26/05/2026
আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা,
🌙 ঈদ মোবারক!
ইনশাআল্লাহ, ঈদ-উল-আজহা নামাজের জামাত আগামীকাল নিম্নলিখিত স্থান এবং সময়ে অনুষ্ঠিত হবেঃ
স্থান: Tapulin Liikuntakeskus, Henrik Forsiuksen tie 2, 00750 Helsinki
তারিখ: ২৭.০৫.২০২৬
প্রথম জামাত: ০৮:০০
দ্বিতীয় জামাত: ০৯:০০
(ঈদের জামাত একদম সঠিক সময়ে শুরু হবে)
ঈদ এর নামাজের স্থানে থাকছে
- পুরুষ-মহিলা উভয়ের জন্য বড় জায়গা
- বাচ্চাদের জন্য উপহার
- নামাজের স্থানের সাথেই বিশাল পার্কিং এর ব্যবস্থা
ঈদের নামাজের জায়গায় গাড়ি নিয়ে আসার জন্য দুইটি রাস্তা আছে। সরাসরি পার্কিং এ আসার জন্য - Henrik Forsiuksen tie 2 রাস্তা হয়ে আসুন অথবা এই লিংকে ক্লিক করুন:
https://maps.app.goo.gl/nELpqtDEUTAvRATP8
আপনারা সপরিবারে, সবান্ধবে আসবেন, এই মেসেজটি ফরোয়ার্ড করবেন এবং অন্যদেরকে আসতে আহবান জানাবেন ইনশাআল্লাহ।
ঈদ মোবারক,
বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদ, হেলসিংকি।
বিশেষ দ্রষ্টব্য
১। আমরা যারা নিজস্ব গাড়ীতে আসবো, অবশই নিয়ম মেনে সঠিক জায়গায়, সঠিকভাবে গাড়ী পার্ক করবো। বিগত সময়ে, বিশৃঙ্খল পার্কিং-এর কারণে আমাদের জায়গা পেতে সমস্যা হচ্ছে/ হয়েছে।
২। আমরা আমাদের নিজস্ব অবস্থান থেকে ঈদের জামাতের স্থান যথাসম্ভব পরিচ্ছন্ন রাখবো।
৩। যারা ভিডিও করেন কিংবা ভিডিও ব্লগ বা ভ্লগ করেন, দয়া করে মহিলাদের জন্য নির্ধারিত স্থানে অথবা মহিলাদের উপস্থিতিতে ভিডিও করা থেকে বিরত থাকবেন। আমাদের অনেক মা-বোনই সর্বোচ্চ-সম্ভব পর্দার আড়ালে থাকতে চেস্টা করেন (তা ছাড়া অনেকেই অনুমোদনহীন ভিডিও বা ছবি তোলা পছন্দ করেন না) এবং ওনাদের এই চেস্টা যাতে কোনভাবেই বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে আমরা এই ধরনের সকল কর্মকান্ড থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। কেউ যদি না জেনে/বুঝে ভিডিও করতে শুরু করেন, আমরা যারা পাশে আছি এবং বিষয়টা অবগত, বিনীতভাবে ওনাকে ওই কাজ করা থেকে বিরত রাখবো।
Henrik Forsiuksen tie, 2, 00750 Helsinki, Finland