PGP - Present Government Party

PGP - Present Government Party নেতা হয়ে কেউ জন্মায় না - জনগণই নেতা তৈরি করে।

02/21/2026
আল্লাহর কেরামতি দেখছেন ভাইয়েরা??▶️ লা ইলাহা ইল্লাল্লাহ, জিতবে এবার দাড়িপাল্লা(নাউজুবিল্লাহ) বলে পবিত্র কালেমা বিকৃতকারী ...
02/17/2026

আল্লাহর কেরামতি দেখছেন ভাইয়েরা??

▶️ লা ইলাহা ইল্লাল্লাহ, জিতবে এবার দাড়িপাল্লা(নাউজুবিল্লাহ) বলে পবিত্র কালেমা বিকৃতকারী সিলেটের সেলিমউদ্দিন ফেইল।

▶️ রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলা জামাতি শিশির মনির ফেইল।

▶️ জান্নাতের টিকিট বিক্রি করে ভোট চাওয়াকে সরাসরি মিথ্যা বলে অস্বীকার করে কোনো ব্যবস্থা না নেয়া জামাতের সেক্রেটারি গোলাম পরওয়ার ফেইল।

🔴 সবচেয়ে মজার ব্যাপার হলো, যেই জামাত গত দেড় বছর ধরে অনলাইনে বট বাহিনী দিয়ে ফুল দাপিয়ে বেড়ালো, সেই জামাত লাস্ট একদিনে অনলাইনে সম্পুর্ন বেইজ্জতি হয়ে গেলো।

এইটাই আল্লাহর ইনসাফ।

অনলাইনে গত দেড় বছর ধরে মগবাজার হেডকোয়ার্টারে Rony ভাইয়ের আইডি সবসময় সবার উপরের দিকে ছিলো বট আক্রমণের তালিকায়। রনি ভাইকে প্রতিনিয়ত জঘন্য কুৎসিত ভাষায় আক্রমণ করে গেছে। আমিই সহ্য করতে না পেরে তাকে মাঝে মাঝে জিজ্ঞেস করতাম,
'আপনার মন খারাপ হয় না ভাই? তার সোজা উত্তর,

“ওয়া তু’ইজ্জু মান তাশা, ওয়া তুযিল্লু মান তাশা”

অর্থ:“তুমি যাকে ইচ্ছা সম্মান দাও, আর যাকে ইচ্ছা অপমানিত করো।”

আল্লাহ দেখিয়ে দিয়েছেন সেই বট বাহিনীকে।

আজকে তারা লজ্জিত, অপমানিত এবং বাংলাদেশের পক্ষে লড়াই করা প্রত্যেকে সম্মানিত। বাংলাদেশকে জিতিয়ে আনার জন্য ধন্যবাদ ❤️🇧🇩

আজকে ড. মুহাম্মদ ইউনুস স্যার বিদায়ী ভাষণ দিয়েছে।স্যারের ১৮ মাসে আমরা যা পেয়েছি:১.ভারতের সাথে গোলামীর চুক্তি বাতিল হয়েছে।...
02/17/2026

আজকে ড. মুহাম্মদ ইউনুস স্যার বিদায়ী ভাষণ দিয়েছে।স্যারের ১৮ মাসে আমরা যা পেয়েছি:

১.ভারতের সাথে গোলামীর চুক্তি বাতিল হয়েছে।

২.গরুর মাংস ৩০০ টাকা কেজি।

৩. ভারতে আর ইলিশ যায় না। ফলে ইলিশের কেজি ফেসবুকে ৫০০ টাকা।

৪. গ্যাস সিলিন্ডারের দাম ১০০০ টাকা। অনলাইনে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি।

৪.আমাদের বিমানবাহিনীতে ৫ স্কোয়াড্রন J-10C, JF-17 THUNDER যুক্ত হয়েছে।

৫.রোহিঙ্গারা নিজ দেশে ফিরে গিয়েছে। ঈদ করবে পরিবারের সাথে। আরো দেড়লাখ রোহিঙ্গা নিয়ে এসেছেন নিজ দেশে পাঠানোর জন্য।

