Journey To Success

Journey To Success Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Journey To Success, Community Organization, 17923 78 Street, NW, Edmonton, AB.

08/29/2026

একটি ছোট্ট ক্যানভাসের সামনে বসে একটি শিশু একে একে বোতাম সাজাচ্ছে। তার ছোট্ট হাতের পরিশ্রমে ধীরে ধীরে ফুটে উঠছে আল্লাহর একটি নাম। প্রথম দেখায় এটি হয়তো একটি সুন্দর handmade craft; কিন্তু শিশুটির জন্য এটি শুধু একটি craft নয়। কাজটি করতে করতে সে আল্লাহর নামটি শিখছে, জানছে তার অর্থ। রমাদানে এমনই আরেকটি সৃজনশীল কাজের মাধ্যমে শিশুরা নিজেদের হাতে handcrafted জায়নামাজও তৈরি করে।

Funday IsCool-এর Extracurricular Activities-এর মূল উদ্দেশ্য হলো এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে শিশুদের শেখানো, যেখানে একটি activity একই সঙ্গে creativity, knowledge, character এবং purposeful action-এর সুযোগ তৈরি করে। এর মাধ্যমে তারা বুঝতে শেখে নিজের হাতে তৈরি করা একটি প্রিয় জিনিসও অন্য কারও উপকারে আসতে পারে। এসব canvas ও জায়নামাজ বিক্রি করে অর্জিত অর্থ অসহায় মানুষের সাহায্যে ব্যয় করা হয়।

মহান আল্লাহ বলেন,
“তোমরা সৎকর্ম ও তাকওয়ায় একে অপরকে সহযোগিতা করো।”
সূরা আল-মায়িদাহ, ৫:২

একইভাবে শিশুরা স্কুলের logo ও বিভিন্ন ইসলামিক উক্তি দিয়ে personalized T-shirt এবং নিজেদের পছন্দমতো design-এ tote bag তৈরি করে। T-shirt-এর মাধ্যমে তারা নিজের শ্রম ও অর্থকে একটি মহৎ উদ্দেশ্যে উৎসর্গ করার সুযোগ পায়। আর tote bag-এর মাধ্যমে শেখে reuse, waste reduction এবং পরিবেশের প্রতি দায়িত্বশীলতার কথা।

Extracurricular Activities শুধু craft-এর মধ্যেই সীমাবদ্ধ নয়। শিশুরা পুষ্টিকর উপকরণ দিয়ে নিজেদের জন্য sandwich তৈরি করে healthy eating সম্পর্কে শেখে, ঈদের আনন্দ ভাগ করে নেয় নিজের হাতে তৈরি Eid card বিনিময়ের মাধ্যমে, আবার pot design করে তাতে ফুলের গাছ লাগিয়ে নিয়ে যায় নিজের বাড়ির সৌন্দর্য ও সবুজায়নের জন্য।

Activities-এর বিষয় ভিন্ন হলেও প্রতিটির পেছনে থাকে একটি নির্দিষ্ট learning outcome। কোথাও তারা ইসলামিক জ্ঞান ও মূল্যবোধ শেখে, কোথাও সৃজনশীলতা ও ধৈর্য চর্চা করে, কোথাও অন্যের জন্য নিজের শ্রম উৎসর্গ করতে শেখে, আবার কোথাও স্বাস্থ্য, reuse ও environmental responsibility-এর মতো বিষয় বাস্তবে প্রয়োগ করে।

তাই Funday IsCool-এ আমরা Extracurricular Activities-কে শুধু class-এর বাইরে আনন্দ করার সুযোগ হিসেবে দেখি না। আমাদের লক্ষ্য হলো প্রতিটি activity শিশুর মনে একটি ছোট্ট কিন্তু অর্থবহ শিক্ষা রেখে যাক যা সে class-এর বাইরেও নিজের জীবনে প্রয়োগ করতে পারবে।

