NCP Diaspora Alliance - Canada

NCP Diaspora Alliance - Canada NCP Diaspora Alliance Canada

08/05/2026
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মত্যাগকে স্মরণ করার লক্ষ্যে আগামী ২ আগস্ট ২০২...
07/27/2026

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মত্যাগকে স্মরণ করার লক্ষ্যে আগামী ২ আগস্ট ২০২৬ তারিখে একটি স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সকল প্রবাসী বাংলাদেশি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।

📅 তারিখ: ২ আগস্ট ২০২৬ (রবিবার)

প্রথম পর্ব: শহীদ ও বীরদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
📍 স্থান: শহীদ মিনার, ড্যানফোর্থ
🕔 সময়: বিকেল ৫:০০টা

দ্বিতীয় পর্ব: জুলাই ও আগস্টে সংঘটিত নৃশংস শিশু হত্যার প্রতিবাদে স্মরণসভা
📍 স্থান: ডান্ডাস স্কয়ার
🕖 সময়: সন্ধ্যা ৭:০০টা

শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষে আমরা সবাই একসঙ্গে ড্যানফোর্থ থেকে ডান্ডাস স্কয়ারে যাব।

আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণই হবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও বীরদের প্রতি সর্বোত্তম শ্রদ্ধাঞ্জলি।

আয়োজনে:
NCP Diaspora Alliance Canada

🍁 কানাডা ডে-এর শুভেচ্ছা 🇨🇦কানাডা ডে উপলক্ষে NCP Diaspora Alliance Canada-এর পক্ষ থেকে সকল কানাডিয়ান, প্রবাসী বাংলাদেশি এ...
07/01/2026

🍁 কানাডা ডে-এর শুভেচ্ছা 🇨🇦

কানাডা ডে উপলক্ষে NCP Diaspora Alliance Canada-এর পক্ষ থেকে সকল কানাডিয়ান, প্রবাসী বাংলাদেশি এবং কানাডায় বসবাসরত সকল কমিউনিটির প্রতি আন্তরিক শুভেচ্ছা।

আজকের কানাডা গড়ে উঠেছে দীর্ঘ ইতিহাস, সংগ্রাম, বৈচিত্র্য এবং বহু মানুষের সম্মিলিত অবদানের মাধ্যমে। এই ভূমির আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও অবদানকে সম্মানের সঙ্গে স্মরণ করে আমরা কানাডার বর্তমান ও ভবিষ্যৎ নির্মাণে তাদের গুরুত্বপূর্ণ অবস্থানকে স্বীকার করি।

একইসঙ্গে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী ও প্রবাসী জনগোষ্ঠী তাদের শ্রম, মেধা, সংস্কৃতি ও নিষ্ঠার মাধ্যমে কানাডাকে একটি বহুসংস্কৃতিময়, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে সমৃদ্ধ করেছে। বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটিও এই অগ্রযাত্রার অংশ হতে পেরে গর্বিত।

এই কানাডা ডে-তে আমরা শান্তি, গণতন্ত্র, মানবাধিকার, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং সবার জন্য সমান সুযোগের মূল্যবোধকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি।

শুভ কানাডা ডে।
Happy Canada Day. 🇨🇦🍁

NCP Diaspora Alliance Canada



🍁 Happy Canada Day 🇨🇦

On the occasion of Canada Day, NCP Diaspora Alliance Canada extends heartfelt greetings to all Canadians, Bangladeshi diaspora members, and all communities living across Canada.

Today’s Canada has been shaped through a long history, struggle, diversity, and the collective contributions of many people. We respectfully acknowledge the history, culture, and contributions of the Indigenous Peoples of this land and recognize their important place in Canada’s present and future.

At the same time, immigrants and diaspora communities from around the world have enriched Canada through their hard work, talent, culture, and dedication, helping build a multicultural, democratic, and inclusive society. The Bangladeshi-Canadian community is proud to be part of this journey.

On this Canada Day, we reaffirm our commitment to advancing the values of peace, democracy, human rights, respect for diversity, and equal opportunity for all.

Happy Canada Day. 🇨🇦🍁

NCP Diaspora Alliance Canada

নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রবাসীদের উদ্বেগ
06/11/2026

নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রবাসীদের উদ্বেগ

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when NCP Diaspora Alliance - Canada posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NCP Diaspora Alliance - Canada:

Shortcuts

Share