৬. তিস্তা চুক্তি হয়েছে।

৭. ভারতের সেভেন সিস্টার্স দখল করে দেশের সীমানা বৃদ্ধি করা হয়েছে।

৮. বিদেশী বিনিয়োগের সুনামী বইয়ে দিয়েছেন। দেশের জিডিপি বাড়িয়েছেন বহুগুন

৯. ইউরোপীয়ান দেশগুলোর সব এম্ব্যাসি বাংলাদেশে নিয়ে আসা হয়েছে।

১০. আমরা এখন কারো কাছে যাই না, সারা পৃথিবী আমাদের কাছে আসে।

১১. PayPal বাংলাদেশে চলে এসেছে।

১২. এলন মাস্ক, জেফ বেজস, আম্বানিরা এসে বাংলাদেশ ঘুরে গেছে। দুহা'ত ভরে বিনিয়োগ করে গেছে।

১৩. এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই সেবা দিয়েছে। কোনো লাগেজ চুরির ঘটনা ঘটেনি।

১৪. ল এন্ড অর্ডার এবং আইনশৃঙ্খলা ছিল দেশের ৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে ভালো।

১৫. স্টারলিংক ইন্টারনেট এখন গরীব ও মধ্যবিত্তের ঘরে ঘরে।

১৬. চা ওয়ালা মোদিকে তিনবার ফোন করে ইউনুস স্যারের সাথে সাইডলাইনে বৈঠক করিয়ে বনচটকনা দেয়া হয়েছে।

১৭. ২৬ লক্ষ ভারতীয় কে দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৮. ১৯% আমদানি বাড়িয়ে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেয়া হয়েছে।

১৯. ফারাক্কা বাঁধের বিপরীতে নতুন বাঁধ নির্মান করেছেন।

২০. শত শত গার্মেন্টস খুলে কর্মসংস্থান বৃদ্ধি করেছেন।

২১. স্মরনকালের ভয়াবহ বন্যার সময় জিনের মাধ্যমে ১০০০ কোটি টাকা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।

২২. বেশী দামে আমেরিকা থেকে গম কিনে সৈরাচার পুতিনকে কড়া জবাব দিয়েছেন।

২৩. বেশী দামে পিটার হাসের কোম্পানি থেকে এলএনজি চুক্তি করে কাতারের উচিত শিক্ষা দিয়েছেন।

২৪. ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনে, ভারতের চিনি পাকিস্তান থেকে কিনে ভারতকে উচিত জবাব দিয়েছেন।

২৫. আম্রিকা থেকে বোয়িং কিনে এয়ারবাসের মালিক মুসলিম দের শত্রু ফ্রান্সের ম্যাক্রো কে কড়া জবাব দিয়েছেন।

২৬. যাওয়ার আগমুহূর্তে ও আম্রিকার সাথে বানিজ্য চুক্তি করে দেশে উদ্দ্যোক্তাদের পেছন মেরে উপকৃত করে যাচ্ছেন।

২৭. ৬৬৬ কোটি টাকা কর দিয়েছেন। নিজ প্রতিষ্ঠানের সুবিধা বৃদ্ধি করেছেন দেশের প্রয়োজনে, জাতীর প্রয়োজনে।

২৮. হাদীর পরিবারকে ২ কোটি এবং দীপু দাসের পরিবারকে ২৫ লাখ টাকা দিয়ে বৈশম্য দূর করেছেন।

২৯. মাইলস্টোনে ৩৪ নিহত ও আহতের পরিবারকে ১ টি টাকাও না দিয়ে দেশের অর্থ সাশ্রয় করেছেন। স্যার সাহায্য চেয়েছিল পোস্ট করে কিন্তু আপনারা বৈঈমান জাতি এগিয়ে আসেন্নি, উল্টো হাসিঠাট্টা করেছেন।

৩০. মিয়ানমার সীমান্তে গুলি খাওয়া হুজাইফা কে সিঙ্গাপুর না পাঠিয়ে এবং নতুন সাংসদ নুরু করে সিঙ্গাপুর পাঠিয়ে মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

৩১. দেশকে মবমুক্ত রেখে মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছেন। স্কুল, কলেজ, বাজার ও আদালতে মাধ্যমে মানুষকে সুবিচার পাইয়ে দিয়েছেন৷ ১৬০ জন মানুষ প্রান দিয়ে বিচারের উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

