Connecting Bangladesh Abroad-CBA

Connecting Bangladesh Abroad-CBA Connecting Bangladesh Abroad Advocacy Foundation For Human Rights Protection. Dedicated to serve BD.

08/05/2026

২০২৪ সালের ৫ আগস্ট ছিল এক ইতিহাসছোঁয়া দিন। দিনটি আমাদের মনে করিয়ে দিয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের সেই বিজয়ের উচ্ছ্বাস—যখন দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের পর একটি নতুন ভোরের সূচনা হয়েছিল। মুক্তির আকাঙ্ক্ষা, বিজয়ের আনন্দ এবং ভবিষ্যতের প্রত্যাশা—সব মিলিয়ে দিনটি কোটি মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। 🇧🇩

Video Collected From Z Nationalist

🌙 ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সকল বাংলাদেশী ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক...
05/28/2026

🌙 ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সকল বাংলাদেশী ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এই মহান শিক্ষা আমাদের সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক।

✨ ঈদ মোবারক ✨

— Connecting Bangladesh Abroad Advocacy Foundation
For Human Rights Protection (CBA)

🌍 Share Your Newcomer Story | Inspire Someone’s BeginningEvery journey to a new country comes with its own challenges, h...
05/08/2026

🌍 Share Your Newcomer Story | Inspire Someone’s Beginning

Every journey to a new country comes with its own challenges, hopes, and wins. At Connecting Bangladesh Abroad (CBA), we want to hear your story.

What were your first days like in Canada?
Did you struggle alone or find people who became family?
What opportunities shaped your path?
What support did you wish you had—or were grateful to receive?

Your experience—raw and real—can guide and inspire someone who’s just starting out.

✨ Let your story be the support you once needed.
✨ Help newcomers feel seen, prepared, and less alone.

📩 Send us your story and we’ll feature it on our page:
[email protected]

“আজ থেকে কার্যকর হচ্ছে সরাসরি মামলা”রাত ১টা…রাস্তা ফাঁকা…লাল সিগনাল জ্বলছে 🔴চারপাশ সুনসান।আপনি ভাবলেন, "ধুর, এখন আবার সি...
05/07/2026

“আজ থেকে কার্যকর হচ্ছে সরাসরি মামলা”

রাত ১টা…
রাস্তা ফাঁকা…
লাল সিগনাল জ্বলছে 🔴
চারপাশ সুনসান।
আপনি ভাবলেন, "ধুর, এখন আবার সিগন্যাল কিসের ? পুলিশ তো নেই!" আপনি টান দিলেন। কেউ বাধা দিল না। কোনো বাঁশি বাজল না।
​কিন্তু ঠিক তখনই রাস্তার কোণের ওই ছোট্ট লেন্সটি আপনার নম্বর প্লেটটা 'ক্লিক' করে নিল।
​আপনি বাসায় গিয়ে শান্তিতে ঘুমালেন, আর ঠিক কয়েক মিনিট পর আপনার ফোনে একটি SMS আসল ৫,০০০ টাকা জরিমানা! 💸

⚠️ আজ থেকে ঢাকার রাস্তায় নতুন বাস্তবতা AI ক্যামেরা !

Dhaka Metropolitan Police - DMP এখন রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে AI চালিত ক্যামেরা ও E-Prosecution সিস্টেম চালু করেছে।

👉 মানে,
আপনাকে থামানো হবে না
কিন্তু আইন ভাঙলে মামলা হয়ে যাবে অটোমেটিক!

