Let's Spark BD - a youth organization

Let's Spark BD - a youth organization Let's Spark BD, a youth platform based in Bangladesh, is entirely devoted to building a competent youth generation to cope with today's ever-changing world.

www.letssparkbd.org/search/label/Courses This organization was founded by Manik Mandal and Rakibul Islam Razu in 2024. With its mission to produce strong candidates, LSBD has been working hard ever since it was founded. LSBD Activities:
• Visual and Video Learning for Skill Development: This organization emphasizes skill development. For this purpose, there are many online courses offered by us.

• Internship opportunities: LSBD offers internship opportunities every few months, letting students enhance their skill set before starting a professional life. Other than this, we also provide opportunities for volunteers and campus ambassadors.
• Competitions for Students: We regularly host competitions on different segments, prioritizing young students.
• Free Seminars and Exciting Events: Focusing on the highly necessary skills, LSBD occasionally hosts free seminars for its members and interns. Also, various cultural events are held. Why Join LSBD? Being a part of LSBD will bring you plenty of benefits. So, if you're looking for a chance to improve yourself in every possible way, then look no further. LSBD is the right place for you.
• Attend seminars regularly to widen your knowledge about different work-related topics.
• Get introduced to the professional lifestyle and work etiquette.
• Gain valuable insights into your desired field and be completely prepared for an enriched work-life.
• Discover your strengths and inner abilities.
• Showcase your true potential through our cultural events! We, LSBD, genuinely believe everyone has what it takes to be a successful, competent, and valuable member of this modern world. That's why we look forward to working together and thus igniting the spark of enthusiasm within you. Join us today and start your journey to ensure a promising and thriving career in your future! Website: www.letssparkbd.xyz
LSBD Group: https://www.facebook.com/groups/letssparkbd
LSBD Career Page: https://www.facebook.com/lsbdcareers

19/06/2026

আমাদের যাত্রার একটি বিশেষ মাইলফলক! আজ Let's Spark BD পরিবারের সদস্য সংখ্যা পৌঁছে গিয়েছে ১,০০০-এ! 🎉

এই অর্জন শুধুমাত্র একটি সংখ্যা নয়; এটি আপনাদের বিশ্বাস, ভালোবাসা এবং নিরন্তর সমর্থনের প্রতিচ্ছবি। শুরু থেকে যারা আমাদের পাশে থেকেছেন এবং যারা সম্প্রতি এই পরিবারে যুক্ত হয়েছেন, প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ।

আপনাদের উৎসাহ, অংশগ্রহণ এবং ইতিবাচক সাড়া আমাদের প্রতিনিয়ত নতুন কিছু করার সাহস ও অনুপ্রেরণা দেয়। প্রতিটি ফলো, প্রতিটি শেয়ার, প্রতিটি মন্তব্য আমাদের এগিয়ে যাওয়ার পথে আরও এক ধাপ শক্তি যোগ করেছে। আজকের এই ১,০০০-এর মাইলফলক তাই আমাদের সবার সম্মিলিত অর্জন।

আমরা বিশ্বাস করি, এটি কেবল শুরু। সামনে আরও বড় স্বপ্ন, আরও নতুন উদ্যোগ এবং আরও বিস্তৃত প্রভাব তৈরির লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আপনাদের সঙ্গেই।

Let's Spark BD-এর প্রতি আস্থা রাখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি।

চলুন, একসাথে শিখি, অনুপ্রাণিত হই এবং ইতিবাচক পরিবর্তনের পথে আরও অনেক দূর এগিয়ে যাই।

আপনি কি ক্যারিয়ার বিল্ড করছেন, নাকি শুধু সময় পার করছেন?একটু ভেবে দেখুন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া...
18/06/2026

আপনি কি ক্যারিয়ার বিল্ড করছেন, নাকি শুধু সময় পার করছেন?

একটু ভেবে দেখুন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি যা যা করছেন, সেগুলো কি আপনাকে আপনার স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে? নাকি শুধু আপনার সময় কাটাচ্ছে?

