Day Life Silk

Day Life Silk গরীব অসহায়দের পাশে দাড়ানো ও সমাজসেবা? (বিকাশ আর নগদ 01970389515 )
(Al-Arafa Islami Bank Account no- 0981120104734)
(3)

আলহামদুলিল্লাহ। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও Day Life Silk Foundation এর পক্ষ থেকে ঈদ উপলক্ষে ঈদ উপহার সামগ্রী প্রদা...
14/03/2026

আলহামদুলিল্লাহ। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও Day Life Silk Foundation এর পক্ষ থেকে ঈদ উপলক্ষে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে Apon Nibash Briddhashram-এ।

এই মানবিক উদ্যোগে ভলান্টিয়ার হিসেবে উপস্থিত ছিলেন Furkan Khan। তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন Hamim Ahmed (সভাপতি, Uttara Blood Foundation ), Shabikun Shima (Executive Head), এবং Tariqul Islam Tuhin (সহ-সভাপতি, Uttara Blood Foundation) ও ব্যবস্থাপনা পরিচালক, Day Life Silk Foundation)।

পুরো কার্যক্রমের তদারকি করেছেন Day Life Silk -এর ফাউন্ডার Mahabub Khan ও চিফ এডভাইসর Jannat Noor।

আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু ঈদ সামগ্রী বিতরণ করার চেষ্টা করেছি। মহান আল্লাহ তায়া’লার রহমতে ভবিষ্যতেও যেন মানুষের মাঝে এভাবেই ভালোবাসা ও সহমর্মিতার ছোট ছোট বার্তা পৌঁছে দিতে পারি এই কামনা করি।

সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সম্ভব হলে এই বৃদ্ধা মায়েদের একটু সময় দিয়ে দেখে আসবেন আপনাদের সামান্য সান্নিধ্যই তাদের জন্য অনেক বড় আনন্দ। 🤍

আজ আমি আপনাদের সাথে এক বৃদ্ধ মায়ের বাস্তব জীবনের গল্প শেয়ার করতে চাই।ছবিতে যে বৃদ্ধ মহিলাটিকে দেখতে পাচ্ছেন, এই পৃথিবীতে...
11/03/2026

আজ আমি আপনাদের সাথে এক বৃদ্ধ মায়ের বাস্তব জীবনের গল্প শেয়ার করতে চাই।

ছবিতে যে বৃদ্ধ মহিলাটিকে দেখতে পাচ্ছেন, এই পৃথিবীতে তার আর কোনো আত্মীয়স্বজন নেই। বিয়ের কিছুদিন পর তার একটি ছেলে হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ছেলেটি তখনও ছোট, ঠিক সেই সময়েই তার স্বামী মারা যান।

এরপর শুরু হয় একজন মায়ের কঠিন সংগ্রাম। একা হাতে অগণিত কষ্ট সহ্য করে তিনি তার ছেলেকে লালন-পালন করে বড় করে তোলেন। নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে, কষ্ট করে, না খেয়ে থেকেও ছেলেটির ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করেন।

সময় গড়িয়ে যায়। ছেলে বড় হয়ে গার্মেন্টসে চাকরি নেয়। এরপর বরিশালের এক মেয়ের সাথে তার প্রেম হয় এবং তারা বিয়ে করে নতুন সংসার শুরু করে। কিন্তু দুঃখজনকভাবে, নতুন সংসার পাওয়ার পর সেই ছেলেই তার বৃদ্ধ মাকে একা ফেলে রেখে চলে যায়।

যে মা একসময় তাকে বুকের দুধ খাইয়ে, অগণিত কষ্ট করে বড় করেছিলেন সেই মায়ের আর কোথাও আশ্রয় রইল না।

অসহায় হয়ে ঘুরতে ঘুরতে তিনি ঢাকার উত্তরার 'হাশুর বটতলা' নামের একটি জায়গায় এসে গ্রামের এক পরিচিত ভাইয়ের বাসায় অস্থায়ীভাবে আশ্রয় নেন। কিন্তু সেই ভাইয়েরও তো নিজের পরিবার আছে। তাই সেখানে স্থায়ীভাবে থাকা তার জন্য সম্ভব নয়।

জীবন চালানোর কোনো উপায় না থাকায়, আজ সেই বৃদ্ধ মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে দিন পার করছেন। মানুষ যা দেয়, তাই দিয়ে কোনো রকমে তার দিন চলে।

