14/12/2024
Skip to content
Menu
otc medicine list pdf
39 OTC Medicine List in Bangladesh Pdf
Clear Concept
October 1, 2024
OTC মানে Over The Counter অর্থাৎ যেসব ওষুধ আপনি ডাক্তারের Prescription ছাড়াই যেকোনো ফার্মেসি থেকে কিনতে পারবেন তাকে OTC (ওটিসি) মেডিসিন বলে। যেমনঃ
প্যারাসিটামল (Paracetamol) – জ্বর ও ব্যথা কমাতে ব্যবহৃত হয়।
অ্যান্টাসিড (Antacid) – গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা দূর করে।
আর যে ওষুধ আপনি ডাক্তারের Prescription ছাড়া কিনতে পারবেন না সেগুলোকে বলা হয় Prescription Medicine যেমনঃ এন্টবায়োটিক, ব্লাড প্রেশার কমানোর ওষুধ, ডায়াবেটিসের ওষুধ।
Otc drugs list pdf ডাউনলোড করুন এই লিংক থেকে
ক্লিক করুন over-the-counter-otc-drugs.pdf
চলুন জেনে নেই বাংলাদেশে যেসকল OTC Medicine পাওয়া যায়।
OTC Medicine List In Bangladesh
১) কৃমির ওষুধ (Anti-helmintic)
1. Albendazole Chewable Tablet
2. Mebendazole Tablet/Suspension
২) গ্যাস্টিকের ওষুধ
3. Omeprazole
4. Aluminum Hydroxide and Magnesium Hydroxide Suspension
৩) ভিটামিন ও মিনারেল
5. Ascorbic Acid (Vit-C) Chewable Tablet/Syrup
6. Riboflavin (Vit-B2)
7. Multivitamin Tablets/Capsules/Drops
8. Vitamin A Capsule
9. Vitamin B Complex (individual or combination) Tablet/Syrup/Drops
10. Calcium Tablet
11. Ferrous (Sulphate, Gluconate & Fumarate) Tablet/Capsule/Syrup
৪) চুলকানি ও খোসপাঁচড়া (Parasiticidal)
12. Benzyl Benzoate Lotion
13. Permethrin Ointment/Cream
৫) এন্টিবায়োটিক
14. Chloramphenicol Eye/Ear Ointment/Drops
15. Neomycin/Gentamycin/Bacitracin or combination Ointment/Cream/ Dusting Powder
16. Silver Sulphadiazine Ointment
17. Metronidazole
৬) ত্বকের ফাংগাস সংক্রমণ
18. Salicylic Acid + Benzoic Acid Ointment
৭) জীবাণুনাশক (Antiseptic)
19. Chlorhexidine Lotion/Cream
20. Chloroxylenol Lotion/Cream
21. Povidone Iodine
22. Gentian Violet
৮) ব্যাথানশক ওষুধ
23. Paracetamol/Acetaminophen Tablet/Syrup/Suspension/Suppository
24. Diclofenac Gel
25. Methyl Salicylate Gel
৯) কাশির ওষুধ
26. Dextromethorphan Syrup- dry cough
১০) এন্টি-হিস্টামিন
27. Chlorpheniramine MaleateTablet/Syrup
28. Diphenhydramine
১১) নাকের ড্রপ (Decongestant)
29. Xylometazoline 0.1% Nasal Drops
১২) মাউথ ওয়াস
30. Mouthwash Preparations
31. Potassium Permanganate Granules for gargling
১৩) কষা (Constipation)
32. Bisacodyl
33. Psyllium Husk
34. Glycerin Suppository
35. Senna
১৪) বমিবমি ভাব (Anti-emetic)
36. Promethazine Theoclae Tablet
১৫) হাঁপানি (Asthma)
37. Salbutamol Tablet
১৬) Medical Supplies/Other
38. Condoms
39. Low Dose Contraceptive Pills
40. Ni****ne patches/gum
41. Oral Rehydration Salt (ORS)
