আপনার পাশে

Call Directions Website Contact the organization

আপনার পাশে অসচ্ছল / দরিদ্র, দীর্ঘমেয়াদী রোগীদের নিয়মিত ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম
সহায়তা করা।

রোজার মাসের একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে, আমরা যদি রোজার মাসে প্রতিদিন সন্ধ্যার সময় ১০০ টাকা করে দান করি, তাহলে ৩০ দ...
02/03/2025

রোজার মাসের একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে, আমরা যদি রোজার মাসে প্রতিদিন সন্ধ্যার সময় ১০০ টাকা করে দান করি, তাহলে ৩০ দিনে সর্বমোট ৩০০০ টাকা দান করা হবে। কিন্তু এই দানের পরিমান বেড়ে ৫১ লাখ টাকা হয়ে যেতে পারে, কিভাবে?

আল্লাহ এই দান কে সর্বনিম্ন ১০ গুন থেকে ৭০০ গুন বৃদ্ধি করে দিবেন এই রোজার মাসে, তাহলে ৩০ দিন এ হয়ে গেলো সর্বনিম্ন ৩০ হাজার টাকা থেকে ২১ লক্ষ টাকা সমপরিমাণ।

আর এর মধ্যে একদিন আমরা পেয়ে যাবো লাইলাতুল কদর এর রাত, যেখানে আমরা ১০০০ মাস প্রতিদিন ১০০ টাকা দান করার সওয়াব পেয়ে যেতে পারি।

তাহলে লাইলাতুল কদর এ আমরা পেয়ে গেলাম ৩০ লক্ষ টাকার সমপরিমাণ দানের সওয়াব।

তাহলে ৩০ দিন প্রতিদিন ১০০ টাকা হয়ে গেলো ৫১ লাখ টাকা দান করার সমপরিমাণ সওয়াব।

আর আল্লাহ চাইলে এই দানকে উনি নিজ থেকে আরো বাড়িয়ে দিতে পারেন। তাহলে যারা যারা এই সওয়াব পেতে চান, আজ রাত থেকে শুরু করে দিতে পারেন দান করা। আর আপনারা যদি এই কথা শেয়ার করে দেন এবং আপনার কথা শুনে যদি কেউ এই কাজ করে, তাহলে তার সমপরিমাণ সওয়াব আপনারা পেয়ে যেতে পারেন। এজন্য এইটা আপনাদের সাথে শেয়ার করলাম। (আপনারা চাইলে পোস্ট টি কপি পেস্ট করতে পারেন অথবা শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই।)

হাদিসের আলোকে পুরস্কারের পরিমাণ:

- নবী মুহাম্মদ ﷺ বলেছেন:
"মানব সন্তানের প্রতিটি সৎকাজের সওয়াব দশগুণ থেকে শুরু করে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ বলেন, ‘কিন্তু রোযা ব্যতিক্রম, কারণ এটি আমার জন্য, এবং আমি নিজে এর প্রতিদান দেব।’"
(সহিহ মুসলিম ১১৫১)

- নবী ﷺ রমজানে সবচেয়ে বেশি দানশীল হতেন।
রমজানে দান করলে অনেক বেশি সওয়াব মেলে।
ইবনে আব্বাস (রা.) বলেন: “নবী ﷺ ছিলেন সর্বাধিক দানশীল ব্যক্তি, এবং তিনি রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন।” (সহিহ বুখারী ৬)
লাইলাতুল কদরের ফজিলত:

- রমজানের শেষ দশকের অন্যতম রাত লাইলাতুল কদর।
এই রাতে করা প্রতিটি ইবাদত ৮৩ বছর ৪ মাস (১০০০ মাস) ইবাদত করার সমান সওয়াব দেয়! (সূরা কদর ৯৭:৩)

- রামাদান মোবারাক সবাইকে ❤️

হঠাৎ বন্যায় পরিস্থিতির শিকার এই মানুষগুলো যেখানে থাকবে সেটা আশ্রয় কেন্দ্র নয়, "মেহমানখানা"। আল্লাহ কাছে শুকরিয়া আদায...
24/08/2024

হঠাৎ বন্যায় পরিস্থিতির শিকার এই মানুষগুলো যেখানে থাকবে সেটা আশ্রয় কেন্দ্র নয়, "মেহমানখানা"। আল্লাহ কাছে শুকরিয়া আদায় করুন। আমাদেরই ভাই, বোন পরিবার পরিজনকে ত্রাণ নয়,"উপহার"দেবার সুযোগ পেয়েছি। আল্লাহ আমাদের সকল বিপদ থেকে হেফাজত করুন। আমিন।

🌙আসসালামু আলাইকু, আলহামদুলিল্লাহ  আপনাদের সহযোগিতায় ❤️"আপনার পাশে" এর উদ্যোগে ও সবুজ ভাইয়ের  (ইউ আই স্কুলের পশ্চিম পাশ...
06/04/2024

