World One Ummah Foundation

World One Ummah Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from World One Ummah Foundation, Charitable organisation, Nasr City.

14/07/2026
14/07/2026

ধ্বংসস্তূপের মাঝে একটি আলোকবর্তিকা—
ওয়ান উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসা।

গাজার খান ইউনুস—
ধ্বংসস্তূপ,খোলা আকাশ,ধূলিমাখা মাটি ও অস্থায়ী তাবুর ভেতর—
জীবন-যুদ্ধে বেঁচে থাকার কঠিন সংগ্রামের মাঝেও
গাজার এই শিশু-কিশোররা শিখছে, তিলাওয়াত করছে,এবং গড়ে তুলছে এক দৃঢ় ভবিষ্যৎ।

ধ্বংসস্তূপের মাঝেও একটি ছোট্ট আলোকবর্তিকা—
ওয়ান উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসা।

এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—
এটি আশা,ধৈর্য, ঈমান,স্থিতিশীলতা এবং আধ্যাত্মিক শক্তির এক জীবন্ত প্রতিচ্ছবি।

এখানকার শিশু-কিশোররা হারিয়েছে—
তাদের ঘর, নিরাপত্তা,প্রিয়জন…সবকিছু।

তবুও
তারা হারায়নি তাদের ঈমান,আখলাক
এবং কুরআনের সাথে গভীর সম্পর্ক।

তাদের চোখের জমাটবাঁধা অশ্রুর আড়ালেও
আবার জ্বলে উঠেছে ঈমানের আলো।

📖
এই ধ্বংসস্তূপের ভেতর থেকেই গড়ে উঠছে
একটি রব্বানী প্রজন্ম—

যাদের কণ্ঠে আজও ধ্বনিত হয়
আল্লাহর কালাম।

তাদের তিলাওয়াত শুধু সুরের শব্দ ঝংকার নয়—
এটি শক্তি, আশা ও পুনর্জাগরণের প্রতিধ্বনি।

তারা আধুনিক জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি
কুরআনকে ধারণ করছে—
নিজেদের চরিত্রে, আচরণে
এবং জীবনের প্রতিটি পথে পথপ্রদর্শক হিসেবে।

তাঁদের হৃদয়গুলো গড়ে উঠছে আল্লাহর আনুগত্যে,
আর অন্তরে বপন হচ্ছে দয়া, আন্তরিকতা ও ইখলাসের বীজ।

কারণ তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে—
কুরআনই শান্তি, সফলতা ও স্থিতিশীলতার একমাত্র পথ।

তাই তারা ব্যাকুল হৃদয় নিয়ে
কুরআনের হালকায় সমবেত হয়,
ভালোবাসা ও খুশুর সাথে তিলাওয়াত করে—
আর সেই আলোয় আরও দৃঢ় হয়
তাদের ঈমান ও বিশ্বাস।

আমাদের প্রত্যাশা—
আল্লাহ যেন এই শিশুদের হেফাজত করেন
এবং এই আলোকে চিরস্থায়ী করেন।

আসুন—আমরাও উম্মাহর মানবতার ফেরিওয়ালা হই,
পৃথিবীর পথে পথে এমন আশ্রয়হীন মানুষের পাশে দাঁড়াই।



World One Ummah Foundation
“One Ummah… One Heart… Empower the World!”

12/07/2026

বিশ্বকাপের উন্মাদনা তো অনেক হলো… ⚽
স্টেডিয়ামের আলো, গোলের উল্লাস, কোটি মানুষের চিৎকার—সবই যেন এক মায়াবী জগৎ।

কিন্তু…
এই উল্লাসের আড়ালে লুকিয়ে আছে আরেকটা বাস্তবতা।

💔 একটি পৃথিবী—যেখানে ক্ষুধা আছে, কান্না আছে, অসহায়তা আছে।

আজ সময় এসেছে—
মুগ্ধতা থেকে জেগে উঠে,
বিশ্বের সেই নীরব হতাশার পাশে দাঁড়ানোর।

11/07/2026

📊 অফিসিয়াল অডিট রিপোর্ট
WORLD ONE UMMAH FAUNDESHON এর তত্ত্বাবধানে-mumin aid ও ilman nafiya charity foundation এর
শীতকালীন মানবিক সহায়তা কর্মসূচি – নভেম্বর ২০২৫



প্রকল্পের নাম
শরণার্থী গাজাবাসীদের মাঝে শীতবস্ত্র,উষ্ণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কর্মসূচি

