31/05/2026
ঈদুল আযহা পুনর্মিলনী ২০২৬-এর স্থিরচিত্র ও থিম সং উদ্বোধন
AWSBE-এর প্রিয় সদস্যবৃন্দ,
আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় সোসাইটির ইতিহাসের সর্ববৃহৎ ঈদুল আযহা পুনর্মিলনী ২০২৬ অত্যন্ত সুশৃঙ্খল, প্রাণবন্ত ও জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের কিছু স্মরণীয় মুহূর্ত ও স্থিরচিত্র সংক্ষিপ্ত একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনের ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়েছে।
একই সঙ্গে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে বহুদিনের প্রচেষ্টা ও পরিকল্পনার ফসল আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর-এর অফিশিয়াল থিম সং। থিম সংটি প্রণয়ন করেছে কার্যকরী পরিষদ, ২০২৩–২৪ সেশন। আর কার্যকরী পরিষদ, ২০২৬–২৭ সেশন-এর উদ্যোগে ঈদুল আযহা পুনর্মিলনী ২০২৬-এর এই স্মারক ভিডিওর মাধ্যমে থিম সংটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।
সকল সদস্য, শুভানুধ্যায়ী ও বাংলাদেশি ছাত্র ভাইদের প্রতি কৃতজ্ঞতা, যাদের ভালোবাসা ও সহযোগিতায় আমাদের পথচলা আরও সমৃদ্ধ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এই সংগঠনকে শিক্ষা, সেবা ও দাওয়াহমূলক কাজে আরও বেশি অবদান রাখার তাওফীক দান করুন। আমীন।
প্রচারে:
কার্যকরী পরিষদ, ২০২৬–২৭ সেশন
আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর
তারিখ: ৩১ মে ২০২৬