বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন

বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন A Social Human Rights, Non-political &
Non-profit Voluntary Organization.

আলহামদুলিল্লাহ 🤲পবিত্র রমজান মাস উপলক্ষে বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে যাকাত ফান্ডের মাধ্যমে প্রায় ২০ জন অসহ...
31/03/2026

আলহামদুলিল্লাহ 🤲
পবিত্র রমজান মাস উপলক্ষে বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে যাকাত ফান্ডের মাধ্যমে প্রায় ২০ জন অসহায় ও যাকাতপ্রাপ্য মানুষের মাঝে যাকাত সামগ্রী ও প্রয়োজনীয় নিত্যব্যবহার্য দ্রব্য বিতরণ করা হয়েছে।

এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমরা চেষ্টা করেছি তাদের প্রয়োজনীয় কিছু সহায়তা পৌঁছে দিতে—যা তাদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দিবে ইনশাআল্লাহ ❤️

মানবতার এই কাজ অব্যাহত রাখতে আমরা আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
আসুন, সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই।

#যাকাত #রমজান #মানবতা #সহমর্মিতা

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল-২০২৬বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) পবিত্র মাহে রমজান উপলক্ষে উম্মে হাবিবা বান...
05/03/2026

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল-২০২৬

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) পবিত্র মাহে রমজান উপলক্ষে উম্মে হাবিবা বানাত মহিলা মাদ্রাসা'র উদ্যোগে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবক সহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সার্বিক সহযোগিতায়ঃ বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন।

বিঃদ্রঃ গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সংগঠনের সদস্যদের ছবি দেওয়া হয়েছে। পর্দার আড়ালে অত্র মাদ্রাসার ছাত্রীরা ছিল।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর ইফতার ও দোয়া মাহফিল-২০২৬পবিত্র রমজান মাস উপলক্ষে বিপ্লবী সমাজ...
04/03/2026

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর ইফতার ও দোয়া মাহফিল-২০২৬

পবিত্র রমজান মাস উপলক্ষে বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে এক হৃদয়স্পর্শী দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬) লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ঝাকুয়াটারী এলাকায় অবস্থিত "আনোয়ারা বিনতে করিম মেমোরিয়াল কওমি মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং"-এ অর্ধশতাধিক শিক্ষার্থী, ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এই মহতী আয়োজন সম্পন্ন হয়।

আয়োজনেঃ বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন

আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর মেহেরবানীতেআজ আমাদের বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন  পরিবারের জন্য এক আনন্দের দিন। সম...
16/02/2026

আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর মেহেরবানীতে
আজ আমাদের বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন পরিবারের জন্য এক আনন্দের দিন। সমাজসেবামূলক কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে যমুনা ক্নিনিক লালমনিরহাট, আলোরুপা হল রোড, লালমনিরহাট — আমাদের ফাউন্ডেশনে একটি ফার্স্ট এইড বক্স উপহার প্রদান করেছে।

আমরা তাদের এই মানবিক উদ্যোগ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই 🤝
এ ধরনের সামাজিক সহায়তা আমাদের সমাজকে আরও মানবিক ও সচেতন করে তুলবে ইনশাআল্লাহ।

📍 বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন
চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে❤️

#বিপ্লবী_সমাজকল্যাণ_ফাউন্ডেশন
#যমুনা_ক্লিনিক_এন্ড_ডায়াগনস্টিক
#মানবতার_সেবা

হাসিমুখের পিছনে মেধার গল্প—আজকের আয়োজনউম্মে হাবিবা বানাত মহিলা মাদ্রাসার উদ্যোগে এবং বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর সহ...
13/01/2026

হাসিমুখের পিছনে মেধার গল্প—আজকের আয়োজন

উম্মে হাবিবা বানাত মহিলা মাদ্রাসার উদ্যোগে এবং বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর সহযোগিতায় মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ১৫ জন শিক্ষার্থীকে বিশেষ উপহার প্রদান এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোট ৩৫ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন।

এই মহতী আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সফল করে তোলার জন্য বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর সম্মানিত সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আগ্রহী সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।