ওষুধ বিষয়ে আপনার জ্ঞানকে সমৃদ্ধ করতে জয়েন করুন আমাদের অনলাইন ফার্মেসি কোর্সে। বিস্তারিত জানতেঃ ক্লিক করুন OTC Medicine List in Bangladesh
ওষুধ বিষয়ে আপনার জ্ঞানকে সমৃদ্ধ করতে আজই ভর্তি হয়ে যান আমাদের এই প্রোগ্রামে। যোগাযোগ WhatsApp= 01755968521
এখন প্রতিটি OTC Medicine নিয়ে সংক্ষেপে জানবোঃ
OTC Medicine List in Bangladesh
Albendazole Chewable Tablet
Albendazole একটি কৃমির ওষুধ যা শরীরে বিভিন্ন ধরনের কৃমির সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয়। এটি কৃমির বৃদ্ধি বন্ধ করে এবং ধীরে ধীরে কৃমি ধ্বংস করে দেয়। এটি বিশেষত গোলকৃমি এবং ফিতা কৃমি দূর করতে কার্যকর।
Aluminum Hydroxide and Magnesium Hydroxide Suspension
এই ওষুধ পেটের অ্যাসিড নিয়ন্ত্রণে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে ব্যবহৃত হয়। এটি দ্রুত অ্যাসিডকে নিষ্ক্রিয় করে গ্যাসের সমস্যা দূর করে এবং দীর্ঘস্থায়ী অ্যাসিডিটি রোধ করতে সাহায্য করে।
Ascorbic Acid (Vit-C) Chewable Tablet/Syrup
Ascorbic Acid (ভিটামিন C) শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ব্যবহৃত হয়। এটি ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে, ক্ষত সারাতে এবং সর্দি-কাশি প্রতিরোধে সাহায্য করে।
Benzyl Benzoate Lotion
Benzyl Benzoate চুলকানি, খোসপাঁচড়া এবং স্ক্যাবিসের মতো ত্বকের সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয়। এটি জীবাণু এবং পোকামাকড় ধ্বংস করে সংক্রমণ দূর করে।
Bisacodyl
Bisacodyl হল একটি ল্যাক্সেটিভ যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে ব্যবহৃত হয়। এটি অন্ত্রের গতি বাড়িয়ে পেট পরিষ্কার করতে সহায়তা করে।
Bacitracin Ointment
Bacitracin একটি অ্যান্টিবায়োটিক মলম যা ত্বকের ছোটখাটো ক্ষত, পোড়া বা সংক্রমণ থেকে ব্যাকটেরিয়া দূর করতে ব্যবহার করা হয়।
Calcium Tablet
ক্যালসিয়াম ট্যাবলেট হাড় এবং দাঁতের শক্তি বজায় রাখতে সাহায্য করে। এটি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এবং অস্টিওপোরোসিসের মতো রোগ প্রতিরোধে সহায়ক।
Chloramphenicol Eye/Ear Ointment/Drops
Chloramphenicol একটি অ্যান্টিবায়োটিক যা চোখ ও কানের সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয়। এটি ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে সংক্রমণ নিরাময় করে।
Chlorhexidine Lotion/Cream
Chlorhexidine একটি জীবাণুনাশক যা ত্বকের ক্ষত বা কাটা জায়গায় জীবাণু প্রতিরোধ করতে ব্যবহৃত হয়। এটি ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে কার্যকর।
Chlorpheniramine Maleate Tablet/Syrup
এই ওষুধটি অ্যালার্জির কারণে সর্দি, হাঁচি, চুলকানি এবং চোখের পানির সমস্যা কমাতে ব্যবহৃত হয়।
Diclofenac Gel
Diclofenac একটি ব্যথানাশক জেল যা মাংসপেশী ও গাঁটে ব্যথা বা ফোলাভাব কমাতে ব্যবহৃত হয়। এটি প্রদাহ এবং ব্যথা উপশম করতে কার্যকর।