08/22/2026

*উমর ইবনুল খাত্তাব (রা.), ইমাম আবু হানিফা (রহ.), ইমাম বুখারি (রহ.), ইমাম নববী (রহ.), ইবনু তাইমিয়্যাহ (রহ.), সালাহউদ্দীন আইয়ুবী (রহ.), জোহরান মামদানী, মেহদী হাসান* – নামগুলো কি পরিচিত মনে হচ্ছে?
জ্বি, এঁরা প্রত্যেকেই মুসলিম উম্মাহর জন্য অসাধারণ অবদান রেখে যাওয়া ব্যক্তিত্ব। তাঁদের প্রত্যেকে রাষ্ট্র ও সমাজ পরিচালনায় বা ইসলামী জ্ঞান ও ফিকহ ব্যাখ্যা ও প্রচারে অথবা বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে নিজেকে নিয়োজিত করেছেন এবং করে যাচ্ছেন।

সময়ের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের নেতৃত্বের আবির্ভাব হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এই মানুষগুলো তৈরি হলেন কীভাবে? একজন পরিপূর্ণ মানুষ গড়ে উঠতে বছরের পর বছর সময়, শ্রম, দিকনির্দেশনা ও সঠিক পরিবেশের প্রয়োজন হয়।

আজ আমাদের সময়, শ্রম ও চিন্তার কতটুকু আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য বিনিয়োগ করছি? বর্তমান সমাজে সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা অনেক সময় কয়েকটি পরিচিত গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিংবা একজন হাফিজ/হাফিজা।
অবশ্যই এগুলো অত্যন্ত সম্মানজনক ও গুরুত্বপূর্ণ পথ। কিন্তু সমাজ ও উম্মাহর কল্যাণে একজন শিশুর জন্য কি তা যথেষ্ট ?

আজকের বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের প্রয়োজন জ্ঞানী, দক্ষ, দূরদর্শী, দায়িত্বশীল, আত্মবিশ্বাসী এবং মানসিকভাবে দৃঢ় নেতৃত্ব। *Funday IsCool* সেই চিন্তাকেই বাস্তবে রূপ দেওয়ার একটি ছোট্ট প্রচেষ্টা চালায় আমাদের *Leadership Program* -এর মাধ্যমে।এখানে শিশুরা যা শেখে:

*Public Speaking* :
বাচ্চারা পাবলিক স্পিকিং ও বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের ভাষায় গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করে কুরআন ও সুন্নাহর আলোকে। এতে তাদের আত্মবিশ্বাস ও চিন্তাশক্তি প্রকাশ করার দক্ষতা গড়ে ওঠে।

*Responsibility & Community* :
পরিবেশ পরিচ্ছন্ন রাখা, গাছের চারা রোপণসহ বিভিন্ন কার্যক্রমে তারা অংশগ্রহণ করে তারা সমাজ ও পরিবেশের প্রতি তাদের দায়িত্ব সম্পর্কে জানে । ইসলামী ব্যক্তিত্ব ও সীরাহ চর্চায় সিনিয়র-জুনিয়রদের যৌথ পঠন, জ্ঞান ও মতবিনিময় হয়।

*Teamwork* :
দলগত কাজের মাধ্যমে তারা শেখে যে নেতৃত্ব মানে শুধু আদেশ দেওয়া নয়, বরং সবাইকে সহযোগিতা করে একসঙ্গে এগিয়ে যাওয়া।

সন্তানকে কেবল সফল নয়, বরং একাধারে দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও কল্যাণমুখী নেতা হিসেবে দেখতে চাইলে আজ থেকেই শুরু হোক তার সুপ্ত সম্ভাবনার পরিচর্যা।

*Funday IsCool* -এর দরজা সবসময়ই উন্মুক্ত আপনার সন্তানের সম্ভাবনাকে নেতৃত্বের পথে এগিয়ে নিতে।

Funday IsCool registration:
https://journey2success.ca/WeekendSchool/WeekendSchoolRegistration.aspx

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, প্রিয় অভিভাবকবৃন্দ!আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে পরিবার-পরিজন ...
08/20/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, প্রিয় অভিভাবকবৃন্দ!

আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে পরিবার-পরিজন নিয়ে সুস্থ ও ভালো আছেন।

নতুন শিক্ষাবর্ষে Funday IsCool এর শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের শিশুদের ইসলামিক আদর্শ ও সুন্দর চারিত্রিক গঠনে অনুপ্রাণিত করার এই যাত্রায় আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে আমরা অত্যন্ত আনন্দিত।

*নতুন সেশনের গুরুত্বপূর্ণ ঘোষণা ও বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো*:

* Open House Invitation:
আগামী ১৩ সেপ্টেম্বর আমাদের Funday IsCool-এর ওপেন হাউস অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ্! আপনারা আপনাদের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও পরিবারসহ সাদরে আমন্ত্রিত। আসুন, আমাদের পরিবেশ দেখুন এবং নতুন সেশনের পরিকল্পনা সম্পর্কে জানুন।

📖🎒 Islamic Studies Book:
আমাদের ক্লাসরুম অনুযায়ী শুধুমাত্র Islamic Studies বই কিনতে হবে, অন্য কোনো অতিরিক্ত বই কেনার প্রয়োজন নেই।
Classroom 1: Level 1
Classroom 2: Level 2
Classroom 3: Level 4
Classroom 4: Level 6
প্রতি বছরের মতো এবারও বই থেকে একদম Fresh New Chapter পড়ানো হবে, তাই ক্লাসের প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের সাথে বই থাকা আবশ্যক।

* আপনারা চাইলে পুরোনো শিক্ষার্থীদের কাছ থেকে Book Swap বা বই পরিবর্তন করেও সংগ্রহ করতে পারেন।

* নিয়মিত ক্লাস শুরু:
আগামী ২০ সেপ্টেম্বর থেকে আমাদের নতুন সেশনের নিয়মিত ক্লাস শুরু হবে, ইনশাআল্লাহ্। দয়া করে প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ইসলামিক স্টাডিজ বইটি সাথে দিয়ে পাঠাবেন।

এখনো যারা Funday IsCool এ রেজিস্ট্রেশন করেন নাই তারা নিমুক্ত লিঙ্কে গিয়ে আপনার বাচ্চার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন:
https://journey2success.ca/WeekendSchool/WeekendSchoolRegistration.aspx

যেকোনো প্রশ্ন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।
জাযাকুমুল্লাহু খাইরান

Funday iscool Team

08/15/2026

শিশুদের জীবনে শেখার শুরুটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ সে কী শিখছে এবং কোন ভালোবাসা নিয়ে শিখছে। ছোট্ট একটি শিশু যখন প্রথম কোনো আরবি বর্ণ চিনতে শেখে ধীরে ধীরে কায়দার পাতা পেরিয়ে কুরআনের আয়াত পড়তে শেখে তখন সে শুধু একটি ভাষা বা একটি বই পড়তে শেখে না; সে পরিচিত হতে শুরু করে তার রবের কালামের সঙ্গে।

আল্লাহ বলেন,
“নিশ্চয়ই এই কুরআন এমন পথ দেখায়, যা সর্বাধিক সঠিক ও সুদৃঢ়।”
সূরা আল-ইসরা, ১৭:৯

আমরা চাই, আমাদের সন্তানদের কুরআন শেখার এই যাত্রাটি যেন শুধু পড়া শেষ করার একটি প্রক্রিয়া না হয়; বরং ছোটবেলা থেকেই কুরআনের সঙ্গে তাদের একটি সুন্দর ও ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কারণ রাসূলুল্লাহ স: বলেছেন,
“তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।”
সহিহ আল-বুখারি

আর কুরআনের প্রতিটি অক্ষর পাঠের মধ্যেও যে কত বড় সওয়াব লুকিয়ে আছে তা রসূল স: আমাদের জানিয়েছেন:
“যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠ করবে, তার জন্য একটি নেকি রয়েছে; আর প্রতিটি নেকি দশগুণ বৃদ্ধি করা হয়।”
জামে‘ আত-তিরমিজি

এই ভালোবাসা ও উৎসাহকে সামনে রেখে Funday IsCool এবং Qur’an Academy-তে আমরা শিশুদের জন্য কুরআন শেখার একটি ধাপে ধাপে পথ তৈরি করেছি।

Beginner: যারা একেবারেই শুরু থেকে শিখছে তাদের জন্য রয়েছে Beginner Level যেখানে পড়ানো হয় আরবি বর্ণ, কায়দা এবং কুরআনের শেষ তিন সূরাহ যাতে শিশুর কুরআন শেখার একটি সুন্দর ও মজবুত ভিত্তি তৈরি হয়।

