Bangladesh Palestine Friendship Organization-BPFO

Bangladesh Palestine Friendship Organization-BPFO আমাদের উপার্জিত আয়ের একটি অংশ ব্যয় হোক প্রথম কেবলার স্বাধীনতা রক্ষা ও মানবতার কল্যাণে।

14/03/2026

ফি লি স্তি নি দের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করলে গভীরভাবে উদ্বিগ্ন হতে বাধ্য। দীর্ঘদিনের নির্যাতন, অবরোধ ও হা ম লার ফলে তাদের অধিকাংশ মানুষ নানা জটিল রোগে আক্রান্ত। ক্যান্সারসহ গুরুতর অসুস্থতার হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমাদের সামনে মিশরে আশ্রিত ফি লি স্তি নি ভাইদের অবস্থায় দেখতে পাচ্ছি, অত্যন্ত হৃদয়বিদারক। পরিস্থিতি দেখে অনেকের ধারণা হলো ফি লি স্তি নে নিক্ষিপ্ত বোমার মধ্যে বিষাক্ত ও ক্ষতিকর পদার্থের ব্যবহার হচ্ছে। যার প্রভাবে ফি লি স্তি নিরা ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।

মানবিক দায়িত্ববোধ থেকে BPFO সূচনালগ্ন থেকেই মিশরে আশ্রয় নেয়া ফি লি স্তি নি ভাইদের পাশে দাঁড়িয়ে আসছে। সর্বপ্রকার সেবার পাশাপাশি চিকিৎসা সহায়তাকে তারা সর্বাধিক গুরুত্ব দিয়ে চলেছে। তারই ধারাবাহিকতায় BPFO গত ৩ মার্চ ২০২৬ দিবাগত রাতে কায়রোতে আশ্রিত প্রায় ৬০ জন মরণব্যাধি ক্যান্সার ও হার্টের রোগীদের মাঝে ওষুধ ও নগদ অর্থ বিতরণ করে।

BPFO সূচনা লগ্ন থেকে মিশরে আশ্রিত ও ফি লি স্তি নের মাঝে অন্যান্য সেবার সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। আমাদের নিকটে সংরক্ষিত পূর্বের একটি কাজ দেখতে ভিজিট করুনঃ https://www.facebook.com/share/v/1DYy9gk5TT/

তবে শুধু মিশরে আশ্রিত ফি লি স্তি নিদের নয়, খোদ ফি লি স্তি নের ভেতরে আহত ও অসুস্থ ভাইদের চিকিৎসার প্রয়োজন আরও অনেক বেশি। BPFO–এর একটি স্বতন্ত্র টিম সেখানে কাজ করে চলেছে। আমরা যেন তাদেরকে ভুলে না যাই।

14/03/2026

ইনবক্সে অনেকেই জানতে চাচ্ছেন BPFO-এর কার্যক্রম চলমান আছে কিনা।

জি, ফিলিস্তিনের মধ্যে ও মিশরে আশ্রিত শরণার্থীদের জন্য আমাদের কার্যক্রম পূর্ণরূপে চলমান আছে। নীতিগত কারণে আমাদের সকল কার্যক্রম প্রচার করা হয় না। তবে ভুল ধারণা দূর করার জন্য রমজানে চলমান কিছু কার্যক্রম প্রচার করা হবে।

#বাংলাদেশ_ফিলিস্তিন_মৈত্রী

03/12/2025

আমাদের ছোট্ট দান একটি পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলে। প্রশান্তি এনে দেয় একদল মানুষের হৃদয়ে। যাদের কাছে খাবার পৌঁছেছে, তাদের দোয়া আপনাদের জন্য সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে। আমরা আশা রাখি এই মানবিক হাত বাড়িয়ে দেওয়ার ধারা অব্যাহত থাকবে, আরও প্রসারিত হবে।

বাংলাদেশের একমাত্র অরাজনৈতিক ও ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম ফেনী জেলা র সম্মানিত নেতৃবৃন্দকে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া। তাদের সহযোগিতা, আন্তরিকতা ও মানবিকতার প্রতি কৃতজ্ঞতা জানাই।

আলহামদুলিল্লাহ, আপনার প্রেরিত প্রতিটি পয়সা মানুষের কল্যাণে ব্যবহৃত হয়েছে, হচ্ছে, হয় ও হবে, এটাই আমাদের অঙ্গীকার।