৩২. মাজার, বাউল, থিয়েটার, কনসার্ট সহ কালচারাল জগতে মবের মাধ্যমে দেশ থেকে পাপাচার দূর করেছেন। জাকাল্লাহ্ খাইরান।

৩৩. মেধাবীদের দেশে ফিরিয়ে এনেছেন। প্রেজেন্টেশন নিয়েছেন।

৩৪. মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন।

৩৫. দিনে কিংবা রাতে, রাস্তাঘাটে নির্ভয়ে চলাফেরা করার সুযোগটা তৈরি করে দিয়েছেন। দেশের আইন শৃংখলা ব্যাপক হারে উন্নতি করেছে যা বিশ্বের অনেক দেশের কাছে রোল মডেল"

৩৬. দেশের সকল মানুষের গণতান্ত্রিক অধিকার পরিপূর্ণভাবে দিয়েছেন।

৩৭. প্রায় শতভাগ বেকারত্ব দূরীকরণ করেছেন।

৩৮. নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সর্বদা সাধ্যের ভেতরে রেখেছেন। বিশেষ করে সবজির দামও কমিয়েছেন শীতকালে আর হেটার্সরা বলে শীতকাল সবজির সিজন।

৩৯. শিক্ষাব্যবস্থায় এনেছেন সফল পরিবর্তন।

৪০. কোনো ঋণতো নেনই নি, বরং বাংলাদেশের পুরো ঋণ তিনি পরিশোধ করে দিয়েছেন।

৪১. বাংলায় স্লাতক করে গ্রামীন ব্যাংকে চাকরী করা ব্যাক্তিকে সাস্থ্য উপডেস্টা বানিয়ে দেশের সাস্থ্যখাত আমূল বদলে দিয়েছেন।

৪২. উন্নত মানের কাগজ দিয়ে বই ছাপিয়েছেন, যা পোলাপান হাতে পেয়েছেন ৩-৪ মাসের মধ্যেই।

৪৩. সময়ের অভাবে পদ্মা সেতু ও মেট্রোরেল এর কবর রচনায় ব্যর্থ হয়েছেন। তদুপরি ফারাক্কা প্রতিরোধ বাশের তৈরি সেতু তৈরী করাও সম্ভব হয় নাই।

৪৪. পাসপোর্টকে গ্লোবালি সেরা দশে এনেছেন। যেটা দেখে অনেক উন্নত দেশ হিংসার বশবর্তী হয়ে আমাদের ভিসা দিচ্ছেনা।

৪৫. ব্যবসায়ীক সেক্টরগুলোকে উন্নতির সাগরে ভাসিয়েছেন।

৪৬. ৬৯ টি যুদ্ধ বিমান এবং ১৬৯ টি মিসাইল কিনেছেন। যা দেখে ভারত লুচির মত ফুলছে আর জলছে।

৪৭. আমাদের নিয়ে সিঙ্গাপুর যাত্রার বিমানটা পাকিস্তান নামিয়ে দিয়েছেন, জাজাকাল্লাহ।

৪৮. পোষাকের কালার চেঞ্জ করে রেবকে বিলুপ্ত করেছেন। পুলিশকে ভালো করে দিয়েছেন।

৪৯. ১ টি বিচারবহির্ভূত হত্যাও হয়নি।

পরিশেষে বলবো স্যার দালালদের কথা শুনবেন না, ৫ বছর স্যার। আপনারাও স্যারের একটি অবদানের কথা কমেন্টে লিখুন।

 #ডঃ_মুহাম্মদ_ইউনুস১৫/০২/২০২৬ ইং তারিখে ডঃ মুহাম্মদ ইউনূসের রেখে যাওয়া বাংলাদেশ।দূর্নীতিতে - ১৩ তমরিজার্ভ - ৩৩.৩৪ বিলিয...
02/16/2026

#ডঃ_মুহাম্মদ_ইউনুস
১৫/০২/২০২৬ ইং তারিখে ডঃ মুহাম্মদ ইউনূসের রেখে যাওয়া বাংলাদেশ।