মোট প্রকল্প ব্যয়

মোট: 4,330,000 BDT
(চার মিলিয়ন তিন লক্ষ ত্রিশ হাজার টাকা মাত্র)



প্রকল্প ব্যয় (Project-01: মিশর)

* ১০০ সেট শীতবস্ত্র: 55,000 EGP = 137,500 BDT
* নগদ সহায়তা: 500,000 BDT
* ব্রেকফাস্ট: 17,000 EGP = 42,500 BDT
* ইভেন্ট ব্যয়: 10,000 EGP = 25,000 BDT

উপমোট: 705,000 BDT



প্রকল্প ব্যয় (Project-02: গাজা)

বাস্তবায়ন সহযোগী:

* Azhar Charity Foundation
* بيت الزكاة والصدقات المصري
* ৫০০ শীতবস্ত্র: 275,000 EGP = 687,500 BDT
* ১০টি তাবু: 125,000 EGP = 312,500 BDT
* ৭০০ শিশু ও কিশোর শীতবস্ত্র: 1,050,000 EGP = 2,625,000 BDT

উপমোট: 3,625,000 BDT



প্রকল্পের সারসংক্ষেপ

মিশরে অবস্থানরত যুদ্ধাহত, আশ্রয়হীন ও বিপর্যস্ত ফিলিস্তিনি শতাধিক পরিবারের মাঝে কনকনে শীতের সময় উষ্ণতা পৌঁছে দিতে কম্বল, শীতবস্ত্র ও নগদ সহায়তা বিতরণ করা হয়। পাশাপাশি গাজায় অবস্থানরত শরণার্থী পরিবারগুলোর মাঝেও শীতবস্ত্র ও তাবু বিতরণ কার্যক্রম বাস্তবায়িত হয়।



👨‍👩‍👧‍👦 উপকারভোগী

* প্রাপ্তবয়স্ক পরিবার: ১০০টি
* শিশু ও কিশোর: ৭০০ জন
* তাবু সহায়তা: ১০ পরিবার
* মোট উপকারভোগী ইউনিট: ১,৩১০



উপকারভোগীদের ক্যাটাগরি

* আশ্রয়হীন পরিবার
* বিধবা
* যুদ্ধাহত
* এতিম
* অসচ্ছল ও ভরণ-পোষণে অক্ষম পরিবার



বিশেষ আয়োজন

* প্রতিটি পরিবারকে শীতবস্ত্র, খাদ্য ও নগদ সহায়তা
* শিশুদের জন্য খেলনা বিতরণ
* আনন্দঘন বিনোদন (বেলুন, ছবি তোলা, ইন্টারঅ্যাকশন)
* নাশিদ, তেলাওয়াত ও অংশগ্রহণমূলক কার্যক্রম
* উপহার বিতরণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ



আমাদের অর্জন

যুদ্ধাহত, আশ্রয়হীন, বিধবা মা-বোন ও এতিম শিশুদের হাসিমুখই আমাদের সবচেয়ে বড় সফলতা।

আলহামদুলিল্লাহ, আমরা ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে একে অপরের কষ্ট লাঘবের চেষ্টা করে যাচ্ছি।



ডোনেট ও অর্থায়ন

* Mumin Aid Foundation
* Ilman Nafiya Foundation
* Baraka Foundation
* Mukul Foundation



🏗️ পরিকল্পনা ও বাস্তবায়ন

World One Ummah Foundation



অনুষ্ঠানের অতিথিবৃন্দ

Chief Guest:
শায়েখ মাওলানা বদরুল হক
চেয়ারম্যান, Mumin Aid Foundation, ব্রিটেন 🇬🇧

Special Guest:
ব্যারিস্টার আব্দুল কাদের
জেনারেল সেক্রেটারি, Mumin Aid Foundation, ব্রিটেন 🇬🇧

Guest of Honor:
জনাব আব্দুল হাই
চেয়ারম্যান, Baraka Group, ব্রিটেন 🇬🇧

Chairperson:
হুজাইফা খান
চেয়ারম্যান, World One Ummah Foundation
শিক্ষার্থী, শরীয়াহ অ্যান্ড জেনারেল ল’
আল-আযহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর

Host:
শায়েখ ফাওকি আল জাওয়াদা (হা:ফি)



আপনিও অংশ নিন

আপনিও হতে পারেন এই আশ্রয়হীন মানুষের সহায়—
উম্মাহর একজন মানবিক সহযোদ্ধা।

World One Ummah Foundation
“ONE UMMAH… ONE HEART…! EMPOWER THE WORLD!!”