এসো একসাথে গড়ি মানবিক ও শিক্ষিত সমাজ🤝

দ্বীনি মাহফিলে মানবিক সহযোগিতার হাতছানি১৬ই ডিসেম্বর ২০২৫খ্রিঃ (মঙ্গলবার) পবিত্র দ্বীনি পরিবেশে উম্মে হাবিবা বানাত মহিলা ...
17/12/2025

দ্বীনি মাহফিলে মানবিক সহযোগিতার হাতছানি

১৬ই ডিসেম্বর ২০২৫খ্রিঃ (মঙ্গলবার) পবিত্র দ্বীনি পরিবেশে উম্মে হাবিবা বানাত মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল। এই মহতী আয়োজনে সার্বিক সহযোগিতার মাধ্যমে পাশে ছিলো বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন।

দ্বীনি শিক্ষা বিস্তার, নারীদের পর্দা ও মর্যাদা রক্ষা এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এই মাহফিল একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা বিশ্বাস করি—এ ধরনের দ্বীনি ও কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার চর্চা আরও সুদৃঢ় হবে। ইনশাআল্লাহ, মানবতার পথে আমাদের এই যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে।

— বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন
মানবতা | সেবা | সচেতনতা
#বিপ্লবী_সমাজকল্যাণ_ফাউন্ডেশন #মানবতা_আমাদের_শক্তি #লালমনিরহাট #ওয়াজ_মাহফিল #ওয়াজ #২০২৫

আজ দক্ষিণ ঘনেশ্যাম স্কুল অ্যান্ড কলেজে বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ...
17/11/2025

আজ দক্ষিণ ঘনেশ্যাম স্কুল অ্যান্ড কলেজে বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প এবং খাদ্য সচেতনতা বিষয়ক আলোচনা, সার্বিক সহযোগিতায় যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনোসিস, লালমনিরহাট। প্রায় তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।

✅ তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ জানা হয়।
✅ নতুন রক্তদাতা খুঁজে পেল ভবিষ্যতের জন্য।
✅ সচেতনতা বৃদ্ধি ও রক্তদানে উৎসাহিকরণ।
✅ নিরাপদ ও নকল খাদ্য নিয়ে আলোচনা।
✅ শিক্ষার্থীদের অংশগ্রহণ ও বাস্তব উদাহরণ শেখা।

📸 সারাদিনব্যাপী এই আয়োজনে স্বেচ্ছাসেবকদের পরিশ্রম, হাসিমুখ আর মানবিকতার দৃশ্য ফুটে উঠেছে প্রতিটি ছবিতে।

বিশেষ ধন্যবাদঃ
– দক্ষিণ ঘনেশ্যাম স্কুল অ্যান্ড কলেজ।
– যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনোসিস, লালমনিরহাট।
– সংগঠনের সকল স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম।
– ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ সদস্যবৃন্দ।

একসাথে আমরা বিশ্বাস করি—
🌿 “মানবতার পথে ছোট একটি পদক্ষেপই হতে পারে বড় পরিবর্তনের শুরু।” 🌿

চলবো মোরা একসাথে – জয় করবো মানবতাকে!
— বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন

#রক্তগ্রুপ_ক্যাম্প #বিপ্লবী_সমাজকল্যাণ_ফাউন্ডেশন #মানবতা_আমাদের_শক্তি
#রক্তদান #রক্তদাতা #লালমনিরহাট

মানবতার পথে আরেকটি পদক্ষেপ 🌿আজকের দিনটি ছিল একতার, সেবার ও মানবতার—মা প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সার্বিক সহযো...
06/11/2025

মানবতার পথে আরেকটি পদক্ষেপ 🌿
আজকের দিনটি ছিল একতার, সেবার ও মানবতার—
মা প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সার্বিক সহযোগিতায় বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে তুষভান্ডার বিদ্যা নিকেতন-এ অনুষ্ঠিত হলো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও রক্তদানে উৎসাহিত করণ এবং খাদ্য সচেতনতা বৃদ্ধি যা সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই আয়োজনে অংশ নেয় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ। সবার উপস্থিতি ও আগ্রহে আয়োজনটি পরিণত হয় এক মানবিক মিলনমেলায়।