Medium: ধীরে ধীরে সেই ভিত্তি মজবুত করে শিশুরা এগিয়ে যায় Medium Level-এ যেখানে তারা কুরআন দেখে সঠিকভাবে পড়া ও তিলাওয়াতের দক্ষতা অর্জন করে।

Hifz: আর যারা কুরআনকে আরও গভীরভাবে হৃদয়ে ধারণ করতে চায়, তাদের জন্য রয়েছে Hifz Program। একজন দক্ষ ও অভিজ্ঞ শাইখের নিয়মিত তত্ত্বাবধান, অনুশীলন, পুনরাবৃত্তি ও যত্নের মাধ্যমে তারা কুরআন মুখস্থ করার পথে এগিয়ে যায় আলহামদুলিল্লাহ। একদিন সেই শিশুটিই হয়ে উঠতে পারে একজন Hafiz বা Hafiza যার বুকে সংরক্ষিত থাকবে আল্লাহর কালাম।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কুরআন শেখার অর্থ হলো একটি শিশুর হৃদয়ে আল্লাহর সঙ্গে সম্পর্কের বীজ বপন করা। তাই আমাদের লক্ষ্য শুধু “কুরআন পড়তে পারে” এমন সন্তান তৈরি করা নয়; বরং এমন একটি সুন্দর পরিবেশ তৈরি করা যেখানে শিশুরা আনন্দ, ভালোবাসা ও উৎসাহের সঙ্গে কুরআনের দিকে এগিয়ে যাবে।

আর দেরি কেন? আজই আপনার সন্তানের ছোট্ট হৃদয়ে কুরআনের সঙ্গে আজীবনের বন্ধনের শুরু হোক Funday IsCool ও Qur’an Academy-এর সাথে!

🌟 J2S Quran একাডেমি তে নতুন শিক্ষার্থী ভর্তি চলছে!এডমন্টনে থাকা বাংলাদেশি পরিবারগুলোর জন্য দারুণ সুযোগ, আপনার সন্তানকে স...
08/08/2026

🌟 J2S Quran একাডেমি তে নতুন শিক্ষার্থী ভর্তি চলছে!

এডমন্টনে থাকা বাংলাদেশি পরিবারগুলোর জন্য দারুণ সুযোগ, আপনার সন্তানকে সুন্দরভাবে কুরআন শেখানোর নির্ভরযোগ্য স্থান।

একই শিক্ষক পুরো সপ্তাহজুড়ে ইন‑পার্সন ও অনলাইন দুইভাবেই পড়াবেন

রাসূল ﷺ এর সিরা থেকে শিক্ষা

সম্পূর্ণ কুরআন শিক্ষার অভিজ্ঞতা: তাজবিদ, নাজিলের ঘটনা, কুরআনের আদব‑কায়দা ও নিয়ম শিক্ষা

আরামদায়ক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ: যেখানে শিশুরা নিজের মত করে কুরআন শিখতে পারে

নিজেদের কমিউনিটি পরিচালিত একটি একাডেমি: যেখানে রয়েছে আপনার সন্তানের কুরআনের সাথে আজীবন সম্পর্ক গড়ার সুন্দর সুযোগ।

দেরি না করে এখনই আপনার সন্তানের জন্য রেজিস্ট্রেশন করে ফেলুন

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdWGWOTg5EmJf6ilG0zN37cn5LiQbfLv6UgDutAXnJQaqGgvw/viewform

08/08/2026

একটি শিশুর শেখার শুরুটা যদি আনন্দের না হয়, তবে সেই শেখাটা অনেক সময় তার কাছে বোঝা হয়ে দাঁড়ায়। বিশেষ করে আমাদের মাতৃভাষা বাংলা, যা আমাদের আবেগ আর ভালোবাসার জায়গা।
ছোট বয়স থেকেই শিশুদের মনে বাংলা ভাষার সুন্দর ও শক্ত ভিত্তি গড়ে তুলতে Funday IsCool নিয়ে এসেছে একটি ব্যতিক্রমী বাংলা সেশন।

আমরা বিশ্বাস করি, বাচ্চারা সবচেয়ে ভালো শেখে খেলার ছলে। তাই আমাদের প্রতিটি ক্লাস সাজানো হয়েছে বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতিতে, যা বাংলা শেখার জার্নিকে করে তোলে সহজ, আনন্দময় ও আকর্ষণীয়।

