29/07/2026
৮ম জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা–২০২৬ এর রেজিস্ট্রেশন ও নিয়মাবলী সংক্রান্তঃ
বাংলাদেশ কওমী ছাত্রপরিষদ আয়োজিত ৮ম জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা–২০২৬-এ দেশের সকল কওমী মাদরাসার শিক্ষার্থীদের আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
জাতীয় পর্যায়ের পুরস্কার:
• ১ম স্থান: ২৫,০০০ টাকা
• ২য় স্থান: ২০,০০০ টাকা
• ৩য় স্থান: ১৫,০০০ টাকা
• ৪র্থ স্থান: ১২,০০০ টাকা
• ৫ম স্থান: ১০,০০০ টাকা
• ৬ষ্ঠ থেকে ১০ম স্থান: প্রত্যেকে ৫,০০০ টাকা
• ১১তম থেকে ২৫তম স্থান: প্রত্যেকে ২,০০০ টাকা
এছাড়াও জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে ক্রেস্ট, সনদ ও সম্মাননা প্রদান করা হবে।
প্রতিযোগিতার নিয়মাবলি:
১। বাংলাদেশের কওমী মাদরাসায় অধ্যয়নরত যে কোনো ছাত্র এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
২। জেলা পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের সনদ ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
৩। জেলা পর্যায়ে ১ম স্থান অর্জনকারী বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।
৪। বিভাগীয় পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করবে।
৫। প্রতিযোগীদের বাংলাদেশ কওমী ছাত্রপরিষদ কর্তৃক প্রণীত "নির্বাচিত হাদিস সংকলন–২০২৬" গ্রন্থ থেকে বিচারকমণ্ডলীর প্রশ্ন অনুযায়ী রাবীর নামসহ সনদ ও মতন মুখস্থ শুনাতে হবে।
৬। হাদিস সংকলনে উল্লেখিত রাবীগণের সংক্ষিপ্ত পরিচিতিও জানা থাকতে হবে।
৭। প্রতিযোগিতা তিন ধাপে অনুষ্ঠিত হবে— জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে। জেলা পর্যায়ে ১–৮০টি হাদিস,বিভাগীয় ও জাতীয় পর্যায়ে ১-১০০টি (সম্পূর্ণ বই) থেকে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
৮। প্রতিটি নিবন্ধন ফরমের শুভেচ্ছা মূল্য ৭০ টাকা। নিবন্ধনের জন্য বাংলাদেশ কওমী ছাত্রপরিষদ কর্তৃক প্রণীত "নির্বাচিত হাদিস সংকলন–২০২৬" গ্রন্থ সংগ্রহ করতে হবে।
৯। বিগত বছরগুলোর জাতীয় পর্যায়ে ১ম থেকে ১০ম স্থান অর্জনকারী প্রতিযোগীরা এ বছর অংশগ্রহণ করতে পারবে না।
গুরুত্বপূর্ণ তারিখ:
নিবন্ধনের শেষ তারিখ: ১০-০৯-২০২৬
জেলা পর্যায়ের বাছাই: ১০-১০-২০২৬ (সম্ভাব্য)
বিভাগীয় পর্যায়ের বাছাই: ১০-১১-২০২৬ (সম্ভাব্য)
জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা: ০১-১২-২০২৬(সম্ভাব্য)
নিবন্ধন:
জেলা ও বিভাগীয় প্রতিনিধির নিকট সরাসরি নিবন্ধন করা যাবে।
বিস্তারিত জানতে ও নিবন্ধনের জন্য যোগাযোগ করুন:
মোকাররম হোছাইন শামিমঃ-
০১৬১৬৩৩৭৯৪৯
মাওলানা দেলোয়ার হোসাইনঃ-
০১৮৮৮৫৩৯১৯৪
আনিসুজ্জামান জুনায়েদঃ-
০১৯১২৫২৩২৭৯
অথবা যোগাযোগ করুন আপনার স্থানীয় দায়িত্বশীলের সঙ্গে।
আয়োজনে:
বাংলাদেশ কওমী ছাত্রপরিষদ