11/07/2026

আপনার এলাকার বন্যা পরিস্থিতির ছবি, ভিডিও ও তথ্য পাঠান:
📲 WhatsApp: +20 155 783 4452 EGP
📧 [email protected]
— অ্যাডমিন

স্থানীয় প্রশাসন, সরকারি ও বেসরকারি উদ্ধারকারী সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত সকলে প্রয়োজনীয় উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রমে একে অপরের প্রতি এগিয়ে আসুন।

11/07/2026

বন্যাকবলিত এলাকার সর্বশেষ পরিস্থিতি
ছবি, ভিডিও ও নির্ভরযোগ্য তথ্য আমাদের
📧 ইমেইল: [email protected]
এ-পাঠানোর জন্য আন্তরিক অনুরোধ।

আপনাদের পাঠানো তথ্য সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত সংস্থা,
বেসরকারি মানবিক দাতব্য সংস্থা এবং দেশের সামর্থ্যবান সকল মানুষের মানবিক ত্রাণ কার্যক্রমকে আরও দ্রুত, সঠিক ও কার্যকরভাবে পরিচালনা করতে সহায়তা করবে।

আসুন, আমরা এক উম্মাহ—
এক হৃদয় হয়ে দাঁড়াই মানবতার পাশে।

Gmail is email that’s intuitive, efficient, and useful. 15 GB of storage, less spam, and mobile access.

11/07/2026

চট্টগ্রাম আজ বন্যার পানিতে বিপর্যস্ত

বৃহত্তর চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চল এখন বন্যার জলে নিমজ্জিত।
অসংখ্য ঘরবাড়ি ডুবে গেছে, হাজার হাজার পরিবার হয়ে পড়েছে আশ্রয়হীন।
অগণিত মানুষ চরম দুর্ভোগে মানবেতর জীবন কাটাচ্ছে।
এ পর্যন্ত ৩৩ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

World One Ummah Foundation-এর পক্ষ থেকে মানবিক আহ্বান:
আসুন, আমরা সবাই মিলে এই বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াই।

সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত সংস্থা,
বেসরকারি দাতব্য প্রতিষ্ঠান, মানবিক সংগঠন এবং দেশের সামর্থ্যবান সকল মানুষের প্রতি আন্তরিক অনুরোধ—

জরুরি ও অগ্রাধিকার ভিত্তিতে বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দিন
চিকিৎসা সহায়তা নিশ্চিত করুন
পুনর্বাসন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন

আপনার সামান্য সহায়তাও হতে পারে কারো বেঁচে থাকার আশার আলো।

🤍 আসুন, আমরা এক উম্মাহ—এক হৃদয় হয়ে দাঁড়াই মানবতার পাশে।

World One Ummah Foundation
“ONE UMMAH… ONE HEART…! EMPOWER THE WORLD!!”

আটলান্টার আলো ঝলমলে রাতে গোলের উন্মাদনা, আর আড়ালে মানবতার এক নীরব মৃত্যুগাযার ধ্বংসস্তূপে বসে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা যখন...
09/07/2026

আটলান্টার আলো ঝলমলে রাতে গোলের উন্মাদনা, আর আড়ালে মানবতার এক নীরব মৃত্যু

গাযার ধ্বংসস্তূপে বসে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা যখন এক টুকরো প্রাণের স্পন্দন খুঁজছিল, ঠিক তখনই ফুটে উঠল এক রক্তাক্ত বাস্তবতা।

খেলা শুরুর ঠিক আগমুহূর্তে গাজা সিটির সাবরা এলাকায় হিংস্রাবিল হায়েনারা< >গাজায় মিশরীয় ত্রাণ কমিটির জনসংযোগ পরিচালক:
আবু সুহাইব-মুহাম্মাদ ফাওয়াজ আল-ওয়াহিদি-কে তার গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে তাঁকে নির্মমভাবে হত্যা করে।



এক মানবিক জীবনের গল্প

যুদ্ধে সর্বস্ব হারানো, অবরুদ্ধ, ও ক্ষুধার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোই ছিল যাঁর প্রতিদিনের কাজ।

