Bangladeshi Students Community in Europe - BSCE

Wegbeschreibung Website

Bangladeshi Students Community in Europe - BSCE "বিএসসিই" ইউরোপে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার এর পথ প্রদর্শক। গ্রুপঃ www.facebook.com/groups/bsce.group

বিএসসিই (BSCE) পরিবারে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম।

আমরা কারা ?
বিএসসিই (বাংলাদেশী স্টুডেন্টস কমিউনিটি ইন ইউরোপ) ইউরোপে বাংলাদেশীদের জন্য একটি অলাভজনক, অরাজনৈতিক ও দালাল মুক্ত সেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশী শিক্ষার্থী যারা ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার এর জন্য আসতে চাচ্ছে বা চায় তাদেরকে বিনামূল্যে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সম্পর্কিত সব ধরণের তথ্য ও সঠিক দিক নির্দেশনা দিয়ে সহায়তা করা এবং ইউরোপে বসবাসরত বাংলাদেশী বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ বন্ধন তৈরি করাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।


প্রতিষ্ঠাতাঃ মেহেদী হাসান (www.facebook.com/smahedih)

প্রতিষ্ঠাকালঃ ৯ মে ২০১৬ ইং

(বিঃদ্রঃ- যদিও পেইজ খোলা হয় এপ্রিল ২৫, ২০১৬ ইং তবে অফিসিয়াল যাত্রা শুরু মে ৯, ২০১৬ ইং)

উচ্চশিক্ষা সংক্রান্ত মূল ফেসবুক ফোরামঃ www.facebook.com/groups/bsce.group

অফিসিয়াল ফেসবুক পেইজঃ www.facebook.com/official.bsce

ওয়েবসাইটঃ www.BangladeshiStudentsCommunity.eu

ইমেইলঃ [email protected]

টুইটারঃ https://twitter.com/BSCE_Official

ইউটিউব চ্যানেলঃ ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/channel/UCNle_jXFsKOazu3MTaNvYLA

ইউরোপে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সংক্রান্ত তথ্য এবং সহায়তা পেতে আমাদের গ্রুপ ও পেজে যুক্ত থাকুন।

সুইডেন ইউরোপের একটি অন্যতম আধুনিক ও উন্নত দেশ। এর রাজধানীর নাম স্টকহোম। দেশটির উত্তর – পূর্ব দিকে আছে ফিনল্যান্ড, পশ্চিম...
28/07/2026

সুইডেন ইউরোপের একটি অন্যতম আধুনিক ও উন্নত দেশ। এর রাজধানীর নাম স্টকহোম। দেশটির উত্তর – পূর্ব দিকে আছে ফিনল্যান্ড, পশ্চিম দিকে নরওয়ে, দক্ষিণ – পশ্চিম দিকে ওরেসুন্দ সেতু যেটা দিয়ে ডেনমার্ক যাওয়া যায়, সুইডেন স্ক্যান্ডিনেভীয় দেশগুলোর মধ্যে বৃহত্তম দেশ। এর আয়তন ৪৫০,২৯৫ বর্গ কিঃমিঃ । জনসংখ্যা প্রায় ৯৮৭৫,৩৯৮ । সুইডেনের অফিসিয়াল ভাষা সুইডিশ। মুদ্রার নাম সুইডিশ ক্রুনা। স্বাক্ষরতার হার ৯৯% ।

শান্ত পরিবেশ, বিশ্বস্বীকৃত গবেষণাকর্ম, আধুনিক শিক্ষা ব্যবস্থা, প্রচুর স্কলারশিপ, গ্রুপ ওয়ার্ক, স্বাধীন চিন্তার সুযোগ এসবের জন্য উচ্চশিক্ষায় বেশ এগিয়ে সুইডেন। বর্তমানে এখানে প্রায় ৮০টি দেশের শিক্ষার্থীরা পিএইচডি গবেষণারত। গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট ২০১০-২০১১ এ দ্বিতীয় স্থান অধিকারী সুইডেনে বাংলাদেশি শিক্ষার্থীরাও নিতে পারেন বিশ্বমানের উচ্চতর ডিগ্রি।

© Mahedi Hasan

দেশ পরিচিতিঃ সুইডেন ইউরোপের একটি অন্যতম আধুনিক ও উন্নত দেশ। এর রাজধানীর নাম স্টকহোম। দেশটির উত্তর - পূর্ব দিকে আছ....

