ইকরা ফাউন্ডেশন

ইকরা ফাউন্ডেশন অন্তরালে আলোকরেখা

এলাকার শিক্ষা উন্নয়ন ও আর্তমানবতার সেবায় কাজ করতে আগ্রহী, প্রচার বিমুখ, নিবেদিতপ্রাণ, আন্তরিক ও স্বেচ্ছাসেবায় আগ্রহী এমন উদ্যমী কিছু সংখ্যক তরুণ যারা আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তাদেরকে নিয়ে একটি অরাজনৈতিক, অলাভজনক ও সমাজসেবামূলক ফাউন্ডেশন (ইকরা ফাউন্ডেশন) গঠিত হয়েছে।

লক্ষ্য ও উদ্দেশ্য:
(ক) শিক্ষা বিস্তারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রম পরিচাল

না করা।
(খ) আর্তমানবতার সেবায় কাজ করা।
(গ) বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা।

কার্যক্রম:
শিক্ষা কার্যক্রম
(ক) প্রাথমিকভাবে পিছিয়ে পড়া গোয়াইনঘাট উপজেলায় বিশেষ করে পূর্ব আলীরগাঁও ইউনিয়নে শিক্ষা বিস্তারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা। পর্যায়ক্রমে কর্মএলাকা বাড়ানো হবে।
(খ) ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনায় আগ্রহ বৃদ্ধির জন্য বছরে একবার বৃত্তি পরীক্ষার আয়োজন করা।
(গ) দরিদ্র শিক্ষার্থী যারা আর্থিক সংকটের কারনে পড়াশোনা চালিয়ে যেতে পারে না তাদেরকে আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া।
(ঘ) মাদ্রাসা, স্কুল, কলেজ ইত্যাদি প্রতিষ্ঠা করা।
(ঙ) শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করার জন্য বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা।
(চ) ধর্মীয় শিক্ষায় অনুপ্রানিত করার জন্য মসজিদ/মাদ্রাসায় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা।
(ছ) এতিম শিশু বিশেষ করে যারা হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে তাদের ব্যয়ভার গ্রহনের উদ্যোগ নেওয়া।

আর্তমানবতার সেবা
(ক) প্রাকৃতিক দূর্যোগকালে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা।
(খ) অসহায় মানুষের মাঝে রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ এবং ঈদ উপলক্ষে পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করা।
(গ) বিভিন্ন সময়ে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা।
(ঘ) দরিদ্র ও চিকিৎসা বঞ্চিত জনগনকে চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেওয়া।
(ঙ) আধুনিক সমাজ বিনির্মাণে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়তা করা।

বৃক্ষরোপণ কার্যক্রম
(ক) স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারি রাস্তার পাশে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা।

Adresse

বারহাল বাজার, গোয়াইনঘাট, সিলেট।
Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque ইকরা ফাউন্ডেশন publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager