Bangladesh Disaster Aid and Rehabilitation

Bangladesh Disaster Aid and Rehabilitation Provide emergency relief assistance and rehabilitate disaster affected Bangladeshi people. We provide

Bangladesh Disaster Aid and Rehabilitation is a registered Canadian nonprofit organization. We have been providing emergency relief assistance to the disaster affected people of Bangladesh since 2012. We had provided emergency rescue supplies during Rana Plaza collapse at Savar, Dhaka, Bangladesh. We have been distributing winter cloths to the cold affected people of Bangladesh regularly. We will be happy to work with an local charitable organization.

06/09/2025
দেশের মধ্যভাগের কোন-কোন জেলার উপরে স্বল্প সময়ের জন্য হালকা পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগু...
10/31/2024

দেশের মধ্যভাগের কোন-কোন জেলার উপরে স্বল্প সময়ের জন্য হালকা পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে:

ঢাকা বিভাগ: রাজবাড়ি, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ,
রাজশাহী: পাবনা, সিরাজগঞ্জ,
ময়মনিসংহ বিভাগ: জামালপুর, ময়মনিসংহ
সিলেট বিভাগ: হবিগঞ্জ, মৌলভীবাজার
খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা

শুভ সকাল বাংলাদেশের সবাইকে। আজ বৃহস্পতিবার (৩১ শে অক্টোবর) সকাল ৭ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে খুলনা, রংপুর, ময়মনিসংহ, ...
10/31/2024

শুভ সকাল বাংলাদেশের সবাইকে।

আজ বৃহস্পতিবার (৩১ শে অক্টোবর) সকাল ৭ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে খুলনা, রংপুর, ময়মনিসংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, পাবনা, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ, কিশোর-গজ, ও ব্রাহ্মণবাড়িয়া জেলার উপরে।

বুধবার রাতের বৃষ্টিপাত পূর্বাভাসআজ বুধবার রাত  ১০ টার পর থেকে খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝা...
10/30/2024

বুধবার রাতের বৃষ্টিপাত পূর্বাভাস

আজ বুধবার রাত ১০ টার পর থেকে খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। নিম্নলিখিত জেলেগুলোর উপরে বৃষ্টির আশংকা রয়েছে:

খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা
রাজশাহী বিভাগ: রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর

বৃষ্টিপাত পূর্বাভাসআজ দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, শেরপুর, ও জ...
10/29/2024

বৃষ্টিপাত পূর্বাভাস

আজ দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, শেরপুর, ও জামালপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে।

ঘুর্নিঝড় সৃষ্টির ঠিক ১/২ দিন পূর্বে ও ঘুর্নিঝড় শেষ হয়ে যাওয়ার ১/২ দিন পরে সমুদ্রপৃষ্ঠের পানির তাপমাত্রার কেমন পরিবর্তন হ...
10/28/2024

ঘুর্নিঝড় সৃষ্টির ঠিক ১/২ দিন পূর্বে ও ঘুর্নিঝড় শেষ হয়ে যাওয়ার ১/২ দিন পরে সমুদ্রপৃষ্ঠের পানির তাপমাত্রার কেমন পরিবর্তন হয়?

আপনাদের মনে আছে ঘূর্ণিঝড় "দানা" ভারতের ওড়িশা রাজ্যের উপকুলে আঘাত করার পূর্বে বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠের পানির তাপমাত্রার বিচ্যুতির মানচিত্র শেয়ার করেছিলাম যে চিত্রে দেখা গিয়েছিল খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে পুরো বঙ্গোপসাগরের মধ্যে সমুদ্র-পৃষ্ঠের পানির তাপমাত্রা সর্বোচ্চ ওড়িশা রাজ্যের উপকুলে। আমরা ইতিমধ্যেই জেনেছি যে ঘূর্ণিঝড় "দানা" ওড়িশা রাজ্যের উপকুলের এই স্থানের উপর দিইয়েই স্থলভাগে আঘাত করেছে অক্টোবর মাসের ২৪ তারিখ মধ্য রাতের পর থে ২৫ শে অক্টোবর সন্ধ্যার মধ্যে।