কেমন আছেন সবাই? আশা করি, ভালো আছেন এবং নিজেকে প্রস্তুত করছেন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। অনেক দিন পর লিখতে বসলাম, আজকে ...
26/07/2026

কেমন আছেন সবাই? আশা করি, ভালো আছেন এবং নিজেকে প্রস্তুত করছেন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য।

অনেক দিন পর লিখতে বসলাম, আজকে যে দেশটি নিয়ে লিখতে বসলাম অনেকেই এই দেশটিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু লিখব লিখব করে লিখা হচ্ছে না। ভাবলাম, আজকে লিখেই ফেলি।

নয়নাভিরাম দৃশ্য যেখানে রয়েছে প্রাকৃতিক ও আধুনিক সৌন্দর্যের ছোঁয়া। আধুনিক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, যাকে অনেকেই পৃথিবীর স্বর্গ (ভূ-স্বর্গ) বলে আখ্যায়িত করে থাকেন আজকে আপনাদের সামনে আলোচনা করবো সে দেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে। দেশটির চারপাশে রয়েছে অসংখ্য পর্বত, রয়েছে ছোট বড় ১৫০০ এর বেশি হ্রদ, আপনি প্রায় ১৬ কিঃমিঃ পরপর হ্রদের দেখা পাবেন। ইতিমধ্যে অনেকেই হয়তো বুঝে ফেলেছেন যে, কোন দেশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। দেশটির নাম সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড নিয়ে লিখতে গেলে অনেক কিছুই লেখা যাবে, এর পরিচিতি, নয়নাভিরাম দৃশ্য, শিক্ষা সংস্কৃতি নিয়ে বিস্তারিত লিখতে গেলে বেশ কয়েক ঘণ্টা চলে যাবে, শুধু দেশটি সম্পর্কে বর্ণনা করতেই। তবে একেবারে কিছু না বললেও তো লেখাটা অসম্পূর্ণ থেকে যাবে তাই না! আমি দেশটি সম্পর্কে খুব বেশি না লিখলেও ছোট করে একটু না বললেই নয়। ইউরোপে যদি বহুভাষার কয়েকটি দেশের নাম উল্লেখ করতে হয় প্রথম দিকেই থাকবে সুইজারল্যান্ডের নাম। দেশটিতে চারটি জাতীয় ভাষা রয়েছে – জার্মান, ফ্রেঞ্চ, ইতালিয়ান ও রোমান্শ। এছাড়া ইংরেজিও খুব জনপ্রিয়। আকর্ষণীয় ব্যাপার হচ্ছে, দেশটির প্রতিটি শিশুর জন্য কমপক্ষে ২টি ভাষা শেখা আবশ্যক এবং সাথে ইংরেজিও শিখতে হয়। সুইজারল্যান্ডকে বলা হয় ‘ওয়াটার টাউয়ার’ যেমনটা আগে বলেছি যে দেশটিতে প্রায় ১৫০০ এরও বেশি হ্রদ রয়েছে। পানি হচ্ছে সে দেশের শক্তির অন্যতম প্রধান উৎস।

© Mahedi Hasan

কেমন আছেন সবাই? আশা করি, ভালো আছেন এবং নিজেকে প্রস্তুত করছেন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য।

এস্তোনিয়া উত্তর-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম তাল্লিন। এস্তোনিয়া দেশটি বাল্টিক সাগরের পূর্ব প্রান্তে অবস...
23/06/2026

এস্তোনিয়া উত্তর-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম তাল্লিন। এস্তোনিয়া দেশটি বাল্টিক সাগরের পূর্ব প্রান্তে অবস্থিত। এস্তোনিয়া বাল্টিক দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম এবং সবচেয়ে উত্তরে অবস্থিত। লাটভিয়া ও লিথুয়ানিয়া অপর দুইটি বাল্টিক রাষ্ট্র। এস্তোনিয়ার পশ্চিমে বাল্টিক সাগরের অপর প্রান্তে সুইডেন অবস্থিত। দক্ষিণে রয়েছে লাতভিয়া, পূর্বে রাশিয়া, এবং উত্তরদিকে ফিনল্যান্ড উপসাগরের অপর তীরে ফিনল্যান্ড। দেশটির আয়তন ৪৫,৩৩৯ বর্গ কিঃমিঃ এবং জনসংখ্যা প্রায় ১,৩১৫,৯৪৪ লক্ষ। এটি একটি সেনজেনভুক্ত দেশ। দেশটি প্রযুক্তির জন্য ভালো। স্কাইপ (Skype) এর নাম তো অনেকেই শুনেছেন, অডিও – ভিডিও কথা বলার জন্য একটি অন্যতম মাধ্যম। জনপ্রিয় এই স্কাইপ (Skype) এর প্রতিষ্ঠা কিন্তু তাল্লিন, এস্তোনিয়াতে। যদিও মাইক্রোসফট ২০১১ সালে স্কাইপ কিনে নিয়েছেন।

