19/03/2026
ঈদের খুশি হোক সবার জন্য। আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে।।
প্রতিবারের মতো এবারও আলোর পথের শিক্ষার্থীদের জন্য ইদ আয়োজন। প্রতি মাসে এদের জন্য শিক্ষা উপকরণের উপহার থাকলেও ঈদে তাদের জন্য সবসময়ই থাকে স্পেশাল ঈদ উপহার।
আজ হয়ত আমাদের এই শিশুদের জন্য তাদের বাবা অথবা মা তাদের এই ইচ্ছেগুলি পূরণ করতেন। আজ তারা নেই বলে কি থেমে থাকবে তাদের ঈদ?
না, তাদের এই ছোটো ছোটো ইচ্ছেগুলি আমরা তাদের ভাইবোন হিসেবেতো পূরণ করতে পারি। তাই তাদের জন্য আমাদের এ ছোটো উদ্যোগ। এবার আমরা মহান ব্যক্তিবর্গের সহযোগিতায় ২৩ জন শিশুর মুখে হাসি ফোটাতে পেরেছি।
এই মহৎ উদ্যোগে আমাদের সহযোগীদের প্রতি রইলো অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।