পূর্বে বলেছিলাম মটর সাইকেল চালানোর জন্য জ্বালানী হিসাবে পেট্রোল ব্যবহার করা হয় একই ভাবে ঘুর্নিঝড় এর জ্বালানি হিসাবে সামুদ্রের গরম পানি ব্যবহৃত হয়। ঘূর্ণিঝড় যখন সমুদ্রের অপেক্ষাকৃত কম তাপমাত্রার পানি থেকে অপেক্ষাকৃত বেশি তাপমাত্রার পানির এলাকায় চলে আসে তখন ঘুর্নিঝড় এর শক্তি দ্রুত বৃদ্ধি পায়। ঘুর্নিঝড় যখন সমুদ্রের কোন এলাকার উপর দিয়ে অতিক্রম করে তখন সেই এলাকার সমুদ্রে জমা থাকা শক্তি খরচ করে ফেলে। ফলে ঐ স্থানের সমুদ্রের পানির তাপমাত্রা উল্লেখযোগ্য পরিমাণে কমে যায় ঘুর্নিঝড় শেষ হয়ে যাওয়ার সাথে-সাথে।

নিচের ২ টি ছবিতে তুলনা করা হলও ঘুর্নিঝড় দানা ওড়িশা রাজ্যের উপকুলে আঘাত করার পূর্বে (২২ শে অক্টোবর, ২০২৪) ও ঘুর্নিঝড় দানা ওড়িশা রাজ্যের উপকুলে আঘাত করার পরের (২৬ শে অক্টোবর, ২০২৪) এর বঙ্গোপসাগরের সমুদ্র পৃষ্ঠের পানির তাপমাত্রার বিচ্যুতির মানচিত্র। এই ছবিতে খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে ঘুর্নিঝড় দানা শেষ হয়ে যাওয়ার পরে বঙ্গোপসাগরের মধ্যে সমুদ্র-পৃষ্ঠের পানির তাপমাত্রা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে (প্রায় ২ থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত)।

সোমবারের (২৮ শে অক্টোবর, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস। শুভ সকাল বাংলাদেশের সবাইকে। আজ সোমবার সকাল ৮ টার পর থেকে আগামীকাল মঙ্গ...
10/28/2024

সোমবারের (২৮ শে অক্টোবর, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস।

শুভ সকাল বাংলাদেশের সবাইকে। আজ সোমবার সকাল ৮ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে বাংলাদেশের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

গোবরের ঘুটি থেকে শুরু করে ধান, ভুট্টা, কাঁথা, কম্বল, বালিশ, লেপ, তোশক যাই কিছু ধুয়ে শুকানোর জন্য ১০০% সূর্যের আলোর গ্যারান্টি দেওয়া যাইতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।

বিশেষ দ্রষ্টব্য: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পদার্থ বিজ্ঞান বিভাগের এই বড় ভাইকে তার বন্ধুরা কোন এক শীত কালে বুদ্ধি দিয়েছিল তুলার তৈরি লেপ ধুয়ার জন্য। সেই বড় ভাই তার বন্ধুদের পরামর্শ সরল মনে বিশ্বাস করিয়া পানিতে চুবানোর পরে শাহ জালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্থান করিয়া নিয়েছি। আমি জানি না সেই বড় ভাই এর সেই ইতিহাস আমি বিশ্ববিদ্যালয় ছাড়িবার পরে আর কোন ছুডু ভাই-বোন ভাঙ্গিয়াছে কি না।

বাংলাদেশের কৃষকদের জন্য সু-সংবাদ: আমন ধান কাঁটা ও শীতকালীন শাক-সবজির চাষ পূর্ণ উদোমে শুরু করে দিতে পারেনআবহাওয়া পূর্বাভা...
10/27/2024

বাংলাদেশের কৃষকদের জন্য সু-সংবাদ: আমন ধান কাঁটা ও শীতকালীন শাক-সবজির চাষ পূর্ণ উদোমে শুরু করে দিতে পারেন

আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে আগামী ১৫ দিন বাংলাদেশের উপকূলে কোন ঘুর্নিঝড় আঘাতের আশংকা করা যাচ্ছে না। সেই সাথে আগামী ১৫ দিন উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাতের কোন আশংকা করা যাচ্ছে না। আগামী ১৫ দিন বিচ্ছিন্ন ভাবে কোন-কোন জেলায় অল্প সময়ের জন্য হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে; তবে আগামী ১৫ দিন ভারি বৃষ্টির কোন আশংকা নেই বললেই চলে। ফলে বাংলাদেশের কৃষকরা পূর্ণ উদোমে জমিতে থাকা পাকা আমন ধান কেটে মাড়াই করাতে পারেন।

একই সাথে শীতকালীন শাক-সবজির চাষ পূর্ণ উদোমে শুরু করে দিতে পারেন। বিশেষ করে সরিষা ও আলু চাষ শুরু করে দিতে পারেন।

বিশেষ দ্রষ্টব্য:

