Muslim Forum of Finland

Muslim Forum of Finland nimi on Suomen Muslimien Foorumi ry ja sen kotipaikka on Helsinki. tarkoituksena on ylläpitää ja tukea Islamilainen kulttuuri,

প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায় নিজেকে নতুন করে খুঁজে পেতে মুসলিম ফোরাম ফিনল্যান্ড আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে এক অনন্য সামার ক্যা...
13/06/2026

প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায় নিজেকে নতুন করে খুঁজে পেতে মুসলিম ফোরাম ফিনল্যান্ড আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে এক অনন্য সামার ক্যাম্পে। এবারের ক্যাম্পটি আয়োজন করা হয়েছে ফিনল্যান্ডের Inkoo এলাকায় অবস্থিত মনোরম Kavalahti ল্যান্ডস্কেপে।

Kavalahti তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। গভীর বনভূমি, পাথুরে পাহাড় এবং হ্রদের শান্ত জলরাশি ঘেরা এই এলাকাটি দৈনন্দিন যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে এক দারুণ জায়গা। ৩ দিনের এই সামার ক্যাম্পে আপনাদের জন্য থাকছে প্রকৃতির খুব কাছে সময় কাটানোর সুযোগ। সপরিবারে এই ক্যাম্পিং অভিজ্ঞতা যেমন আনন্দের হবে, তেমনি তৈরি করবে একে অপরের সাথে সুন্দর কিছু স্মৃতি।

তিন দিন থাকা, খাওয়া এবং যাবতীয় আনুষঙ্গিক খরচসহ নিবন্ধন ফি নিম্নরূপ:
১৬ বছরের উপরে - ৮০ ইউরো
১১-১৫ বছর - ৪০ ইউরো
৫-১০ বছর - ২০ ইউরো

তারিখ : ২৮-৩০ জুন, ২০২৬
স্থান : Kavalahden leiri- ja kurssikeskus, Björnviksvägen 109, 10230 Ingå

আসন সংখ্যা সীমিত এবং অংশগ্রহণের জন্য নিবন্ধন বাধ্যতামূলক। তাই দেরি না করে আপনার জায়গাটি নিশ্চিত করতে আজই নিচের লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন: https://bit.ly/mff2026

প্রয়োজনে যোগাযোগ করুন:
ফুরকান জামিল: ০৪০৪১০৯০২৪
খালেদ সাইফুল্লাহ: ০৪৪৯৭১৯৪০৯

জাজাকাল্লাহু খায়রান! আমাদের আজকের ইভেন্টে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, প্রায় ৯০০ ...
07/06/2026

জাজাকাল্লাহু খায়রান!

আমাদের আজকের ইভেন্টে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, প্রায় ৯০০ জনেরও বেশি ভাই-বোন আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন, যা আমাদের আয়োজনকে অনেক বেশি প্রাণবন্ত ও সফল করে তুলেছে।

বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় স্বেচ্ছাসেবক ভাইবোনদের প্রতি। আপনারা যারা কুরবানীর গোশত দিয়ে সাহায্য করেছেন, আর্থিকভাবে পাশে থেকেছেন এবং ইভেন্টটি সফল করতে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আপনাদের সবার অবদান অনস্বীকার্য। মহান আল্লাহ তাআলা আপনাদের সবার এই মহৎ উদ্যোগ কবুল করুন এবং আপনাদের আমলনামায় উত্তম প্রতিদান লিখে দিন।

আমাদের এই আয়োজনে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমাদের অগোচরে হওয়া ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন।

আসসালামু আলাইকুম। ঈদ মুবারকঈদুল আজহার কোরবানি তো শেষ, কার ঘরে কত কেজি গোশত জমলো সেই হিসাবনিকাশও নিশ্চয়ই হয়ে গিয়েছে। কিন্...
31/05/2026

আসসালামু আলাইকুম। ঈদ মুবারক

ঈদুল আজহার কোরবানি তো শেষ, কার ঘরে কত কেজি গোশত জমলো সেই হিসাবনিকাশও নিশ্চয়ই হয়ে গিয়েছে। কিন্তু ভাই, নিজের ঘরের ফ্রিজ খালি করে লাভ কী, যদি "মেজবানি গোশত" দিয়েই কবজি ডুবিয়ে খাওয়া না গেল! 🤤
খাঁটি চাটগাঁইয়া মসলার সেই ঝাঁঝ আর নলা-নলা ঝোলের স্বাদ নিতে কার কার জিভে জল চলে আসছে হাত তোলেন দেখি? 🙋‍♂️🙋‍♀️
বাইরে এখন চমৎকার ফিনল্যান্ডের সামার! এই রোদঝলমলে মিষ্টি আবহাওয়ায় উৎসবের আমেজকে আরও জমজমাট করতে মুসলিম ফোরাম অফ ফিনল্যান্ড (MFF) আয়োজন করেছে এক রাজকীয় মেজবান-ই-ঈদ!

সবচেয়ে আকর্ষনীয় টুইস্ট: ছাগল ভাই অলরেডি কানে কানে বলে দিয়েছে—"ইভেন্টটা কিন্তু একদম ফ্রি, হ্যাঁ... হ্যাঁ..."! অর্থাৎ, পকেট খালি হওয়ার কোনো টেনশন নাই, শুধু পেট খালি করে চলে আসলেই হবে! 😉

কখন এবং কোথায় চলে আসবেন?