ত্রাণ পৌঁছে দেওয়া, আশ্রয়হীনদের ঠাঁই খুঁজে দেওয়া, ধ্বংসস্তূপের ভেতর থেকে যার মানবতার কল্যাণে বেঁচে থাকার স্বপ্ন দেখত হাজারও বিধবা নারী-শিশু।

এই সেই মানুষ, যিনি বিনোদনবঞ্চিত গাযাবাসীর জন্য বড় পর্দায় খেলা দেখার আয়োজন করতেন।

যখন গাযাবাসী মিসরের সমর্থনে গলা ফাটাবে, ঠিক তখনই তাদের আনন্দের কারিগরকে নিথর করে দেওয়া হলো।



কিন্তু তাদের পৈশাচিকতা গাঁজাতেই সীমাবদ্ধ থাকেনি…

ফিলিস্তিনের পক্ষে বজ্রকণ্ঠে আওয়াজ তোলা মিসরীয় কোচ হুসাম হাসানের অপরাধ ছিল একটাই—তিনি ফিলিস্তিনিদের দুঃখ অনুভব করেছিলেন।

এর প্রতিশোধ নিতে ইসরায়েল শুধু মাঠের বাইরে আর্জেন্টিনার দালালি করেনি, গ্যালারিতেও দেখিয়েছে চরম বর্ণবাদ।

—এটা কি কেবলই কাকতালীয়?



ফুটবল এখানে কেবল গোল-পাল্টা গোলের খেলা নয়,
এটি ফিলিস্তিনিদের ওপর চলা যুদ্ধেরই এক নির্মম সম্প্রসারণ।

যারা বলে “খেলার সাথে রাজনীতি মেশাবেন না”,
তারা আসলে গাযার এই বুকফাটা আর্তনাদ আর দখলদারদের নিষ্ঠুরতাকে আড়াল করতে চায়।



ফুটবল আজ এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্র, যেখানে—

কারও কাছে একটি গোল মানে ইতিহাসের সেরা একটি রাত,
এক চিলতে স্বপ্ন, আর হার মানে এক পৈশাচিক উল্লাস।

আবার কারও কাছে এটি ছিল ভাগ্যহত মজলুম উম্মাহর
একজন দরদী মানবকর্মী হারানোর রাত।



মিসরের কোচ হুসাম হাসান মাঠে ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরে গোটা বিশ্বকে মনে করিয়ে দিয়েছিলেন—

খেলা যতই বড় হোক, মানুষের রক্তের চেয়ে বড় নয়।

মজলুমের এক ফোঁটা অশ্রু কখনও কখনও আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়।
অথচ সেই মজলুম মানবতার কথা আমরা কত সহজেই ভুলে যাই।



খেলা শেষ হবে একদিন,
ট্রফিও উঠবে কারও হাতে,
সময় গড়িয়ে গেলে গোলের রিপ্লেও মুছে যাবে।

কিন্তু যে মাটির ওপর দাঁড়িয়ে একটি জাতি প্রতিদিন একটু একটু করে মুছে যাচ্ছে—
সেই মাটি ও মানুষকে রক্ষার কথা আমরা যেন ভুলে না যাই।

নিশ্চয়ই আমরা আল্লাহরই, এবং তাঁরই দিকে আমাদের ফিরে যেতে হবে।

তাই আসুন—
খেলার উন্মাদনায় গা ভাসিয়ে না দিয়ে সেই মানুষগুলোকে মনে রাখি,
যারা আজও শুধু একটি নিরাপদ সকালের স্বপ্ন দেখে।

দোয়ার পাশাপাশি, সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

08/07/2026

থুথুতে লেখা প্রতিবাদ: জয়-পরাজয়ের আড়ালে অদৃশ্য খেলা…

উগ্র বর্ণবাদ, গণহত্যা আর দুর্নীতির প্রতীক সেই ইজরা–ফিফার্জেন্টাইন জোটের বিকৃত মুখে নিক্ষিপ্ত এই থুথু শুধু হুসাম হাসানের একার নয়—এটি ফিলিস্তিনসহ বিশ্বের কোটি কোটি নির্যাতিত মানুষের প্রতিবাদের প্রতিধ্বনি।

এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—এটা জমে থাকা ক্ষোভের প্রকাশ, যা আজ মাঠে বিস্ফোরিত হয়েছে।