কৃতজ্ঞতা জ্ঞাপন
Bangladesh Palestine Friendship Organization-BPFO

22/11/2025

আমরা জানি ভিডিওর প্রথ অংশ আপনাদের মনে সহযোগিতার নামে বিলাসিতার প্রশ্ন তুলতে পারে।
কিন্তু অপেক্ষা করুন…... পরের অংশ আপনাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিবে।
অপেক্ষা করুন, দেখতে থাকুন।

মৌসুম পরিবর্তন; শীত, বৃষ্টি, কাদামাটি নতুন রোগের উপসর্গ-------------------------------------বৃষ্টির কাদামাটি ও হিমশীতল র...
16/11/2025

মৌসুম পরিবর্তন; শীত, বৃষ্টি, কাদামাটি নতুন রোগের উপসর্গ
-------------------------------------
বৃষ্টির কাদামাটি ও হিমশীতল রাতের বিরুদ্ধে অসহায় মানুষগুলোর লড়াই আজ আরও কঠিন। ভিজে যাওয়া ঘর, শীতবস্ত্র ও কম্বলের অভাবে কাঁপতে থাকা নারী-শিশু। তাদের প্রতিটি মুহূর্তই আমাদের কাছে এক নীরব আর্তি হয়ে আঘাত হানে। আপনাদের সহযোগিতা এখন শুধু প্রয়োজন নয়, রোগ-বালাইয়ের করাল গ্রাস হতে বাচানোর অমূল্য কবজ। একটি মৌসুমের পরিবর্তন, নতুন একটি যুদ্ধ।

আপনি আমাদের মাধ্যমে সাহায্য পাঠান কিংবা অন্য কোনো সংস্থার হাত ধরে যেভাবেই হোক না কেন, তাদের মাথার উপরে একটি শুকনো আশ্রয়, শরীর জড়িয়ে নেয়ার মতো উষ্ণ শীতবস্ত্র পৌঁছে যাক এইটুকুই আকুল আবেদন।
আসুন, আমরা সকলে মিলে তাদের শীতে জমে যাওয়া রাতগুলোতে একটু উষ্ণতা ফিরিয়ে দেই।

Bangladesh Palestine Friendship Organization-BPFO

15/11/2025

Bangladesh Palestinians Friendship Organisation-BPFO গতানুগতিক বা লোক দেখানো উদ্যোগে বিশ্বাসী না। ফিলিস্তিনি জনগণের প্রকৃত প্রয়োজন ও বাস্তব চাহিদা অনুযায়ী সেবা পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার। তারই ধারাবাহিকতায় আয়োজন করা হলো এবারের সহায়তা কার্যক্রম।

এই উদ্যোগে বিশেষ সহযোগিতা করেছেন বাংলাদেশের ইসলাম ও মুসলমানদের আস্থার ঠিকানা হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখা। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

আমাদের সামান্য প্রচেষ্টা আল্লাহর পথে কবুল হোক, এবং ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য রাহমাহ ও নুসরাহ হয়ে আসুক।

ফিলিস্তিনি পরিবার ও শিশুদের পাশে সারজিস আলম ও মুন্না ভাই।----------------------------------------ফিলিস্তিনের নির্যাতিত জ...
14/11/2025

ফিলিস্তিনি পরিবার ও শিশুদের পাশে সারজিস আলম ও মুন্না ভাই।
----------------------------------------
ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠী ও মানবতার পাশে প্রতিষ্ঠালগ্ন থেকেই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফিলিস্তিন মৈত্রী সংস্থা (BPFO)। মানবতা ও ইসলামী ভ্রাতৃত্বের টানে মিসরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরণার্থীদের থেকে শুরু করে গাজা উপত্যকার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সবখানেই আপনাদের প্রিয় এই সংস্থা নিরলসভাবে সেবা দিচ্ছে।
সেবা ও মানবতার এই ধারাবাহিক যাত্রায় বরাবরই সাথে থাকেন বাংলাদেশের শীর্ষ আলেমসমাজ, সমাজসেবী ব্যক্তিত্ব এবং বিভিন্ন সেবামূলক ও মানবাধিকার সংগঠন।

