Alokito Poth

Call Directions Website Contact the organization

Alokito Poth Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alokito Poth, Non-Governmental Organization (NGO), House-27, Road-5, Sector-13, Uttara, Uttarati.

“Alokito Poth” is the only one organization in Bangladesh who has been giving treatments, food stuffs and education to the very poor autistic and disabled children completely free of cost since January 2018.

আজ ৬ই অক্টোবর, বিশ্ব সেরিব্রাল পালসি দিবস।সেরিব্রাল পালসি বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা শুধু শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখ...
06/10/2026

আজ ৬ই অক্টোবর, বিশ্ব সেরিব্রাল পালসি দিবস।

সেরিব্রাল পালসি বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা শুধু শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হয় না; তাদের প্রতিদিন লড়তে হয় সমাজের তৈরি নানা প্রতিবন্ধকতার সঙ্গেও।

একটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু যখন জন্ম নেয়, তখন তার সঙ্গে একটি পরিবারেরও শুরু হয় নতুন এক বাস্তবতার সঙ্গে পথচলা। আর সেই পরিবারটি যদি হয় দরিদ্র, তাহলে সেই পথটা আরও কঠিন হয়ে ওঠে।

অতি দরিদ্র পরিবারে দেখা যায়, চিকিৎসা বা থেরাপির সামর্থ্য না থাকায় অনেক শিশু প্রয়োজনীয় চিকিৎসা, থেরাপি এবং দীর্ঘমেয়াদি পরিচর্যা থেকে বঞ্চিত হয়। ধীরে ধীরে তারা শিক্ষা, সামাজিক জীবন এবং নিজেদের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ থেকেও পিছিয়ে পড়ে।

আলোকিত পথ গত আট বছর ধরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা, থেরাপি, বিশেষ শিক্ষা এবং খাদ্যসামগ্রী দিয়ে আসছে।

সেরিব্রাল পালসি বা অটিজমসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজেরই একটি অংশ। এই শিশুদের মধ্যে কেউ ধীরে হাঁটে, কেউ কথা বলতে সময় নেয়, আবার কেউ নিজের অনুভূতি প্রকাশ করে ভিন্নভাবে।

আর এই ধরনের শিশুদের নিয়ে আমাদের সমাজে এখনো উপহাস বা অবহেলা করা হয়, কিংবা তাদের অন্যদের থেকে আলাদা করে রাখা হয়। এসবই তাদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পথকে আরও কঠিন করে তোলে।

এই ধরনের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রয়োজন সুযোগ, গ্রহণযোগ্যতা, সম্মান এবং সহযোগিতা।

একটি শিশুকে অবহেলা নয়, একটি সুযোগ দিন। আপনার একটু সহযোগিতাই বদলে দিতে পারে একটি শিশুর আগামী দিনগুলো।

#বিশ্বসেরিব্রালপালসিদিবস #সেরিব্রালপালসিসচেতনতা #সচেতনহই #পাশেদাঁড়াই #সমানঅধিকার #বিশেষচাহিদাসম্পন্নশিশু

আপনাদের সহযোগিতায় একটি পরিবারের ঘরে পৌঁছে যায় স্বস্তি। ❤️প্রতিমাসের মতো আজও আলোকিত পথ অতি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া বি...
15/09/2026

আপনাদের সহযোগিতায় একটি পরিবারের ঘরে পৌঁছে যায় স্বস্তি। ❤️

প্রতিমাসের মতো আজও আলোকিত পথ অতি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারগুলোর হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়েছে।

এই পরিবারগুলোর অনেকেই একদিকে সন্তানের চিকিৎসা, থেরাপি ও শিক্ষার চিন্তায় থাকেন, অন্যদিকে প্রতিদিনের খাবারের ব্যবস্থাও তাদের জন্য হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। তাই নিয়মিত খাদ্য সহায়তার মাধ্যমে আমরা চেষ্টা করি অন্তত এই একটি দুশ্চিন্তা তাদের কিছুটা হলেও কমিয়ে দিতে।

আলোকিত পথের এই খাদ্য সহায়তা কার্যক্রম শুধু কিছু খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া নয়—এটি একটি পরিবারের পাশে দাঁড়ানোর ছোট্ট একটি প্রচেষ্টা। আমরা চাই এই পরিবারগুলোর পাশে এভাবেই থাকতে।

আপনারা যারা ভালোবাসা ও সামর্থ্য দিয়ে আমাদের এই মানবিক উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের সহযোগিতাতেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাঁদের পরিবারের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। ❤️