Dextromethorphan Syrup
Dextromethorphan হল একটি কাশির ওষুধ যা শুষ্ক কাশি উপশম করতে ব্যবহৃত হয়। এটি কাশির প্রতিক্রিয়া কমিয়ে আরাম দেয়।
Diphenhydramine
Diphenhydramine অ্যালার্জি, হাঁচি, সর্দি এবং চুলকানি উপশম করতে ব্যবহৃত হয়। এটি অ্যান্টি-হিস্টামিন হিসাবে কাজ করে এবং অ্যালার্জির প্রতিক্রিয়া কমায়।
Ferrous (Sulphate, Gluconate & Fumarate) Tablet/Capsule/Syrup
Ferrous Sulphate, Gluconate, এবং Fumarate শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে ব্যবহৃত হয়। এগুলো রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) প্রতিরোধে সাহায্য করে এবং আয়রনের প্রয়োজনীয়তা মেটায়।
Glycerin Suppository
Glycerin Suppository কোষ্ঠকাঠিন্য দূর করতে ব্যবহৃত হয়। এটি মল নরম করে এবং মলত্যাগ সহজ করে।
Gentian Violet
Gentian Violet একটি অ্যান্টিসেপটিক যা ত্বকের ফাংগাল সংক্রমণ এবং ক্ষতস্থানে জীবাণু প্রতিরোধে ব্যবহৃত হয়। এটি ত্বকের ক্ষতস্থানে ব্যবহার করলে জীবাণু ধ্বংস করে।
Metronidazole
Metronidazole হল একটি অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং প্রটোজোয়াল সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয়, যেমন গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণ।
Methyl Salicylate Gel
Methyl Salicylate হল একটি ব্যথানাশক জেল যা মাংসপেশী, গাঁটের ব্যথা ও ফোলাভাব কমাতে ব্যবহৃত হয়। এটি দ্রুত ব্যথা উপশম করে।
Milk of Magnesia Suspension
Milk of Magnesia গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটির সমস্যা দূর করতে ব্যবহৃত হয়। এটি হালকা ল্যাক্সেটিভ হিসেবেও কাজ করে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক।
Paracetamol/Acetaminophen Tablet/Syrup/Suspension/Suppository
Paracetamol জ্বর ও হালকা থেকে মাঝারি ব্যথা উপশম করতে ব্যবহৃত হয়। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং ব্যথা কমায়।
Permethrin Ointment/Cream
Permethrin খোসপাঁচড়া (স্ক্যাবিস) এবং অন্যান্য প্যারাসাইটিক সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি সংক্রমণ ধ্বংস করে এবং নতুন সংক্রমণ প্রতিরোধ করে।
Povidone Iodine
Povidone Iodine একটি অ্যান্টিসেপটিক যা ক্ষতস্থানে জীবাণু প্রতিরোধে ব্যবহার করা হয়। এটি সংক্রমণ প্রতিরোধ করে এবং ক্ষত দ্রুত নিরাময়ে সহায়তা করে।
Salbutamol Tablet
Salbutamol হাঁপানি এবং শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি শ্বাসনালীর পেশি শিথিল করে এবং শ্বাস নিতে সাহায্য করে।
Silver Sulphadiazine Ointment
Silver Sulphadiazine পুড়ে যাওয়া ত্বকের সংক্রমণ প্রতিরোধ ও নিরাময়ে ব্যবহৃত হয়। এটি ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং সংক্রমণ কমায়।
Senna
Senna একটি প্রাকৃতিক ল্যাক্সেটিভ যা কোষ্ঠকাঠিন্য দূর করতে ব্যবহৃত হয়। এটি অন্ত্রের চলাচল বাড়িয়ে মলত্যাগ সহজ করে।