আজকাল আমরা সবাই অনেক ব্যস্ত। কিন্তু ব্যস্ত থাকলেই যে জীবন এগোচ্ছে, সেটা সবসময় সত্যি নয়।

আমরা অনেকেই ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়াতে সময় কাটাই, অপ্রয়োজনীয় আড্ডা দেই, মুভিজ বা সিরিজ দেখি, আর ভাবি -“ সময় তো আছেই, পরে কাজটি করে নিব। তবে বাস্তবে এই পরে জিনিসটা আর আসে না।

ক্যারিয়ার কখনোই একদিনে গড়ে না। এটি ধীরে ধীরে গড়ে উঠে। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, নতুন কিছু শিখার ইচ্ছা, নিজের ভুল থেকে শিখা, এসব মিলিয়েই একজন মানুষ সফল হয়।

যে মানুষটা প্রতিদিন ৫ মিনিট হলেও নতুন কিছু শিখছে, নিজের কনফিডেন্স লেভেল বাড়াচ্ছে, নিজের ভয়কে জয় করার চেষ্টা করছে, সে হয়তো খুব দ্রুত এগোচ্ছে না, কিন্তু সে থেমেও যাচ্ছে না।

অন্যদিকে, যে শুধু স্বপ্নই দেখে যাচ্ছে কিন্তু এগোচ্ছে না। সে ধীরে ধীরে নিজের সময়, আত্মবিশ্বাস, সুযোগ, মোটিভেশন সবই হারিয়ে ফেলছে।

আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সময় কারো জন্যই অপেক্ষা করে না। সময়ের মনে সময় চলতেই থাকে।

আজ আপনি যে ১ ঘণ্টা রিলস দেখে নষ্ট করছেন, সেই ১ ঘণ্টা হয়তোব কেউ নতুন কিছু শিখতে ব্যয় করছে।

জীবনে সফল হতে হলে সবার আগে নিজের সাথে সৎ হতে হবে। “কাজটি কালকে করব” এমন না বলে কাজটি আজকেই শেষ করতে হবে।

মনে রাখতে হবে যে, বড় সফলতা সবসময় ছোট থেকেই শুরু হয়। আপনি যদি দিনে ১ ঘণ্টাও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক কিছু শিখেন, ১ বছর পর আপনি নিজের থেকেও কেন এগিয়ে থাকবেন।

তাই এখন থেকে শুধু সময় পার না করে, নিজের উপর কাজ করা শুরু করতে হবে। যেন একদিন আপনার গল্প অন্যদের অনুপ্রাণিত করে।

এই বয়সে সবকিছু জানা জরুরি নয়। জরুরি হলো শেখার ইচ্ছা আর নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করার মানসিকতা। ভুল হবে, সমস্য...
18/06/2026

এই বয়সে সবকিছু জানা জরুরি নয়। জরুরি হলো শেখার ইচ্ছা আর নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করার মানসিকতা। ভুল হবে, সমস্যা আসবে, কখনো মনে হবে কিছুই ঠিক হচ্ছে না এটা জীবনের স্বাভাবিক অংশ। কিন্তু যারা থেমে না গিয়ে শেখার চেষ্টা চালিয়ে যায়, তারাই ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নিতে পারে।

আজ যে কাজটা কঠিন লাগছে, নিয়মিত চেষ্টা আর ধৈর্য ধরে শিখতে থাকলে একসময় সেটাই সহজ হয়ে যাবে। ছোট ছোট উন্নতিগুলোই একদিন বড় পরিবর্তন এনে দেয়।
তরুণ বয়স আসলে নিজেকে গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
নতুন দক্ষতা শেখা, ভালো অভ্যাস তৈরি করা, সময়ের মূল্য বুঝতে শেখা, আর নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া এগুলোই ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ।

সবসময় মনে রাখবেন, অন্য কারও সাথে নিজের যাত্রাকে তুলনা করার প্রয়োজন নেই। প্রত্যেক মানুষের শেখার গতি আলাদা। গুরুত্বপূর্ণ হলো প্রতিদিন আগের দিনের চেয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করা। কারণ শেখার মন আর চেষ্টা করার সাহস থাকলে এগিয়ে যাওয়ার পথ একসময় নিজেই তৈরি হয়ে যায়।

Let’s Spark BD-এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র মহররম মাস ও নতুন হিজরি বছরের শুভেচ্ছা।মহররম আমাদের ঈমান, ধৈর্য, সাহস এবং ...
17/06/2026

Let’s Spark BD-এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র মহররম মাস ও নতুন হিজরি বছরের শুভেচ্ছা।

মহররম আমাদের ঈমান, ধৈর্য, সাহস এবং সত্যের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। এটি আত্মসমালোচনা, ক্ষমা প্রার্থনা এবং নিজেদের আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ সময়।

আসুন, নতুন হিজরি বছরে আমরা ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার করি এবং পরিবার, সমাজ ও মানবতার কল্যাণে কাজ করার চেষ্টা করি।
আল্লাহ তা’য়ালা আমাদের ঈমানকে আরও দৃঢ় করুন এবং এই পবিত্র মাসকে শান্তি, বরকত ও কল্যাণে পরিপূর্ণ করুন।

নতুন হিজরি বছরের এই সূচনা হোক আত্মশুদ্ধি, কল্যাণ এবং সুন্দর পরিবর্তনের প্রেরণা।

দিনশেষে ক্লান্ত লাগে? কিন্তু সত্যি করে বলুন, আপনি কি কোনো কাজ করে ক্লান্ত নাকি সারাদিন নিজেকে distract করে? আজকাল বেশিরভ...
16/06/2026

দিনশেষে ক্লান্ত লাগে? কিন্তু সত্যি করে বলুন, আপনি কি কোনো কাজ করে ক্লান্ত নাকি সারাদিন নিজেকে distract করে?

