07/26/2026
ডাঃ সিদ্দিকুর রহমান সাহেবের সাথে গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো,কানাডা নেতৃবৃন্দের মতবিনিময় ॥
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
গত শুক্রবার (২৪ জুলাই,২০২৬) সন্ধ্যায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান, আমেরিকার নিউইয়র্ক সিটিতে কর্মরত বিশিষ্ট চিকিৎসক কিডনিরোগ বিশেষজ্ঞ জনাব ডাঃ সিদ্দিকুর রহমান, টরেন্টো সংক্ষিপ্ত সফরে আসলে তাৎক্ষণিক ভাবে গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরেন্টো,অন্টারিও কানাডার সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব সাব্বির চৌধুরী লিটন, সহ-সভাপতি জনাব জমশেদ মিসকাত চৌধুরী, অর্থ সম্পাদক জনাব জোবায়ের আহমদ, যুগ্ম সম্পাদক জনাব মিজানুর রহমান , উপদেষ্টা মহোদয় জনাব জালাল চৌধুরী, কার্যকরী সদস্য ( সাবেক সভাপতি) জনাব নাওয়াজ চৌধুরী সাজু , জনাব সাদ চৌধুরী, জনাব মিসবাহুল কাদির ফাহিম প্রমুখ । সভায় গোলাপগঞ্জ ফাউন্ডেশনের বিগত ও চলমান কার্যক্রম উপস্থাপন করা হয় এবং সংগঠনের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ শুনে জনাব ডাক্তার সিদ্দিকুর রহমান সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে সংগঠনের মানবতার কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ,সংগঠনের পক্ষ থেকে জনাব ডাক্তার সিদ্দিকুর রহমানের আমেরিকা নিউইয়র্কে চিকিৎসা সেবায় উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরে বক্তারা বলেন শুধু গোলাপগঞ্জ নয় বাংলাদেশের সুনাম অর্জন করেছেন যা আমাদের জন্য আনন্দের ও গর্বের বিষয়, বক্তারা তাঁর কর্মজীবন আরও বেশি সমৃদ্ধ ও সন্তোষজনক হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন , কানাডার রাজধানী অটোয়া সিটিতে বসবাসরত গোলাপগঞ্জের আরো এক কৃতি সন্তান জনাব জামাল আহমদ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন , উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে জনাব জামাল আহমদ গোলাপগঞ্জ ফাউন্ডেশনের মানবিক কাজে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবার গুরুত্ব আরোপ করেন, সভার শেষ পর্যায়ে ডাঃ সিদ্দিকুর রহমান সাহেব কে সংগঠনের উত্তরিও ও শুভেনির তুলে দেন সংগঠনের সভাপতি জনাব সাব্বির চৌধুরী লিটন এবং জনাব জামাল আহমদ কে সংগঠনের উত্তরিও ও সুভেনির তুলে দেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব জালাল চৌধুরী । মতবিনিময় শেষে ডাঃ সিদ্দিকুর রহমান সাহেবের ছোট ভাই জনাব মিজানুর রহমান ও জনাব তারেকুর রহমানের পক্ষ থেকে ডিনার পরিবেশন করা হয়, সংগঠনের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ।
জাহেদ ইসলাম ।
প্রচার ও প্রকাশনা সম্পাদক ।
গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো, কানাডা ॥