02/04/2023
আসসালামু আলাইকুম, আশা করি রোজার মাসে আল্লাহ তা'আলার রহমতে সবাই ভালো আছেন।
আগামী ১৫ এপ্রিল, (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে "অনুদান ফাউন্ডেশন" এর পক্ষ থেকে ইভেন্ট এর আয়োজন করে হয়েছে।
ইভেন্ট এর উদ্দেশ্য হলো, গরীব-দুঃখী মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা। উপহার হিসেবে একটি পরিবার যাতে পেট ভরে এক বেলা খেতে পারে এই ব্যবস্থা করা। এই উপলক্ষে কিছু পরিমাণ খাবার সামগ্রী হিসেবে চাল, ডাল, চিনি, তেল, সেমাইসহ নিত্য প্রয়োজনীয় কিছু উপহার সামগ্রী দেওয়া হবে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে সাধারন গরিব মানুষদের জীবন যাপন করা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।তাই অনুদান ফাউন্ডেশনের সাথে থেকে অসহায় ,দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিতে এই মহৎ কাজে আপনাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের কামনা করছি।
আমাদের দায়িত্ব এবং মানবিকতা থেকে আসুন সবাই সবাইকে একটু সাহায্য করি। ইভেন্টটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে আমাদের ফাউন্ডেশনে আর্থিক সাহায্য প্রয়োজন।
তাই এই পোষ্ট টি যারা দেখছেন মানবিক দিক বিবেচনায় এগিয়ে আসুন। আপনাদের কিছু টাকা হতে পারে একটি পরিবারের এক বেলা হাসির কারণ ।
এছাড়াও আপনাদের আপনজন, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যদি কেউ থাকে তাহলে তাদের কাছেও এই খবরটি পৌঁছে দিতে পারেন ।
নিম্নোক্ত নম্বর এ আপনাদের আর্থিক সাহায্য পাঠান :-
বিকাশ/নগদ :- ০১৭৩৬২৪৭৭৪৫