Amader Foundation

Amader Foundation আমাদের ফাউন্ডেশন একটি অলাভজনক সমাস সেবা মূলক সামাজিক প্রতিষ্ঠান। Educating Children. Preserving Dignity.

About Amader Foundation
Amader Foundation একটি অলাভজনক সামাজিক উদ্যোগ, যা নারীর ক্ষমতায়ন, শিশুর শিক্ষা এবং মানব মর্যাদা রক্ষায় কাজ করে।
আমরা বিশ্বাস করি- একজন স্বাবলম্বী নারী একটি পরিবারকে বদলে দিতে পারে, একটি শিক্ষিত শিশু একটি জাতির ভবিষ্যৎ গড়ে তোলে,
আর মানব মর্যাদা রক্ষা মানেই একটি ন্যায়ভিত্তিক সমাজ।

আমাদের কার্যক্রমের মূল ক্ষেত্রসমূহ:
🔹 Women Empowerment: নারীদের আত্মনির্ভরশীলতা, দক্ষতা উ

ন্নয়ন ও সম্মানজনক জীবনের সুযোগ সৃষ্টি
🔹 Child Education: সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুরক্ষায় সহায়তা
🔹 Human Dignity & Social Care: মানবিক সহায়তা, সচেতনতা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা

Amader Foundation পরিচালিত হচ্ছে Amader এর একটি সামাজিক দায়বদ্ধ উদ্যোগ হিসেবে। আমরা স্বচ্ছতা, মানবিকতা ও দায়িত্ববোধের সঙ্গে সমাজের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

Empowering Women.

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ১১ বছর বয়সী শিশুকন্যার ওপর সংঘটিত নির্মম ও পাশবিক নির্যাতনের ঘটনা Amader Foundatio...
03/02/2026

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ১১ বছর বয়সী শিশুকন্যার ওপর সংঘটিত নির্মম ও পাশবিক নির্যাতনের ঘটনা Amader Foundation-এর দৃষ্টিগোচর হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীর শোক, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

প্রাপ্ত তথ্যানুযায়ী, শিশুটিকে যত্ন, শিক্ষা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে একটি ব্যক্তিগত বাসায় রাখা হয়েছিল। কিন্তু অভিযোগ অনুযায়ী, সে সেখানে ধারাবাহিক শারীরিক নির্যাতনের শিকার হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এই অভিযোগ সত্য হলে, তা হবে শিশু অধিকারের চরম লঙ্ঘন এবং মানবিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।

একজন শিশুর সুরক্ষা ও লালনের দায়িত্ব নিয়ে তাকে নির্যাতনের শিকার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিশু নির্যাতন কোনো ব্যক্তিগত বিষয় নয়- এটি একটি গুরুতর ফৌজদারি অপরাধ। অভিযুক্তদের সামাজিক অবস্থান, পরিচয় বা প্রভাব যাই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।

Amader Foundation দৃঢ়ভাবে মনে করে—একজন শিশুর প্রতি এমন নিষ্ঠুরতা মানবতা, নৈতিকতা এবং সমাজের মৌলিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করে।
এই প্রেক্ষিতে Amader Foundation জোরালোভাবে দাবি জানাচ্ছে—
1. অভিযোগের বিষয়ে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে।
2. শিশু আইন ২০১৩, দণ্ডবিধি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
3. ভুক্তভোগী শিশুর জন্য সম্পূর্ণ চিকিৎসা, মানসিক সহায়তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
4. তদন্ত ও বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের প্রভাব, চাপ বা হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ জাতিসংঘের শিশু অধিকার সনদের (UN Convention on the Rights of the Child) স্বাক্ষরকারী রাষ্ট্র। প্রতিটি শিশুকে সহিংসতা, নির্যাতন ও শোষণ থেকে রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক ও আন্তর্জাতিক দায়িত্ব।

এই মামলার সুষ্ঠু ও ন্যায়সঙ্গত বিচারই প্রমাণ করবে আমরা শিশুদের অধিকার রক্ষায় কতটা প্রতিশ্রুতিবদ্ধ।

নীরবতা নির্যাতনকে উৎসাহিত করে। উদাসীনতা অপরাধীদের সাহস জোগায়। ন্যায়বিচার শুরু হয় তখনই, যখন সমাজ মুখ ফিরিয়ে নেয় না।

Amader Foundation এই শিশুর পাশে দৃঢ়ভাবে দাঁড়াচ্ছে এবং এই মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতি আহ্বান জানাই—ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই বিষয়টি জনদৃষ্টির বাইরে যেতে দেওয়া যাবে না।

Amader Foundation
একটি অলাভজনক সামাজিক উদ্যোগ
By Amader- a natural homemade food manufacture in Bangladesh.

