Bibek Aid Foundation

Bibek Aid Foundation Bibek Aid Foundation is a Non-Profit Charitable organization. We Always Work for Human Being.

08/26/2026

একজন মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর আহবান:
তালহা জুবায়ের—সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগরের একটি অসচ্ছল পরিবারের সন্তান। নানা প্রতিকূলতা ও আর্থিক সংকট পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে সে বর্তমানে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করছে।

কিন্তু স্বপ্ন পূরণের পথটা তার জন্য সহজ নয়। তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ, আর পরিবারের আর্থিক সামর্থ্য এতটাই সীমিত যে তালহার পড়াশোনার খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়ায় এখনো সে হলে সিট পায়নি। তাই বাইরে মেসে থেকে পড়াশোনা করতে হচ্ছে। থাকা-খাওয়া ও প্রয়োজনীয় আনুষঙ্গিক খরচ মিলিয়ে মাসে প্রায় ৫,০০০ টাকা প্রয়োজন। বইপত্র, খাবার ও দৈনন্দিন শিক্ষাজীবনের খরচ চালানোও তার জন্য কঠিন হয়ে পড়েছে।
৬ মাসের জন্য তার প্রয়োজন প্রায় ৩০,০০০ টাকা।
এই অবস্থায় বিবেক এইড ফাউন্ডেশন তালহা জুবায়েরের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি, একটি ছোট সহযোগিতাও একজন শিক্ষার্থীর স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে।

আপনাদের মধ্যে কোনো মহানুভব ব্যক্তি যদি মাসিক ৫,০০০ টাকা করে তালহার দায়িত্ব নিতে চান, অথবা যে কোনো সংখ্যক মাসের দায়িত্ব নিতে চান, আমরা তার পড়ালেখার অগ্রগতি নিয়মিত মনিটরিং করব এবং আপনার দেওয়া সহযোগিতা সঠিকভাবে তার প্রয়োজন মেটাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।

আপনি চাইলে এক মাস, দুই মাস, ছয় মাস—আপনার সামর্থ্য ও ইচ্ছা অনুযায়ী যেকোনো সময়ের জন্য তার পাশে দাঁড়াতে পারেন। আবার কেউ চাইলে এককালীন সহযোগিতাও করতে পারেন।
আপনার সামর্থ্য অনুযায়ী ৫০০, ১,০০০, ২,০০০ টাকা—যে কোনো সহযোগিতাই তালহার জন্য গুরুত্বপূর্ণ। হয়তো আপনার সামান্য সহায়তাই তার পড়াশোনা চালিয়ে যাওয়ার পথটা সহজ করে দেবে।
আসুন, একজন অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়াই।
তার স্বপ্নটাকে আর্থিক সংকটের কাছে থেমে যেতে না দিই।
শিক্ষার্থী: তালহা জুবায়ের
বিভাগ: বাংলা
বিশ্ববিদ্যালয়: গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
ঠিকানা: প্রতাপনগর, আশাশুনি, সাতক্ষীরা

বিবেক এইড ফাউন্ডেশন
মানুষের পাশে, মানবতার পাশে।
সহায়তা পাঠানোর মাধ্যমঃ

E-transfer / PayPal: [email protected]
bKash / Nagad: +8801785044921

(Recipient Name: MST. SABRINA SARMIN)
টাকা পাঠানোর সময় রেফারেন্সে লিখবেন:
“Bibek Scholarship 2026_Jubayer'
(সাহায্যে ইচ্ছুক দাতাকে বিবেক কর্তৃপক্ষ থেকে ছাত্রের ব্যাক্তিগত তথ্য দেওয়া হবে।)

05/26/2026

একজন সুহৃদয় ভাই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর লেখাপড়া সম্পন্ন করার জন্য পূর্ণাঙ্গ আর্থিক সহায়তার দায়িত্ব গ্রহণ করেছেন।

বিবেক এইড ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল দাতা, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা—
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক সহমর্মিতার এই ধারা অব্যাহত রাখার জন্য।

05/23/2026

আপডেট:

একজন সুহৃদয় ভাই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থীর লেখাপড়া সম্পন্ন করার জন্য পূর্ণাঙ্গ আর্থিক সহায়তার দায়িত্ব গ্রহণ করেছেন।

বিবেক এইড ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল দাতা, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা—
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক সহমর্মিতার এই ধারা অব্যাহত রাখার জন্য।
....................................