দূর্নীতিতে - ১৩ তম
রিজার্ভ - ৩৩.৩৪ বিলিয়ন ডলার
সংবাদ মাধ্যমের স্বাধীনতা -১৪৯ তম
মানব উন্নয়ন সূচকে - ১২৯ তম
গনতান্ত্রিক সূচকে অবস্থান- ৭৫ তম
বৈশ্বিক অর্থনীতির সূচকে- ৩৬ তম
অর্থনীতির আকার - (৪৫০-৪৫৫) বিলিয়ন ডলার।
মাথাপিছু ঋণের পরিমাণ - ৭৮ হাজার টাকা।

🗣️একবছর পর পর আপডেট দেখে কম্পেয়ার করলে বোঝা যাবে দেশ আসলে কোনদিকে এগিয়ে যাচ্ছে।

রেখে দিন প্রোফাইলে.......

আগামী ২/৩ বছরের মধ্যে আওয়ামী লীগের কামব্যাকের সম্ভাব্য একটা রোডম্যাপ বলি।বিএনপি ক্ষমতায় আসার কারণে সব থেকে বেশি খুশি আওয়...
02/15/2026

আগামী ২/৩ বছরের মধ্যে আওয়ামী লীগের কামব্যাকের সম্ভাব্য একটা রোডম্যাপ বলি।

বিএনপি ক্ষমতায় আসার কারণে সব থেকে বেশি খুশি আওয়ামী লীগের লোকজন। আর বিএনপির হাত ধরেই সাকিব আবার দেশে ফিরবে। এটার সম্ভাবনা এখন খুব বেশি।

সাকিব বাংলাদেশে একজন খেলোয়াড় হিসেবেই ফিরবে। যদি সাকিব দেশে ফিরে এবং জাতীয় দলে খেলে তবে সর্বোচ্চ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলবে। এরপর খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ কিংবা বিশ্বকাপের অনেক আগেই সাকিব সব ফরম্যাট থেকে অবসর নিয়ে নিতে পারে। পরবর্তীতে সাকিব পুরোপুরি একজন আওয়ামী লীগের লিডার হিসেবে আত্মপ্রকাশ করবে।

সাকিবের পর মাশরাফিও আওয়ামী লীগের নেতা হিসেবে আবারও আত্মপ্রকাশ করবে। এইভাবে আওয়ামী লীগের যেইসব ফ্রেশ ক্যান্ডিডেট আছে যারা কিনা জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত না এবং এখনো দেশে ব্যাপক জনপ্রিয় তারা প্রত্যেকেই জনসম্মুখে প্রকাশ্যে আসা শুরু করবে।
আর এদের সবাইকে শেল্টার দিবে বিএনপি।

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই কয়েকদিন আগে বলেছিলো শেখ হাসিনার সন্তানদের যদি দেশের মানুষ এক্সেপ্ট করে নেয় তাহলে তারা রাজনীতি করতে পারবে। বিএনপির মির্জা ফখরুল এই নির্বাচনেই আওয়ামী লীগকে চেয়েছিলো। কিন্ত এনসিপি এবং জামায়াতের কারণে সেটা পারে নাই। আর বিএনপি ভারতের কথামতোই চলবে। কারণ তারেক রহমান নিজেই দেশে আসার আগে বলেছিলো দেশে আসাটা তার উপর নাই।

সুতরাং যার কিনা নিজের দেশে আসার সিদ্ধান্তটা নিজের নেওয়ার ক্ষমতা ছিলো না সে যে ভবিষ্যতে ভারতের কথাতেই উঠবে বসবে সেটা একপ্রকার নিশ্চিত। তারেক রহমান যদি মন থেকে না ও চায় যে আওয়ামী লীগ ফিরুক তাও ভারতের প্রেশারের কারণে আওয়ামী লীগকে ফিরাবে।

শেখ হাসিনা আর রাজনীতিতে আসতে পারবে না তবে সাকিব - মাশরাফিদের দিয়ে আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরবে৷ সাকিবরা আবারও আওয়ামী লীগকে রিফর্ম করবে। তারপর জয় কিংবা পুতুল এসে তারেকের মতো জায়গা দখল করবে। আর সেটা যদি না হয় সাকিব কিংবা মাশরাফির মধ্যে যেকোনো একজন বাংলাদেশের নেক্সট ইমরান খান হবে।