আজকাল বেশিরভাগ মানুষ কাজের চেয়ে বেশি সময় নষ্ট করে scrolling, overthinking আর distraction এ।

সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া। মাত্র ৫ মিনিট social media স্ক্রল করার চিন্তা করে কখন যে ১ ঘণ্টা কেটে যায়, তা টের ই পাওয়া যায় না।এভাবেই পুরো দিন কেটে যায়। আর রাতে মনে হয়, সারাদিন অনেক কাজ করেছি। কিন্তু আসলেই কি কোন কাজ হয়?

আপনার সময় নষ্ট হচ্ছে এই scrolling এ। যা আপনার মনোযোগ কমিয়ে দিচ্ছে। তাই আজকাল মানুষ physically tried এর থেকে mentally disturbed বেশি থাকে।

Scrolling এখন আর কোন habit না, addiction হয়ে গেছে। একটা মাত্র নোটিফিকেশন এর শব্দ আমাদের সব মনোযোগ নষ্ট করে দিয়ে পারে।

আর overthinking, এমন একটা জিনিস যা আপনাকে কি শুরু করার আগেই ক্লান্ত করে দিবে।
“আমি যদি এটা না পারি?”
“সবাই যদি আমাকে নিয়ে হাসাহাসি করে?”
“Perfect যদি না হয়?”
এমন সব unnecessary চিন্তাগুলো আমাদের সব confidence নষ্ট করে দেয়।

সবচেয়ে খারাপ ব্যাপার হলো এই distractions গুলা আমাদের কাছে dangerous মনে হয় না। কারণ, এসব কিছু আপনার কাছে normal মনে হওয়া শুরু করে দেয়। আপনি বুঝতেই পারেন না কখন days, weeks, years পার হয়ে যাচ্ছে without any progress।

দিনশেষে guilt আসে। মনে হয়ে যে আমি আরও ভালো করতে পারতাম। কিন্তু শুধু এই guilt আমাদের জীবনে কোনো পরিবর্তন আনতে পারে না।

আজকের যুগে ভালো দক্ষতা বা প্রতিভা থাকলেই সাফল্য নিশ্চিত হয় না। বেশিরভাগ সময়, যোগ্যতা থাকা সত্ত্বেও মানুষ শুধুমাত্র যোগ...
15/06/2026

আজকের যুগে ভালো দক্ষতা বা প্রতিভা থাকলেই সাফল্য নিশ্চিত হয় না। বেশিরভাগ সময়, যোগ্যতা থাকা সত্ত্বেও মানুষ শুধুমাত্র যোগাযোগের অভাবে বড় সুযোগ হাতছাড়া করে।

নেটওয়ার্কিং মানে শুধু পরিচিত মানুষের সংখ্যা বাড়ানোই নয়, বরং এমন অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করা যা ভবিষ্যৎ কর্মজীবন, ব্যবসা বা ব্যক্তিগত উন্নয়নে সাহায্য করতে পারে। চাকরির অনেক সুযোগ, ইন্টার্নশিপ, যৌথ উদ্যোগ বা ফ্রিল্যান্সিংয়ের কাজ ব্যক্তিগতভাবেই জানানো হয়। এগুলোর একটি বিশাল অংশ আসে রেফারেন্স, সুপারিশ বা পরিচিতদের মাধ্যমে।

ধরা যাক, কারও দারুণ দক্ষতা আছে, কিন্তু ইন্ডাস্ট্রিতে তার পরিচিত কেউ নেই। অন্যদিকে, গড়পড়তা দক্ষতাসম্পন্ন কেউ লিঙ্কডইনে সংযুক্ত থাকতে পারেন, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে পারেন, মানুষের সাথে যোগাযোগ রাখতে পারেন এবং পেশাগত সম্পর্ক তৈরি করতে পারেন। অনেক ক্ষেত্রেই, সুযোগটি প্রথমে তাদের কাছেই পৌঁছাবে।

