23/05/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবার উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা
রেগুলারাইজেশন আইনের আওতায় যারা এপ্রিল মাসের ২৯ তারিখ পর্যন্ত কাগজ জমা দিয়েছেন, তাদের অনেকেই এখনো কোনো রেজাল্ট না পেয়ে দুশ্চিন্তায় আছেন। এমনকি কেউ কেউ অতিরিক্ত চিন্তার কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন—এমন খবরও আমাদের কাছে আসছে।
ভাই ও বোনেরা, আমাদের একটু ধৈর্য ধরতে হবে। সরকার আমাদের জন্য একটি বড় সুযোগ সৃষ্টি করেছে। এই আইন পাস করতে সরকার, বিভিন্ন সামাজিক সংগঠন, এবং রাজনৈতিক দলগুলোকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে এবং এখনো দিতে হচ্ছে —যা প্রকৃত কষ্ট একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন।
আপনারা যারা ২৯ এপ্রিলের মধ্যে সঠিকভাবে কাগজ জমা দিয়েছেন, জালিয়াতি ছাড়া তাদের চিন্তার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ, প্রত্যেকের কাগজেরই ফলাফল আসবে। কেউ হয়তো আগে রেজাল্ট পাচ্ছেন, কেউ একটু দেরিতে—এটা সম্পূর্ণ কাজের চাপ ও প্রক্রিয়ার ওপর নির্ভর করে।
অনেকেই উকিলের মাধ্যমে কাগজ জমা দিয়েও এখনো কোনো রেজাল্ট পাননি—এটা স্বাভাবিক। তাই অন্যের সাথে তুলনা না করে ধৈর্য ধরুন। মনে রাখবেন, ধৈর্য ধরা একজন মুমিনের অন্যতম বড় গুণ।
এখনো সরকার থেকে কোনো ইনফরমেশন সেন্টার খোলা হয়নি। তাই অপ্রয়োজনীয় গুজব বা ভুল তথ্যে কান না দিয়ে আল্লাহর উপর ভরসা রাখুন।
বার্সেলোনা, মালাগা, সেভিয়া, ভ্যালেন্সিয়া, বিলবাও, মায়োরকা, টেনেরিফে, মাদ্রিদসহ স্পেনের যেখানেই আমাদের প্রিয় বাংলাদেশিরা আছেন—আপনাদের সবাইকে অনুরোধ করছি, ধৈর্য ধরুন।
যদি আপনার কাগজে কোনো প্রকার জালিয়াতি না থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনার ফলাফল অবশ্যই আসবে।
আল্লাহর উপর ভরসা রাখুন—খুব শীঘ্রই সুসংবাদ আপনার হাতে পৌঁছে যাবে।
ধন্যবাদ সবাইকে।