© Mahedi Hasan

কিছু বিখ্যাত বিশ্ববিদ্যালয় (যেখানে ইংরেজি কোর্স অফার করে):

নেদারল্যান্ডস উত্তর – পশ্চিম ইউরোপের ঘনবসতিপূর্ণ একটি দেশ, যার আরেক নাম হল্যান্ড। এর রাজধানী আমস্টারডাম। প্রধান জাতীয় ভা...
06/06/2026

নেদারল্যান্ডস উত্তর – পশ্চিম ইউরোপের ঘনবসতিপূর্ণ একটি দেশ, যার আরেক নাম হল্যান্ড। এর রাজধানী আমস্টারডাম। প্রধান জাতীয় ভাষা ডাচ। এছাড়া ইংরেজি, ফ্রিশিয়ান ও পাপিয়ামেন্টু ভাষারও প্রচলিত আছে। দেশটির আয়তন ৪১,৫৪৩ বর্গ কিঃমিঃ এবং জনসংখ্যা ১৭,১০০,৪৭৫ । জিডিপি (পিপিপি) ৫৩,১৩৯ ইউএস ডলার যা বিশ্বে ১৩তম সর্বোচ্চ। দেশটির মুদ্রা ইউরো। নেদারল্যান্ডস ইউরোপের সেঞ্জেনভুক্ত একটি দেশ।

নেদারল্যান্ডস, উত্তর-পশ্চিমে ইউরোপের একটি দেশ, তার সমতল ভূমি, খাল, টুলিপ ক্ষেত্র, বাতাস এবং সাইক্লিং রুটগুলির জন্য পরিচিত। একটি দেশ যা জীবন ধারণ এবং অধ্যয়ন করার জন্য বিশ্বের তৃতীয় সেরা দেশ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। দেশটি সর্বনিম্ন অপরাধের হারের জন্যও জনপ্রিয়। সম্প্রতি তাদের তিনটি কারাগার বন্ধ করা হয়েছে কারণ কারাগারে কোন বন্দি কয়েদী ছিল না! এ ছাড়াও, ডাচ জনসংখ্যার প্রায় ৯৫% মানুষ ইংরেজিতে কথা বলে। প্রায় সব বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রধান ভাষা হিসেবে ইংরেজি ব্যবহার করে। সুতরাং, আন্তর্জাতিক ছাত্রদের জন্য দেশটি বেশ জনপ্রিয় স্থান হয়ে উঠেছে।

© Mahedi Hasan

সংক্ষিপ্ত পরিচিতিঃ নেদারল্যান্ডস উত্তর – পশ্চিম ইউরোপের ঘনবসতিপূর্ণ একটি দেশ, যার আরেক নাম হল্যান্ড। এর রাজধান.....

Congrats!Join: Bangladeshi Students Community in Europe (BSCE)
30/05/2026

Congrats!

Join: Bangladeshi Students Community in Europe (BSCE)

কেমন আছেন সবাই? আশা করি, ভালো আছেন এবং নিজেকে প্রস্তুত করছেন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। অনেক দিন পর লিখতে বসলাম, আজকে ...
15/05/2026

কেমন আছেন সবাই? আশা করি, ভালো আছেন এবং নিজেকে প্রস্তুত করছেন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য।

অনেক দিন পর লিখতে বসলাম, আজকে যে দেশটি নিয়ে লিখতে বসলাম অনেকেই এই দেশটিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু লিখব লিখব করে লিখা হচ্ছে না। ভাবলাম, আজকে লিখেই ফেলি।