02/14/2026

দয়া করে ইনশাআল্লাহ র সঠিক ব্যবহার করুন
মহান আল্লাহ তায়ালা বিধর্মীদের ইনশাআল্লাহ বলায় যে খুশি নয় এটা পিনাকী দ্বারা প্রমাণিত।

জমিদার নাতি সার্ভিস আমার ডিপার্টমেন্টের ছুডো ভাই। পূর্ব থেকেই সে অত্যন্ত চতুর এবং তৈলের ডিব্বা নিয়ে চলাফেরা করত। মাঝেমধ্...
02/14/2026

জমিদার নাতি সার্ভিস আমার ডিপার্টমেন্টের ছুডো ভাই। পূর্ব থেকেই সে অত্যন্ত চতুর এবং তৈলের ডিব্বা নিয়ে চলাফেরা করত। মাঝেমধ্যেই হলে বিনামূল্যে খাবার কিনে নিত নিজের আত্মীয় স্বজন মনে করে। তবে বিষয়ডা ঐডা না। এই জমিদারের নাতি যার কিনা ট্রেন ভাড়া থাকত না সে গাড়ি বহর নিয়া শো ডাউন করেও এমপি হইতে পারল না এইডা কিছু হইলো? ৫ ফুটের সার্ভিস, যে পরিমান কুতনি দিয়া কথা কইত, ভাবছিলাম মন্ত্রী না হইলেও প্রতিমন্ত্রী হইবে। কিন্তু এইডা কি হইল ছুডোভাই??

মনে রাখবেন, পৃথিবীতে একমাত্র বাঙ্গালিরাই ভাষার জন্য প্রাণ দিয়েছিল। উর্দু, আরবি ভাষায় শব্দ উচ্চারণ করে জান্নাত পাবার কোন ...
02/14/2026

মনে রাখবেন, পৃথিবীতে একমাত্র বাঙ্গালিরাই ভাষার জন্য প্রাণ দিয়েছিল। উর্দু, আরবি ভাষায় শব্দ উচ্চারণ করে জান্নাত পাবার কোন সম্ভাবনা নাই।

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা। ❤️

- অভি হাসান

বন্ধুরা সবাই মিলে আসো "ফজলুর রহমান" স্যারের জন্য একহয়ে প্রচার চালাই।তাকে "রাষ্ট্রপতি" হিসেবে দেখতে চাই দল মত নির্বিশেষে।...
02/14/2026

বন্ধুরা সবাই মিলে আসো "ফজলুর রহমান" স্যারের জন্য একহয়ে প্রচার চালাই।

তাকে "রাষ্ট্রপতি" হিসেবে দেখতে চাই দল মত নির্বিশেষে।

এই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাকে যারা পাগল বলেছিল যেসব রাজাকারের বাচ্চারা তারা দেখুক জনগণ কিভাবে গণভোট দেয় "মুক্তিযুদ্ধের" পক্ষে। আর রাজাকারের মধ্যে যারা সংসদে যাচ্ছে তারা তাকে "মহামান্য স্যার" বলে সম্মোধন করুক।এটাই হবে আমাদের সকলের প্রকৃত বিজয়।

জয় বাংলা, বাংলাদেশ দীর্ঘজীবী হোক

Rahman স্যার..

"Our honorable next president"

সবার fb জুরে # tag দিয়ে এই পোস্ট হোক।এটা আমাদের গণরায় এটাই আমাদের গণভোট...

02/14/2026

সাতক্ষীরা জেলা মিনি পাকিস্তান

02/14/2026

পাঁচ আগষ্টের পরে অলিখিত এবং অন্যায় ভাবে জামায়াত শিবির ক্ষমতা দখল করে ছিল।
এটাই এদেশে এদের সবচেয়ে বড় অর্জন।

02/14/2026

বাংলাদেশের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ এখনো
কুসংস্কারে বিশ্বাস করে এমনকি তাদের শিক্ষার মান নিয়েও প্রশ্ন থেকে যায়

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when PGP - Present Government Party posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share