একজন মানুষের স্বপ্ন, ত্যাগ ও নিরলস সংগ্রাম—আজ শতাধিক অতিদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখের হাসির কারণ।কিছু মানুষ শুধু স...
06/09/2026

একজন মানুষের স্বপ্ন, ত্যাগ ও নিরলস সংগ্রাম—আজ শতাধিক অতিদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখের হাসির কারণ।

কিছু মানুষ শুধু স্বপ্ন দেখেন না, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের মূল্যবান সময়, শ্রম, মেধা ও সামর্থ্য মানবতার কল্যাণে নিবেদিত করেন।
আলোকিত পথের সম্মানিত জেনারেল সেক্রেটারি ম্যাম অ্যাসোসিয়েট প্রফেসর নুরুন নেছা ফেন্সী ঠিক তেমনই একজন নিবেদিতপ্রাণ মানুষ।

আলোকিত পথের পথচলা কখনোই সহজ ছিল না।প্রতিষ্ঠানের শুরুর দিনগুলোতে নানা প্রতিকূলতা, সীমাবদ্ধতা, অনিশ্চয়তা ও অসংখ্য চ্যালেঞ্জের মধ্যেও দৃঢ় প্রত্যয়, সাহস ও মানবিক দায়বদ্ধতা নিয়ে সামনে এগিয়ে এসেছিলেন আমাদের শ্রদ্ধেয় জেনারেল সেক্রেটারি ম্যাম।

অতি দরিদ্র, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয় থেকেই আলোকিত পথের পথচলা শুরু। তাঁর দৃঢ় নেতৃত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টায় আজ সেই পথচলার ৮ বছর পূর্ণ হয়েছে।

এই ৮ বছরে আলোকিত পথ অতি দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা ও থেরাপির ব্যবস্থা করে আসছে। যেসব শিশু অর্থনৈতিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত ছিল, আজ তারা বিনামূল্যে সেই সেবা গ্রহণের সুযোগ পাচ্ছে।
বর্তমানে ৮৪টি অতি দরিদ্র পরিবারের জন্য প্রতি মাসে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত রয়েছে।

আজ আলোকিত পথের অগ্রযাত্রা এবং সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় পরিবারগুলোর জীবনে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত রয়েছে ম্যামের দীর্ঘদিনের প্রচেষ্টা, নেতৃত্ব ও অবদান।

আজ আমাদের শ্রদ্ধেয় জেনারেল সেক্রেটারি ম্যামের জন্মদিন। 🎂
এই বিশেষ দিনে আলোকিত পথ পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা, গভীর শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা।
আল্লাহ যেন ম্যামকে সুস্থতা, দীর্ঘায়ু, শান্তি ও অফুরন্ত শক্তি দান করেন। তাঁর প্রতিটি মহৎ উদ্যোগ কবুল করুন এবং অতিদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করার শক্তি ও সামর্থ্য আরও বৃদ্ধি করে দিন।

আপনার সংগ্রামই আলোকিত পথের শক্তি। আপনার ত্যাগই এই পথচলার অনুপ্রেরণা। আপনার স্বপ্নই অসংখ্য সুবিধাবঞ্চিত শিশুর ভবিষ্যতের আলো।

শুভ জন্মদিন, শ্রদ্ধেয় জেনারেল সেক্রেটারি ম্যাম। ❤️🎂 আপনার নেতৃত্ব ও প্রেরণায় আলোকিত পথ এগিয়ে যাক আরও বহুদূর—মানবতার জন্য, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য।

#আলোকিতপথ, #শুভজন্মদিন, #মানবতারসেবা, #সুবিধাবঞ্চিতশিশু, #বিশেষচাহিদাসম্পন্নশিশু, #শিক্ষা, #চিকিৎসা, #থেরাপি See less

আগামীর মানবিক চিকিৎসকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা১৮ ও ১৯ আগস্ট ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের একদল মেধাবী শ...
19/08/2026

আগামীর মানবিক চিকিৎসকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা

১৮ ও ১৯ আগস্ট ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের একদল মেধাবী শিক্ষার্থী শিক্ষাসফরের অংশ হিসেবে আলোকিত পথে ভিজিট করেন।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের খুব কাছ থেকে দেখে তাদের আনন্দ, মুগ্ধতা ও আবেগ আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। আজ তারা চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থী, আগামী দিনে তারাই হয়ে উঠবেন মানুষের সেবায় নিয়োজিত চিকিৎসক।

এই ছোট্ট শিশুদের হাসি, ভালোবাসা আর নির্মল অনুভূতিগুলো যেন তাদের আগামীর চিকিৎসাসেবায় মানবিকতার এক অনুপ্রেরণা হয়ে থাকে।

