09/26/2026
আমরা কি কারিন জীনকে চিনি? কারিন জিন একজন জীন শয়তান, যে আমাদের মনের মধ্যে থেকে কুমন্ত্রনা দেয়! কারিনের সাথে আমাদের সম্পর্ক জন্ম থেকে! আমরা জিন বা শয়তানকে ভয় পাই অথচ এ কারিন, আমাদের সাথে সব সময় থাকে আর ভুল পথে নেওয়ার চেষ্টা করে! খুব ছোট ঘটনা দিয়ে শুরু করে; এই শয়তানদের প্রধান কাজ পরিবার ধ্বংস করা, স্বামী, স্ত্রী এবং ছেলেমেয়েদের মধ্যে ঝগড়া বিবাদ লাগানো! কোনো মানুষকে আত্মহত্যার দিকে প্রলুব্ধ করতে পারলে খুশি হয় কারণ মানুষটার আর তওবা করার সুযোগ থাকে না! আমাদের সবার প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত আর শয়তান থেকে বাঁচার জন্য!
আমাদের উচিত বিসমিল্লাহ, সালাম ও ডান পা দিয়ে ঘরে ঢোকা আর সকালে, সন্ধ্যায় ও রাতে ঘুমানোর আগে তিন কুল সূরা পড়ে হাতে ফু দিয়ে, শরীরে মেখে দেওয়া, যাতে আল্লাহ আমাদের শয়তান থেকে প্রটেক্ট করেন! আমীন! 🙂
Photo created by : Ai chatgpt