03/03/2025
"পথশিশু" শব্দটা অনেক আগেই বিলুপ্ত ঘটিয়েছেন এনারা। উনারা এখন আমাদের সংঘের সম্মানিত সদস্য। গতবছরের ন্যায় এবারো ঈদ-কার্ডের পসরা সাজিয়ে বসবেন উনারা। নাম? "ঈদ-কার্ড বিপনি-বিতান"। সাথে থাকবে "মেহেদী রাঙানো" আয়োজন ইন শা আল্লাহ।
এবার ওদের ইচ্ছা, নিজের আয় দিয়ে নিজের ঈদের পোশাক কেনা।
ওদের সাথে প্রতিদিন সকাল ৯ টা থেকে ইফতার অব্দি সময় দিতে পারবে এমন সেচ্ছাসেবক প্রয়োজন। আশা করছি ১০-১৫ রোজার মধ্যে এই কার্যক্রম শুরু হবে।
সময় দিতে আগ্রহীরা কমেন্টবক্সে জানিয়ে রাখতে পারেন।
প্রথম ছবিটা আজকের। ছোট খসড়া সভার। আগামীকাল ওদের সাথে গোল-টেবিল বৈঠক। বৈঠকে উনারা সিদ্ধান্ত নিবেন কীভাবে কি করা যায়।
ঈদ-কার্ড বিপনি-বিতান সম্পর্কে শীঘ্রই জানানো হবে।