07/08/2024
Join us to reshape Bangladesh with Dr. Muhammad Yunus's visionary 3Zero concept, fostering a sustainable future of zero poverty, unemployment, and carbon emissions.
সবাইকে বাংলাদেশ ৩জিরো সোসাইটি তে ওয়েলকম।
“𝐌𝐲 𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐢𝐬 𝐭𝐨 𝐜𝐫𝐞𝐚𝐭𝐞 𝐚 𝐰𝐨𝐫𝐥𝐝 𝐨𝐟 𝐭𝐡𝐫𝐞𝐞 𝐳𝐞𝐫𝐨𝐬: 𝐙𝐞𝐫𝐨 𝐩𝐨𝐯𝐞𝐫𝐭𝐲, 𝐳𝐞𝐫𝐨 𝐮𝐧𝐞𝐦𝐩𝐥𝐨𝐲𝐦𝐞𝐧𝐭, 𝐳𝐞𝐫𝐨 𝐧𝐞𝐭 𝐜𝐚𝐫𝐛𝐨𝐧 𝐞𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧𝐬.”
- Prof. Muhammad Yunus
উপরের উক্তিটি পড়ে এতক্ষণে বুঝে যাওয়ার কথা যে ৩জিরো আসলে কী? কে এই কনসেপ্ট আবিষ্কার করেছে! আমাদের বাংলাদেশের গর্ব একমাত্র নোবেল জয়ী ব্যক্তি মোহাম্মদ ইউনুস এই কনসেপ্ট এর প্রবর্তক।
তিনি স্বপ্ন দেখেন একটি দুনিয়ার যেখানে থাকবেনা কোন দরিদ্রতা, থাকবে না কোন বেকারত্ব, কিন্তু থাকবে জিরো নেট কার্বন ইমিশন ।
আমরা ও হয়তো এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, আজকে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে, অনেকগুলো প্রাণের বিনিময়ে আমরা আবার নতুন ভাবে দেশ গড়ার স্বপ্ন দেখছি। আমাদের এখন আর একটা নতুন সুযোগ দেশ কে নিয়ে নতুন ভাবে চিন্তা করার, দেশের পেইন পয়েন্টস গুলো খুঁজে বের করার সমাধান এর পথ বের করা। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস এর এই ৩জিরো ই পারে আমাদের এই বাংলাদেশ কে নতুন করে পুনর্নির্মাণ করতে।
আসুন সবাই এই প্লাটফর্ম ব্যবহার করে বাংলাদেশের নানা রকম সমস্যা নিয়ে আলোচনা করি এবং সমাধান এর পথ খুঁজে বের করি। আমরা তরুণ রা যদি এগিয়ে না আসি, আমাদের মেধা যদি কাজে না লাগাই তাহলে এই দেশের হল কে ধরবে?
আজকে দেশের এমন পরিস্থিতিতে আমাদের সকলের উচিত এগিয়ে আসা এবং আমাদের যার যত চিন্তা ভাবনা, সাজেশন্স, বুদ্ধি ইত্যাদি নিয়ে আলোচনা করা।
সবাই সবার আইডিয়া শেয়ার করুন, আমরা নিয়মমত পডকাস্ট করে এক একবার এক এক বিষয় এবং আইডিয়া নিয়ে আলোচনা করব। আসুন আমরা একটি ৩জিরোর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাই।
তাহলেই আজকেই শুরু করেন আপনার মনের কথা শেয়ার করা এবং আমাদের জানান যে আপনি কেমন বাংলাদেশ চান?
জয়েন করুন আমাদের ৩জিরো সোসাইটি কমিউনিটি গ্রুপ এ এবং শেয়ার করুন আপনি কেমন বাংলাদেশ চান!
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/1561193437818021/
ধন্যবাদ।