✅ তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ জানা হয়।
✅ নতুন রক্তদাতা খুঁজে পেল ভবিষ্যতের জন্য।
✅ সচেতনতা বৃদ্ধি ও রক্তদানে উৎসাহিকরণ।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষক-শিক্ষার্থীরা। সবাই একসাথে প্রতিজ্ঞা করেছেন—

“যখন কেউ রক্তের অভাবে কষ্ট পাবে, তখন আমরা পাশে থাকব মানবতার বন্ধনে।” ❤️

📸 সারাদিনব্যাপী এই আয়োজনে স্বেচ্ছাসেবকদের পরিশ্রম, হাসিমুখ আর মানবিকতার দৃশ্য ফুটে উঠেছে প্রতিটি ছবিতে।

বিশেষ ধন্যবাদঃ
– তুষভান্ডার বিদ্যা নিকেতন কর্তৃপক্ষ
– সংগঠনের সকল স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম
– ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ সদস্যবৃন্দ

একসাথে আমরা বিশ্বাস করি—
🌿 “মানবতার পথে ছোট একটি পদক্ষেপই হতে পারে বড় পরিবর্তনের শুরু।” 🌿

চলবো মোরা একসাথে – জয় করবো মানবতাকে!
— বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন

#রক্তগ্রুপ_ক্যাম্প #বিপ্লবী_সমাজকল্যাণ_ফাউন্ডেশন #মানবতা_আমাদের_শক্তি
#রক্তদান #রক্তদাতা #লালমনিরহাট

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন - ২০২৫সবার জন্য স্বাস্থ্যসেবা — আসুন, সুস্থ সমাজ গড়ি❤️🩺“টাইফয়েড টিকা দান কর্মসূচি ২০২৫” যা...
09/10/2025

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন - ২০২৫
সবার জন্য স্বাস্থ্যসেবা — আসুন, সুস্থ সমাজ গড়ি❤️

🩺“টাইফয়েড টিকা দান কর্মসূচি ২০২৫” যারা নিজেরা নিবন্ধন করতে পারছেন না, বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন তাদের বিনামূল্যে নিবন্ধন করে দিবে।

আপনার শিশুর বয়স কি ৯ মাস থেকে ১৫ বছর? টাইফয়েড টিকার জন্য এখনো নিবন্ধন করতে পারেননি, এখনই আমাদের সাথে যোগাযোগ করুন বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন সবসময় আছে আপনার পাশে।

💉প্রতিটি টিকা একটি জীবনের সুরক্ষা।

#স্বাস্থ্যসুরক্ষা #বিপ্লবী_সমাজকল্যাণ_ফাউন্ডেশন #জনসেবাই_আমাদের_লক্ষ্য #স্বাস্থ_অধিদপ্তর #টাইফয়েড #টিকা #গনপ্রজাতন্ত্রী_বাংলাদেশ_সরকার

মানবতার পথে এক নতুন পদক্ষেপ🌿আজ ২০ আগস্ট ২০২৫ খ্রি. রোজ বুধবার করিমপুর নেছাবিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা, কালিগঞ্জ, লালমন...
20/08/2025

মানবতার পথে এক নতুন পদক্ষেপ🌿
আজ ২০ আগস্ট ২০২৫ খ্রি. রোজ বুধবার করিমপুর নেছাবিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা, কালিগঞ্জ, লালমনিরহাট। বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচি” সফলভাবে সম্পন্ন হয়েছে।

অংশগ্রহণকারীরা জানিয়েছেন— আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন করেছি, সংগঠনের কার্যক্রমে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণের কৌশল মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেদের প্রস্তুত করেছি—এটি আমাদের জন্য অনুপ্রেরণার এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।আমরা বিশ্বাস করি, আজকের এই প্রশিক্ষণ আমাদের আগামী দিনের কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও মানবকল্যাণে নিবেদিত করবে।

আন্তরিক কৃতজ্ঞতা জানাই সকল প্রশিক্ষণার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি। বিশেষ ধন্যবাদ সংগঠনের সদস্যবৃন্দ ও মাদ্রাসা কর্তৃপক্ষকে, যাদের সহযোগিতা ও ভালোবাসা এই আয়োজনকে করেছে সার্থক।

#বিপ্লবী_সমাজকল্যাণ_ফাউন্ডেশন
#লালমনিরহাট

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801516551656

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L’organisation

Envoyer un message à বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন:

Partager