Bangladeshi Student and Alumni Association Kiel - BSAAK

Bangladeshi Student and Alumni Association Kiel - BSAAK Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von Bangladeshi Student and Alumni Association Kiel - BSAAK, Gemeinnützige Organisation, Kiel.

20/04/2026

নববর্ষ উদযাপন ১৪৩৩, Kiel, Germany.
বুক চিনচিন করছে হায়!

20/04/2026

নববর্ষ উদযাপন ১৪৩৩
চান্দেও চিনেনা!

12/04/2026
প্রিয় নতুন ছাত্র-ছাত্রী ভাই বোনেরা,আপনারা অনেকেই কীলে চলে এসেছেন, কিন্তু ডর্ম বা বাসা পাচ্ছেন না, এখানে সেখানে থাকছেন। আ...
19/03/2026

প্রিয় নতুন ছাত্র-ছাত্রী ভাই বোনেরা,
আপনারা অনেকেই কীলে চলে এসেছেন, কিন্তু ডর্ম বা বাসা পাচ্ছেন না, এখানে সেখানে থাকছেন। আবার অনেকে বাসা বা ডর্ম না পাওয়ায় আসতেই পারছেন না।

আসলে, আপনাদের মতন এমন পরিস্থিতিতে অনেক স্টুডেন্ট আটকে আছে। অনেকেই মেসেজ দিচ্ছেন রুমের ব্যবস্থা করে দিতে, কিন্তু এইক্ষেত্রে আসলেই আমাদের কিছু করার থাকে না। ডর্মের অথরিটিই কেবল পারে একটা রুমের ব্যবস্থা করতে।

আপনাদের জন্য কয়েকটি পরামর্শ:

★★ ডর্মে এপ্লাই করার পর রুম না দিলেও কিছুদিন পরপর অথরিটি জানতে চায়, আপনি এখনো ওয়েটিং লিস্টে থাকতে চান কিনা। ওইখানে নিয়মিত সম্মতি দিয়ে রাখবেন। লটারি হলে পেতেও পারেন।

★★ কিছুদিন পরপর ওদেরকে আপনার খারাপ অবস্থার কথা বর্ণনা করে ইমেইল দিতে থাকুন। মেয়েদেরকে অনেক সময় রুম দেয়ার ব্যাপারে স্পেশালি কনসিডার করে।

কবে পাবেন, এটার কোন ঠিক ঠিকানা নাই। লটারি হয়। কালকেও পেতে পারেন, ৬-৭ মাস পরেও পেতে পারেন, আবার না-ও পেতে পারেন। অনেক সময় লটারিতে নতুনেরা এসে পেয়ে যায়, পুরনোরাই পায় না।

তবে বিকল্প হিসেবে আপনি কয়েকটা কাজ করতে পারেন:

১। Kiel এর বিভিন্ন ফেসবুক গ্রুপে বাসা চেয়ে পোস্ট দিন। অনেকে ডর্মের রুম ২-১ মাসের জন্য ভাড়া দিয়ে দেশে যায়। সেটা অস্থায়ী, সিটি রেজিষ্ট্রেশন পাবেন না, কিন্তু এখানে এসে বাসা খোঁজার সময় পাবেন।

২। WG-gesucht, Immoscout24, Kleinenzeigen, Immowelt, এই চারটা এপে একাউন্ট খুলে প্রাইভেট বাসার বিজ্ঞাপনগুলোতে এপ্লাই করতে থাকুন। সম্ভাবনা কম, তবে অনেকে বাসা পেয়েও যায়। কিন্তু সাবধান, না জেনেবুঝে কাউকে আগেই টাকা পাঠিয়ে দেবেন না। অনেক স্ক্যাম হচ্ছে আজকাল।

৩। এক মাস বা দুই মাসের চুক্তিতে হোটেলে বা এয়ার বিএনবিতে উঠতে পারেন। সেটা অনেক খরচ সাপেক্ষ, কিন্ত হোটেলে স্টে করে বাসা খুঁজতে সময় পাবেন।

উপরের পদ্ধতিতে এভাবে খুঁজতে থাকুন, আশা করি পেয়ে যাবেন।

আপনাদের সবার জন্য শুভকামনা রইল।

15/03/2026

Ramadan Islamic Conference by BSAAK.

★★ বিদেশে অবস্থানরত বাঙালীদের জন্য বাংলাদেশের জাতীয় নির্বাচনের পোস্টাল ভোট ★★যারা এখনো রেজিষ্ট্রেশন করেন নি, আজকের মধ্যে...
03/12/2025

★★ বিদেশে অবস্থানরত বাঙালীদের জন্য বাংলাদেশের জাতীয় নির্বাচনের পোস্টাল ভোট ★★

যারা এখনো রেজিষ্ট্রেশন করেন নি, আজকের মধ্যে করে ফেলুন। খুবই সিম্পল, কয়েক মিনিটের কাজ। জাস্ট এপ ডাউনলোড করলে, বাকীটা এপের নির্দেশনা ফলো করলেই হয়ে যাবে।

★ যা যা লাগবে:
১। NID
২। Passport
৩। Live Selfie

★বি: দ্র: পূর্ব ঘোষনা অনুযায়ী আজকেই শেষ দিন (০৩ ডিসেম্বর)। তবে ২০ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে শুনেছি, কিন্ত সেটা আমি কনফার্ম জানিনা। কেউ জানলে জানাতে পারেন।

এপ ডাউনলোড এর লিংক নীচে দেয়া হলো।

For android devices:

https://play.google.com/store/apps/details?id=bd.gov.ocv.postalvoting

For Apple devices:

https://apps.apple.com/us/app/postal-vote-bd/id6752640139

আসল নায়ক দেখতে চান?বিভিন্ন নামের ৯টা টীমের এই মানুষগুলোই সদ্য অনুষ্ঠিত বিসাক নবীন বরন অনুষ্ঠানের আসল নায়ক। এদের উদারতা আ...
11/11/2025

আসল নায়ক দেখতে চান?
বিভিন্ন নামের ৯টা টীমের এই মানুষগুলোই সদ্য অনুষ্ঠিত বিসাক নবীন বরন অনুষ্ঠানের আসল নায়ক। এদের উদারতা আর অক্লান্ত নিরলস প্রচেষ্টার কারনের আমরা একটি সুন্দর ইভেন্ট করতে পেরেছি।

এছাড়াও আরো অনেকে নানাভাবে সাহায্য করেছেন।
আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা বিসাক তথা কিলের সমস্ত বাঙালির পক্ষ থেকে। আপনারা উদাহরণ সৃষ্টি করেছেন, আশা করি পরের ইভেন্টে নতুনরা সহ বাকীরাও এইভাবে এগিয়ে আসবে।

(টীমের নাম দেখলেই বুঝবেন কে কে কোন টীমে ছিল।)

Adresse

Kiel
24103–24159

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Bangladeshi Student and Alumni Association Kiel - BSAAK erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen