Jalalabad Association of Toronto - জালালাবাদ এসোসিয়েসন অব টরন্টো

  • Home
  • Canada
  • Toronto, ON
  • Jalalabad Association of Toronto - জালালাবাদ এসোসিয়েসন অব টরন্টো

Jalalabad Association of Toronto -  জালালাবাদ এসোসিয়েসন অব টরন্টো Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jalalabad Association of Toronto - জালালাবাদ এসোসিয়েসন অব টরন্টো, Nonprofit Organization, 2978 Danforth Avenue, Toronto, ON.

This is a non-profit, social organization established and organized by the people originating from the Greater Sylhet Division of Bangladesh residing in the Greater Toronto Area in Canada.

জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার নির্বাচনে সভাপতি পদে ডা. কামরুল হাসান তরফদার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহ...
07/31/2026

জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার নির্বাচনে সভাপতি পদে ডা. কামরুল হাসান তরফদার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ নির্বাচিত হওয়ায় জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

একই সঙ্গে নির্বাচনে বিজয়ী কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যকে জানাই উষ্ণ অভিনন্দন। আপনাদের যোগ্য নেতৃত্ব, ঐকান্তিক প্রচেষ্টা ও সম্মিলিত উদ্যোগে জালালাবাদ এসোসিয়েশন আরও গতিশীল ও সমৃদ্ধ হবে—এই প্রত্যাশা করি।

নবনির্বাচিত কমিটির সবার সুস্বাস্থ্য, সাফল্য এবং সুন্দর কর্মময় ভবিষ্যৎ কামনা করছি।

_আল-আমিন>
প্রচার ও প্রকাশনা সম্পাদক
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো🤲❤️

Jalalabad Association, Dhaka জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা Ebad Chowdhury Maruf Sharif Alamin Ahmed

07/29/2026

আমরা অত্যন্ত দু:খ ভারাক্রান্ত মন জানাচ্ছি যে, টরন্টোতে বসবাসরত হবিগঞ্জ নিবাসী এমদাদুল হক বাবুল এবং এনামুল হক কাউসার ভাইয়ের ৪ বছর বয়সী ভাতিজী গতকাল বিকাল ৫টার সময় টরন্টোর সিক কিড হাসপাতালে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইয়ে রাজিউন।

আজ বাদ যোহর মসজিদুল বায়তুল আবেদীন এ মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে শরীক হওয়ার জন্য সকল মুসলমান ভাইদেরকে অনুরোধ করা গেলো।

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটি জনগোষ্ঠী এবং প্রবাসী সিলেটিদের বিরুদ্ধে প্রচারিত বিদ্বেষপূর্...
07/23/2026

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটি জনগোষ্ঠী এবং প্রবাসী সিলেটিদের বিরুদ্ধে প্রচারিত বিদ্বেষপূর্ণ, বৈষম্যমূলক ও উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে।

রিফুজি ক্লেইমেন্টদের উদ্দেশে প্রচারিত আক্রমণাত্মক ও অবমাননাকর বক্তব্যেও আমরা গভীরভাবে উদ্বিগ্ন। রিফুজি ক্লেইমেন্টরা মর্যাদা, যথাযথ আইনি প্রক্রিয়া এবং সম্মানজনক আচরণ পাওয়ার অধিকার রাখেন। জনস্বার্থ বা অভিবাসনসংক্রান্ত বিষয়ে মতপার্থক্য কখনোই কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীকে আক্রমণ, অপমান বা হেয় করার অজুহাত হতে পারে না।

কানাডা বৈচিত্র্য, সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং আইনের শাসনের নীতির ওপর প্রতিষ্ঠিত। বিদ্বেষমূলক বক্তব্য, বর্ণবাদ, আঞ্চলিক বৈষম্য এবং কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে শত্রুতা সৃষ্টির প্রচেষ্টার কানাডার সমাজে কোনো স্থান নেই। মতপ্রকাশের স্বাধীনতাকে ঘৃণা, ভীতি বা বিদ্বেষ ছড়ানোর অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়।

আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিলম্বে এ ধরনের বক্তব্য ও বিষয়বস্তু প্রকাশ বন্ধ করার এবং সিলেটি জনগোষ্ঠী, বৃহত্তর প্রবাসী সমাজ অথবা রিফুজি ক্লেইমেন্টদের বিরুদ্ধে ঘৃণা বা বৈষম্য ছড়ায়—এমন সব পোস্ট অপসারণ করার আহ্বান জানাচ্ছি।

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা সংশ্লিষ্ট তথ্য ও উপকরণ রেকর্ড করছি এবং আইনি পরামর্শ গ্রহণের পর যথাযথ আইনগত ও নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা পর্যালোচনা করব। প্রয়োজন হলে বিষয়টি সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম এবং কানাডার উপযুক্ত কর্তৃপক্ষের কাছেও জানানো হবে।

আমরা কমিউনিটির সকল সদস্যকে শান্ত থাকার, ঘৃণা প্রত্যাখ্যান করার এবং হয়রানি, হুমকি কিংবা প্রতিশোধমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের প্রতিক্রিয়া অবশ্যই শান্তিপূর্ণ, দায়িত্বশীল এবং কানাডার আইন ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। টরন্টোর সিলেটি কমিউনিটি ঐক্যবদ্ধভাবে যেকোনো ধরনের বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলা করবে।

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো সিলেটি জনগোষ্ঠী এবং আঞ্চলিক পরিচয়, ভাষা, সংস্কৃতি, অভিবাসনগত অবস্থা অথবা অন্য কোনো ব্যক্তিগত পরিস্থিতির কারণে ঘৃণা বা বৈষম্যের শিকার প্রত্যেক মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। ঐক্য, অন্তর্ভুক্তি ও পারস্পরিক শ্রদ্ধা প্রতিষ্ঠার পাশাপাশি আমরা আমাদের কমিউনিটির মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

এবাদ চৌধুরী
সভাপতি
জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো

রাসেল রহমান
সাধারণ সম্পাদক
জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো

_প্রচারে


প্রচার ও প্রকাশনা সম্পাদক
জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো

প্রেস বিজ্ঞপ্তিবিশাল পর্দায় বিশ্বকাপ ফাইনাল সম্প্রচার ও হাজারো মানুষের অংশগ্রহণে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর বার্ষিক...
07/22/2026

প্রেস বিজ্ঞপ্তি
বিশাল পর্দায় বিশ্বকাপ ফাইনাল সম্প্রচার ও হাজারো মানুষের অংশগ্রহণে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

গত ১৯ জুলাই, রোববার টরন্টোর স্কারবোরোস্থ থমসন মেমোরিয়াল পার্কে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর বার্ষিক বনভোজন। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পার্কের বিস্তীর্ণ এলাকা প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

সকাল থেকেই পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে অতিথিরা বনভোজনস্থলে আসতে শুরু করেন। দীর্ঘদিন পর পরিচিতজনদের সঙ্গে দেখা, শুভেচ্ছা ও কুশল বিনিময় এবং আনন্দঘন আড্ডায় পুরো অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে। প্রবীণদের স্মৃতিচারণ, তরুণদের উচ্ছ্বাস এবং শিশু-কিশোরদের প্রাণচাঞ্চল্যে থমসন মেমোরিয়াল পার্কে যেন এক টুকরো বাংলাদেশ ফুটে ওঠে।

জালালাবাদ এসোসিয়েশন মূলত বৃহত্তর সিলেটবাসীর সংগঠন হলেও এ বনভোজনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। ফলে অনুষ্ঠানটি আঞ্চলিকতার সীমানা অতিক্রম করে টরন্টো ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের একটি সর্বজনীন সামাজিক উৎসবে রূপ নেয়।

এবারের আয়োজনের প্রধান আকর্ষণ ছিল পার্কের খোলা প্রাঙ্গণে বিশাল এলইডি স্ক্রীনে ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার। হাজারো ফুটবলপ্রেমী একসঙ্গে বড় পর্দায় বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি উপভোগ করেন। খেলার প্রতিটি আক্রমণ, গোলের সম্ভাবনা এবং নাটকীয় মুহূর্তে দর্শকদের সম্মিলিত উল্লাসে পুরো পার্ক অনেকটাই একটি ফুটবল স্টেডিয়ামের রূপ নেয়। বিভিন্ন দলের পতাকা ও জার্সি পরিহিত সমর্থকদের উচ্ছ্বাস আয়োজনটিতে ভিন্নমাত্রা যোগ করে।

বিশাল পর্দায় ফিফা বিশ্বকাপের ফাইনাল প্রদর্শনের বিশেষ ব্যবস্থা করা হয় স্কারবোরো সাউথওয়েস্টের অন্টারিও লিবারেল পার্টির এমপিপি পদপ্রার্থী আহসানুল হাফিজের সৌজন্যে। তাঁর এ সহযোগিতা বনভোজনের আনন্দকে আরও সমৃদ্ধ করে এবং উপস্থিত ফুটবলপ্রেমীদের জন্য দিনটিকে স্মরণীয় করে তোলে।

বনভোজনে আগত অতিথিদের জন্য দিনব্যাপী বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার, বিকেলের নাশতা এবং চা-পানের ব্যবস্থা রাখা হয়। আকর্ষণীয় ফটোবুথে ছবি তোলার জন্যও অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। শিশু-কিশোর ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম পুরো আয়োজনকে আরও আনন্দময় করে তোলে।