দিনের বেলা ট্রাফিক সার্জেন্টকে হয়তো অনুরোধ করা যায়, তার সাথে ওর সাথে কথা বলানো যায় বা হ্যাডম বেশি থাকলে মামু চাচার ভয় দেখানো যায় কিন্তু এই AI ক্যামেরার কোনো মন নেই, মায়া নেই, দয়া নেই, সে ভয় পায় না। সে শুধু চেনে নিয়ম আর আপনার গাড়ির নম্বর।

📍 যেসব জায়গায় বেশি নজরদারি চলছে:

Shahbagh, Bijoy Sarani, Karwan Bazar, Banglamotor সহ আরও ২০+ গুরুত্বপূর্ণ মোড়

সর্বমোট ২৫ টি সিগনাল।

🔍 এখন ক্যামেরা যা যা ধরছে:

🚦 লাল বাতি অমান্য
🛑 জেব্রা ক্রসিং ব্লক
🚗 উল্টো পথে গাড়ি চালানো
🏍️ হেলমেট ছাড়া বাইক
👥 অতিরিক্ত যাত্রী
🪡 সীট বেল্ট না পড়া
📱গাড়ি চালানর সময় মোবাইল এ কথা বলা
🏮অনুমতি ছাড়া ভিআইপি লাইট ব্যাবহার

👉 ক্যামেরা দেখলেই → সরাসরি মামলা

💰 জরিমানার হিসাব (Road Transport Act 2018 অনুযায়ী):

সিগন্যাল ভাঙলে: সর্বোচ্চ ৫,০০০ টাকা
বেপরোয়া গতি: ১০,০০০ টাকা পর্যন্ত
হর্ন/অন্যান্য আইন ভাঙা: নিয়ম অনুযায়ী জরিমানা

🚶 নতুন যে বিষয়গুলো অনেকেই জানেন না:

✔️ স্মার্ট ট্রাফিক সিগন্যাল (গাড়ির চাপ অনুযায়ী)
✔️ পুশ-বাটন পেডেস্ট্রিয়ান ক্রসিং

👉 এগুলো অমান্য করলেও এখন মামলা হচ্ছে

⚠️ গাড়ির মালিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা:

👉 আপনার গাড়ি কে চালাচ্ছে খেয়াল রাখুন
👉 রেজিস্ট্রেশন নাম্বারের সাথে থাকা মোবাইল নাম্বার চালু রাখুন (BSP Portal এ গিয়ে মোবাইল নাম্বার আপডেট আছে কিনা দেখুন)।

❗ কারণ কি ?

বলছি...

সময়মতো মামলা না ভাঙ্গালে ওয়ারেন্ট বেড়িয়ে যাবে গাড়ির মালিকের নামে... কোর্ট কাচারি হাঙ্গামা...

ড্রাইভার ভুল করলেও মামলা যাবে মালিকের নামে...

আপনার গাড়ি নিজে চালান বা ড্রাইভার বা অন্যকেউ, ড্রাইভিং লাইসেন্স এর পয়েন্ট যাবে আর সেটার কি তরিকায় তার বিস্তারিত না জানতে পারলেও এতটুকু জেনেছি যে Bangladesh Police ও Bangladesh Road Transport Authority (BRTA) এর মধ্যে
MoU হয়েছে....

🪬গাড়ির কাগজপত্র ফেল থাকলে, AI camera এর সামনে না গিয়ে পারলেই ভালো, নিমিষেই BRTA এর ডাটাবেইজ থেকে ধরে ফেলবে...

🔥 শেষ কথা:

“পুলিশ নাই = চালা.... মামা চালা....”
এই যুগ শেষ ❌

ক্যামেরা কখনো ঘুষ খায় না, অনুরোধ শোনে না, মাফও করে না! এইটাই নতুন সত্য ✅

👉 আজ থেকেই সতর্ক হন
👉 পোস্টটি শেয়ার করে আপনার পরিচিত গাড়ি মালিক বন্ধুদের এখনই সতর্ক করে দিন। হয়তো আপনার একটা শেয়ারে কারো ১০ হাজার টাকা বেঁচে যাবে ! 🙏

বি:দ্র: পোস্টে কোন ভুল তথ্য থাকলে জানাবেন, শুধরে নেবো। (আসুন ভুল ধরতে গিয়ে অন্তত আরেকটু জেনে ফেলি)

🚗 Calling Volunteers in Metro Vancouver, British Columbia, Canada!Connecting Bangladesh Abroad (CBA) is looking for kind...
05/05/2026

🚗 Calling Volunteers in Metro Vancouver, British Columbia, Canada!

Connecting Bangladesh Abroad (CBA) is looking for kind, reliable people with cars who can help with airport pickups for international students and newcomers.

Think back to your first days in Canada…
Did someone guide you—pick you up, help you find a place, or support your first job search?
Or did you have to figure everything out on your own?

Either way, this is your chance to be that “someone” for others.

Let’s make those first days a little easier, warmer, and more welcoming.
💚 Join us and make a real difference.

📩 [email protected]

You may connect directly with our
Director of Community and Social Services
Wasi Bayzid

A Bangladeshi student, Hasibur Rahman from Joypurhat, studying at Jeonbuk University in South Korea, died after being hi...
05/04/2026

A Bangladeshi student, Hasibur Rahman from Joypurhat, studying at Jeonbuk University in South Korea, died after being hit by a drunk driver while crossing the road on an electric scooter after work. He suffered severe brain injuries and was placed on life support but died the next morning. His death has deeply saddened the Bangladeshi community in South Korea.

মাননীয় প্রধানমন্ত্রী Tarique Rahman,সরকার গঠনের দুই মাস অতিক্রম হয়েছে এরই মধ্যে। আমরা যারা ভোট দেইনাই আপনার দলকে তারাও আ...
04/29/2026

মাননীয় প্রধানমন্ত্রী Tarique Rahman,

সরকার গঠনের দুই মাস অতিক্রম হয়েছে এরই মধ্যে।

আমরা যারা ভোট দেইনাই আপনার দলকে তারাও আপনাকে নিয়ে আশা দেখেছি এখনও দেখছি আর সেটা আপনি শুধুমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তাই!

যাই হোক মূল কথায় আসি।
ক্ষমতায় আসার পর মূলত নানাবিধ রকমারি কার্ডের খেলা, সংবিধান সালাহউদ্দীন এর অতিউৎসাহীত সংবিধান বিশেষজ্ঞতা আর জুলাই বিতর্ক ছাড়া দৃশ্যমান তেমন কোনও কাজ দেখা যাচ্ছেনা।
ওহ হ্যা,আইন করে আওয়ামী লীগ নিষিদ্ধ করলেও দলীয় যায়গা থেকে এলাকায় এলাকায় আপনারা আওয়ামী লীগকে নিয়েই ওপেনে বা গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন!

এখন আজকের এই লেখার মূল বিষয়বস্তুতে আসি,
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে উন্নয়নের নামে যে বিশাল মহাকাশসম দুর্নীতি করে বিলিয়ন ডলারস বিদেশে পাচার হয়েছে তা সর্বজন স্বীকৃত!

পাচাকৃত অর্থ এবং অবৈধ অর্থ হঠাৎ করে বাজার থেকে সড়ে যাওয়ায় অর্থনীতিতে একটা ভ্যাকুয়াম তৈরী হয়েছে এটা বুঝতে অর্থনীতিবীদ হওয়ার প্রয়োজন নেই।

কিন্তু এইটা সামাল দিতে আপনার পরিকল্পনা কি বা এই জাতীয় সমস্যাকে এড্রেস করে আপনি কিংবা আপনার সরকার জনগণের প্রতি কোনো বার্তা দিয়েছেন?

দেননাই!

