Agomoni

Itinéraire Site Web

Agomoni A slice of Bengal in Switzerland

সুধী,শরতের নীল আকাশ, শিউলির স্নিগ্ধ সুবাস আর ঢাকের ছন্দে আবার শোনা যাচ্ছে সেই চিরচেনা বার্তা“মা আসছেন…” ✨এই শরৎ আগমনীর ক...
11/09/2026

সুধী,

শরতের নীল আকাশ, শিউলির স্নিগ্ধ সুবাস আর ঢাকের ছন্দে আবার শোনা যাচ্ছে সেই চিরচেনা বার্তা

“মা আসছেন…” ✨

এই শরৎ আগমনীর কাছে আরও বেশি আবেগের, আরও বেশি আপন। কারণ জেনেভার প্রথম সর্বজনীন দুর্গাপূজা এবার পদার্পণ করছে তার গৌরবময় পঞ্চম বর্ষে।

💐 আগমনী সাদর আমন্ত্রণ জানাচ্ছে দুর্গাপূজার পঞ্চম বর্ষের মহোৎসবে। 💐
🗓️ ১৫–১৮ অক্টোবর ২০২৬
📍 Salle communale du Grand-Lancy
(Route du Grand-Lancy 64, 1212 Grand-Lancy)

পাঁচ বছর আগে, বাংলার পরিচিত পুজোর মণ্ডপ আর ঢাকের বাদ্য থেকে বহু দূরে, জেনেভার বুকে জন্ম নিয়েছিল একটি ছোট্ট স্বপ্ন, এখানেও তৈরি হবে একটুকরো আপন ঘর; যেখানে মায়ের আরাধনায় দূরত্ব মুছে যাবে, অপরিচিতরা বন্ধু হবেন, আর বন্ধুরা হয়ে উঠবেন পরিবার।

স্বপ্ন ছিল জেনেভার প্রথম সর্বজনীন দুর্গাপূজার সূচনা করার, সকলের দ্বারা, সকলের জন্য; যেখানে মায়ের কাছে প্রত্যেকেই সমান আপন।

সেই স্বপ্নের নাম আগমনী।

আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও আশীর্বাদে সেই ছোট্ট স্বপ্ন আজ আমাদের সবার প্রিয় ঐতিহ্য।

পাঁচটি শরৎ।
পাঁচবার মায়ের আগমন।
পাঁচ বছরের ভক্তি, বন্ধুত্ব আর অসংখ্য অমূল্য স্মৃতি।

আসুন, সপরিবারে আগমনীর পঞ্চম বর্ষের এই আনন্দোৎসবে যোগ দিয়ে আমাদের ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করি।

কারণ পরিবারের সবাইকে সঙ্গে নিয়েই তো মায়ের ঘরে ফেরা সম্পূর্ণ হয়। ❤️

🍂 শারদীয়ার পরম শুভেচ্ছা ও আন্তরিক আমন্ত্রণ। 🍂

ইতি,
আগমনী

Dear Friends and Family,The azure autumn sky, the gentle fragrance of sheuli and the rhythmic beat of the dhak are carry...
11/09/2026

Dear Friends and Family,

The azure autumn sky, the gentle fragrance of sheuli and the rhythmic beat of the dhak are carrying that timeless message once again

Maa is coming home… ✨

This autumn is especially close to our hearts, as Geneva’s first Sarbojanin Durga Puja steps into its glorious fifth year.

💐 Agomoni warmly invites you to celebrate our fifth Durga Puja! 💐
🗓️ 15–18 October 2026
📍 Salle communale du Grand-Lancy
(Route du Grand-Lancy 64, 1212 Grand-Lancy)

Five years ago, far from the familiar Puja pandals and the sound of dhak back home, a small dream was born in the heart of Geneva, to create a little home away from home, where devotion would bridge distances, strangers would become friends and friends would grow into family.

The dream was to bring to life Geneva’s first Sarbojanin Durga Puja, a celebration created by everyone, for everyone, where each person would be welcomed as part of one family.

That dream was named Agomoni.

With your love, support and blessings, that small dream has grown into a cherished tradition.

Five autumns.
Five homecomings of Maa.
Five years of devotion, friendship and countless precious memories.

Join us with your family as we celebrate this special chapter of Agomoni and strengthen the bonds that unite us.

Because Maa’s homecoming becomes complete only when the whole family gathers to welcome Her. ❤️

🍂 Subho Sharodiya and our warmest invitation to you all. 🍂

Warm regards,
Team Agomoni

Dear Agomoni family,We are delighted to announce that the REGISTRATION FOR SARASWATI PUJA 2026 IS NOW OPEN ✨❗Please Regi...
14/01/2026

Dear Agomoni family,

We are delighted to announce that the REGISTRATION FOR SARASWATI PUJA 2026 IS NOW OPEN ✨❗

Please Register here>>

https://agomoniswiss.org/registration.html

You can find the QR code attached as well!

We encourage you to register at your earliest as we eagerly look forward to meeting & greeting you on this day long celebration of culture and spirituality 🌼🙏

With regards,
Team Agomoni

Adresse

Geneva

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Agomoni publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager