08/22/2026
হায়রে স্বপ্নের আমেরিকা! ছোটবেলার থেকে হলিউডের মুভি দেখতে দেখতে আমাদের সবারই বোধহয় একটা স্বপ্নের জাল তৈরি হয়ে যায় ! অন্যের কথা বলে আর লাভ কি? আমি নিজেই নিউ ইয়র্ক এ পড়তে গেছিলাম হাই স্কুলের পরে, তা না হলে হয়তো মায়ের সাথে আরো অনেক বছর থাকতে পারতাম ঢাকায়! দেশে ভালো থাকলে বিদেশের মাটিতে থাকার কোনো মানে নাই, এটা বুঝতে পারলাম শেষ বয়সে এসে! মা বলতেন একথা, 'পরের দেশে আবার কেউ চিরস্থায়ী ভাবে থাকে নাকি?'
যাই হোক স্বপ্নের আমেরিকার কথা একটু বলি! বর্তমান নেতার নেতৃত্বে আমেরিকায় সর্বকালের সর্ব রেকর্ড ভেঙে চল্লিশ ট্রিলিয়ন ঋনের বোঝা মাথায় নিয়ে কঠিন ঋণে জর্জরিত এই স্বপ্নের আমেরিকা! এখন যে বিশাল সুদের খরচ, এই খরচের তাল সামলাতে বেসামাল অবস্থা স্যারদের! যুদ্ধ করব? নাকি, নিজের দেশের প্রতি মন দিব? নাকি চুপ করে থাকবো কিছুই বুঝতে পারা যাচ্ছে না! সব সূচক বলছে ২০০৭ সালের মত আবার কঠিন অর্থনৈতিক মন্দা দারপ্রান্তে, আমাদের স্বপ্নের দেশ আমেরিকায় তেড়ে আসছে যাচ্ছে সর্ব বৃহৎ অর্থনৈতিক মন্দা! শুধু চাকরি কর্তন নয়, বড় বড় নামকরা কোম্পানিগুলা বেহাল অবস্থায় পড়ে যেতে পারে! উধাও হওয়ার সম্ভাবনা! এ এক ধাববান মহাপ্রলয়!
নিউটনের ফর্মুলা মনে হয় অনেক কিছুতেই প্রযোজ্য! কারো ঘাড়ে বাড়ি মারলে নিজের ঘাড়েও সমপরিমাণ আঘাত এসে পড়ে! কি আর বলবো? খারাপও লাগে! যে দেশ থেকে জ্ঞান নিলাম সেই দেশের এই বেহাল অবস্থা!🙂🙏
Image created by AI, Zi Man