বিশ্বের প্রধান-প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো দিনে ৪ বার করে চালিয়ে পূর্বাভাস প্রস্তুত করা হয়। প্রতিবার চালানোর পরে পূর্বাভাস কিছুটা পরিবর্তিত হয়। ফলে উপরে উল্লেখিত পূর্বাভাস ৭ থেকে ১০ দিন পরে পরিবর্তিত হতে পারে। যদি উপরে উল্লেখিত পূর্বাভাস উল্লেখযোগ্য পরিমাণে পরিবর্তন হয় তবে তা জানিয়ে নতুন পূর্বাভাস দেওয়া হবে।

রবিবারের (অক্টোবর ২৭, ২০২৪) আবহাওয়া পূর্বাভাসশুভ সকাল বাংলাদেশের সবাইকে। আজ রবিবার সারাদিন শুধুমাত্র রাজশাহী, রংপুর ও ময়...
10/27/2024

রবিবারের (অক্টোবর ২৭, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস

শুভ সকাল বাংলাদেশের সবাইকে।

আজ রবিবার সারাদিন শুধুমাত্র রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির আশংকা রয়েছে সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। দেশের অন্যান্য বিভাগগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আসিতেছে-আসিতেছে-আসিতেছেমহা সমারোহে আসিতে প্রচণ্ড গরম ও শুষ্ক বাতাস যা বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশংকা করা যাচ্ছ...
10/26/2024

আসিতেছে-আসিতেছে-আসিতেছে

মহা সমারোহে আসিতে প্রচণ্ড গরম ও শুষ্ক বাতাস যা বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশংকা করা যাচ্ছে আগামী ৭ থেকে ১০ দিন। নিচের ছবিতে পাকিস্তান, ভারত, নেপালের উপরে যে হলুদ ও লাল রং দেখা যাচ্ছে তা নির্দেশ করতেছে প্রচণ্ড শুষ্ক ও গরম বাতাসের উপস্থিতি। এই বাত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এই বাতাস বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হবে। ফলে আগামীকাল রবিবার থেকে আগামী ১০ দিন এই গরম ও শুষ্ক বাতাসে

আজ শনিবার ঘূর্ণিঝড় "দানা" এর প্রভাবে দেশের বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলায় হলকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্...
10/26/2024

আজ শনিবার ঘূর্ণিঝড় "দানা" এর প্রভাবে দেশের বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলায় হলকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

রংপুর বিভাগ: সকল জেলা [সারাদিন]
রাজশাহী বিভাগ; সকল জেলা [সারাদিন]
ময়মনিসংহ বিভাগ: সকল জেলা [সারাদিন]
খুলনা বিভাগ: কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, [সম্ভব্য সময়: দুপুর ১ টার পর থেকে বিকেল ৬ টা]
ঢাকা বিভাগ: রাজবাড়ি, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগন্জ [সম্ভব্য সময়: দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টা]
বরিশাল বিভাগ: সকল জেলা [সম্ভব্য সময়: দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টা]
চট্টগ্রাম বিভাগ: নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার [সম্ভব্য সময়: সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টা]
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট [সম্ভব্য সময়: সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টা]

বাংলাদেশের কোন জেলায় কেমন বৃষ্টি হচ্ছে? ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এর ওড়িশা রাজ্যে অবস্থিত রাডার ও জাপানের ভু-উপগ্রহ থেকে প...
10/25/2024

বাংলাদেশের কোন জেলায় কেমন বৃষ্টি হচ্ছে?

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এর ওড়িশা রাজ্যে অবস্থিত রাডার ও জাপানের ভু-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে ঘুর্নিঝড় "দানা" প্রায় ৮০% স্হলভাগে প্রবেশ করেছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এর পশ্চিমবঙ্গের রাজ্যের কোলকাতা শহরে অবস্থিত রাডার ও জাপানের ভু-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে ঘুর্নিঝড় "দানা" এর কারণে খুবই ভারি বৃষ্টি হচ্ছে খুলনা বিভাগের উত্তরের জেলাগুলোর উপরে। বিশেষ করে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, মাগুরা এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার উপরে। বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে রাজশহাী বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

বিশেষ দ্রষ্টব্য: গতকাল সারারাত না ঘুমানোর কারণে কানাডা সময় বিকেল ৬ টা (বাংলাদেশ সময় সকাল ৬ টা) সময় ঘুমাতে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাংলাদেশ সময় বিকেল ৪ টা বেজে গেছে। আমি দুঃখিত এই অনাকাঙ্খিত পরিস্হিতির জন্য।

Address

Kitchener, ON
N2H5M7

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Disaster Aid and Rehabilitation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Disaster Aid and Rehabilitation:

Share