আমরা কি পারি না এই মেধাবী শিক্ষার্থীর স্বপ্নকে ঝরে যেতে না দিয়ে তাকে এগিয়ে নিতে?
----------------------------
একজন মেধাবী এতিম শিক্ষার্থী ২০২২ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় তার জেলায় সর্বোচ্চ নম্বর অর্জন করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। বর্তমানে সে কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয় জীবনেও সে তাঁর শিক্ষাগত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছেন; বর্তমানে তাঁর সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.৭৫।

পিতৃহীন হওয়ায় তাঁর মা অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে সংসার পরিচালনা করছেন। এমন পরিস্থিতিতে তার উচ্চশিক্ষার ব্যয় বহন করা পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অথচ লেখাপড়া শেষ করে সে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন।

ইসলামিক বিশ্ববিদ্যালয়ে তাঁর পড়াশোনার ব্যয় নির্বাহে মাসিক মাত্র ৪,৫০০ টাকার একটি শিক্ষা-বৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে। এই সহায়তা তাঁর শিক্ষাজীবন সম্পন্ন করে স্বনির্ভর হয়ে পরিবারের দায়িত্ব গ্রহণ এবং সমাজ ও দেশের সেবায় আত্মনিয়োগের পথকে সুগম করবে।

আমরা কি পারি না এই মেধাবী শিক্ষার্থীর স্বপ্নকে ঝরে যেতে না দিয়ে তাকে এগিয়ে নিতে? আমাদের অনেকেই আজ শিক্ষাজীবন শেষ করে প্রতিষ্ঠিত অবস্থানে রয়েছি। তার মাসিক শিক্ষাব্যয়—মাত্র ৪,৫০০ টাকা—এক বা একাধিক বছরের জন্য বহন করা আমাদের অনেকের পক্ষেই সম্ভব।

আমাদের সামান্য সহযোগিতাই তাঁর এবং তাঁর পরিবারের জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। এভাবেই শিক্ষিত ও মেধাবী তরুণদের পাশে দাঁড়িয়ে আমরা একটি শক্তিশালী ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি।

বিবেক এইড ফাউন্ডেশনের মাধ্যমে ইতোমধ্যে বেশ কয়েকজন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর জন্য মানবিক দাতাদের সহায়তায় শিক্ষা-বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। তাঁদের অনেকেই সফলভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

আসুন, আমরা সবাই এগিয়ে আসি, তার স্বপ্ন পূরণে পাশে দাঁড়াই।

সহায়তা পাঠানোর মাধ্যমঃ
E-transfer / PayPal: [email protected]
bKash / Nagad: +8801785044921
(Recipient Name: MST. SABRINA SARMIN)

টাকা পাঠানোর সময় রেফারেন্সে লিখবেন:
“Bibek Scholarship 2026_1”

(সাহায্যে ইচ্ছুক দাতাকে বিবেক কর্তৃপক্ষ থেকে ছাত্রের ব্যাক্তিগত তথ্য দেওয়া হবে।)

05/12/2026

ঈদ ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন ২০২৬📍  যশোর ফেজ২০ মার্চ ২০২৫, বিবেক এইড ফাউন্ডেশন কর্তৃক প্রতিবছরের মত এবার ও ঈদে যশোরের ২১...
04/05/2026

ঈদ ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন ২০২৬
📍 যশোর ফেজ

২০ মার্চ ২০২৫, বিবেক এইড ফাউন্ডেশন কর্তৃক প্রতিবছরের মত এবার ও ঈদে যশোরের ২১ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই ফুড প্যাকেজ বিতরণ করেছিল।

সার্বিক সহযোগিতায়ঃ যশোর জেলা সেচ্ছাসেবক টিম।
**উল্লেখ্য সকলের অনুমতি সাপেক্ষে ছবি প্রকাশিত হয়েছে**

--
আমাদের আরো জানতেঃ
🌐 ওয়েবসাইট-
www.bibekaidfoundation.com
👥 ফেসবুক গ্রুপ-
Bibek Aid Foundation

মানবিক সহায়তার আবেদনছবির এই মানুষটির নাম দাসু কামার। বাড়ি চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট থানার দলদলী গ্রামে। দিন আনি দিন খাই ...
03/26/2026

মানবিক সহায়তার আবেদন

ছবির এই মানুষটির নাম দাসু কামার। বাড়ি চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট থানার দলদলী গ্রামে। দিন আনি দিন খাই করে জীবন চলে—নিতান্তই অভাবগ্রস্ত, সহায়-সম্পদহীন একজন মানুষ। অথচ কখনো কারো কাছে হাত পাতেননি।

বর্তমানে তিনি প্রোস্টেট সমস্যায় ভুগছেন। এলাকার ডা. হাসান বলেছেন, হাসপাতালে নিয়ে অপারেশনের ব্যবস্থা করে দিবেন। তবে ওষুধপত্রসহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে আনুমানিক ২০–৩০ হাজার টাকা প্রয়োজন।

এই টাকার জন্য এখন তিনি ক্যাথেটার নিয়েই মানুষের কাছে সাহায্য চাইছেন—যা সত্যিই কষ্টের।

আসুন, আমরা সবাই মিলে মানুষটির পাশে দাঁড়াই।

সাহায্য পাঠানোর জন্য :

Etransfer/Paypal: [email protected]

𝐛𝐊𝐚𝐬𝐡/𝐍𝐚𝐠𝐚𝐝 - +𝟖𝟖𝟎𝟏𝟕𝟖𝟓𝟎𝟒𝟒𝟗𝟐𝟏
(Recipient: MST. SABRINA SARMIN)

03/14/2026

ঈদের দিন হাসি ফুটুক সবার মুখে...