তারিখ: ৭ই জুন
সময়: দুপুর ২টা থেকে
স্থান: Rauhapiiri Center (Leiviskätie 4, 00440 Helsinki)

ঐতিহ্যবাহী মেজবানি ভোজের সাথে থাকছে মন খুলে ঈদের শুভেচ্ছা বিনিময়ের দারুণ সুযোগ। তাই সামারের এই সুন্দর দিনে মেজবানির গরম গরম ঝোলে গা ভাসাতে পরিবার-পরিজন আর বন্ধুবান্ধব নিয়ে ঠিক সময়ে হাজির হয়ে যান!

রান্নাবান্না ও সার্বিক ব্যবস্থাপনার সুবিধার জন্য, আপনারা যারা যারা এই আনন্দঘন ইভেন্টে আয়োজক হিসেবে শরিক হতে চান, দয়া করে আগেভাগে আমাদের জানিয়ে নিশ্চিত করবেন।

যোগাযোগের ঠিকানা:
ইউসুফ বিন নুরি চৌধুরী সানি ভাই
মোবাইল: ০৪০৮১৬৩৭৩৭

দেখা হচ্ছে তো তাহলে? রান্নার সুবাস কিন্তু অলরেডি ছড়াতে শুরু করেছে!

আসসালামু আলাইকুম বিরিয়ানি, বিরিয়ানি, বিরিয়ানি।ইনশাআল্লাহ, আগামী শনিবার, ২৩.০৫.২০২৬ তারিখে, আসুন আবারও এক প্লেট গরম বি...
19/05/2026

আসসালামু আলাইকুম বিরিয়ানি, বিরিয়ানি, বিরিয়ানি।
ইনশাআল্লাহ, আগামী শনিবার, ২৩.০৫.২০২৬ তারিখে, আসুন আবারও এক প্লেট গরম বিরিয়ানি 🍽️ দিয়ে গ্রীষ্মকে স্বাগত জানাই। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার অর্ডারটি দিন।
আসুন সবাই, আমাদের তহবিল সংগ্রহের এই অনুষ্ঠানে।
অনুগ্রহ করে এটি সকল বিরিয়ানি প্রেমীদের সাথে শেয়ার করুন।
জাযাকাল্লাহ খায়ের।

আসসালামু আলাইকুম।

অর্ডার করার জন্য নিচের লিঙ্কটি ব্যবহার করুন:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfOMV0fHfn1c0xghSebY77u2lC13HFdG0wMTDYuVmI6TTCz3w/viewform?usp=publish-editor

20/04/2026

ইলম একাডেমির বিশেষ আয়োজন: বাঙালি ভোজ

ইলম একাডেমির পক্ষ থেকে আয়োজিত বিশেষ ফান্ড রাইজিং ইভেন্টে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। এবারের আয়োজনে থাকছে জিভে জল আনা খাঁটি দেশি খাবারের সমাহার— বাঙালি ভোজ!

আপনার এক বেলার এই ভোজ ইলম একাডেমির শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমে সরাসরি অবদান রাখবে।

মেন্যুতে যা যা থাকছে:

- সাদা গরম ভাত
- মুচমুচে ইলিশ মাছ ভাজা
- ঐতিহ্যবাহী বেগুন ভাজা
- খাঁটি সরিষার তেলে আলু ভর্তা
- জিভে জল আনা ইলিশের লেজ ভর্তা
- ঘন ডাল

ইভেন্টের বিবরণ:

তারিখ: ২৬শে এপ্রিল, রবিবার
সময়: দুপুর ১২:০০ টা থেকে
স্থান: Rauhapiiri Centre, Leiviskätie 4, 00440 Helsinki
মূল্য: মাত্র ১০ ইউরো প্রতি প্লেট

বুকিং ও রেজিস্ট্রেশন:
খাবার নিশ্চিত করতে এখনই নিচের লিংকে ক্লিক করে বুক করুন:
লিঙ্ক: https://minily.org/fundraising

চাঁদ রাত মুবারক! ঈদের প্রথম প্রহর সবাই মিলে একসাথে উদযাপন করতে চলে আসুন। ঈদের স্বাদ, ঈদের আড্ডা, আর ঈদের গানে গানে জমে উ...
16/03/2026

চাঁদ রাত মুবারক!

ঈদের প্রথম প্রহর সবাই মিলে একসাথে উদযাপন করতে চলে আসুন। ঈদের স্বাদ, ঈদের আড্ডা, আর ঈদের গানে গানে জমে উঠবে আমাদের মিলনমেলা।

স্থানঃ রাউহাপিরি সেন্টার
সময়ঃ ঈদের আগের দিন সন্ধ্যা সাতটায়

Osoite

Leiviskätie 4
Helsinki
00440

Aukioloajat

Lauantai 18:00 - 20:30
Sunnuntai 00:15 - 01:45

Nettisivu

Hälytykset

Tiedä ensimmäisenä ja anna meille oikeus lähettää sinulle sähköpostitse uutisia ja promootioita Muslim Forum of Finland :ltä. Sähköpostiosoitettasi ei käytetä muihin tarkoituksiin, ja voit perua milloin tahansa.

Oikopolut

Jaa