যোগাযোগ স্থাপন শুধু চাকরির সুযোগ পেতে সাহায্য করে না, বরং নতুন ধারণা, দিকনির্দেশনা, অনুপ্রেরণা এবং শেখার পথও খুলে দেয়। একজন ভালো যোগাযোগকারী একজন পরামর্শদাতা হতে পারেন এবং এটি কর্মজীবনের সবচেয়ে বড় সুযোগও হতে পারে।

তাই শুধু দক্ষতা উন্নয়নেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন না। লিঙ্কডইন প্রোফাইল উন্নত করুন, সেমিনার বা কর্মশালায় যোগ দিন, নতুন মানুষের সাথে কথা বলুন এবং পেশাগত সম্পর্ক গড়ে তুলুন।
মনে রাখবেন,
দক্ষতা দরজা খুলে দেয়, কিন্তু যোগাযোগ সেই সুযোগকে ভেতরে নিয়ে আসে। ✨

Yesterday, LSBD successfully organized an HR training session 🎯It was a great learning experience on communication, team...
15/06/2026

Yesterday, LSBD successfully organized an HR training session 🎯
It was a great learning experience on communication, teamwork, and HR basics. Thanks to everyone who participated and made it engaging 🙌

More such sessions coming soon! 🚀

একটি ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি- রাফি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবল, “আজকের প্রেজেন্টেশনটা নিশ্চয়ই খারাপ হবে।” সারাদিন সে এই...
14/06/2026

একটি ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি- রাফি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবল, “আজকের প্রেজেন্টেশনটা নিশ্চয়ই খারাপ হবে।” সারাদিন সে এই চিন্তাটাই মাথায় নিয়ে ঘুরছে। কিন্তু দিনের শেষে দেখা গেল, তার সবচেয়ে বড় বাধা ছিল প্রেজেন্টেশন নয়, বরং তার নিজের নেতিবাচক চিন্তাগুলো।

নেতিবাচক চিন্তা জীবনের একটি স্বাভাবিক অংশ। তবে যখন এসব চিন্তা আমাদের মাথায় বারবার ঘুরতে থাকে, তখন তা আমাদের আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই নেতিবাচক চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে কিছু কার্যকর অভ্যাস গড়ে তোলা খুবই জরুরি। তাই আসুন জেনে নেয়া যাক নেতিবাচক চিন্তা থেকে কিভাবে বেরিয়ে আসবেন-

১. নিজের সাথে কথা বলা
আমরা প্রায়ই নিজেদের সম্পর্কে এমন কিছু কথা বলি, যা অন্য কাউকে কখনো বলতাম না। যেমনঃ আমি পারব না বা আমার দ্বারা হবে না। এটা বলার পরিবর্তে নিজেকে বলুন, “আমি চেষ্টা করছি” বা “আমি শিখছি।” ইতিবাচক Self-Talk আস্তে আস্তে আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

২. থামা এবং নতুন করে ভাবা
কোনো নেতিবাচক চিন্তা মাথায় আসলেই সেটিকে সত্য ধরে নেওয়ার কোন প্রয়োজন নেই। কিছুক্ষণ থামুন এবং পরিস্থিতিটাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন। নিজেকে প্রশ্ন করুন, “আমি কি পুরো বিষয়টি বাস্তবভাবে দেখছি, নাকি শুধু খারাপ দিকটাই ভাবছি?” অনেক সময় নতুনভাবে চিন্তা করলে সমস্যার সমাধান সহজ হয়ে যায়।

৩. মানসিক প্রশান্তি অনুশীলন করা
ধ্যান, গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা কিছু সময় নীরবে বসে থাকা মনকে শান্ত করতে সাহায্য করে। নিয়মিত ব্যায়ম ও মানসিক প্রশান্তির চর্চা করলে উদ্বেগ কমে। এর ফলে চিন্তাগুলো আরও নিয়ন্ত্রিত হয়।

৪. ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটানো
আমাদের আশেপাশের মানুষের চিন্তাভাবনা আমাদের মানসিকতার ওপর ব্যাপক প্রভাব ফেলে। কাদের সাথে আপনি চলাফেরা করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এমন মানুষের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন যারা আপনাকে উৎসাহ দেয় এবং অনুপ্রাণিত করে। কেননা, ইতিবাচক পরিবেশ মানসিক শক্তি বাড়ায় এবং নেতিবাচক চিন্তা কমাতে সহায়তা করে।

৫. ছোট ছোট পদক্ষেপ নেওয়া
সব সমস্যার সমাধান একদিনে হয় না। তাই বড় লক্ষ্য নিয়ে অতিরিক্ত চিন্তা না করবেন না। ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন। কারণ, প্রতিটি ছোট অগ্রগতি আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। যা সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে।
আপনি নেতিবাচক চিন্তা দূর করার জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি অনুসরণ করেন? আপনার অভিজ্ঞতা ও মতামত কমেন্টে শেয়ার করুন।

সাফল্য একদিনে অর্জন করা যায় না। প্রতিটি দিনই ছোট ছোট অভ্যাসের মাধ্যমে সাফল্য অর্জনের দিকে একটি অগ্রবর্তী পদক্ষেপ।সফল ব্...
13/06/2026

সাফল্য একদিনে অর্জন করা যায় না। প্রতিটি দিনই ছোট ছোট অভ্যাসের মাধ্যমে সাফল্য অর্জনের দিকে একটি অগ্রবর্তী পদক্ষেপ।

সফল ব্যক্তিদের জীবনযাত্রায় একটি সাধারণ অভ্যাস থাকে, আর তা হলো তাদের এমন কিছু সাধারণ অভ্যাস রয়েছে যা অন্য মানুষের থেকে আলাদা।

সফল ব্যক্তিদের মধ্যে নিম্নলিখিত চারটি অভ্যাস দেখা যায়:

১. সকালে তাড়াতাড়ি উঠা

সফল ব্যক্তিদের অনেকেই খুব সকালে ঘুম থেকে ওঠেন। সকাল হলো দিনের সবচেয়ে কর্মক্ষম সময়। সকালে ঘুম থেকে উঠলে আপনি দিনের জন্য আপনার পরিকল্পনা সাজিয়ে নিতে পারেন, আপনার মন পরিষ্কার থাকে এবং যা যা করা দরকার তার উপর আপনি মনোযোগ দিতে পারেন! একটি গোছানো সকাল একটি কর্মক্ষম দিনের দিকে পরিচালিত করে!

২. Daily Goal সেট করা

যদি আপনি আপনার লক্ষ্যের দিকে কাজ না করেন, তাহলে আপনার পথ হারিয়ে ফেলা বা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। সকল সফল ব্যক্তি প্রতিদিন সম্পন্ন করার জন্য নিজেদের ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করেন; তারা প্রতিদিন যা করেন, তাতে পথনির্দেশনার জন্য এই উদ্দেশ্যগুলো ব্যবহার করেন। যখন আমরা নিজেদের জন্য দৈনিক লক্ষ্য নির্ধারণ করি, তখন তা আমাদের আরও বেশি কর্মক্ষম ও অনুপ্রাণিত হতে সাহায্য করে এবং সময়ের সাথে সাথে বড় লক্ষ্য অর্জনে সহায়তা করে।

৩.নিয়মিত শেখা

সফল ব্যক্তিরা ক্রমাগত নতুন কিছু শেখার চেষ্টা করেন (দক্ষতা, ব্যবসা, যোগাযোগ, প্রযুক্তি ইত্যাদি)। আপনি যদি প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তোলেন, তবে আপনি নিজেকে একজন ব্যক্তি হিসেবে আরও সফল করে তুলছেন।

৪. সময়ের মূল্য দেওয়া

সময় একজন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। সফল ব্যক্তিরা অপ্রয়োজনীয় কাজে নিজেদের না জড়িয়ে বা গুরুত্বহীন বিষয় দ্বারা বিভ্রান্ত না হয়ে নিজেদের সময়ের কদর করেন। এ ধরনের মানুষেরা তাদের অগ্রাধিকারগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেন এবং তারা নিশ্চিত করেন যেন প্রতিটি মিনিটই কাজে লাগে। তারা বোঝেন যে, একবার নষ্ট হয়ে গেলে সময় আর ফিরে পাওয়া যায় না।
প্রতিভার চেয়ে শৃঙ্খলা এবং অভ্যাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইতিবাচকতার ছোট ছোট অভ্যাস দীর্ঘমেয়াদে বিশাল প্রভাব ফেলতে পারে। তাই, আজ থেকেই আপনার দৈনন্দিন জীবনে ভালো অভ্যাসগুলো যোগ করা শুরু করুন।

আপনার মতে সফল ব্যক্তিদের একটি প্রধান অভ্যাস কী? নিচে আপনার মতামত জানান!

Adres

Sint-Niklaas

Meldingen

Wees de eerste die het weet en laat ons u een e-mail sturen wanneer Let's Spark BD - a youth organization nieuws en promoties plaatst. Uw e-mailadres wordt niet voor andere doeleinden gebruikt en u kunt zich op elk gewenst moment afmelden.

Contact De Organisatie

Stuur een bericht naar Let's Spark BD - a youth organization:

Delen