তারা যেন চিকিৎসার পাশাপাশি মানুষের কষ্ট অনুভব করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং মমতা ও ভালোবাসা দিয়ে সেবা করার মানসিকতা ধারণ করেন—এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা।

আলোকিত পথ পরিবারের পক্ষ থেকে আগামীর মানবিক চিকিৎসকদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অফুরন্ত শুভকামনা। ❤️

'আলোকিত পথ' পরিবারে স্বাগতম  আব্দুল ইয়াসিন কে! 🌸মাত্র ৫ বছর বয়সী আব্দুল ইয়াসিন আমাদের পরিবারের নতুন সদস্য। তার মূল সম...
13/08/2026

'আলোকিত পথ' পরিবারে স্বাগতম আব্দুল ইয়াসিন কে! 🌸

মাত্র ৫ বছর বয়সী আব্দুল ইয়াসিন আমাদের পরিবারের নতুন সদস্য। তার মূল সমস্যা হলো **'স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিলে' (Speech and Language Delay)**, অর্থাৎ বয়সের সাথে সাথে কথা বলা এবং নিজের ভাব প্রকাশ করার ক্ষেত্রে সে কিছুটা পিছিয়ে রয়েছে।

আব্দুল ইয়াসিনকে ভাষার সুন্দর জগতে ফিরিয়ে আনতে এবং তার মনের কথাগুলো ফুটিয়ে তুলতে আমাদের অভিজ্ঞ টিম ইতিমধ্যেই বিশেষ থেরাপি ও সার্বিক যত্ন প্রদান শুরু করেছে।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সঠিক চিকিৎসা ও সময়োপযোগী থেরাপির পাশাপাশি সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সবার ভালোবাসা। আপনাদের আন্তরিক দোয়া, সহমর্মিতা ও সহযোগিতায় আব্দুল ইয়াসিনের মতো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ধীরে ধীরে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবে।

ইয়াসিন যেন খুব দ্রুত তার আদো আদো মিষ্টি কণ্ঠে আমাদের সাথে গল্প করতে পারে—এই নতুন পথচলায় আপনাদের সবার মূল্যবান দোয়া ও ভালোবাসা কামনা করছি। ❤️

09/08/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আমি শাবনুর নাজ পপি আলোকিত পথ বিশেষ স্কুলের একজন বিশেষ এডুকেটর।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আমরা সবসময় চেষ্টা করি আনন্দময় পরিবেশে শেখাতে, তাদের মন প্রফুল্ল রাখতে এবং বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে তাদের উৎসাহিত করতে।

আজকে আমি এই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে একটি গান পরিবেশন করব এবং বাচ্চারা আমার সঙ্গে তাল মিলাবে। আপনারা ভিডিওটি দেখতেই থাকুন।

আলোকিত পথের পাশেই থাকুন। ধন্যবাদ।

#আলোকিত_পথ

04/08/2026

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর থেরাপিতে দীর্ঘ বিরতি—উন্নতির পথে বড় বাধা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে নিয়মিত থেরাপি তাদের শারীরিক, মানসিক, ভাষাগত ও দৈনন্দিন দক্ষতার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কিন্তু দীর্ঘদিন থেরাপি বন্ধ থাকলে বা অনিয়মিত হয়ে গেলে শিশুর অর্জিত দক্ষতার অনেকটাই হারিয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে শিশুর উন্নতি থেমে যায়, এমনকি সে আগের অবস্থার দিকেও ফিরে যেতে পারে।

আজকের ভিডিওতে আমরা আমাদের ছোট্ট বন্ধু নুরহার গল্প তুলে ধরেছি। নুরহার বয়স সাড়ে তিন বছর। নুরহা আলোকিত পথে আসার আগে তার নেক কন্ট্রোল ছিল না, সে নিজে বসতে পারত না এবং সে নন-ভার্বাল ছিল।

আলোকিত পথে নিয়মিত ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি নেওয়ার পর আলহামদুলিল্লাহ তার অনেকটাই উন্নতি হয়েছিল। তার নেক কন্ট্রোল আসে, সে বসতে শিখে এবং তার সার্বিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়।

কিন্তু পারিবারিক কারণে দীর্ঘদিন থেরাপিতে বিরতি পড়ায় এবং বাসায় নিয়মিত অনুশীলন না হওয়ায় তার সেই উন্নতি অনেকটাই ধরে রাখা সম্ভব হয়নি।