নয়নাভিরাম দৃশ্য যেখানে রয়েছে প্রাকৃতিক ও আধুনিক সৌন্দর্যের ছোঁয়া। আধুনিক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, যাকে অনেকেই পৃথিবীর স্বর্গ (ভূ-স্বর্গ) বলে আখ্যায়িত করে থাকেন আজকে আপনাদের সামনে আলোচনা করবো সে দেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে। দেশটির চারপাশে রয়েছে অসংখ্য পর্বত, রয়েছে ছোট বড় ১৫০০ এর বেশি হ্রদ, আপনি প্রায় ১৬ কিঃমিঃ পরপর হ্রদের দেখা পাবেন। ইতিমধ্যে অনেকেই হয়তো বুঝে ফেলেছেন যে, কোন দেশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। দেশটির নাম সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড নিয়ে লিখতে গেলে অনেক কিছুই লেখা যাবে, এর পরিচিতি, নয়নাভিরাম দৃশ্য, শিক্ষা সংস্কৃতি নিয়ে বিস্তারিত লিখতে গেলে বেশ কয়েক ঘণ্টা চলে যাবে, শুধু দেশটি সম্পর্কে বর্ণনা করতেই। তবে একেবারে কিছু না বললেও তো লেখাটা অসম্পূর্ণ থেকে যাবে তাই না! আমি দেশটি সম্পর্কে খুব বেশি না লিখলেও ছোট করে একটু না বললেই নয়। ইউরোপে যদি বহুভাষার কয়েকটি দেশের নাম উল্লেখ করতে হয় প্রথম দিকেই থাকবে সুইজারল্যান্ডের নাম। দেশটিতে চারটি জাতীয় ভাষা রয়েছে – জার্মান, ফ্রেঞ্চ, ইতালিয়ান ও রোমান্শ। এছাড়া ইংরেজিও খুব জনপ্রিয়। আকর্ষণীয় ব্যাপার হচ্ছে, দেশটির প্রতিটি শিশুর জন্য কমপক্ষে ২টি ভাষা শেখা আবশ্যক এবং সাথে ইংরেজিও শিখতে হয়। সুইজারল্যান্ডকে বলা হয় ‘ওয়াটার টাউয়ার’ যেমনটা আগে বলেছি যে দেশটিতে প্রায় ১৫০০ এরও বেশি হ্রদ রয়েছে। পানি হচ্ছে সে দেশের শক্তির অন্যতম প্রধান উৎস।

কেমন আছেন সবাই? আশা করি, ভালো আছেন এবং নিজেকে প্রস্তুত করছেন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য।

10/05/2026
10/05/2026

Alhamdulillah!

Today marks 10 years of Bangladeshi Students Community in Europe (BSCE)!

Celebrating our 10th year on Facebook. Thank you for your continuing support. We could never have made it without you. 🙏🤗🎉

Visit us: https://www.bangladeshistudentscommunity.eu

-
Special thanks to Mahedi Hasan for creating such an amazing community.

ইউরোপে যারা উচ্চশিক্ষায় আসতে ইচ্ছুক তাদের অনেকেই কোন দেশে কত “টিউশন ফি” তা নিয়ে জানতে চায় আমাদের ফেসবুক ফোরামে । যদিও এক...
02/02/2026

ইউরোপে যারা উচ্চশিক্ষায় আসতে ইচ্ছুক তাদের অনেকেই কোন দেশে কত “টিউশন ফি” তা নিয়ে জানতে চায় আমাদের ফেসবুক ফোরামে । যদিও একটু গুগল করলেই এসব তথ্য সহজেই পাওয়া যায়, তবে সব দেশের তথ্য তো আর এক তালিকায় পাওয়া যায় না। ইউরোপের বিভিন্ন দেশের প্রতি সেমিস্টার/বছর এর টিউশন ফিস সম্পর্কে একটি ধারণা পাবেন এই তালিকা থেকে । উল্লিখিত তথ্য জুলাই ১১, ২০১৯ এ নেওয়া। সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট দেখুন।

© Mahedi Hasan

ইউরোপে যারা উচ্চশিক্ষায় আসতে ইচ্ছুক তাদের অনেকেই কোন দেশে কত "টিউশন ফি" তা নিয়ে জানতে চায় আমাদের ফেসবুক ফোরামে । য.....

Adresse

Regensburg

Benachrichtigungen

Erfahren Sie als Erste/r von Neuigkeiten und Aktionen: Wir schicken Ihnen eine E-Mail, wenn Bangladeshi Students Community in Europe - BSCE etwas veröffentlicht. Ihre E-Mail-Adresse wird für keinen anderen Zweck verwendet, und Sie können sich jederzeit abmelden.

Verknüpfungen

Teilen