সাহায্য পাঠাতে চাইলে:
E-transfer / PayPal: [email protected]
bKash / Nagad: +8801785044921
(Recipient: MST. SABRINA SARMIN)

02/18/2026

পবিত্র রমজান ২০২৬ উপলক্ষে বিবেক এইড ফাউন্ডেশন আপনার যাকাত, যাকাতুল ফিতর (ফিতরা), ফিদইয়া, কাফফারা, সদকা ও সদকা জারিয়া আদায়ের জন্য আপনাকে আহ্বান জানাচ্ছে। এই রমজানে আপনার দান বাংলাদেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবন পরিবর্তনে সহায়তা করবে।

আপনার দানের মাধ্যমে আমরা সম্মান ফিরিয়ে দিচ্ছি, স্বাবলম্বিতা তৈরি করছি এবং একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলছি।

আপনার দানে যে কার্যক্রমগুলো বাংলাদেশে বাস্তবায়িত হবে:

১) অসহায় নারী ও যুবসমাজের ক্ষমতায়ন এবং কর্মসংস্থানে সহায়তা
• সেলাই মেশিন প্রদান করে আয়ের সুযোগ সৃষ্টি
• ক্ষুদ্র ব্যবসা শুরু করার সহায়তা (যেমনঃ চায়ের দোকান)
• গবাদি পশু ও পোল্ট্রি ফার্ম স্থাপনে সহায়তা
• ভ্যান / ভ্যানের ব্যাটারি কিনে আত্মকর্মসংস্থানের সুযোগ

২) চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী মানুষের জন্য ঘর নির্মাণ
• নিরাপদ ও টেকসই ঘর নির্মাণ
• গৃহহীন ও ঝুঁকিপূর্ণ পরিবারকে আশ্রয় প্রদান
• ঘর মেরামতে সাহায্য (যেমনঃ টিনের চাল কিনে দেয়া, পাকা টয়লেট তৈরি করে দেয়া)

৩) শিক্ষা সহায়তা
• মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি ফি
• স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যয় বহন

৪) এতিম ও এতিমখানা সহায়তা
• এতিম শিশুদের থাকা-খাওয়ার (বোর্ডিং) ব্যবস্থা
• এতিমখানা নির্মাণ ও সংস্কার
• নিয়মিত রক্ষণাবেক্ষণ, খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ
• ইফতারের সহায়তা

৫) রমজানে খাদ্য সহায়তা ও ঈদ ফুড প্যাকেজ
• গরীব মানুষের জন্য রমজানে খাবারের ব্যবস্থা করা
• দরিদ্র পরিবার যাদের ঈদের দিন ভালো খাবারের সামর্থ্য নেই, তাদের জন্য ঈদের
খাবারের ব্যবস্থা করা

গ্রহণযোগ্য দানের ধরন:
• যাকাত
• যাকাতুল ফিতর (ফিতরা)
• ফিদইয়া
• কাফফারা
• সদকা
• সদকা জারিয়া (চলমান দান)

এই রমজানে আপনার দান হোক আজকের সহায়তা, আগামী দিনের স্বাবলম্বিতা এবং ভবিষ্যতের স্থায়ী পরিবর্তনের মাধ্যম।

দান / সহায়তা পাঠানোর ঠিকানা:
• Etransfer /Paypal : [email protected]
• 𝐛𝐊𝐚𝐬𝐡/𝐍𝐚𝐠𝐚𝐝 - +𝟖𝟖𝟎𝟏𝟕𝟖𝟓𝟎𝟒𝟒𝟗𝟐𝟏
(Recipient: MST. SABRINA SARMIN)

যে কোন তথ্য পেতে যোগাযোগ করুনঃ
• [email protected]
• অথবা কমেন্টে লিখুন

টাকা পাঠানোর সময় রেফারেন্সে লিখবেন „যাকাত“ / „রমজান ফুড প্যাকেজ“ / „ইফতার“ / „ঈদ ফুড প্যাকেজ“ / „স্কলারশিপ“ / „এতিমখানা“ / „কর্মসংস্থান“... ইত্যাদি

এই বার্তাটি শেয়ার করুন এবং অন্যদেরও ভালো কাজে অংশীদার হওয়ার সুযোগ করে দিন।

02/15/2026

"শুভ সংবাদ”
​আলহামদুলিল্লাহ, ইব্রাহিমের পড়াশোনার জন্য ২ বছরের স্কলারশিপের নিশ্চয়তা মিলেছে। জনৈক মহৎ হৃদয়ের মানুষ পর্দার আড়ালে থেকে তার দায়িত্ব গ্রহণ করেছেন।
​আসলেই, বিবেকবান মানুষগুলো আছে বলেই পৃথিবীটা এত মায়াভরা। মানবতার জয় হোক, মানুষের প্রতি মানুষের এই অকৃত্রিম ভালোবাসা বেঁচে থাকুক চিরকাল​।

Address

Calgary, AB
T3B2V3

Alerts

Be the first to know and let us send you an email when Bibek Aid Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bibek Aid Foundation:

Shortcuts

Share