Funday IsCool-এ আমরা যেভাবে বাংলা শেখাই:

1. একই রকম বর্ণ চেনা:
ছোট বাচ্চাদের জন্য কাছাকাছি দেখতে বর্ণগুলো (যেমন: ব, র, ক অথবা ড, ড়) পাশাপাশি রেখে চেনানো হয়, যাতে তাদের মনের বিভ্রান্তি দূর হয়।

2. মজার শব্দ গঠন:
নির্দিষ্ট বর্ণ দিয়ে সহজ ও সুন্দর শব্দ শেখানো হয়। বাস্তব ছবির মাধ্যমে শব্দের অর্থ দ্রুত মনে গেঁথে যায়।

3. গল্পের মাধ্যমে শেখা:
বড় বাচ্চাদের জন্য ছোট ছোট মজার গল্পের মাধ্যমে তাদের কল্পনাশক্তি, মনোযোগ ও রিডিং স্কিল বৃদ্ধি করা হয়। গল্প থেকে পরিচিত বর্ণ খুঁজে বের করার মাধ্যমে শেখাটা হয়ে ওঠে আনন্দময়।

4. বাংলা গান ও কবিতা
ছোট বড় সব বাচ্চার জন‍্য রয়েছে বাংলা গান ও ছড়া কবিতা শিখার সুযোগ। প্রতি বছরই ওরা নতুন নতুন গান শিখে আর বাংলা ভাষার সৌন্দর্য কে আরো একটু বেশি করে বুঝতে শিখে।

আমরা চাই না শিশুরা বাংলা ভাষাকে শুধু পরীক্ষার খাতার একটি বিষয় হিসেবে দেখুক। আমরা চাই, গল্পে গল্পে, ছন্দে ছন্দে, আনন্দের মধ্য দিয়ে তারা নিজের অজান্তেই বাংলা শিখুক।
Funday IsCool-এর ভালোবাসার আঙিনায় আপনার ছোট্ট সোনাকে স্বাগতম।

একটি শিশু মানুষ করতে পুরো একটি গ্রামের প্রয়োজন।”এই প্রবাদটি আমরা অনেক আগে থেকেই শুনে আসছি। কিন্তু এখন যখন নিজেরা সন্তান...
08/01/2026

একটি শিশু মানুষ করতে পুরো একটি গ্রামের প্রয়োজন।”

এই প্রবাদটি আমরা অনেক আগে থেকেই শুনে আসছি। কিন্তু এখন যখন নিজেরা সন্তান লালন-পালন করছি, তখন এর গভীরতা নতুন করে উপলব্ধি করছি।
ইসলামে সন্তানের শিক্ষা ও চরিত্র গঠনের দায়িত্ব প্রথমে অবশ্যই বাবা-মায়ের।

মহান আল্লাহ বলেন,
"হে ঈমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই আগুন থেকে রক্ষা কর, যার জ্বালানি হবে মানুষ ও পাথর।"
(সূরা আত-তাহরীম ৬৬:৬)

রাসূল ﷺ বলেছেন,
"তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল (রাখাল) এবং প্রত্যেককে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।"
(সহীহ আল-বুখারী ৭১৩৮; সহীহ মুসলিম ১৮২৯)
কিন্তু একটি শিশুকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে

কি শুধু বাবা-মায়ের প্রচেষ্টাই যথেষ্ট?

আমাদের শৈশবের দিকে তাকালে দেখি, আমাদের শিক্ষা শুধু বই ও পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পথে বয়োজ্যেষ্ঠদের সালাম দেওয়া, মক্তবে কুরআন শেখা, অসুস্থ প্রতিবেশীর খোঁজ নেওয়া, জানাজায় অংশ নেওয়া, বিপদে মানুষের পাশে দাঁড়ানো—এসব ছোট ছোট অভিজ্ঞতার মাধ্যমেই একটি সমাজ আমাদের গড়ে তুলেছে।
বাবা-মা, আত্মীয়, প্রতিবেশী, শিক্ষক, বড় ভাই এবং মসজিদ—সবাই মিলে আমাদের মানুষ করেছে।
কিন্তু প্রবাসের মাটিতে কি আমাদের সন্তানরা সেই পরিচিত পরিবেশ পাচ্ছে? বাস্তবতা হলো, সবসময় তা হয় না।
এখানে শিশুরা এমন একটি পরিবেশে বেড়ে উঠছে যেখানে individualism বা “My life, my choice” ধারণা খুব শক্তিশালী। ব্যক্তিস্বাধীনতার ইতিবাচক দিক থাকলেও, আমাদের সন্তানদের সামনে আমাদের শৈশবের অনেক সামাজিক ও ধর্মীয় অনুশীলন আর আগের মতো নেই।
তাই আমাদের প্রয়োজন একটি সুস্থ, নিরাপদ ও মূল্যবোধভিত্তিক বাঙালি মুসলিম কমিউনিটি।