আজ আমরা এই বৃদ্ধ মাকে দেখতে গিয়েছিলাম। তিনি অনেকক্ষণ ধরে আমাদের আশায় বসে ছিলেন। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু বাজার-সদাই নিয়ে গিয়েছিলাম। আমাদের দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।

মানুষের জীবনে এমন বাস্তব গল্প সত্যিই হৃদয়কে নাড়িয়ে দেয়।

যদি আপনাদের কারো সামর্থ্য থাকে, তাহলে দয়া করে এই অসহায় বৃদ্ধ মাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার সামান্য সহায়তাও হয়তো তার জীবনে কিছুটা স্বস্তি এনে দিতে পারে। 🙏💙

মানবতার খাতিরে, আসুন আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই।

28/02/2026

আসসালামু আলাইকুম,

Day Life Silk Foundation-এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের বৃদ্ধাশ্রমের সম্মানিত মায়েদের জন্য ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আপনারা যারা এই মহৎ উদ্যোগে আর্থিকভাবে সহযোগিতা করতে ইচ্ছুক, তারা অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের সামান্য সহযোগিতাই আমাদের মায়েদের মুখে ঈদের হাসি ফোটাতে বড় ভূমিকা রাখবে।

সার্বিক ব্যবস্থাপনায়:

Dr. Jannatul Noor
Chief Adviser, Day Life Silk Foundation

Mahabub Khan
Chairman & Founder, Day Life Silk

Shiblur Rahman Apu
Director, Day Life Silk

Tariqul Islam Tuhin
Managing Director, Day Life Silk

আর্থিকভাবে সাহায্যের জন্য
বিকাশ/নগদ/রকেট👉📱01623931965

"আলহামদুলিল্লাহ, আজ ১৪ই আগস্ট ডে লাইফ সিল্ক ফাউন্ডেশনের পক্ষ থেকে আপন নিবাস বৃদ্ধাশ্রমের স্নেহময়ী মায়েদের জন্য একবেলা খা...
14/08/2025

"আলহামদুলিল্লাহ, আজ ১৪ই আগস্ট ডে লাইফ সিল্ক ফাউন্ডেশনের পক্ষ থেকে আপন নিবাস বৃদ্ধাশ্রমের স্নেহময়ী মায়েদের জন্য একবেলা খাবারের আয়োজন করা হয়। তাদের সাথে কাটানো সময় ছিলো অপূর্ব ও হৃদয়ছোঁয়া। আমাদের উপস্থিতিতে তারা গল্পে মেতে উঠেছিলেন, আর তাদের মুখের সেই নির্মল হাসি ছিলো দেখার মতো এক অমূল্য দৃশ্য।"❤️‍🩹

আপনারাও দেখে আসুন, শুনে আসুন মায়েদের দু:খ- কষ্ট গুলো। ওই পরিবেশে আপনার চোখে জল আসবেই।

01/08/2025

আসসালামু আলাইকুম,

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, Day Life Silk Foundation-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাহাবুব খান গত শুক্রবার, ২৫শে জুলাই দক্ষিণ আফ্রিকায় গমন করেছেন।

তার অনুপস্থিতিতে ফাউন্ডেশনের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে Managing Director জনাব তরিকুল ইসলাম তুহিন-কে ফাউন্ডেশনের সকল দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি এখন থেকে Day Life Silk Foundation-এর সকল কার্যক্রম তদারকি ও পরিচালনা করবেন।

অন্যদিকে, চেয়ারম্যান মাহাবুব খান দক্ষিণ আফ্রিকা থেকে ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বার্তা প্রেরক:
Mahabub Khan
Founder & Chairman
Day Life Silk Foundation

প্রতিটি মানুষের মুখে জন্মানো সেই ‘আগুন’ হাসির স্নিগ্ধতা, প্রশান্তির স্রোত তন্ময়ের জন্যই এক রূপকথার সূচনা। তাদের চোখে ভাস...
22/06/2025

প্রতিটি মানুষের মুখে জন্মানো সেই ‘আগুন’ হাসির স্নিগ্ধতা, প্রশান্তির স্রোত তন্ময়ের জন্যই এক রূপকথার সূচনা। তাদের চোখে ভাসে কৃতজ্ঞতা, হৃদয়ে ঘুরে বেড়ায় ভালোবাসা, এবং সেসব ভালোবাসা হচ্ছে “আপনাদের” প্রেরিত, মৃদু স্পর্শ যাদের হাত ধরেই এই উদ্যোগ এগিয়ে যায়।