01/09/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাল কাজ করতে গেলে অনেক যন্ত্রনা পেতে হয় এটা তার প্রমান। এই পেজটা গত প্রায় দুই বছর ধরে হ্যাক হয়েছিল। অনেক চেষ্টা করেও কোন ভাবেই রিকভার করতে পারিনি। Sharif Mohammad Farabi ভাইয়ের সাথে পরিচয় হলো গত কয়েকদিন আগে।আজকে ফোন দিয়ে বললাম, বললেন লিংকটা দেন লিংকটা দিলাম, বলল লাইনে থাকেন, ৩০ সেকেন্ড পরে বললেন চেক করেন।

এক মিনিটের মধ্যে অ্যাক্সেস পেয়ে গেলাম যেটা গত দুই বছরও করতে পারিনি। আলহামদুলিল্লাহ ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো, আল্লাহ নিশ্চয়ই এর উত্তম প্রতিদান আপনাকে দিবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সব সময়।

আল্লাহতালা যেন আমাদেরকে আবার আগের মতো আমাদের ফাউন্ডেশন চালানোর তৌফিক দান করেন, আমীন। আমাদের ফাউন্ডেশন আমাদেরই ডট কম কর্তৃক পরিচালিত একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান।

রাত ০১:৪৫, ২১ শে ডিসেম্বর, ২০২২।ঢাকা বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন।একটি রাষ্ট্র, তার একটি পুর্ণাঙ্গ মন্ত্রণালয় - সমাজ কল‍্যান...
21/12/2022

রাত ০১:৪৫, ২১ শে ডিসেম্বর, ২০২২।
ঢাকা বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন।

একটি রাষ্ট্র, তার একটি পুর্ণাঙ্গ মন্ত্রণালয় - সমাজ কল‍্যান মন্ত্রণালয়ের মন্ত্রী, আমলা, কর্মকর্তা, কর্মচারী, সবার চোখে ধুলো দিয়ে এভাবেই শীতের রাতে ধুলোয় ঘুমিয়ে আছে এই নিরাশ্রয় শিশুটি।

আমার ধারণা, কেউ একজন ওর কানে কানে বলেছে সমাজ, রাষ্ট্র, প্রশাসন, এসব দিয়ে কি হবে!! যার কেউ নেই তার আল্লাহ্ আছে।

হে প্রভু, আমাদের দুর্ণীতি এবং দ্বায়িত্বহীনতাকে ক্ষমা করবেন না। দয়া করে পাপীদের প্রতি করুনা বর্ষণ বন্ধ করুন। পরকাল নয়, পৃথিবীর পাপের জন‍্য পৃথিবীতেই শাস্তি দিন যা দেখে ভয়ে আর নতুন করে পাপী তৈরী না হয়।

বন্যাকবলিত এলাকায় ত্রাণের জন্য হাহাকার। ত্রাণ এলেই হুমড়ি খেয়ে পড়ছে বানভাসি মানুষ। আসুন আমরা সবাই মিলে সাধ্যমত চেষ্টা করি...
24/06/2022

বন্যাকবলিত এলাকায় ত্রাণের জন্য হাহাকার। ত্রাণ এলেই হুমড়ি খেয়ে পড়ছে বানভাসি মানুষ। আসুন আমরা সবাই মিলে সাধ্যমত চেষ্টা করি।

সুনামগঞ্জের বন্যা অতীতের যেকোনো সময়ের বন্যাকে হার মানিয়েছে। সেখানকার মানুষজন ভয়াবহ সংকটে আছেন। খাবার নেই। আশ্রয় নেই। নির...
24/06/2022

সুনামগঞ্জের বন্যা অতীতের যেকোনো সময়ের বন্যাকে হার মানিয়েছে। সেখানকার মানুষজন ভয়াবহ সংকটে আছেন। খাবার নেই। আশ্রয় নেই। নিরন্ন মানুষের মাথা গোঁজার স্থানও পানির নিচে।

আমাদের ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। আরো ছয়টা ফ্যামিলির জন্য আমরা ঈদ শুভেচ্ছা উপহার পাঠালাম। আ...
01/05/2022

আমাদের ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। আরো ছয়টা ফ্যামিলির জন্য আমরা ঈদ শুভেচ্ছা উপহার পাঠালাম। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কে কবুল করুন আমীন।

11/04/2022

কিছু কষ্ট কিছু ব্যথা কিছু না বলা কথা না বলাই থাক। একজন আপু ফোন দিয়েছেন মিরপুর থেকে কোন সাহায্য দরকার। বললাম আপু আমিতো ব্যক্তিগত উদ্যোগে দশজনের জন্য বাজেট করেছি, দশজনকে আলহামদুল্লা দিয়ে ও দিয়েছি আমার আর বাজেট নেই, আমাকে ক্ষমা করবেন। বোনটি বললেন ঠিক আছে, মনে কষ্ট নিবেন না, আমি আপনাকে আর ফোন দিব না।
কিন্তু মনের ভিতর একটা অস্বস্তি রয়ে গেল। নামাজ শেষ করে ফোন দিলাম, জিজ্ঞাসা করলাম কেন সাহায্য চাচ্ছেন? বললেন আমার স্বামীর চাকরি চলে গেছে ৪/৫ মাস, আমি অসুস্থ ছিলাম অনেকদিন। অনেক ধার দেনা হয়ে গেছে শোধ করতে পারছিনা, সব শুনে আর কথা বলতে পারলাম না, বললাম আপনার ঠিকানাটা পাঠিয়ে দিন, ইনশাআল্লাহ আগামীকাল চলে যাবে আপনার ঠিকানায়।

মহান রবের কাছে একটা পরিহাদ প্রতিদিন করি ‘’হে আল্লাহ তুমি আমাদের শক্তি দাও এই সমাজটার কিছু অংশ যেন বদলে দিতে পারে পারি, আমিন।

আলহামদুলিল্লাহ আমাদের ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দশটি পরিবারের জন্য ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী প্যাকেট করা হয়েছে, এবং সুন...
07/04/2022

আলহামদুলিল্লাহ আমাদের ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দশটি পরিবারের জন্য ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী প্যাকেট করা হয়েছে, এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
যারা নিরলস ভাবে এ আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
#আমদের #ফাউন্ডেশন

আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের ফাউন্ডেশন দশটা ফ্যামিলির পুরো মাসের ইফতার এবং রোজা শেষে ঈদ সামগ্...
06/04/2022

আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের ফাউন্ডেশন দশটা ফ্যামিলির পুরো মাসের ইফতার এবং রোজা শেষে ঈদ সামগ্রী প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে আমরা ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। বর্তমানে প্যাকেজিং এর কাজ চলছে।
আপনারা কেউ এই যাত্রায় অংশগ্রহণ করতে চাইলে দয়া করে ইনবক্স করুন অথবা কমেন্ট করুন। আপনার সাথে যোগাযোগ করব। এতে আমরা এখন দশটা ফ্যামিলিকে দিচ্ছি, আপনাদের সাহায্যের হয়তো বিশটা ফ্যামিলি হতে পারে।
আল্লাহ যেন আমাদের সবাই কে তোফিক দান করেন মানুষের পাশে থাকার জন্য, আমিন। আমাদের জন্য অনেক অনেক দোয়া কামনা, ভালো থাকবেন আলো আসবে নিচ্ছই।
#আমদের #ফাউন্ডেশন

Big shout out to my newest top fans!Tomal Ahamed Polok
28/03/2022

Big shout out to my newest top fans!

Tomal Ahamed Polok

21/03/2022

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও
বােঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়।
পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলাে আপনার উপকারের কথা
মানুষ বেশিদিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলাে, কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি।

আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সে একই পত্রিকার
১ কেজির দাম ১০ টাকা।
হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলাে গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলােই কেজি মাপে বিক্রি করে দেন।
সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর।
আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ২ টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে।
বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না।এতকিছুর পরও চলুন
একটু হেসে কথা বলি।
রাগটাকে কমাই।
অহংকারকে কবর দেই।
যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান।

আপনি কারাে জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে।
আবার কেউ যদি আপনার জন্য খুব ছােট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন। কারণ এটা
আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতাসম্পন্ন একজন ভালাে মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে!
@ Sarkar

Address

Uttarati
1230

Alerts

Be the first to know and let us send you an email when Amader Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Amader Foundation:

Share