ্ছে/ হয়েছে।

২। আমরা আমাদের নিজস্ব অবস্থান থেকে ঈদের জামাতের স্থান যথাসম্ভব পরিচ্ছন্ন রাখবো।

৩। যারা ভিডিও করেন কিংবা ভিডিও ব্লগ বা ভ্লগ করেন, দয়া করে মহিলাদের জন্য নির্ধারিত স্থানে অথবা মহিলাদের উপস্থিতিতে ভিডিও করা থেকে বিরত থাকবেন। আমাদের অনেক মা-বোনই সর্বোচ্চ-সম্ভব পর্দার আড়ালে থাকতে চেস্টা করেন (তা ছাড়া অনেকেই অনুমোদনহীন ভিডিও বা ছবি তোলা পছন্দ করেন না) এবং ওনাদের এই চেস্টা যাতে কোনভাবেই বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে আমরা এই ধরনের সকল কর্মকান্ড থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। কেউ যদি না জেনে/বুঝে ভিডিও করতে শুরু করেন, আমরা যারা পাশে আছি এবং বিষয়টা অবগত, বিনীতভাবে ওনাকে ওই কাজ করা থেকে বিরত রাখবো।

Henrik Forsiuksen tie, 2, 00750 Helsinki, Finland

Osoite

Pulttitie 9
Helsinki
00880

Nettisivu

Hälytykset

Tiedä ensimmäisenä ja anna meille oikeus lähettää sinulle sähköpostitse uutisia ja promootioita Bangladesh Kultturi Seura, Helsinki :ltä. Sähköpostiosoitettasi ei käytetä muihin tarkoituksiin, ja voit perua milloin tahansa.

Oikopolut

Jaa