অনেকে মনে করছেন, আর্জেন্টিনাকে ইচ্ছাকৃতভাবে জিতিয়ে দেওয়া হয়েছে—অর্থাৎ মেসিকে ছাড়া ফিফার বিজনেসে লাল বাত্তি জ্বলবে,তাই আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া ছিল কে জিতবে।এটা যেমন সত্য,এর চেয়েও বড় বাস্তবতা হলো—এখানে আসল প্রশ্ন ছিল কে জিতলো তা নয়, বরং কোন দলকে হারানো প্রয়োজন ছিল—এবং সেই দৃষ্টিকোণ থেকেই ঘটনাকে দেখছেন অনেকেই।

কারণ, আগের ম্যাচ শেষে মিশরের কোচ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আর আজ—পরাজয়, হলুদ কার্ড—সবকিছু যেন সেই অবস্থানের মূল্য হিসেবেই পরিশোধ করা হলো।

ম্যাচ চলাকালীন তার সেই হাত ক্রস করে দেওয়া ইঙ্গিতও ছিল তাৎপর্যপূর্ণ—যা সাধারণত বর্ণবাদের অভিযোগের প্রতীক হিসেবে ধরা হয়, এবং নিয়ম অনুযায়ী যার তদন্ত হওয়ার কথা, এমনকি প্রয়োজনে খেলা স্থগিত রাখারও কথা।

কিন্তু যখন অভিযোগের ছায়া বড় শক্তির দিকে পড়ে, তখন নিয়ম অনেক সময়ই নীরব হয়ে যায়—আর রেফারি হয়ে পড়ে শুধু এক ক্রীড়নক।

যারা বুঝতে চান, তারা শুধু ম্যাচ নয়—ফিফার পোস্টগুলোর রিয়্যাকশন দেখুন। সেখানেই স্পষ্ট হয়ে উঠছে জনতার নীরব রায়।

🇪🇬-🇦🇷খেলা যখন হয়ে ওঠে বিশ্বাস ও মানবতার ভাষা। বিশ্বকাপ ফুটবল এখন শুধুই একটি খেলা হিসেবে সীমাবদ্ধ নেই —এটি এখন অনেকের কাছ...
07/07/2026

🇪🇬-🇦🇷খেলা যখন হয়ে ওঠে বিশ্বাস ও মানবতার ভাষা।

বিশ্বকাপ ফুটবল এখন শুধুই একটি খেলা হিসেবে সীমাবদ্ধ নেই —এটি এখন অনেকের কাছে আবেগ, বিশ্বাস আর পরিচয়ের এক জীবন্ত প্রতিচ্ছবি।এই দৃষ্টিকোণ থেকে আমি অন্ধভাবে কোনো দলকে সমর্থন করি না।

কিন্তু কিছু মুহূর্ত আসে, যখন খেলার সীমা পেরিয়ে মানুষ তার আত্মপরিচয়কে তুলে ধরে বিশ্বমঞ্চে। একজন মুসলিম হিসেবে, মিশরের খেলোয়াড়দের মাঝে আমি সেই আত্মার ছোঁয়া খুঁজে পাই—যেখানে হাজারও অশ্লীলতার মাঝেও বিশ্ব-মঞ্চে তারা
সিজদার বিনয়, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মাধ্যমে নিজেদের বিশ্বাসের আলো প্রকাশ করেছে।এর মাধ্যমে তারা খেলার মাঠকেও অবিশ্বাসীদের জন্য এক নীরব দাওয়াহর প্ল্যাটফর্মে 🚉 পরিণত করেছে।

আর যখন কোনো বিজয় শুধুমাত্র গোল বা ট্রফিতে সীমাবদ্ধ থাকে না, বরং ফিলিস্তিনের মজলুম মানুষের প্রতি ভালোবাসা ও সংহতির ভাষায় প্রকাশ পায়—তখন সেই জয় শুধু একটি দলের নয়, পুরো মানবতার হয়ে ওঠে।

সেই অনুভূতি থেকেই, আমি মিশর কিংবা মিশর ফুটবল দল কোনোটিকেই সমর্থন করি না—আমি সমর্থন করি তাঁদের ধর্মীয় বিশ্বাসকে,বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে মাজুলম ফিলিস্তিনিদের পক্ষে তাদের মানবিকতার আহ্বানকে,আমি সমর্থন করি ন্যায়ের পক্ষে তাদের দাঁড়ানোর সাহসকে।

Address

Nasr City

Telephone

+201557927492

Website

Alerts

Be the first to know and let us send you an email when World One Ummah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to World One Ummah Foundation:

Shortcuts

Share