দিনের শেষ পর্বে বিভিন্ন স্পনসরের সৌজন্যে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার হিসেবে ছিল টরন্টো–ঢাকা–টরন্টো বিমান টিকিট, যা স্পন্সর করেন মাইগ্রেশন এইডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর চৌধুরী। দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল ৮৫ ইঞ্চি এলইডি টেলিভিশন, যা স্পন্সর করেন ব্যারিস্টার আরিফ হোসেন। এছাড়াও বিজয়ীদের হাতে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

পিকনিকের সার্বিক দায়িত্ব পালন করেন কনভেনর মনসুর আহমেদ, কো-কনভেনর সংগঠনের সহ সভাপতি আব্দুল কালাম বুরহান ও সহকারী প্রচার সম্পাদক লুৎফুর রহমান এবং সদস্যসচিব ও সংগঠনের যুব ও শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম ইমরান সুমন। তাঁদের সার্বিকভাবে সহযোগিতা করেন সংগঠনের সভাপতি এবাদ চৌধুরী, নির্বাহী সহসভাপতি মেহেদী শরীফ মারুফ এবং সাধারণ সম্পাদক রাসেল আহমেদ।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিশ্বকাপ ফাইনাল সম্প্রচারের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সংগঠনের সংস্কৃতিবিষয়ক সম্পাদক জিয়াউল ভূঁইয়া রিংকু এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী চৌধুরী।

অতিথি আপ্যায়ন ও অভ্যর্থনার দায়িত্বে ছিলেন নির্বাহী সদস্য মকবুল হোসেন মঞ্জু, হোসাইন আহমেদ লনি, রেজওয়ান চৌধুরী ও আবু জাহির শাকিব, দপ্তর সম্পাদক ফারুক আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক নাঈম চৌধুরী এবং সহকারী সংস্কৃতিবিষয়ক সম্পাদক পারমিতা সেন।

খাবার ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন এসোসিয়েশনের সহসভাপতি আব্দুল কালাম বুরহান, তাহমিনা চৌধুরী, আমজাদ আলী ও জুবের আহমেদ, কোষাধ্যক্ষ হাসান তারেক ইমাম, সহকারী কোষাধ্যক্ষ ইকবাল চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক ফয়সল আহমদ, ক্রীড়া সম্পাদক নাহিদ আহমদ, মহিলাবিষয়ক সম্পাদক সৈয়দা মাকসুদা বেগম রিনু এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আলী হোসেন।

র‍্যাফেল টিকিটের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জুয়েল আহমেদ। টিকিট বিপণনের দায়িত্ব পালন করেন প্রচার সম্পাদক আল আমিন এবং সহকারী ক্রীড়া সম্পাদক তানিম ইকবাল চৌধুরী।

সদ্য নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর প্রথম বৃহৎ আয়োজন। দায়িত্ব গ্রহণের শুরুতেই হাজারো মানুষের অংশগ্রহণে এমন একটি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা নতুন পরিষদের জন্য ছিল একটি বড় সাংগঠনিক সাফল্য। কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বনভোজনে উপস্থিত থেকে আয়োজকদের উৎসাহ দেন এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।

বনভোজনের সার্বিক ব্যবস্থাপনায় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা দিনভর অক্লান্ত পরিশ্রম করেন। অতিথিদের স্বাগত জানানো থেকে শুরু করে খাবার পরিবেশন, খেলা সম্প্রচার, র‍্যাফেল ড্র পরিচালনা, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা—প্রতিটি ক্ষেত্রেই তাঁরা আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেন।

অনুষ্ঠান শেষে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং স্বেচ্ছাসেবকদের পার্ক পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজেও অংশ নিতে দেখা যায়। ব্যবহৃত স্থানটি পরিচ্ছন্ন রেখে যাওয়ার এই উদ্যোগ উপস্থিত অতিথি ও কমিউনিটির সদস্যদের প্রশংসা অর্জন করে।

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর বার্ষিক বনভোজন এখন আর কেবল একটি আঞ্চলিক সংগঠনের অনুষ্ঠান নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের একটি বৃহৎ মিলনমেলায় পরিণত হয়েছে।

আয়োজনটি সফল ও স্মরণীয় করে তোলার জন্য জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর পক্ষ থেকে সকল অতিথি, স্পনসর, শুভানুধ্যায়ী, কার্যনির্বাহী পরিষদের সদস্য, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

_আল আমিন
প্রচার ও প্রকাশনা সম্পাদক
জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো

Ebad Chowdhury Maruf Sharif Monsur Ahmed Alamin Ahmed Saad Choudhury

07/19/2026

Address

2978 Danforth Avenue
Toronto, ON
M4C1M6

Alerts

Be the first to know and let us send you an email when Jalalabad Association of Toronto - জালালাবাদ এসোসিয়েসন অব টরন্টো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jalalabad Association of Toronto - জালালাবাদ এসোসিয়েসন অব টরন্টো:

Shortcuts

Share