🌙আসসালামু আলাইকু,
আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় ❤️"আপনার পাশে" এর উদ্যোগে ও সবুজ ভাইয়ের (ইউ আই স্কুলের পশ্চিম পাশে, মাদারীপুর) আন্তরিক তত্ত্বাবধানে। এই রমজানে আরো কিছু পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিতে পেরেছি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
🚨আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ঈদের পরে সবুজ ভাইয়ের তত্ত্বাবধানে একজন নিঃস্ব অসহায় বৃদ্ধা মহিলার চোখের জটিল অপারেশন এর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা যেহেতু শুধুমাত্র পরিচিত জনের কাছ থেকে সহযোগিতা গ্রহণ করে থাকি। কিন্তু কাউকে সরাসরি আহ্বান করে বিব্রত করতে চাই ন। তাই পোস্টটি দৃষ্টিগোচর হওয়ার পর।সহযোগিতায় ইচ্ছুক পরিবার- পরিজন বন্ধু মহলকে সবুজ ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল।এই মানবিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।🌙

🌙আসসালামু আলাইকু, আলহামদুলিল্লাহ  আপনাদের সহযোগিতায় ❤️"আপনার পাশে" এর উদ্যোগে। এই রমজানে কিছু পরিবারকে খাদ্য ও ঔষধ সহায...
20/03/2024

🌙আসসালামু আলাইকু,
আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় ❤️"আপনার পাশে" এর উদ্যোগে। এই রমজানে কিছু পরিবারকে খাদ্য ও ঔষধ সহায়তা পৌঁছে দিতে পেরেছি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।🌙

19/02/2024

❤️আপনার পাশে,
🌙পবিত মাহে রমজানে কিছু অসহায় মানুষ / পরিবারকে। ইফতার ও সেহরীর খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
❤️আপনার পাশে,
নিজেদের বৃহত্তর পরিবার ও পরিবারের বন্ধুবান্ধবদের কাছ থেকেই সহায়তা নিয়ে থাকে। এবং নিজেরাই তা প্রকৃত সমস্যগ্রস্থ/ অসহায় লোকদের মাঝে বিতরণ করে।

🤲আমাদের এবারের পরিকল্পনা প্রতিটি (+ / - ৪ জনের) পরিবারকে রমজানের ৩০ দিনের জন্য নূন্যতম খাদ্য সহায়তা প্রদান করা। সম্ভাব্য খাদ্য তালিকার নিম্নরূপ।
✅ চাল--১৫ কেজি।
✅ ডাল-- ০২ কেজি।
✅ আলু--০৫ কেজি।
✅ তেল--০২ কেজি।
✅ পিয়াজ--০২ কেজি।
✅ চিনি--০২ কেজি।
✅ লবন--০১ কেজি।
✅ খেজুর -- ৫০০গ্রাম।
✅ ছোলা-- ১ কেজি।
✅ মুড়ি--০২ কেজি।
✅ নিউট্রিসি--২৫০ গ্রাম।
(বিশেষ দ্রষ্টব্য : অর্থের যোগান ও দ্রব্যমূল্যের উপর ভিত্তি করে। খাদ্য তালিকায় পরিবর্তন ও পরিবর্ধন হতে পারে।)

27/11/2023
আসসালামু আলাইকুম, আপনাদের আন্তরিক সহযোগিতায় ”আপনার পাশে "এর উদ্যোগে। ২৫/১১/২০২৩ মধ্যরাতে ফুটপাতের শীতার্ত ছিন্নমূল-অসহায...
26/11/2023

আসসালামু আলাইকুম,
আপনাদের আন্তরিক সহযোগিতায় ”আপনার পাশে "এর উদ্যোগে। ২৫/১১/২০২৩ মধ্যরাতে ফুটপাতের শীতার্ত ছিন্নমূল-অসহায় মানুষের জন্য ক্ষুদ্র প্রয়াস। এই প্রচেষ্টার সাথে যুক্ত সকল দাতা, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষী কে জানাই আন্তরিক ধন্যবাদ।

আসসালামু আলাইকুম, আপনাদের আন্তরিক সহযোগিতায় ”আপনার পাশে "এর উদ্যোগে ।ছিন্নমূল-দরিদ্র মানুষ ও অসহায় এতিম বাচ্চাদের জন্য।...
13/11/2023

আসসালামু আলাইকুম,
আপনাদের আন্তরিক সহযোগিতায় ”আপনার পাশে "এর উদ্যোগে ।ছিন্নমূল-দরিদ্র মানুষ ও অসহায় এতিম বাচ্চাদের জন্য। শীতে কিছু কম্বল এর ব্যবস্থা করা হয়েছে। এই প্রয়াসের সাথে যুক্ত সকল দাতা, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষী কে জানাই আন্তরিক ধন্যবাদ।

Address

Uttarati

Alerts

Be the first to know and let us send you an email when আপনার পাশে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আপনার পাশে:

Shortcuts

Share