06/16/2026
Dear Respected Members of the Bangladeshi Community,
On behalf of the Bangladesh Canada Association of Calgary (BCAOC) and Calgary Bangla School, it is our great pleasure to invite you and your family to attend the Calgary Bangla School Graduation Ceremony 2026.
This special occasion celebrates the achievements of our students who have successfully completed another year of Bangla language and cultural education. The ceremony recognizes their dedication to preserving and promoting Bangla language, culture, and heritage within Canada's multicultural society.
Event Details
Date: Sunday, June 21, 2026
Time: 11:00 AM
Venue: Bangladesh Centre
211-3770 Westwinds Drive NE
Calgary, Alberta
We are honored to welcome Dr. Anis Haque, P. Eng., Professor, Department of Electrical and Software Engineering, Schulich School of Engineering, University of Calgary, as our Chief Guest.
The ceremony will also be attended by Mr. Eakbal Rhaman, President, and Mr. Asif Hossain, General Secretary, of the Bangladesh Canada Association of Calgary (BCAOC), together with community leaders, educators, parents, volunteers, and distinguished members of the Bangladeshi community.
Program Highlights:
• Graduation and Certificate Presentation
• Student Cultural Performances
• Recognition of Teachers, Volunteers, and Community Supporters
• Remarks from Distinguished Guests
• Refreshments and Networking
Your presence will greatly encourage our students and help celebrate their accomplishments. We sincerely hope you will join us for this memorable occasion.
Please RSVP by Friday, June 19, 2026:
https://forms.gle/wekb29HsvpoZxybk6
We look forward to welcoming you and your family.
Sincerely,
Dr. Delowar Hossain
Education Secretary
Calgary Bangla School
Bangladesh Canada Association of Calgary (BCAOC)
Email: [email protected]
Phone: 587-917-4252
সম্মানিত বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ,
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি (BCAOC) এবং ক্যালগেরি বাংলা স্কুলের পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৬-এ আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
আমাদের শিক্ষার্থীরা বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য শিক্ষার আরেকটি সফল বছর সম্পন্ন করেছে। তাদের এই অর্জন, অধ্যবসায় এবং মাতৃভাষা ও সাংস্কৃতিক পরিচয় ধরে রাখার প্রচেষ্টাকে উদযাপন করতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন।
অনুষ্ঠানের বিবরণ
তারিখ: রবিবার, ২১ জুন ২০২৬
সময়: সকাল ১১:০০টা
স্থান: বাংলাদেশ সেন্টার
211-3770 Westwinds Drive NE
Calgary, Alberta
আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. আনিস হক, পি. ইঞ্জি., অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ, স্কুলিচ স্কুল অব ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অব ক্যালগেরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বিসিএওসি-এর সভাপতি জনাব ইকবাল রহমান এবং সাধারণ সম্পাদক জনাব আসিফ হোসেন। এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং বাংলাদেশি কমিউনিটির সম্মানিত সদস্যবৃন্দ অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানের আকর্ষণসমূহ:
• গ্র্যাজুয়েশন ও সনদপত্র প্রদান
• শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা
• শিক্ষক, স্বেচ্ছাসেবক ও কমিউনিটি সহযোগীদের সম্মাননা
• অতিথিদের বক্তব্য
• আপ্যায়ন ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা
আপনার উপস্থিতি আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং তাদের সাফল্যকে আরও অর্থবহ করে তুলবে। আমরা আন্তরিকভাবে আশা করি, আপনি ও আপনার পরিবার এই আনন্দঘন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
অনুগ্রহ করে ১৯ জুন ২০২৬ (শুক্রবার)-এর মধ্যে নিবন্ধন করুন:
https://forms.gle/wekb29HsvpoZxybk6
আপনাদের সাদর উপস্থিতি কামনা করছি।
বিনীত,
ড. দেলোয়ার হোসাইন
শিক্ষা সম্পাদক
ক্যালগেরি বাংলা স্কুল
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি (BCAOC)
ইমেইল: [email protected]
ফোন: 587-917-4252