অর্থনৈতিক এই ধাক্কা সামাল দিতে ক্ষমতায় এসেই জনগণকে সাথে কি আপনি কি করতে পারতেন এবার তার একটা ধারনা দেই।

১.আপনি প্রথমেই বিগত সরকারের আমলে মেগা প্রজেক্ট সহ নামে বেনামে হওয়া উন্নয়নের আড়ালে দূর্নীতিসহ অর্থ পাচার এর তথ্য জনসম্মুখে উন্মোচন করতে পারতেন। জড়িত সংশ্লিষ্ট সবাইকে জনসম্মুখে এনে তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে পারতেন।

২. চাইলেই দুর্নীতির এসব তথ্য বের কর‍তে জনগণের স্বার্থে নিজের মায়ের মত একটা ফোর্স গঠন করতে পারতেন দুদক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যেমনটা আপনার মা র‍্যাব গঠন করে দলীয় কর্মীদেরও ছাড় দেননাই!

৩. কানাডা, আমেরিকা সহ যেসব দেশে বর্তমানে পাচারকৃত অর্থ নিয়ে আওয়ামী লীগের নেতারা আরাম আয়েসে আছে সেসব দেশের রাষ্ট্রদূতদের ডেকে রাষ্ট্রীয়ভাবে এসব অর্থ কিভাবে দেশে ফেরানো যায় তার জন্য পরামর্শ করে যথাযথ ব্যবস্থা নিতেন।

৪. বিগত হাসিনা আমলে আপনাদের বেশিরভাগ নেতা কর্মীদের স্থাবর অস্থাবর বৈধ সম্পদ বাজেয়াপ্ত করে আপনাদের ঘড়ছাড়া করলেও আপনারা ক্ষমতায় এসে আওয়ামী লীগের কয়জনের অবৈধ সম্পদ আইনিপদক্ষেপ এর মাধ্যমে বাজেয়াপ্ত করেছেন জানা নাই, করে থাকলেও তা ব্যাপকভাবে হয়নি তাই আমরা জানিনা!

এই কাজগুলো করেছেন?
না করেন নাই!
কেন করেন নাই তাও বলে দেই।

আপনি-আপনারা এসব কাজ করতে পারবেন না কারন আপনাদের রাজনৈতিক সহাবস্থান লাগবে!
কারণ বিগত দীর্ঘ শাসনামলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার একটা বড় কারন আপনার সিনিয়র নেতারা সোল্ড আউট!
এখন যার নুন খেয়ে বেচে ছিলাম প্রায় দুই দশক তাকে হজম করা কি সহজ হবে? অবশ্যই নাহ!

এর চেয়েও বড় কারণটা বলি,
আজকে উপরের কাজগুলো করলে তার হিসাব থাকবে,
সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে চলে যাবে এই বিশাল পাহাড়সম অর্থ!

তখন সমঝোতার ভিত্তিতে ডোনেশন আকারে চাদাবাজিটা যে ঠিক মত হতে পারবেনা!

সবশেষে বলতে চাই, আপনি একজন এতীম মানুষ আপনার আপন বলতে পরিবারের বাবা, মা, ভাই কেউ নাই!

দলীয় সিনিয়র নেতারা কেউ আপনার আপন না বরং ক্ষেত্রবিশেষে আপনার প্রতিদ্বন্দী!

আপনাকে সবকিছুর উর্ধে সবার হতে হবে, জনগণের হতে হবে। শহীদ ওসমান হাদির মত তরুণ দেশপ্রেমিকদের নেতা হতে হবে যারা আপনাকে নেতা মেনে দেশের জন্য কুরবানী হতে দুইবার ভাববেনা!

ব্যক্তিগত স্বার্থ রেখে দলীয় স্বার্থ না দেখে দেশের স্বার্থে কাজ করতে হবে।

Do Not Forget What You Promised-

"BANGLADESH FIRST!"

Lets get your plans working and we are here to help IN SHA ALLAH!

Mostofa Rezwoan Rahat
General Secretary
Connecting Bangladesh Abroad-CBA

Address

Vancouver, BC

Telephone

+12503209280

Website

Alerts

Be the first to know and let us send you an email when Connecting Bangladesh Abroad-CBA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share