Funday IsCool সেই প্রয়োজনের একটি ছোট্ট প্রচেষ্টা।
এখানে শিশুরা Funday IsCool ও J2S Quran Academy-এর মাধ্যমে কুরআন তিলাওয়াত, আরবি শিক্ষা এবং ইসলামী মূল্যবোধের চর্চা দিয়ে দিন শুরু করে। তারা শেখে সালাম দেওয়া, কাজের আগে “বিসমিল্লাহ” বলা, ভবিষ্যতের পরিকল্পনায় “ইনশাআল্লাহ” বলা এবং সালাতের সময় হলে অন্য কাজ থামিয়ে অজু করে জামাতে দাঁড়ানো।
তারা বাঙালি সংস্কৃতির অংশ পিঠা উৎসবকে সদাকার মতো মহৎ কাজে রূপ দিতে শেখে। তারা মুসলিম কবরস্থান জিয়ারত করে মৃত্যু সম্পর্কে শিক্ষা নেয়। সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে তৈরি জিনিস বিক্রি করে যুদ্ধবিধ্বস্ত মানুষের সহায়তায় অংশ নেয়।
আর এই পুরো যাত্রায় মা-বাবারা নিজেদের সময় ও শ্রম উৎসর্গ করেন শুধু আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য।

এটাই আমাদের Funday IsCool। ছোট পরিসর, সীমিত সামর্থ্য ও রিসোর্স নিয়েও আমাদের চেষ্টা—একটি এমন পরিবেশ তৈরি করা, যেখানে শিশুরা শুধু পড়াশোনা নয়; সুন্দর চরিত্র, ইসলামি আদর্শ, বাংলা ভাষা এবং একটি জীবন্ত কমিউনিটির অনুভূতি নিয়ে বড় হতে পারে।

হয়তো আমরা এখনও সেই “পুরো গ্রাম” হয়ে উঠিনি।
কিন্তু ইনশাআল্লাহ, আমরা সেই আদর্শ গ্রামের লক্ষ্যেই হাঁটছি।

Funday IsCOOL registration link

https://journey2success.ca/WeekendSchool/WeekendSchoolRegistration

J2S Quran Academy registration link

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdWGWOTg5EmJf6ilG0zN37cn5LiQbfLv6UgDutAXnJQaqGgvw/viewform

Assalamualikum. The J2S Quran Academy is a modern platform focused on helping Muslims build a daily, meaningful relationship with the Quran. It offers tools for learning Quranic Arabic, memorization support, and beautification of the recitation. Insha'Allah the Quran Academy session will be starting...

Assalamualaikum ,Alhamdulillah! After a successful first year, we are delighted to announce that J2S Quran Academies is ...
07/26/2026

Assalamualaikum ,

Alhamdulillah! After a successful first year, we are delighted to announce that J2S Quran Academies is now accepting registrations for the 2026–2027 academic session.

Give your child the opportunity to strengthen their connection with the Qur'an in a nurturing and engaging Islamic learning environment.

📖 Registration is now OPEN!
⏳ Spaces are limited, so we encourage you to register your child as early as possible to secure a spot.

May Allah (SWT) bless our children with beneficial knowledge, love for the Qur'an, and righteous character. Ameen.

Register by clicking the link below.

https://forms.gle/khs8t19v7aHK87Zs5

Jazakumullah khair for your support.

Address

17923 78 Street, NW
Edmonton, AB
T5Z0L7

Alerts

Be the first to know and let us send you an email when Journey To Success posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Journey To Success:

Shortcuts

Share