এর‌ই ধারাবাহিকতায় মিসরে আশ্রয় নেয়া ফিলিস্তিনি শরণার্থীদের সাথে আজ বৃহস্পতিবার ১৩ ইং নভেম্বর ২০২৫ কায়রো শহরের দারুল আরকাম ইসলামিক সেন্টারে সকাল ৮:৩০ টায় অনুষ্ঠিত হয় «ফিলিস্তিনি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ কর্মসূচী»। এ আয়োজনে সংস্থাটির পক্ষ থেকে ফিলিস্তিনি ৫০ টি ফ্যামেলি, শিশু-কিশোর ও নারী-বৃদ্ধদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও উপস্থিত শিশুদের হাতে দেয়া হয় "মিষ্টি খাওয়ার টাকা"।

বাংলাদেশ ফিলিস্তিন মৈত্রী সংস্থা (BPFO)-এর এই আয়োজনে প্রধান অতিথির আসনকে মর্যাদামণ্ডিত করেন বাংলাদেশের জুলাই বিপ্লবের অন্যতম রূপকার জনাব মো. সারজিস আলম। আর বিশেষ অতিথির আসনকে আলোকিত করেন মেরিন ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রশিদ (মুন্না)।

সংস্থাটির সাবেক সভাপতি জনাব আব্দুল আজিজ তরফদার, উপদেষ্টা জনাব শাহেদুল ইসলাম পাটোয়ারী এবং সভাপতি উসামা বিন শফিকের সুশৃঙ্খল নির্দেশিকা ও জায়েদ আহমেদ, জুবায়ের, নাঈম ফারুকের পরিচালনায় একঝাঁক নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকের অক্লান্ত শ্রমে বরাবরের মতো এবারের আয়োজনটিও খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়। আবারো হাঁসি ফুটে ফিলিস্তিনের একঝাঁক শিশু-কিশোর ও মজলুম নারী-পুরুষের মুখে।

ফিলিস্তিন ও মুসলিম উম্মাহর স্বার্থে আপনাদের প্রিয় বাংলাদেশ-ফিলিস্তিন মৈত্রী সংস্থা (BPFO) আরো বেশকিছু প্রজেক্ট হাতে নিয়েছে। মানবতা ও ভ্রাতৃত্বের তাগিদে ভিটেমাটিহারা নির্যাতিত ফিলিস্তিনি শিশু-কিশোর ও মা-বোনদের সেবায় আমাদের যাত্রা অবিরাম। এ যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হোন। আসুন! আমাদের অর্থ, মেধা ও শ্রমের মাধ্যমে একসাথে পাশে দাঁড়াই মজলুম উম্মাহর।

আয়োজনে
বাংলাদেশ-ফিলিস্তিন মৈত্রী সংস্থা (BPFO)
তাং: ১৩/০১১/২০২৫

11/11/2025

সর্বদা চেষ্টা করে নিপীড়িত ফি লি স্তি নি ভাই-বোনদের সমসাময়িক প্রয়োজন মেটাতে পাশে থাকতে। সেই মানবিক প্রচেষ্টার ধারাবাহিকতায় আবারও ফলমূল ও শাকসবজিতে সমৃদ্ধ পুষ্টিকর ফুড বক্স বিতরণ করা হয়েছে।
বাংলাদেশের জনগণের অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক সহমর্মিতা এভাবেই পৌঁছাতে থাকবে, হৃদয়ে হৃদয়ে মানবতার সেতুবন্ধন রচনা করে। ইনশাল্লাহ।
#বাংলাদেশ_ফিলিস্তিন_মৈত্রী

10/11/2025

“পানি—জীবন ও প্রতিরোধের এক নিঃশব্দ প্রতীক।
যেখানে বেঁচে থাকার জন্য প্রতিটি ফোটা পানি মহামূল্যবান,
যেখানে তৃষ্ণা মানেই সংগ্রাম, আর প্রতিটি ঢোঁক গিলে নেওয়া মানে একটি নতুন দিন বাঁচিয়ে ফেলা—
সেখানেই পানি হয়ে ওঠে প্রতিরোধের অস্ত্র, বেঁচে থাকার নীরব যুদ্ধ।

এই কঠিন বাস্তবতার মধ্যেই
আলহামদুলিল্লাহ মধ্য গাযায় BPFO-এর পক্ষ থেকে ৪,০০০ লিটার পানি বিতরণ করা হয়েছে।

#বাংলাদেশ_ফিলিস্তিন_মৈত্রী #মানবতা

Address

Nasr City
Nasr City
4450113

Telephone

+201154108271

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Palestine Friendship Organization-BPFO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Palestine Friendship Organization-BPFO:

Share