Salicylic Acid + Benzoic Acid Ointment
এই মলমটি ত্বকের ফাংগাল সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয়। এটি ত্বকের সংক্রমণ ধ্বংস করে এবং নতুন সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।
Xylometazoline 0.1% Nasal Drops
Xylometazoline নাক বন্ধ হওয়া বা সর্দির কারণে শ্বাসকষ্ট উপশম করতে ব্যবহৃত হয়। এটি নাকের শ্লেষ্মা ঝিল্লি সংকুচিত করে শ্বাস নিতে সহজ করে।
Oral Rehydration Salt (ORS)
ORS ডায়রিয়া বা অতিরিক্ত ঘামানোর ফলে শরীরের পানি ও লবণের ঘাটতি পূরণ করতে ব্যবহৃত হয়। এটি দ্রুত শরীরের ইলেক্ট্রোলাইট সমতা ফিরিয়ে আনে।
Condoms
কনডম জন্মনিয়ন্ত্রণ এবং যৌনবাহিত রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়। এটি গর্ভধারণ প্রতিরোধে একটি কার্যকর পদ্ধতি।
Low Dose Contraceptive Pills
এই ধরনের গর্ভনিরোধক বড়ি মহিলাদের গর্ভধারণ প্রতিরোধে ব্যবহৃত হয়।
OTC Medicine ও প্রয়োজনীয় ৫০টি ওষুধের নাম ও ব্যবহার জানতে এই ভিডিও তে ক্লিক করুন
OTC Medicine List in Bangladesh Pdf
OTC Medicine ও পরিচিত সব ওষুধ নিয়ে জানুন ১ভিডিও তেই
Facebook
LinkedIn
X
Categories
Health Tips
Medi Talks
Recant Article
ফার্মেসী টেকনিশিয়ান এডুকেশন প্রোগ্রাম ৩য় ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থীরা
Read More »
বাচ্চাদের নিউমোনিয়া হলে করণীয় – ছোট্ট আয়েশার নিউমোনিয়া প্রতিরোধের গল্প –
Read More »
শীতের সকালে আবিরের শ্বাসকষ্টের অভিজ্ঞতা: হাঁপানি সমস্যা ও সচেতনতার গল্প
Read More »
Pharmacy Technician Education Program ২য় ব্যাচে যারা উত্তীর্ণ হয়েছে
Read More »
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: বন্ধুত্বের শক্তি এবং মানসিক সুস্থতা
Read More »
ফার্মেসী টেকনিশিয়ান এডুকেশন প্রোগ্রাম ৩য় ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থীরা
ফার্মেসী টেকনিশিয়ান এডুকেশন প্রোগ্রাম ৩য় ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থীরা
Read More
বাচ্চাদের নিউমোনিয়া হলে করণীয় - ছোট্ট আয়েশার নিউমোনিয়া প্রতিরোধের গল্প -
বাচ্চাদের নিউমোনিয়া হলে করণীয় - ছোট্ট আয়েশার নিউমোনিয়া প্রতিরোধের গল্প -
Read More
শীতের সকালে আবিরের শ্বাসকষ্টের অভিজ্ঞতা: হাঁপানি সমস্যা ও সচেতনতার গল্প
শীতের সকালে আবিরের শ্বাসকষ্টের অভিজ্ঞতা: হাঁপানি সমস্যা ও সচেতনতার গল্প
Read More
Pharmacy Technician Education Program ২য় ব্যাচে যারা উত্তীর্ণ হয়েছে
Pharmacy Technician Education Program ২য় ব্যাচে যারা উত্তীর্ণ হয়েছে
Read More
ক্লিয়ার কনসেপ্ট কাজ করে যাচ্ছে আপনার সঠিক ও নিরাপদ ওষুধের ব্যবহার নিশ্চিত করতে।
Facebook Instagram Youtube Linkedin
পৃষ্ঠাগুলি
আমাদের সম্পর্কে
ভিডিও
হেলথকেয়ার পণ্য
প্রাইভেসি পলিসি
শর্তাবলি ও নীতিমালা
যোগাযোগ
+8801755968521
[email protected]
এই ওষুধ কেন খাবো?
Copyright © 2024 all rights reserved by clear concept