“আমরা একে অপরের পাশে দাঁড়াই, মানুষের মাঝে ভেদাভেদ ভুলে” এই শপথ যে শুধু একটি বাক্য নয়, তা প্রতিটি মানুষের মুখে ঝুরি শোনার মতো অভিজ্ঞতা নিয়ে আসে।
"ডে লাইফ সিল্ক" ফাউন্ডেশন সেই অভিজ্ঞতার জন্যে একটা ছোট্ট বাতিঘর। আর সেই বাতিঘর দীপ্যমান হচ্ছে আপনাদের সবার ভালোবাসা, আপনাদের সহযোহিতা আর পরোপকারের দীপ্তিতে।

Day life Silk Foundation  এর পক্ষ থেকে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য আপনিবাস বৃদ্ধাশ্রমে একটি ঈদ উপহার এই বৃদ্ধা মায়েদের ম...
06/06/2025

Day life Silk Foundation এর পক্ষ থেকে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য আপনিবাস বৃদ্ধাশ্রমে একটি ঈদ উপহার এই বৃদ্ধা মায়েদের মুখে হাসি দেখে মনে হলো আমরা সার্থক। 6/6/2025

13/05/2025

আলহামদুলিল্লাহ 12/5/25

আলহামদুলিল্লাহ Day Life Silk ফাউন্ডেশন এর পক্ষ থেকে এই দোকানটি পুঃননির্মাণ করে দেওয়া হয়েছে৷ এই দোকানটি পুঃননির্মাণ এর সম...
09/05/2025

আলহামদুলিল্লাহ Day Life Silk ফাউন্ডেশন এর পক্ষ থেকে এই দোকানটি পুঃননির্মাণ করে দেওয়া হয়েছে৷ এই দোকানটি পুঃননির্মাণ এর সম্পূর্ণ ব্যায় আপনি আমি আমাদের সকলের অর্থ দিয়ে তৈরি করা। মানুষের পাশে দাড়ানো 'ডে লাইফ সিল্ক ফাউন্ডেশন' একটি মাধ্যম মাত্র!

আপনাদেরই অর্থ দিয়ে আমাদের ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে ব্যায় করে থাকে৷


আমাদের ফাউন্ডেশন নিয়মিত যে-ই সকল কাজে অর্থ ব্যায় করে থাকে তা হলো।

১। বৃদ্ধাশ্রম
২। এতিমখানা
৩। দেশের ক্রান্তিকালীন সময়ে দুস্থ মানুষের পাশে দাড়ানো।

এছাড়া আমাদের ভবিষ্যতে যেইসকল মানুষ সুস্থ কর্ম করে খাওয়ার মতো কিন্তু বেকার অবস্থায় আছে, তাদের জন্য রিকশা,ভ্যান ইত্যাদি কিনে দেওয়ার পরিকল্পনা আছে।

পরিশেষে বলতে চাই যে, আপনাদের মতো মানুষ হাত বাড়িয়ে দিয়েছে বলেই আমরা এই সামাজিক উন্নয়ন কাজ নিজেদেরকে যুক্ত করতে পেরেছি।
'ডে লাইফ সিল্ক ফাউন্ডেশন' এর পথচলা সুদীর্ঘ হোক এই কামনাই করি!!

Day life silk foundation এর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো এইবারও বৃদ্ধাশ্রমে ঈদ বাজার ও ইফতার বিতরণ কর্মসূচি 1...
18/03/2025

Day life silk foundation এর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো এইবারও বৃদ্ধাশ্রমে ঈদ বাজার ও ইফতার বিতরণ কর্মসূচি 18/3/25

আজকে day life silk foundation এর পক্ষ থেকে দুইটা এতিম খানাতে ইফতার এর দেওয়া হয়েছে ।যারা টাকা দিছেন ও পরিশ্রম করছেন আল্লা...
17/03/2025

আজকে day life silk foundation এর পক্ষ থেকে দুইটা এতিম খানাতে ইফতার এর দেওয়া হয়েছে ।যারা টাকা দিছেন ও পরিশ্রম করছেন আল্লাহ কবুল করেন🤲
এতিম ভাইদের জীবন এর গল্প শুনে চোখের পানি রাখা যায় না 😭🥺১৬/৩/২৫

Address

Uttarati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Day Life Silk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share