এই ভিডিওর মাধ্যমে আমরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সকল অভিভাবকের প্রতি আহ্বান জানাতে চাই—শিশুর থেরাপি যতটা সম্ভব নিয়মিত চালিয়ে যান এবং থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী বাড়িতেও প্রতিদিন অনুশীলন করান। ধারাবাহিক থেরাপি একটি শিশুর উন্নতিকে ধরে রাখতে এবং তাকে আরও এগিয়ে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আল্লাহ তাআলা আমাদের সকল শিশুকে সুস্থতা, উন্নতি এবং সুন্দর ভবিষ্যৎ দান করুন। আমীন।

#আলোকিত_পথ

02/08/2026

আসসালামু আলাইকুম।
আমি শাবনুর নাজ পপি আলোকিত পথ-এর বিশেষ এডুকেটর।

আজ কথা বলব আমাদের ছোট্ট বন্ধু দিয়া মণি কে নিয়ে। দিয়া মণি সেরিব্রাল পালসি (Cerebral Palsy) এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD)-এ আক্রান্ত।

আলোকিত পথের বিশেষ স্কুলে আসার আগে দিয়া মণি ঠিকমতো অক্ষর চিনতে পারত না, লিখতেও পারত না।

আলহামদুলিল্লাহ, আলোকিত পথে এসে নিয়মিত বিশেষ শিক্ষা, যত্ন এবং অনুশীলনের মাধ্যমে আজ সে অক্ষর চিনতে পারে, লিখতে পারে এবং বলতে পারে। তার এই অগ্রগতি আমাদের জন্য অনেক আনন্দের এবং অনুপ্রেরণার।

প্রতিটি বিশেষ শিশুর মধ্যেই সম্ভাবনা রয়েছে। প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা, ধৈর্য এবং ভালোবাসা।

আলোকিত পথের বিশেষ শিশুদের পাশে থাকুন।
ধন্যবাদ।
#আলোকিত_পথ #বিশেষ_শিশু

30/07/2026

আসসালামু আলাইকুম।

আমি শুকরিয়া আলোকিত পথের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট।

আজ আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ছোট্ট বন্ধু সায়বা-র সঙ্গে। সায়বার বয়স ৭ বছর। সে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিলে এবং কিছুটা সেরেব্রাল পালসিতে আক্রান্ত।

সায়বার প্রধান সমস্যাগুলোর মধ্যে ছিল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিলে। এছাড়াও তার মুখ দিয়ে নিয়মিত লালা পড়ত, বিভিন্ন জিনিস শনাক্ত করতে পারত না এবং অনেক বিষয়ই বুঝতে তার অসুবিধা হতো।

আলহামদুলিল্লাহ, আলোকিত পথে নিয়মিত স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি নেওয়ার মাধ্যমে সায়বা এখন অনেকটাই উন্নতি করেছে।

বর্তমানে সে কথা বুঝতে পারে, ভালো রেসপন্স করতে পারে, বিভিন্ন রং ও জিনিস শনাক্ত করতে পারে এবং তার মুখ দিয়ে লালা পড়াও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

পাশাপাশি সে এখন বুঝতে পারে এবং ধীরে ধীরে তার যোগাযোগের দক্ষতাও উন্নত হচ্ছে।

সবাই আমাদের ছোট্ট বন্ধু সায়বা-র জন্য দোয়া করবেন।
আলোকিত পথের বিশেষ শিশুদের পাশে থাকুন।
ধন্যবাদ।

#আলোকিত_পথ #সায়বা

26/07/2026

আসসালামু আলাইকুম।

আমি শাবনুর নাজ পপি আলোকিত পথের বিশেষ স্কুলের বিশেষ এডুকেটর।

আজ আমি কথা বলব আমাদের ছোট্ট বন্ধু আদনানকে নিয়ে। আদনান সেরিব্রাল পালসিতে আক্রান্ত। তার ফাইন মোটর ও গ্রস মোটর স্কিলের এখনো কিছু সমস্যা রয়েছে। পাশাপাশি, সে মুখে কথা বলতে পারে না।

নিয়মিত থেরাপি ও বিশেষ শিক্ষার মাধ্যমে আদনান এখন অনেক উন্নতি করেছে। বর্তমানে সে আই কন্ট্যাক্ট করতে পারে এবং সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে নিজের চাহিদা ও অনুভূতি প্রকাশ করতে পারে।

আদনানের এই অনুপ্রেরণামূলক যাত্রা দেখতে আমাদের পুরো ভিডিওটি দেখুন।

ধন্যবাদ।

#আলোকিত_পথ

Address

House-27, Road-5, Sector-13, Uttara
Uttarati
1230

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801849966111

Alerts

Be the first to know and let us send you an email when Alokito Poth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Alokito Poth:

Shortcuts

Share