BN Blood Bank

BN Blood Bank আপনার ও আমার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি জীবন

রক্ত দিন জীবন বাঁচান
==========
*** এই গ্রুপের সকল মেম্বারদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, রক্তের প্রয়োজনে কোন পোষ্ট করার সময় অবশ্যই
নিম্নোক্ত তথ্য সমূহ প্রদান করুনঃ

রক্তের প্রয়োজনে আমাদের গ্রুপে পোষ্ট করার নিয়মঃ
========================
১। রক্তের গ্রুপ কি?
২। কয় ব্যাগ রক্ত লাগবে?
৩। রোগির সমস্যা কি?
৪। হাসপাতালের নাম ও ঠিকানা, ব্লক/ওয়ার্ড, কেবিন/বেড নং, কত তলায়? (হাসপাতালে ভর্তি না থাক

লে, বহিঃবিভাগ লিখবেন)
৫। কোন দিন ও কোন সময়ের মধ্যে রক্থ লাগবে?
৬। রোগীর সাথে যে মেডিকেল আছেন তাদের নাম্বার।

we want to try help those people who need blood in an
emergency for saving life.

মানুষ মানুষের জন্যঃ
=========
#সেচ্ছায় রক্ত দাতাদের অনলাইন ভিত্তিক সংগঠন
#সকল মানুষের ইচ্ছায় হোক স্বেচ্ছায় রক্তদান
#রক্ত দিন জীবন বাঁচান। সবাই মানবতার সেবায় এগিয়ে আসুন।
#নিজে রক্ত দান করুন এবং অন্য কে দিতে উৎসাহিত করুন।
#স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন!
#সৃষ্টির সেবাই স্রষ্টার সন্তুষ্টি
#সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের মূল লক্ষ্য ।
#"জীবনের প্রয়োজনে জীবন, মানুষের প্রয়োজনে মানুষ"।
#১৮ তে বেড়ে উঠা, ১৮ তে নাগরিক, ১৮ তে রক্ত দিয়ে একটি দেহে প্রান দিক!

নিয়মাবলীঃ
====
১- রক্তের ব্যবস্থা হলে অবশ্যই পোষ্ট এর নিচে রক্তের ব্যবস্থা হয়েছে লিখে কমেন্টস করবেন বা এডিট করে উপরে ম্যানেজ
লিখে দিবেন।
২- রক্তের জন্য কোন মেম্বার পোষ্ট করলে, বিস্তারিত না লিখলে পোষ্ট করবেন না, বিস্তারিত জানার জন্যে প্রয়োজনে তাদের
মোবাইলে কল/মিসড কল দিয়ে বিস্তারিত জেনে পোষ্ট করবেন।
৩- আপনাদের কাছে কেউ রক্তের জন্যে কল করলে ওনার নাম, রক্তের গ্রুপ ও ঠিকানা জেনে নিবেন এবং নোট করে
রাখবেন।
৪- আর পারলে বাংলাতে পোষ্ট করার জন্যে চেষ্টা করবেন।
৫- আপনারা যারা স্বেচ্ছায় রক্ত দিতে চান, তারা রক্তের গ্রুপ (মোবাইল নাম্বার সহ) লিখতে পারেন অথবা ইনবক্সে করতে
পারেন ।
৬- অনুগ্রহ করে তথ্যগুলো দিয়ে পোস্ট করুন আমরা অবশ্যই আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবো, ইন'শা'আল্লাহ।
৭- আপনারা যারা স্বেচ্ছায় রক্ত দিতে চান, তারা রক্তের গ্রুপ (মোবাইল নাম্বার সহ) লিখতে পারেন অথবা ইনবক্সে করতে
পারেন ।

লক্ষ্য, উদ্দেশ্যঃ
======
১- মনে রাখবেন, একদিন আপনারও রক্তের প্রয়োজন হতে পারে।
২- দেশের সকল মানুষের মাঝে বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান সম্পর্কিত সচেতনতা সৃষ্টি ও স্বেচ্ছায় রক্ত দানে উৎসাহিত করা

৩- দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, উপজেলা, জেলা পর্যায়ে "ফ্রি ব্লাড গ্রুপিং" ক্যাম্প পরিচালনা করা ।
৪- বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস উদযাপন করা ।
৫- নিজস্ব ব্যাংক স্থাপন করে স্বেচ্ছায় নিরাপদ দান কৃত রক্ত মুমূর্ষু মাঝে পৌঁছে দেয়া ।
৬- পথ শিশু, দরিদ্র, অসহায়, শীতার্ত ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে মানুষের পাশে দাড়ানো ও সহযোগিতা প্রদান ।
৭- দেশের স্বাস্থ্য সুবিধায় অবহেলিত মানুষদের জন্য " ফ্রি মেডিকেল ক্যাম্পিং।
৮- আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রোগীদের জন্য রক্ত সংগ্রহে এবং ডোনার তৈরিতে সহযোগিতা করা। রোগী এবং ডোনার
উভয়ের জন্য কার্যকরি একটা প্লাটফর্ম তৈরি করা।
৯- সর্বোপরি দেশের সকল মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণ মূলক কার্জক্রম পরিচালনা করা ।


ধন্যবাদান্তে
বি ব্লাড ব্যাংক
BN BLOOD BANK

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন:

07/11/2025

আপনার ও আমার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি জীবন।

Address

Uttarati
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when BN Blood Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share